Imna's Dreams
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Imna's Dreams, Health/Beauty, Dhaka.
20/03/2026
18/02/2026
02/02/2026
Epstein ফাইলের Jeffrey Epstein এখন আর শুধু একজন অপরাধীর নাম নয়, তিনি আধুনিক আমেরিকার ক্ষমতা, প্রভাব আর নীরবতার এক ভয়ংকর প্রতীক।
যে নীরব অপরাধের আড়ালে রয়ে গেছে সুপরিচিত কিছু মানুষ
এই কাহিনি আমাদের একটাই অস্বস্তিকর প্রশ্নের মুখোমুখি করে: আইন কি সত্যিই সবার জন্য সমান?
একজন সাধারণ স্কুল শিক্ষক থেকে রহস্যময় কোটিপতিতে পরিণত হওয়া এপস্টাইনের উত্থান আজও ব্যাখ্যাতীত।
কোনো স্পষ্ট ব্যবসা নেই, স্বচ্ছ আয়ের উৎস নেই, তবু তার ছিল ব্যক্তিগত জেট, বিলাসবহুল দ্বীপ আর বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর মানুষদের সঙ্গে অবাধ চলাফেরা। এখান থেকেই সন্দেহের শুরু।
মূল অভিযোগ ছিল অপ্রাপ্তবয়স্ক মেয়েদের নিয়ে বিস্তৃত যৌন পাচার ও নির্যাতনের নেটওয়ার্ক। এপস্টাইনের বাড়ি, তার ব্যক্তিগত বিমান ‘লোলিটা এক্সপ্রেস’ এবং ‘লিটল সেন্ট জেমস’ দ্বীপ সবকিছুই এই অপরাধচক্রের অংশ বলে অভিযোগ ওঠে।
আরও ভয়ংকর অভিযোগ হলো ব্ল্যাকমেইল। প্রভাবশালী অতিথিদের আপত্তিকর মুহূর্ত গোপনে ধারণ করে তাদের নীরবতা ও সুরক্ষা নিশ্চিত করা হতো।
অর্থাৎ, এটি শুধু যৌন অপরাধ নয়, এটি ছিল ক্ষমতা নিয়ন্ত্রণের একটি কৌশল।
বিচারক লরেটা প্রেসকা (Judge Loretta Preska) যে নথিগুলো আনসিল করার নির্দেশ দিয়েছিলেন, সেখানে প্রায় ১৭০ জন ব্যক্তির নাম ও সংশ্লিষ্ট বিবরণ রয়েছে যা বিশ্বজুড়ে আলোড়ন তোলে। হাজার হাজার নথিতে বারবার উঠে আসে কিছু বড় নাম-
ডোনাল্ড ট্রাম্প, বিল ক্লিনটন, প্রিন্স অ্যান্ড্রু, বিল গেটস এবং এলন মাস্ক
গুরুত্বপূর্ণ বিষয় হলো, নথিতে নাম থাকা মানেই অপরাধ প্রমাণ নয়। কিন্তু এত ঘন ঘন এই নামগুলোর উপস্থিতি একটি স্বাভাবিক প্রশ্ন তোলে। এই নীরবতা কি সত্যিই কেবল কাকতালীয়?
প্রিন্স অ্যান্ড্রু সরাসরি মামলার মুখে পড়েন এবং শেষ পর্যন্ত রাজকীয় উপাধি হারান।
বিল ক্লিনটন দাবি করেন, তিনি এপস্টাইনের অপরাধ সম্পর্কে জানতেন না, যদিও ভুক্তভোগীদের জবানবন্দিতে তার নাম এসেছে।
বিল গেটস স্বীকার করেছেন, এপস্টাইনের সঙ্গে দেখা করা ছিল একটি ভুল সিদ্ধান্ত। প্রতিটি ঘটনাই দেখায়, সাধারণ মানুষের জন্য যা অপরাধ, ক্ষমতাবানদের জন্য তা অনেক সময় শুধু বিতর্কে পরিণত হয়।
সবচেয়ে রহস্যজনক অধ্যায় হলো এপস্টাইনের জেলখানায় মৃত্যু। উচ্চ নিরাপত্তার কারাগারে সিসিটিভি বিকল হওয়া, প্রহরীদের অমনোযোগ, সবকিছু একসাথে কীভাবে ঘটল?
আত্মহত্যা হোক বা পরিকল্পিত হত্যাকাণ্ড, সত্য হলো অনেক প্রশ্ন চিরতরে চাপা পড়ে গেছে।
13/10/2025
ছোট মাছ
09/09/2025
Alhamdulillah.. First order done
02/08/2025
Pookie 🎀 hair clip
Order for inbox
22/07/2025
সমাজ ধ্বংসকারী পতিতাদের জন্য পতিত সরকার যখন ২ কোটি টাকা বরাদ্দ দিলো তখন কিন্তু অর্থসংকট নেই। তখন সরকার নিজেই বরাদ্দ দিতে পারে। আর সরকারের অবহেলায় অগ্নিদগ্ধ হওয়া শিশুদের জন্য অর্থ বরাদ্দের সময় সরকারের খয়রাত করা লাগে।
এর দ্বারা কী বোঝা যায়?
এরদ্বারা সরকারের প্রায়োরিটি বোঝা যায়। কখন আপনি গাটের টাকা খরচ করবেন আর কখন খয়রাত করে খরচ করবেন এর দ্বারা যে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান ও সরকারের লক্ষ্য উদ্দেশ্য ও কমিটমেন্ট বোঝা যায়।
আমরা যখন বলি এই সরকার এবং সকল সেক্যুলার মূল উদ্দেশ্য হলো সমাজে অশ্লীলতা ছড়িয়ে সমাজ ধ্বংস করা তখন অনেকের বুঝতে অসুবিধা হয়।
যাদের অসুবিধা হয় তারা এখান থেকে বুঝতে পারেন।
আমরা সাধারণ মানুষ
ঘুমাতে পারছিনা,😔🥺😢
যে মা রাতে শো-য়া-র আগে বাচ্চার স্কুল ব্যাগ গুছিয়ে রাখতেন..সেই মা আজ কিভাবে ঘুমাবেন🙂
21/07/2025
আজকে আর কোনো হোমওয়ার্ক নেই 😥
21/07/2025
যারা ব্লাড দিতে পারবেন দয়া করে অতিদ্রুত নিম্নোক্ত হাসপাতালগুলোতে চলে যান-
১. ঢাকা মেডিক্যাল বার্ন ইউনিট
২. কুর্মিটোলা জেনারেল হাসপাতাল
৩. উত্তরা আধুনিক মেডিকেল কলেজ
৪. কুয়েত মৈত্রী হাসপাতাল
৫. উত্তরা উইমেন্স মেডিক্যাল কলেজ
৭. মনসুরআলী মেডিকেল কলেজ
৮. উত্তরা বাংলাদেশ মেডিক্যাল
৯. ক্রিসেন্ট হাসপাতাল।
আল্লাহ সবাইকে হেফাজত করুন
Click here to claim your Sponsored Listing.
