Sara's Diary

Sara's Diary

Share

Alhamdulillah for everything.. Allahu Akbar��

16/07/2025

Good morning
❤️

15/07/2025

Good morning 💙
আমি অনেক বেশি অসুস্থ ছিলাম তাই কালকে একটিভ থাকতে পারি নি।
তোমরা সবাই একটু দোয়া কইরো আমার জন্য।
তোমাদের জন্য যাতে নিয়মিত ভিডিও পোস্ট করতে পারি।

13/07/2025

ছোট থেকে বড় হলাম কত কিছুর জীবনে পরিবর্তন হলো।বিয়ের আগের দিনগুলোই ছিলো রঙিন। নিজের মত করে চলার স্বাধীনতা। বেলা করে ঘুম থেকে উঠা,ছিলো না কোন চিন্তা।আর এখন মা হওয়ার পর টাইম টু টাইম সব কাজ সেরে নিতে হয়।নিজের চিন্তার কথা মাথায়ই থাকে না। সন্তান কিভাবে ভালো থাকবে সেইটাই হয় মুখ্য উদ্দেশ্য।
এখন মনে হয় ছোটকাল টাই ছিলো বেস্ট টাইম। কেন যে বড় হলাম।

13/07/2025

নিজের সন্তানের চেয়ে অন্য কেউ তোমাকে বেশি ভালোবাসবে না।
তুমি তোমার সন্তানকে যতই মারো,ধরো একটু পর এসে তোমাকে মা বলেই ডাকবে। মায়ের এই মধুর ডাক পৃথিবীর সবচেয়ে সুন্দরতম শব্দ। 🧡🧡🧡

11/07/2025

জীবনে ভালো থাকতে হলে কয়েকটি টিপস মেনে চলা দরকার।
১.কম কথা বলা
২.অন্যের সমালোচনা না করা।
৩.কেউ কখনো অপমান করলে সেখান থেকে হেসে চলে আসা।
৪.আপনাকে কে কি বলল তাতে কান না দেয়া।
৫.সবরকম কথায় মুচকি হাসির মনোভাব থাকা।
৬.তর্কে না জরানো।

10/07/2025

ছোটবেলায় মা বলতো ভাইয়ের যেমন বোনের দরকার হয়,বোনের ও তেমন ভাইয়ের দরকার হয়। তখন না বুঝার কারণে মাকে বলতাম বোন থাকলেই হয়।আবার বলতাম তুমি মনে হয় ছেলে বেশি পছন্দ কর। যাই হোক তখন একটু হাসি দিয়ে বলতো বড় হলে তখনই বুঝতে পারবা।
এখনতো বড়হলাম এই কথাগুলো হারে হারে বুঝতে পারি।সবার জীবন তো এক রকম না তবে ছোট বা বড় একটা ভাই থাকা লাইফে একান্ত দরকার। মা বাবা না থাকলেও ভাই একবার হলেও দেখার চেষ্টা করবে।আর মা কেনো বলতো এইটাই তার প্রমান।মা বাবা মারা গেলে ভাই না থাকলে আর সেই বাড়ির কোন অস্তিত্ব থাকে না।প্রতিটা সন্তানের জন্যই মা বাবা একটু বেশি চিন্তা করে থাকেন। 🥲

Photos from Sara's Diary's post 08/07/2025

পাখিটার নাম কী কে কে বলতে পারো? কমেন্টে জানাবা

07/07/2025

আমরা কেউ জানি না পরিস্থিতি কখন কোথায় নিয়ে আমাদের দাঁড় করায়।খারাপ কোন পরিস্থিতি আসলে মোকাবিলা করার দৃঢ় শক্তি নিজেরই তৈরি করে নেয়া উত্তম।
আসলে এই ভেবে বসে থাকলে হবে না কেউ আমাকে সাহায্য করবে। যখন জীবনে খারাপ পরিস্থিতি আসে তখন বোঝা যায় কে আপন আর কে পর। আমি আপন বলতে একমাত্র সন্তানের সাথে মায়ের সম্পর্ককেই বুঝি। এছাড়া দুনিয়ার সব সম্পর্কই মিথ্যা। ক্যানো বললাম জানেন মায়েদের সম্পর্কে কোন খুত থাকে না। আর আপনি দেখবেন কারও সাথে একটু উনিশ থেকে বিশ হলে সে আর চিনবে না। তাই নিজের পায়ের মাটি শক্ত করা উচিত 🥲

07/07/2025

সকাল শুরু হোক নতুন আলোর প্রত্যয়।সকালই যেন মনে হয় ভালো দিনের সূচনা।

06/07/2025

আজকাল যুগে ভালো একজন হাসব্যান্ড পাওয়া ভাগের ব্যাপার।
মনের মত জীবন সঙ্গী পেলে দুনিয়াটাই মেয়ের জন্য পরিবর্তন হয়ে যায়।🌺 একটা মেয়ে কখনো টাকা,সম্পদের জন্য তার হাসব্যান্ড এর কাছে চাহিদা রাখে না। হাসব্যান্ড এর একটু ভালোবাসা,যত্ন,টেক কেয়ার মেয়েকে সুখী করে।আর প্রতিটা ছেলেকে তার শখের নারীর প্রতি যত্নবান হওয়া উচিৎ। ❤️
নারী আটকায় পুরুষের ভালোবাসায়।🧡
আমি অবশ্য হাসব্যান্ড ওয়াইফ দুই পক্ষের সমান ভালোবাসাকেই প্রাধান্য দেই।

Want your business to be the top-listed Beauty Salon in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Address

Dhaka