Hustle Muscle with Orko
হালকা গল্প, তারপর ফিটনেস, কেমন?
ট্রেডমিল ভালো,
কিন্তু বক্সিং কার্ডিও এক অন্য লেভেলের। 🥊
প্রতি রাউন্ডে শরীর আর মানসিক শক্তি—দুটোই তৈরি হয়। যদি ট্রেডমিলে দৌড়াতে একঘেয়েমি লাগে মাঝেমাঝে বক্সিং ট্রাই করতে পারেন।
চিন-আপ শুধু ব্যাক না,এটা ফুল আপার বডি পাওয়ারের আসল টেস্ট 💪
ল্যাটস, বাইসেপস, শোল্ডার একসাথে স্ট্রং করে🦾
গ্রিপ পাওয়ার বাড়ায়, ফোরআর্ম কাটা করে দেয় ✊
পোশ্চার ঠিক করে, ব্যাককে বানায় V-Shape
চিন-আপ মানেই রিয়েল স্ট্রেংথ!🔥
র্যান্ডম পিপল- আপনার বৈশাখের প্ল্যান কি?
আমি- কি বার পহেলা বৈশাখ?
র্যান্ডম পিপল- মংগলবার।
আমি- ওহ, সেদিন আমার চেষ্ট ডে।
আয়নার সামনে দাঁড়ান এবং নিজেকে প্রশ্ন করুন—আপনি কি আপনার সেরা সংস্করণ হতে পেরেছেন? যদি উত্তর 'না' হয়, তবে থামার কোনো সুযোগ নেই। অন্যদের অজুহাত শুনতে দিন, আপনি নিজের ঘাম ঝরানো চালিয়ে যান। ফলাফল একদিন কথা বলবে।
Let the grind speak for itself. 🔥
চারিদিকে উৎসবের প্রস্তুতি, আর আমার প্রস্তুতি নিজেকে ছাড়িয়ে যাওয়ার।৪ মাস বিরতির পর আজকে যখন বিটটা কানে বাজল, মনে হলো এই ঘামটুকুই আমার আসল শান্তি। ঈদের আনন্দ তো হবেই, কিন্তু নিজের লক্ষ্যের সাথে আপোষ নয়। উৎসবের আগে নিজেকে একটু ঝালিয়ে নিলাম। কারণ ফিটনেস কোনো একদিনের বিষয় নয়, এটা একটা লাইফস্টাইল।
সবাইকে জানাই সুস্থ ও সুন্দর এক ঈদের শুভেচ্ছা।
ঈদ মোবারক! 🌙💪
17/03/2026
Relatable😂
সবাই জিজ্ঞেস করছিল, কোথায় আমি? আসলে মাঝে মাঝে হার মানতে ইচ্ছা করে, মনে হয় থাক আর হবে না। এই ৪ মাস নিজেকে খুঁজে পাওয়ার লড়াই চালিয়েছি। আজ এই ভিডিওটা পোস্ট করার মানে শুধু ওয়ার্কআউট দেখানো নয়, বরং এটা প্রমাণ করা যে— দমে গেলেও আবার উঠে দাঁড়ানো সম্ভব। আমি প্রস্তুত, আপনি?
পুশ-আপ দেখলে অনেকে ভাবে, “এইটা তো খুব সিম্পল একটা এক্সারসাইজ।” কিন্তু আসলে ব্যাপারটা তার চেয়ে অনেক গভীর।
এই এক ব্যায়ামেই কাজ হয় বুক, কাঁধ, হাত আর কোর—মানে পুরো শরীরের ব্যালান্স ঠিক রাখে।
যারা নিয়মিত করে, তারা টের পাবে,শরীর শুধু শক্ত না, সহনশক্তিটাও অনেক বেড়ে যায়।
আর সবচেয়ে ভালো দিক হলো, পুশ-আপ করতে কোনো যন্ত্র লাগে না। নিজের শরীরটাই আপনার জিম।
যত বেশি করেন, তত বেশি নিজের ভেতরের শক্তিটা বুঝবেন।
দুজনেই একই বয়সী! এক্সারসাইজ এর মাধ্যমে সুস্থ থাকবেন নাকি ৫০এর পর ডায়াবেটিস, হার্টের অসুখ, ফ্যাটি লিভার ইত্যাদির পিছনে টাকা ঢালবেন আপনার সিদ্ধান্ত।
17/05/2025
"জিমে না গিয়েও ফ্যাট লস করবেন যেভাবে"
সেদিন বিকেলে রমিজ ভাই তার কাজিন কামালকে নিয়ে জিমে হাজির। কামাল ভাইয়ের অবস্থা দেখে আমার চোখ কপালে উঠল—লম্বা ছয় ফুট দেহ, কালো টি-শার্টের নিচে পেটটা যেন আলাদা একটা গ্রহ! রমিজ ভাই গম্ভীর হয়ে বললেন, "ভাই, ইনি আমার কাজিন। জিমে এনেছি শুকনো করতে।"
আমি কামাল ভাইকে বললাম, "জয়েন করে ফেলুন, তিন মাসে ট্রান্সফর্মেশন দেখে নিজেই বিশ্বাস করতে পারবেন না!"
কামাল ভাই হাসতে হাসতে বললেন, "ভাই, আমি তো ফ্রিল্যান্সিং করি। রাত জেগে কাজ, সময় কোথায়? আর জিমের মাসিক চাঁদা দিলে তো বউয়ের হাত থেকে চাপ পড়বে!"
আমি মাথা চুলকিয়ে বললাম, "তাহলে তো ব্যাপার স্যাপার! জিম ছাড়াই তো ফ্যাট লস সম্ভব—শুধু নিয়ম মানতে হবে!"
✅ "হাঁটাকে বানান বেস্ট ফ্রেন্ড"
কামাল ভাইয়ের মতো যাদের সময় কম, তাদের জন্য দিনে ৩০ মিনিট হাঁটা সোনার খনি।
সকালে: নাশতা করার পর ১০ মিনিট হাঁটা (ব্লাড সুগার কন্ট্রোল হবে)
রাতে: ডিনার শেষে ২০ মিনিট হাঁটা (ফ্যাট বার্নিং মোড চালু হবে)
✅ "ঘরেই বডিওয়েট এক্সারসাইজ"
জিমের যন্ত্রপাতি ছাড়াই বাড়িতে করা যায় এমন ৩টি এক্সারসাইজ:
স্কোয়াট (দিনে ৩ সেট, ১৫ বার করে) - পায়ের মাসল এবং কোয়াড্রিসেপসের জন্য ভালো।
পুশ-আপ (দিনে ৩ সেট, ১৫ বার করে)- বুক, কাঁধ এবং ট্রাইসেপসের জন্য কার্যকর।
প্লাঙ্ক (দিনে ৩ মিনিট) -কোর মাসল শক্তিশালী করে।
কামাল ভাই আগ্রহী হয়ে বললেন, "এগুলো তো আমি টাইম পাসের সময়ও করতে পারি!"
✅ "খাওয়ার টাইমিং বদলান"
ফ্রিল্যান্সারদের প্রধান শত্রু হলো রাত জেগে স্ন্যাকস খাওয়া। সমাধান:
**রাত ১০টার পর কিছু না খাওয়া
**প্রোটিন বেশি খাও (ডিম, ডাল, মাছ)
প্রোটিন দীর্ঘক্ষণ পেট ভরা রাখে এবং অতিরিক্ত ক্যালরি গ্রহণ কমাতে সাহায্য করে।
**চিনি ছাড়া গ্রিন টি পান করা
রমিজ ভাই এখানে গম্ভীর হয়ে বলল, "ভাই, কামাল তো রাতেই বার্গার-কোলা খায়!"
কামাল ভাই অপরাধীর মতো মাথা নিচু করলেন।
✅ "চামচের দায়!"
আমি জিজ্ঞেস করলাম,
— আপনার প্লেটে কয়টা রুটি?
সে বলল,
— সাধারণত চারটা।
আমি বললাম,
— কাল থেকে তিনটা খান। পরশু দুইটা।
ফ্যাট লস শুরু হয় চামচ কমানো থেকে, না যে ডাম্বেল তোলা থেকে।
রুটির পাশাপাশি ভাতের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য।
✅ "ঘুমকে প্রায়োরিটি দিন"
রাত জেগে কাজ করলে কর্টিসল হরমোন বেড়ে যায়, যা পেটের মেদ জমায়। চেষ্টা করুন রাত ১১টার আগে ঘুমাতে।
✅ "স্ট্রেস কমানোর চেষ্টা করুন"
ফ্রিল্যান্সিংয়ের চাপে অনেকেই ইমোশনাল ইটিং করে। প্রতিদিন ৫ মিনিট গভীর শ্বাস নিন, স্ট্রেস কমবে।
এক মাস পরের ঘটনা:
কামাল ভাই আবার এলেন আমার কাছে, এবার তার টি-শার্ট এক নম্বর ছোট! তিনি উৎসাহিত হয়ে বললেন, "ভাই, হাঁটা আর পুশ-আপে আমার ৪ কেজি কমেছে! এখন জিমে যাওয়ার সময় বের করব!"
রমিজ ভাই পাশ থেকে বলল, "দেখো, আমি তো আগেই বলছিলাম!"
মূল মন্ত্র: ফ্যাট লসের মূলমন্ত্র হলো "ক্যালরি ইন < ক্যালরি আউট"। জিম গিয়েই হোক বা বাড়িতে হোক,সঙ্গতিপূর্ণ রুটিন থাকলেই ফল মিলবে!
14/05/2025
৩টা সাধারণ ভুল, যেটা নতুনরা জিমে গিয়ে করে ফেলে!
সেদিন বিকেল বেলা হঠাৎ রমিজ ভাই এসে এক দম বসে পড়ল।
মাথা ঘামছে, গায়ে হালকা জিম টিশার্ট। চোখে হতাশা, হাতে ডাবের পানি।
বলল,
— ভাই, আমি জিমে গেছি তিনদিন। আর পারি না। শরীর ব্যথায় ভেঙে পড়েছে।
আমি জিজ্ঞেস করলাম,
— কী কী করলেন জিমে?
সে বলল,
— প্রথম দিনেই ১০০ কেজি ডেডলিফট তুলেছি। ইউটিউবে দেখছিলাম, এক হাতে ছেলেটা টেনে তুলছে… আমি তো দুই হাতে তুলেছি!
আমি মাথা নিচু করে হেসে ফেললাম।
বুঝে গেলাম, রমিজ ভাই তিনটা খুব কমন ভুল করে ফেলেছে। যা প্রায় সব নতুনরা করে। এই তিনটি ভুল আপনি করছেন নাতো?
❌ ভুল ১: "শুরুতেই হিরো বানতে চাওয়া"
রমিজ ভাই প্রথম দিনেই ২০ কেজি ডাম্বেল কাঁধে তুলে হিরোইজম দেখাতে গিয়েছিল। ফলটা কী হয়েছিল? পরের তিন দিন তার হাত উঠতেই পারছিল না, টয়লেটে বসতে গিয়ে কাঁদছিল!
সমাধান: শরীরকে ধীরে ধীরে অভ্যস্ত করুন। প্রথম মাস শুধু ফর্ম শেখার জন্য ডেডিকেট করুন। ওজন কম রাখুন, রিপিট বাড়ান।
❌ ভুল ২: "প্রতিদিন একই ওয়ার্কআউট"
রমিজ ভাইয়ের রুটিন? শুধু বাইসেপ কার্ল আর চেস্ট প্রেস! এক মাস পর তার শরীর দেখে মনে হচ্ছিল ওপরের হাফটা হালকা মোটা, নিচের হাফটা খাঁচায় আটকা পাখি!
সমাধান: পেশির গ্রুপ আলাদা করে ট্রেইন করুন (Split Routine)।
যেমন—
শনিবার: চেস্ট + ট্রাইসেপ
রবিবার: ব্যাক + বাইসেপ
সোমবার: লেগ + শোল্ডার
মঙ্গলবার রেস্ট এন্ড রিপিট
(একেবারে সদ্য ভর্তি হওয়া মেম্বারদের আগে ব্যায়াম শেখাতে হবে, এটা ২-৩ সপ্তাহ অল্রেডি জিম এ গিয়েছে এমন মেম্বারদের জন্য)
❌ ভুল ৩: "খালি ঘামঝরা, খাবার ঠিক নাই"
জিমে ঘাম ঝরানোর পর রমিজ ভাইয়ের খাবার? এক প্লেট ফ্রাইড রাইস আর কোকাকোলা! তার যুক্তি—"ভাই, ক্যালরি তো পুড়াইছি, এখন যা ইচ্ছা খাইতে পারি!"
সমাধান:
১. প্রোটিন (ডিম, মাছ, মুরগি) বাড়ান
২. কার্বস (ভাত, রুটি, ওটস) পরিমিত খান
৩. পানি দিনে ৩-৪ লিটার পান করুন
৪. গুড ফ্যাটযুক্ত খাবার যেমন- জলপাই তেল, মাছের তেল, বাদাম, চিনাবাদাম ইত্যাদি খাওয়া
রমিজ ভাই মাথা চুলকিয়ে বলল, "মানে, জিমে যাওয়া মানে শুধু লোহার গোলা তোলা নয়, ব্রেইনও ব্যবহার করতে হয়?"
আমি হাসলাম, "একদম! জিমের প্রথম মাসই হলো 'বডি স্কুল'। এখানে ফেইল করলে পরের সেমিস্টারে আবার ভর্তি হতে হয়!"
রমিজ ভাই হাসিমুখে বিদায় নিলেন। আমি ধোঁয়া ওঠা গ্রীন টি এর কাপে ডুব দিলাম, ভাবলাম - নতুনদের উৎসাহ ভালো, কিন্তু একটুখানি সচেতনতা আর সঠিক গাইডেন্স পেলে তারা অনেক দূর যেতে পারবে। হুট করে হিরো হওয়ার স্বপ্নে বিভোর না হয়ে, শরীরটাকে সময় দেওয়াটাই আসল কথা।
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Dhaka
1209
