Siyam Uddin

Siyam Uddin

Share

Stay healthy in the path of Allah

11/02/2026

আমি একজন কওমি মাদ্রাসার ছাত্র। দ্বীনের প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধা রেখেই বলছি—কিছু বিষয়ে আমার ভেতরে প্রশ্ন জাগে, কিছু জায়গায় দ্বিমতও তৈরি হয়। অনেক সময় মনে হয়, কোন সময়ে কী কথা বলা উচিত, কাকে সমর্থন দেওয়া উচিত, আর কোন বিষয়ে নীরব থাকা প্রজ্ঞার পরিচয়—এসব বিষয়ে প্রয়োজনীয় দূরদর্শিতা সবসময় প্রতিফলিত হয় না। কেবল অতীতের ঘটনার আবেগে স্থির থেকে বর্তমান বাস্তবতা ও ভবিষ্যতের পরিণতি বিবেচনা না করে বক্তব্য দিলে তা ফলপ্রসূ হয় না—বরং উল্টো বিভ্রান্তির সৃষ্টি হয় যা বর্তমান হচ্ছে ।

আমাদের মুরুব্বিদের ভুমিকা
শাপলা চত্বরের ঘটনার মতো বেদনাদায়ক অধ্যায়ের পরও আমরা তাদের থেক দৃশ্যমান কোনো কৌশলগত অগ্রগতি দেখিনি। কিছু তরুণ আলেম ও ছাত্রের শাহাদাত আমাদের হৃদয়কে বিদীর্ণ করেছে, কিন্তু সেই আত্মত্যাগের যথার্থ মূল্যায়ন বা দীর্ঘমেয়াদি সুফল নিশ্চিত করার মতো ঐক্যবদ্ধ ও সুদূরপ্রসারী উদ্যোগ তাদের পক্ষ থেকে নিয়ে বাস্তবায়ন করেছে এমনটা আমার চোখে পড়ে না । আজও রাষ্ট্র ও সমাজের বহু গুরুত্বপূর্ণ ক্ষেত্রে আলেমদের মর্যাদা ও প্রতিনিধিত্ব প্রশ্নবিদ্ধ— যেখানে তাদের যগ্গতার কোন মাপকাঠি কোন জায়গায় কার্যকর হয়না এ বিষয় গুলো নিয়েও কোন পরিকল্পনা তাদের থেকে আসেনা ।

আমার অনুভূতি হলো—আমরা আখেরাতের প্রস্তুতিকে যেমন গুরুত্ব দিই, তেমনি দুনিয়ার জটিল বাস্তবতাকেও প্রজ্ঞা, কৌশল ও সুদূরদর্শিতার সঙ্গে বোঝা জরুরি। দ্বীন কেবল মিম্বারের বক্তব্যে সীমাবদ্ধ নয়; এটি সমাজ, রাষ্ট্র ও সময়ের বাস্তবতার সঙ্গে সংলাপের মধ্য দিয়েই পূর্ণতা পায়। দায়িত্বশীল আলেমদের বক্তব্য এমন হওয়া উচিত, যা মানুষকে ঐক্যবদ্ধ করে, সুপথ দেখায় এবং ফিতনার বদলে স্থিতিশীলতা ও কল্যাণের দিকেই পরিচালিত করে।

ক্লান্তিকর ব্যস্ততার ফাঁকে যখন কিছুটা সময় চুরি করে নিই নিজের জন্য, তখনই বোঝা যায়—শুধু কাজই জীবন নয়, জীবন মানে অনুভব করাও।সারাদিনের চাপ, দৌড়ঝাঁপ, মিটিং আর ডেডলাইনের মাঝেও মন চায় একটু মুক্ত বাতাস, একটু নির্ভেজাল হাসি। সেই চাওয়াটুকু থেকেই হঠাৎ এক বিকেলে ঘুরে এলাম Fantasy Kingdom-এ।কৃত্রিমতার মাঝেও ছিল একধরনের নির্মল প্রশান্তি, যেন মনটাও কিছুটা উড়ে বেড়াল রূপকথার রাজ্যে।চোখে রঙিন আলো, কানে ছেলেমানুষি চিৎকার, আর মনের ভেতর এক অপার্থিব প্রশান্তি।কোনো গন্তব্যের পেছনে না ছুটে, শুধু এই মুহূর্তটাকে বাঁচিয়ে রাখাই ছিল লক্ষ্য।সবচেয়ে আশ্চর্যের বিষয়, এমন একটা ছোট্ট ঘুরে আসা—শরীর-মাথা দুটোই করে তোলে হালকা, আর কাজগুলো তখন আসে মনের গভীর থেকে।হয়তো এভাবেই জীবনের ভারগুলোকে হালকা করে নেওয়া যায়।তোমরা যারা এখনো সময় পাও না নিজের জন্য—একটিবার থেমে যাও, নিঃশ্বাস নিও। জীবনও তোমার অপেক্ষায়। 11/10/2025

ক্লান্তিকর ব্যস্ততার ফাঁকে যখন কিছুটা সময় চুরি করে নিই নিজের জন্য, তখনই বোঝা যায়—শুধু কাজই জীবন নয়, জীবন মানে অনুভব করাও।সারাদিনের চাপ, দৌড়ঝাঁপ, মিটিং আর ডেডলাইনের মাঝেও মন চায় একটু মুক্ত বাতাস, একটু নির্ভেজাল হাসি। সেই চাওয়াটুকু থেকেই হঠাৎ এক বিকেলে ঘুরে এলাম Fantasy Kingdom-এ।কৃত্রিমতার মাঝেও ছিল একধরনের নির্মল প্রশান্তি, যেন মনটাও কিছুটা উড়ে বেড়াল রূপকথার রাজ্যে।চোখে রঙিন আলো, কানে ছেলেমানুষি চিৎকার, আর মনের ভেতর এক অপার্থিব প্রশান্তি।কোনো গন্তব্যের পেছনে না ছুটে, শুধু এই মুহূর্তটাকে বাঁচিয়ে রাখাই ছিল লক্ষ্য।সবচেয়ে আশ্চর্যের বিষয়, এমন একটা ছোট্ট ঘুরে আসা—শরীর-মাথা দুটোই করে তোলে হালকা, আর কাজগুলো তখন আসে মনের গভীর থেকে।হয়তো এভাবেই জীবনের ভারগুলোকে হালকা করে নেওয়া যায়।তোমরা যারা এখনো সময় পাও না নিজের জন্য—একটিবার থেমে যাও, নিঃশ্বাস নিও। জীবনও তোমার অপেক্ষায়।

02/08/2025

জীবন নিয়ে আফসোস করার আর কিছুই নেই।
হয়তো সবকিছু পারফেক্ট নয়, তবুও যা কিছু পেয়েছি, আলহামদুলিল্লাহ।
আমার আল্লাহ আমাকে অসংখ্য নিয়ামত দান করেছেন —
যার হিসাব রাখা বা শুকরিয়া আদায় করার মতো সাধ্যে আমার নেই।

প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি সকাল,
ভালো-মন্দ অভিজ্ঞতা, শান্তির কিছু মুহূর্ত —
সবই তাঁর রহমত।
কষ্টের মাঝেও আল্লাহর রহমতের ছায়া ছিল,
শুধু আমরা অনেক সময় দেখতে পাই না।

তাই আজও বলি,
আলহামদুলিল্লাহ ফর এভরিথিং।
অভাবের মাঝেও যা কিছু আছে —
সেটাই অনেকের কাছে স্বপ্নের চেয়েও বেশি।
,,আলহামদুলিল্লাহ,,
শোকর আদায়ে বরকত আসে,
আর সেই বরকতেই জীবনের অর্থ খুঁজে পাই।

28/07/2025

“আমি কেমন আছি—ভালো না খারাপ, মনে কি চলছে—সেটা যেন কখনো মুখে বা চোখে প্রকাশ না পায়। কারণ মানুষ কখনো গভীরে ঢোকে না, শুধু চেহারার হাসি দেখেই সুখের গল্প কল্পনা করে। কষ্ট বোঝার মানুষ খুব কম, বরং দুর্বলতা দেখলে সুযোগ নেওয়ার লোকই বেশি। তাই আজকাল সবকিছু লুকিয়ে চলি, কারণ পৃথিবীতে মুখোশ ছাড়া টিকে থাকা কঠিন।”

Photos from Siyam Uddin's post 26/07/2025

হাজারো কাজের চাপ, আর অব্যক্ত প্রতিযোগিতার মাঝে কোথাও যেন হারিয়ে যাচ্ছিলাম…
তাই নিজেকে একটু রিফ্রেশ করতে, মনের ক্ষুধা মেটাতে আর কিছু মানুষের মনে জমে থাকা কিছু প্রতিহিংসার গ্লানি থেকে মুক্তি পেতে বেরিয়ে পড়লাম—
প্রকৃতির বিশালতা, শান্তি আর নিরব ভালোবাসার ঠিকানা, কক্সবাজারের উদ্দেশ্যে।
সবাই দোয়া করবেন।

14/07/2025

🌄 কাজের চাপ, সময়ের দৌড় – সবকিছুর মাঝেও একটু সময় বের করে সাজেক ঘুরতে এলাম…
জীবন শুধু টাকাই নয়, জীবন মানে নিজেকে সময় দেওয়া, প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়া,
একটুখানি নিঃশ্বাস ফেলার সুযোগ খোঁজা 🌿

⛰️ সাজেকের আকাশ, পাহাড় আর বাতাস – সব মিলিয়ে মনে হলো যেন প্রকৃতি আমাকে আবার নতুন করে গুছিয়ে দিচ্ছে…
এই ভ্রমণ শুধু ঘোরাফেরা না, এটা ছিল আত্মাকে রিফ্রেশ করার একটা দরকারি মুহূর্ত।

🧘‍♂️ মনে রাখো, জীবনের আসল সৌন্দর্য শুধু অর্জনে নয়, মাঝে মাঝে থেমে প্রকৃতিকে অনুভব করাতেও।

#সাজেকভ্রমণ #প্রকৃতিরছোঁয়া #মনকেবাঁচাও #ভ্রমণহোকভালোবাসা

12/07/2025

সফলতা মানে ঠিক কী?

মানুষ কখন পরিপূর্ণভাবে সফল হয়—এটা কেউ নিশ্চিতভাবে বলতে পারে না। কারণ মানুষের চাহিদা কখনোই শেষ হয় না,

তবে আমার কাছে সফলতার মানে হলো:
প্রতিটি ধাপ পেরিয়ে, প্রতিটি কঠিন সময়কে মোকাবিলা করে, নিজেকে নতুন করে গড়ে তোলা।
সফলতা এমন কিছু নয় যা হঠাৎ করে জীবনে এসে যায়; এটি অর্জন করতে হয় ধৈর্য, পরিশ্রম আর আত্মবিশ্বাস দিয়ে।

সফলতা একটা অনুভবের বিষয়—আপন মনে তা ফিল করতে হয়। যখন আপনি সত্যিকার অর্থে সফল হবেন, তখন চারপাশটা পরিষ্কার হয়ে যাবে—মনে হবে সব কিছুই ঠিকঠাক চলছে। তখন সম্পর্কই হোক বা জীবনের অন্য কোনো দিক, অপূর্ণতা আর তেমন থাকেনা।

তাই আজ থেকেই ভাবুন—আপনি সফল। কারণ আপনি এখনো সুস্থ আছেন, চেষ্টা করে যাচ্ছেন, আর জীবনকে ভালোবাসেন।

এটাই আসল সাকসেস। 💪

Photos from Siyam Uddin's post 24/06/2025

🌟 BPO Summit Bangladesh
সেনাপ্রাঙ্গণে অনুষ্ঠিত এই আয়োজনের অংশ হতে পেরে সত্যিই দারুণ ভালো লেগেছে।
এখান থেকে জীবনে সুখী ও সার্থক থাকার অনেক গুরুত্বপূর্ণ কৌশল শিখেছি।
বিশেষ করে কোচ কাঞ্চন স্যারের সেশন ছিলো অতুলনীয়—উপলব্ধিতে ভরপুর, দিকনির্দেশনামূলক ও অনুপ্রেরণাময়।
আন্তরিক কৃতজ্ঞতা আয়োজকদের প্রতি এমন সুন্দর একটি প্ল্যাটফর্ম উপহার দেওয়ার জন্য। 🙌

Photos from Siyam Uddin's post 22/06/2025

আলুটিলা গুহা, খাগড়াছড়ি — এক প্রাকৃতিক রহস্যের ছোঁয়া 🌿

খাগড়াছড়ির আলুটিলা গুহা ঘুরতে এসে মনটা ভরে গেলো আল্লাহর অসীম সৃষ্টির সৌন্দর্যে। পাহাড়ের বুক চিরে ছুটে চলা পথ, সোনালী রোদে ভেজা গাছপালা আর নীল আকাশ যেন এক অপরূপ সৌন্দর্যের ক্যানভাস।

এই প্রকৃতির মাঝে নিজেকে হারিয়ে ফেলে মনে হলো— জীবনের জমে থাকা কষ্ট, দুশ্চিন্তা আর টেনশন যেন ধুয়ে মুছে গেলো। ঘুরাফেরা শুধু আনন্দ নয়, বরং এটি আত্মার আরাম, মনের প্রশান্তি, আর অনেক কিছু শেখার এক অসাধারণ উপায়।

তাই সবার উচিৎ নিজেকে একটু সময় দেওয়া,
আল্লাহর দেওয়া এই নিয়ামতগুলো অনুভব করা,
আর প্রকৃতির মাঝে নিজের ভেতরের প্রশান্তিটুকু খুঁজে নেওয়া। 🌸

20/06/2025

রাঙামাটির সবুজ শ্যামল পাহাড়ের বুক চিরে আঁকাবাঁকা পথে ছুটে চলা — সাজেকের উদ্দেশ্যে এই যাত্রার অনুভূতিটা সত্যিই অন্যরকম। যেন প্রতিটা মোড়েই নতুন এক রোমাঞ্চ, আর পাহাড়ি হাওয়ায় মিশে আছে এক অদ্ভুত শান্তি। প্রকৃতির এতটা কাছাকাছি এসে মনে হচ্ছে, জীবনটা একটু থেমে গিয়ে নিজের গল্প বলছে।

Want your business to be the top-listed Beauty Salon in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Address

Sonirakhra
Dhaka
1236