SeHat JourNey
This is SeHat JourNey - one bite, one habit, one dua at a time.
12/05/2025
গরমে কাঁচা আমের শরবত
12/05/2025
সততাই ব্যবসার মূলনীতি- Had a face 🥴🥴
26/04/2025
কাঁচা আম মাখা
পাকা আম তো খাবেনই কিন্তু তার আগে কাঁচা আমটাও উপভোগ করুন।
23/04/2025
অনেকেই আছেন গরমে গলা শুকিয়ে গেলে এক ঢোক কোক খেয়ে নেন। ইদানিং কোকোকোলা বয়কট হলেও প্রথমে কিছু সংখ্যক লোক কোকাকোলা খাওয়া অফ করলেও পরবর্তীতে আসে মোজো কোম্পানি। মোজো আগেও ছিল তবে কোকোকোলার মতো এত মার্কেট দখল ছিল না তাদের । যখন কোকাকোলা বয়কট করে কিছু মানুষ মোজোর দিকে গেলো তখন দেখা গেলো মোজোর প্রোডাক্টশন কম থাকায় বাজার সংকট দেখা দিল (পরবর্তীতে আবার সংকট দূর হইছিল)।
এখন আসি মূল কথায়। আপনি কোকোকোলা খান কিংবা মোজো আপনি যদি স্বাস্থ্য সচেতন হয়ে থাকেন তাহলে এই কোক জিনিসটাই বয়কট করুন ,শুধু নিজে না; পরিবারসহ বন্ধুদেরও বলুন বয়কট করতে। মূলত এখানে আমার কথার মূল ফোকাস কোনো কোম্পানি নিয়ে নয়, মোজো নিয়ে উদাহরণ দিলাম কারণ এটা নিজের প্রত্যক্ষ করা আর বাজারে এটাই এখন চলছে ভালো।
কোকোকোলার হাইপ কমে যাওয়ায় ভবিষ্যতে হয়তো কোকের আরো দেশীয় কোম্পানি তৈরি হবে । আবারো বলছি আমার মূল কথা হলো কোকের কোনো স্বাস্থ্য উপকারিতা নাই বরং স্বাস্থ্যের ক্ষতি করে। তাই যেই কোম্পানিরই কোক হোক এটা খাওয়া বাদ দেন।
এছাড়াও বাজারে আরো অনেক ড্রিংক আছে সেগুলোর মধ্যে অর্ধেকই চিনি দিয়ে ভরা, স্বাস্থ্য উপকারিতা নাই বললেই চলে, ইনসট্যান্ট ভাল্লাগে এটাই, শরীরে গিয়ে ভালো কাজের বদলে ক্ষতিই করে।
এখন এগুলো খাবেন কি খাবেন না সেটা আপনার বিষয়।
যাই হোক এই গরমে বেলের শরবত, লেবুর শরবত, ডাবের পানি, আখের রস এককথায় ন্যাচারাল ড্রিংকস খেয়ে গলা ভিজান।
Sehat Journey
18/04/2025
কফি যদি খেতেই হয় সন্ধ্যার আগে খাবেন এবং ব্লাক কফি খাবেন (উইদাউট সুগার)
18/04/2025
গাট হেলথ ঠিক করার জন্য অনেকগুলো পদক্ষেপের মধ্যে ঘুম ঠিক করা সবার আগে জরুরী।
বিস্তারিত জানাবো ইনশাআল্লাহ। তার আগে রাতে তাড়াতাড়ি ঘুমানোর অভ্যাস করুন, রাত জাগা অফ করুন।
ছবিটি দেখবেন ভালো করে
18/04/2025
আমাদের বদলে যাওয়া খাদ্যাভ্যাস এবং গাট হেলথের সংকট
বর্তমান সময়ে আমাদের খাদ্যাভ্যাস দ্রুত বদলাচ্ছে, আর এই পরিবর্তনের নেতিবাচক প্রভাব সরাসরি পড়ছে আমাদের স্বাস্থ্যের ওপর। আমাদের অন্ত্রে (gut) বসবাসকারী অগণিত ব্যাক্টেরিয়া, যাকে গাট মাইক্রোবায়োম বলা হয়, এই ব্যাক্টিরিয়াগুলোর অস্তিত্ব ও ভারসাম্য অনেকটাই নির্ভর করে আমরা প্রতিদিন কি খাচ্ছি তার ওপর। অথচ, আমাদের আজকের খাদ্যাভ্যাস এই উপকারী ব্যাক্টেরিয়াগুলোকে ক্ষতি করছে।
আমাদের ধারণা গাট ব্যাক্টিরিয়া শুধু হজমে সহায়তা করে,কিন্তু এই গাট মাইক্রোবায়োম শুধু হজমেই সাহায্য করে না, আমাদের শরীরের ইমিউন সিস্টেমের সঙ্গেও ঘনিষ্ঠভাবে জড়িত আছে। বাস্তবতা হলো, আমাদের শরীরের প্রায় ৭০% ইমিউন কোষই অন্ত্রে অবস্থান করে, ফলে গাট হেলথের বিঘ্ন ঘটলে ইমিউন সিস্টেমও দুর্বল হয়ে পড়ে।
ডায়াবেটিস, অ্যালঝেইমারস, ক্যান্সার—এই রোগগুলো যতই আলাদা মনে হোক না কেন,এগুলোর পেছনে গাট হেলথের অবনতি বড় ভূমিকা আছে। আমাদের জীবনযাপন যেমন অপর্যাপ্ত ঘুম, প্রসেসড ফুড খাওয়া, এবং মানসিক চাপ—সবকিছুই গাটের জীবাণুদের ভারসাম্য নষ্ট করে।
ফলে শুধু ইমিউন সিস্টেম নয়, মস্তিষ্কেও এর প্রভাব পড়ছে। তারই ফল হিসেবে আমরা এখন নানা জটিল ও দীর্ঘমেয়াদী রোগের প্রকোপ দেখতে পাচ্ছি।
"বলা হয়ে থাকে ইউর গাট ইজ ইউর সেকেন্ড ব্রেইন। গাটের সাথে ব্রেইনের কানেকশন এবং কীভাবে গাট হেলথ ভালো রাখবেন সেটা নিয়ে আরেকদিন বলবো।"
SeHat JourNey
Click here to claim your Sponsored Listing.
