Dr.Amit Child Physician
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr.Amit Child Physician, Health/Beauty, Dhaka.
ডা.অমিত ইন্দ্র(অমত্ব)
এমবিবিএস,এম ডি(শিশু-কোর্স)
আইসিপিপিএন(শিশু পুস্টি-ইউ,এস,এ)
রেসিডেন্ট চিকিৎসক
ঢাকা শিশু হাসপাতাল
পরামর্শ নিতে ডাউনলোড করুন"Doctime"এ্যপে ঢুকে সার্চ দিন DT1796
লিংক:https://play.google.com/store/apps/details?id=com.media365ltd.doctime ঘরে বসে শিশু চিকিৎসক এর পরামর্শ নিতে এখনি Google play store থেকে ডাউন লোড করুন "Doctime" app,তার পর এপে ঢুকে সার্চ দিন DT1796 অথবা Dr.Amatta Indr
07/06/2026
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৫২৯টি শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ৯১টি শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৬২০টি শিশু মারা গেছে।
এছাড়া, ২৪ ঘণ্টায় ৬৬টি শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ১ হাজার ২২১। এই সময়ে ১ হাজার ১২৯টি শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১ হাজার ১২০টি শিশু।
#হামমহামারী #হামসচেতনতা #শিশুস্বাস্থ্য
জন্মের পর বাচ্চার প্রথম আবেগ তার মায়ের সাথে তার বন্ধনের উৎস : আম্বিলিকাল কর্ড/ নাভির নাড়ি💙💜
06/06/2026
হাম (Measles) সেরে গেলেও কি বিপদ শেষ? জানুন SSPE সম্পর্কে
বর্তমানে অনেক শিশু হাম আক্রান্ত হচ্ছে। বেশিরভাগ শিশু সুস্থ হয়ে যায়, কিন্তু খুব অল্প সংখ্যক শিশুর ক্ষেত্রে বছরের পর বছর পরে একটি ভয়াবহ জটিলতা দেখা দিতে পারে, যার নাম SSPE (Subacute Sclerosing Panencephalitis)।
SSPE কী?
SSPE হলো মস্তিষ্কের একটি বিরল কিন্তু অত্যন্ত গুরুতর রোগ, যা হাম ভাইরাসের কারণে হয়। হাম হওয়ার বহু বছর পর ভাইরাসের একটি পরিবর্তিত রূপ মস্তিষ্কে থেকে গিয়ে ধীরে ধীরে মস্তিষ্কের ক্ষতি করতে পারে।
কত বছর পরে হয়?
সাধারণত:
হাম হওয়ার ৬–১০ বছর পরে দেখা দেয়।
তবে ১–১৫ বছর বা তারও বেশি সময় পরেও হতে পারে।
কোন বয়সে বেশি দেখা যায়?
সাধারণত ৫–১৫ বছর বয়সে ধরা পড়ে।
যেসব শিশু ২ বছরের কম বয়সে হাম আক্রান্ত হয়েছিল, তাদের SSPE হওয়ার ঝুঁকি তুলনামূলক বেশি।
কী কী লক্ষণ দেখা যায়?
প্রথম দিকে:
পড়াশোনায় অমনোযোগ
স্মৃতিশক্তি কমে যাওয়া
আচরণগত পরিবর্তন
ফলাফল খারাপ হওয়া
😥পরবর্তীতে:
শরীর হঠাৎ ঝাঁকুনি দেওয়া (Myoclonic jerks)
খিঁচুনি
হাঁটাচলায় সমস্যা
কথা বলতে অসুবিধা
দৃষ্টিশক্তি কমে যাওয়া
ধীরে ধীরে মানসিক ও শারীরিক সক্ষমতা হারিয়ে ফেলা
রোগটি কি ভালো হয়?
দুঃখজনকভাবে, SSPE-এর সম্পূর্ণ কার্যকর চিকিৎসা এখনো নেই। কিছু ওষুধ রোগের অগ্রগতি কিছুটা ধীর করতে পারে, কিন্তু রোগটি সাধারণত মারাত্মক।
কীভাবে নির্ণয় করা হয়?
-EEG
-MRI Brain
-রক্ত ও CSF-এ Measles antibody পরীক্ষা
প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়
✅ সময়মতো MR/MMR টিকা দেওয়া
✅ জাতীয় টিকাদান কর্মসূচির সব টিকা সম্পন্ন করা
✅ হাম আক্রান্ত ব্যক্তির সংস্পর্শ এড়িয়ে চলা
✅ হামের প্রাদুর্ভাব হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া
😊সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা
SSPE-এর কোনো নিশ্চিত চিকিৎসা নেই, কিন্তু হাম প্রতিরোধ করা সম্ভব। তাই প্রতিটি শিশুর সময়মতো হামের টিকা নিশ্চিত করুন। একটি টিকা ভবিষ্যতের একটি ভয়াবহ মস্তিষ্কের রোগ থেকে আপনার শিশুকে রক্ষা করতে পারে।
— Dr Amit Child Physician
#হামসচেতনতা #হামমহামারী
05/06/2026
একই পরিবারের একাধিক সন্তান বুদ্ধি প্রতিবন্ধী হওয়ার সম্ভাব্য কারণগুলো:
🔹 বংশগত বা জিনগত রোগ
🔹 গর্ভাবস্থায় মায়ের সংক্রমণ (যেমন: Rubella, CMV, Toxoplasmosis)
🔹 বাবা-মায়ের নিকট আত্মীয়ের মধ্যে বিয়ে (Consanguineous marriage)
🔹 গর্ভাবস্থায় অপুষ্টি, আয়োডিনের ঘাটতি বা ক্ষতিকর ওষুধ সেবন
🔹 জন্মের সময় অক্সিজেনের অভাব
🔹 নবজাতকের তীব্র জন্ডিসের সঠিক চিকিৎসা না হওয়া
🔹 জন্মের পর মস্তিষ্কে সংক্রমণ (মেনিনজাইটিস, এনসেফালাইটিস)
🔹 কিছু বিরল বিপাকীয় (Metabolic) রোগ, যা একই পরিবারের একাধিক শিশুর মধ্যে দেখা যেতে পারে
প্রতিরোধে করণীয়:
✅ নিকট আত্মীয়ের মধ্যে বিয়ে এড়িয়ে চলা
✅ পরিবারে এ ধরনের ইতিহাস থাকলে জেনেটিক কাউন্সেলিং করা
✅ গর্ভাবস্থায় নিয়মিত চিকিৎসকের পরামর্শ নেওয়া
✅ মায়ের পর্যাপ্ত পুষ্টি ও আয়োডিন নিশ্চিত করা
✅ প্রয়োজনীয় টিকা গ্রহণ করা
✅ নিরাপদ প্রসব নিশ্চিত করা
✅ নবজাতকের জন্ডিস ও অন্যান্য অসুস্থতার দ্রুত চিকিৎসা করা
✅ শিশুর বিকাশে বিলম্ব দেখা দিলে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া
মনে রাখবেন: একই পরিবারের একাধিক সন্তানের বুদ্ধি প্রতিবন্ধিতার পেছনে জিনগত কারণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই কারণ নির্ণয়ের জন্য বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও প্রয়োজনীয় পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
#শিশুস্বাস্থ্য #শিশুপুষ্টি #জনসচেতনতামূলক
05/06/2026
দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে এক শিশু হামে এবং তিন শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬০৫।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, হামে নিশ্চিত মৃত্যুর সংখ্যা ৯১। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৫১৪ জন।
#শিশুস্বাস্থ্য #হামসচেতনতা #হামমহামারী
04/06/2026
গরমে শিশুর পাতলা পায়খানায় করণীয়
গরমের সময়ে শিশুদের পাতলা পায়খানা (ডায়রিয়া) বেশি দেখা যায়। বেশিরভাগ ক্ষেত্রে সঠিকভাবে পানি ও খাবার চালিয়ে গেলে শিশুরা দ্রুত সুস্থ হয়ে যায়
✅ প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো ORS খাওয়ানো
বয়স অনুযায়ী প্রতিবার পাতলা পায়খানার পর:
🔹 ৬ মাস–২ বছর: ৫০–১০০ মিলি ORS
🔹 ২–১০ বছর: ১০০–২০০ মিলি ORS
🔹 ১০ বছরের বেশি: যতটুকু খেতে পারে
✅ মায়ের দুধ বন্ধ করবেন না
বরং আগের চেয়ে বেশি বার খাওয়ান।
✅ স্বাভাবিক খাবার চালিয়ে যান
ভাত, খিচুড়ি, আলু, কলা, ডাল, দই ইত্যাদি খাওয়াতে পারেন।
✅ জিংক (Zinc) খাওয়ান
ডাক্তারের পরামর্শ অনুযায়ী ১০–১৪ দিন।
❌ অকারণে অ্যান্টিবায়োটিক শুরু করবেন না
❌ কোমল পানীয়, এনার্জি ড্রিংক বা অতিরিক্ত মিষ্টি জুস দেবেন না
দ্রুত হাসপাতালে নিয়ে যাবেন যদি—
🚨 শিশু বারবার বমি করে
🚨 পানি খেতে না পারে
🚨 চোখ বসে যায়
🚨 প্রস্রাব কমে যায়
🚨 খুব ঝিমিয়ে পড়ে
🚨 পায়খানার সাথে রক্ত যায়
🚨 ৬ মাসের কম বয়সী শিশু হয়
মনে রাখবেন: পাতলা পায়খানায় বেশিরভাগ শিশুর মৃত্যুর কারণ রোগ নয়, শরীরে পানিশূন্যতা। তাই সময়মতো ORS শুরু করাই সবচেয়ে বড় চিকিৎসা।
— Dr Amit Child Physician 👶🩺
#শিশুস্বাস্থ্য
04/06/2026
হামের উপসর্গে গতকাল বুধবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ ও নিশ্চিত সংক্রমণে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬০১ জনে। একই সময়ে নতুন করে এক হাজার ২১০ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।
#হামসচেতনতা #হামমহামারী #শিশুস্বাস্থ্য
গরমে বাচ্চাকে কত বয়সে কত টুকু পানি দিবেন? আসুন জেনে নেই👍
#শিশুস্বাস্থ্য #শিশুপুষ্টি
03/06/2026
হামে শিশু মৃত্যু ৬০০ ছুই ছুই😰
হামের উপসর্গে সবশেষ ২৪ ঘণ্টায় দেশে আরও ছয় শিশু মারা গেছে। আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, গতকাল সোমবার সকাল আটটা থেকে আজ সকাল আটটা পর্যন্ত সময়ে শিশুমৃত্যুর ঘটনাগুলো ঘটে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ৫০৪ শিশু। আর নিশ্চিত হামে মৃত্যু ৯০ শিশুর। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা ৫৯৪।
#হামসচেতনতা #হামমহামারী #শিশুস্বাস্থ্য
Click here to claim your Sponsored Listing.
