Laila Hasan blogs

Laila Hasan blogs

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Laila Hasan blogs, Health/Beauty, Dhaka.

15/08/2025
29/07/2025

আলহামদুলিল্লাহ

24/07/2025

ভাইয়ের বউ – একটি সম্পর্ক, একটি শিক্ষা ❤️✨

🔸 পজিটিভ দিক:
ভাইয়ের বউ যদি ভালো হয়, তাহলে সে শুধু ভাবি নয়—একজন মায়ের মতো যত্নশীল, একজন বন্ধুর মতো আপন, আর একজন বোনের মতো বিশ্বাসী। সে সংসারে ভালোবাসা, শান্তি আর একতা নিয়ে আসে। 🏡💖

🔸 নেগেটিভ দিক:
আর যদি ভুল বুঝাবুঝি হয়, ego চলে আসে—তাহলে একই ছাদের নিচে থেকেও মনে হয় হাজার মাইল দূরত্ব। তখন পরিবারে শান্তির বদলে তৈরি হয় দুঃখ, দূরত্ব আর কান্না। 😔💔

✅ তাই সম্পর্ক সুন্দর রাখতে চাই সম্মান, বোঝাপড়া আর ভালোবাসা। কারণ ভাইয়ের বউ শুধু পরিবারের সদস্য না—তিনি একজন নারীর স্বপ্ন, আরেক পরিবারের আশা।

🤝 ভালো থাকুক সব ভাবিরা—সুখে থাকুক সব পরিবার।

#ভালোবাসার_পরিবার #ভাবি_মানে_আপনজন #সম্পর্কের_মূল্য

16/07/2025

আপনাকে সিজারের সময় মেরুদণ্ডে যে ইনজেকশন দেওয়া হয় সেই ইনজেকশনটা কে পুশ করেছিল মহিলা ডাক্তার নাকি পুরুষ ডাক্তার?
এই ইনজেকশনটায় পরবর্তীতে কি কি ক্ষতি হয় জানেন??

বর্তমানে সিজারের শতভাগ কাজ কি মহিলা ডাক্তাররাই করেন? নাকি কিছু কাজে পুরুষ ডাক্তারের সাহায্য নিতে হয়?

পৃথিবীতে কোনো প্রাণীর সিজার লাগে না, মানুষের কেন লাগে?

মানুষের সিজার লাগার কারণহলো, শুশুর ফোন দিয়ে বলবে আমার মেয়ের কিছু হলে জামাই তোমাকে ছাড়বো না, শাশুড়ি বলে আমার মেয়েকে হাসপাতালে ভর্তি করুন টাকা যা লাগে আমি দিবো।
আর শালা শালি তো আছেই। তার পর ডাক্তারের কথা বললে তো আইডি আজই নষ্ট হবে।

হাসপাতালে গর্ভবতীকে নেবার পরে, ডাক্তার দেখা মাত্র চেক-আপ করে... এই ৩ টি ডায়লগের যেকোনো একটি দিয়ে থাকেন।
১. বাচ্চা পানিশূন্যতায় আছে।
২. বাচ্চা পেটের ভিতরে পায়খানা করে দিয়েছে।
৩. বাচ্চার পজিশন উল্টা।
এই কথাগুলোর যেকোনো একটা শোনার পর গর্ভবতীর এবং তার পরিবারের লোকে অবস্থা কি হতে পারে অনুমান করা কষ্টসাধ্য নয়।

বাংলাদেশের সমস্ত প্রাইভেট হাসপাতালের গত ৫ বছরের ডেলিভারি রিপোর্ট দেখলে, দেখা যাবে প্রায় ৯০% সন্তান সিজারে ডেলিভারি করানো হয়েছে।

,,100 মহিলা ডাক্তার এর মধ্যে একজন মহিলা ডাক্তার সিজার ডেলিভারি হয়েছে এমন খুঁজে পাওয়া খুব কষ্টকর ,, আর সাধারণ মানুষ হসপিটালে যাওয়া মাত্রই সিজার সিজার সিজার,, সিজারে এতো টাকা বিল আসে কেন, যাচাই করার কোন উপায় কি আছে আমাদের দেশে। সিজারের সময় যে এক কার্টুন ঔষধ ও,টি,তে নেওয়া হয়, তা কি সব লাগে? বাকি ঔষধ কোথায়?

সিজার ডেলিভারির জন্য, আমাদের দেশের মায়েরা অর্ধপঙ্গু হয়ে যাচ্ছে। এটাকে বন্ধ করুন।মা’কে বাঁচান, বাচ্চা কে বাঁচান।

তবে আমি মনে করি, কিছু কিছু ডাক্তার নিজের স্বার্থের জন্য হয়ত সিজার করতে বলেন। কিন্তু সব ডাক্তার নয়।

এখন সিজারের সংখ্যা কেন বেড়ে গেছে তার কারণটা আমার কাছে মনে হয় ব্যাপারটার উৎপত্তি আমাদের জন্ম থেকে। আপনি আপনার দাদা দাদী / নানা নানীর দিকে তাকান । উনারা দেখবেন , বুড়ো বয়সেও কত শক্তিশালী। আমাদের দাদা নানারা দেখবেন , ৭০ বছর বয়সেও অনেক দূর হেটে হেটে নামাজ পরতে যাচ্ছে , চা খেতে যাচ্ছে। আমার দাদা ৮০+ বয়স হওয়ার পরেও চশমা ছাড়া পেপার পরত । এবার আমাদের বাবা মায়ের দিকে তাকান। কিছু পরিবর্তন পাচ্ছেন ? উনাদের কোমর ব্যাথা , হাটু ব্যাথা , হাড় ক্ষয় হয়ে যাওয়া ধরনের অসুখ দেখতে পাচ্ছেন ?

বর্তমান বাংলাদেশ

15/07/2025

বাংলাদেশের কিছু পুরুষদের কাছে -
ওয়াইফ ম‍্যাটারিয়ালের সংজ্ঞা হলো ভাই ,

১/ প্রথমত কোন চাহিদা থাকবে না।

২/বছরে কোন কিছু চাইবে না। দুই একটা গিফট দিলে সে অঢেল খুশি হবে।

৩/ পুরুষটি নিজে অন‍্য বন্ধু বান্ধবের সাথে হ‍্যাং আউট করতে যাবে কিন্ত মেয়েটি কখনোই বাইরে যাবে না। তার কোন বন্ধু -বান্ধব থাকবে না। থাকলেও না থাকার মতন।

৪/ পুরুষ তার ইনকামের সব পরিবার পরিজনকে সব টাকা পয়সা দিয়ে, নিজে ফতুর হলে ও মুখে কিছু বলা যাবে না।

৫/ মেয়ে হিসেবে কোন দামী শাড়ী ও গহনার ডিমান্ড থাকবে না।একটা দুইটা শাড়ী কিংবা থ্রী পিচ তাও কম বাজেটের মধ‍্য ডিমান্ড করলে, তাতে স'ম'স‍্যা নেই।

৫/ মেয়ে থাকবে অনন‍্য সুন্দরী কিন্তু মেকাপ করবে না। যাতে দেখলেই ক‍্যাটরিনার মতন লাগে।

৬/ গুনবতী ও ভালো রাঁধুনী হতে হবে।

৭/ স্লিম ফিগার ও ফ‍্যাশন সেন্স ভালো থাকতে হবে।

৮/ মানসিক সাপোর্টিভ থাকতে হবে। নিজে যতই মানসিক স'ম'স‍্যা থাকুক, জীবন সঙ্গীকে ধৈর্য‍্যশীল হতে হবে।

৯/ পড়াশুনায় গ্রাজুয়েশ থাকলে ভালো হয়। কিন্তু সে পড়া শুনা করার ব‍্যাপারটা ভু'লে যেতে হবে ।

১০/ সাবানার মতন ধৈর্যশীল ও বিটিভির মতন সুনাম প্রচারক হতে হবে।

১৩/ সানি লিওনের মতন ফিগার ও সৌদি আরবের মেয়েদের মতন বোরখা পরিহিতা।

১৫/ কোন টাকা পয়সা খরচ করবে না, পারলে মেয়ে টি নিজে আয় করে সংসারে টাকা পয়সা খরচ করলে ওটা স'ম'স‍্যা নেই ।
কিন্তু সে টাকা পয়সা মেয়েটি তার বাবার বাড়িতে খরচ করতে পারবে না।বাংলাদেশের কিছু পুরুষ, চায় বেঁচে থাকতেই বেহস্তি হুরের মতন চাওয়া পাওয়া হীন নারী। যে শুধু সংসারে জন্মাবেই পুরুষটির জীবন ধন‍্য করতে। মেয়েটির কোন শিকড় বাকর থাকতে পারবে না।তারা এই দশকে এসেও সেই পুরানো খেয়ালে বাঁচে। তারা প্রয়োজন অনুযায়ী হাদিস ও ফতোয়া দেয়। অথচ ইসলামে স্পষ্ট আইন আছে মেয়ে জীবন সঙ্গী মানেই গোলাপ ফুলের মতন যত্ন করে রাখা অবশ‍্যক। তার চাহিদা পূরন করা অবশ‍্যক। সে যদি আপনার সংসারে কাজ না করে, নিজে শুয়ে আরাম করে সারাদিন পার করতে চায় আপনার তাকে ফোর্স করার অধিকার নেই। অথচ এ দেশের কিছু পুরুষ সামান‍্য পুটি মাছ কা'টা'র মতন ব‍্যাপার নিয়ে খু%&"ন করে ফেলে। নিজেরা থাকবে ডেনিসিডাকের মতন চরিত্রের অধিকারী আর জীবন সঙ্গী থাকা লাগবে শাবানার মতন। এর চেয়ে বড় ভ'ন্ডা'মী আর কি হতে পারে?আরও অনেক চাহিদা থাকতে পারে 😂😂

15/07/2025

সন্তান যখন আপনার কোলে থাকে, যতটা পারেন আদর করেন। কিছু ভেঙে গেলেও বকা দিয়েন না,পড়তে না চাইলেও বকা দিয়েন না ।আদর করবেন শুধু।গায়ে হাত তুলবেন না কখনো। এই যে ফুটফুটে মুখটা, ছোট্ট হাতটা , একটা দিন আসবে, এই হাত আপনার হাতের নাগালের বাইরে চলে যাবে।সন্তান চিরোকাল মায়ের কাছে থাকে না। ওদেরও তো জীবন আছে, স্বপ্ন আছে। ক্যারিয়ার গড়বে।কেউ চলে যাবে অন্য দেশে, কেউ উড়ে যাবে দূরের শহরে।তখন আপনি পড়েই থাকবেন এই বাড়িতে। এক কোণে।কখনো কখনো ফোন আসবে।কথা হবে, ‘মা ভালো আছো?’ আপনি বলবেন, ‘ভালো আছি বাবা।’মনের ভেতর হাজারটা কথা জমা থাকবে, বলতে পারবেন না। কারণ ওদের যে ব্যস্ত জীবন।তখন মনে পড়বে, যখন ও ছিল আপনার কোলে,তখন কেনো যে একটু বেশী আদর করেন নাই! কেনো যে বকা দিয়েছিলেন! তখন যে মেরেছিলেন,বকা দিয়েছিলেন, তার জন্য আপনাকে কাঁদতে হবে।

কাঁদতে কাঁদতে চোখ শুকিয়ে যাবে। তবুও সন্তানকে আদর করতে পারবেননা,কারণ সে তো থাকে আপনার থেকে কোটি কোটি মাইল দূরে।সন্তানকে কখনো মারবেন না। কখনো রাগের মাথায় কটু কথা বলবেন না।শুধু দোয়া করবেন।কারণ, ৫০ বছর আগেই তো লেখা হয়ে গেছে কে কি হবে। কার জীবনে কী আছে, ভাগ্য কোথায় নিয়ে যাবে।আপনি শুধু আল্লাহর কাছে বলো —
‘হে আল্লাহ, আমার সন্তান যেন ভালো মানুষ হয়।
সুন্দর জীবন পায়। ঈমানের সাথে জীবন কাটায়।’

লেখা- সংগৃহীত ও পরিমার্জিত।

Want your business to be the top-listed Beauty Salon in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address

Dhaka