Pureori

Pureori

Share

নিজেকে পারফেক্টলি প্রেজেন্টেবল লুকে চমকে দিতে চাইলে ঘরে বসেই "" Pureori "" এর প্রোডাক্ট ব্যবহার করতে পারেন ।

14/03/2026

(퓨레오리) - “Pure” + “ori” (origin)
evokes purity from the origin.

রোজার সময় স্কিনে ক্লান্তি আর নির্জীব ভাব দেখা যায়। পানি কম খাওয়া, ঘুমের পরিবর্তন আর দৈনন্দিন ব্যস্ততার কারণে মুখের স্বাভাবিক উজ্জ্বলতা যেন একটু ম্লান হয়ে যায়। অথচ ঈদের দিন আমরা সবাই চাই নিজেকে সতেজ, সুন্দর আর আত্মবিশ্বাসী দেখাতে।

ঈদের আগেই যদি একটু সচেতনভাবে স্কিনের যত্ন নেওয়া যায়, তাহলে খুব সহজেই সেই স্বাস্থ্যকর glow ফিরে পাওয়া সম্ভব।

কিছু সহজ অভ্যাস আপনার স্কিনকে রাখতে পারে হেলদি ও ফ্রেশ-
🌡️ইফতার থেকে সেহরি পর্যন্ত পর্যাপ্ত পানি পান করার চেষ্টা করুন।
🌡️ইফতার ও সেহরিতে ফল, শসা, দই ও বাদাম রাখুন-এগুলো স্কিনকে ভেতর থেকে পুষ্টি দেয়।
🌡️প্রতিদিন দুবার হালকা ফেসওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করুন।
🌡️স্কিন শুষ্ক হয়ে গেলে একটি ভালো ময়েশ্চারাইজার ব্যবহার করুন।
🌡️সপ্তাহে ২/৩ দিন বেসন, দই ও সামান্য মধু দিয়ে একটি সহজ ফেসপ্যাক ব্যবহার করতে পারেন।
🌡️পর্যাপ্ত ঘুম নিন-এটাই স্কিনকে সতেজ রাখার সবচেয়ে সহজ উপায়।

মনে রাখতে হবে ,
সুন্দর স্কিন মানে শুধু মেকআপ নয়। নিয়মিত যত্ন, সঠিক খাবার আর সামান্য সচেতনতাই এনে দিতে পারে সেই স্বাভাবিক উজ্জ্বলতা।

এই ঈদে আপনার স্কিন থাকুক হেলদি, সতেজ আর স্বাভাবিক glow-এ ভরপুর।

Photos from Pureori's post 04/03/2026

(퓨레오리) - “Pure” + “ori” (origin); evokes purity from the origin.

ক্লিন স্কিনই হলো হেলদি স্কিনের প্রথম শর্ত।

তাই স্কিন কেয়ারের শুরুটা একটা ভালো মানের ফেসওয়াশ দিয়ে হওয়া উচিত।

⃣ সারাদিনে আমাদের ত্বকে ধুলো বালি, ঘাম, তেল (sebum), মেকআপ সব জমে। ভালো ফেসওয়াশ এগুলো গভীরভাবে পরিষ্কার করে।

⃣ ময়লা ঠিকমতো না উঠলে পোরস (pores) বন্ধ হয়ে যায়। ফলাফল - ব্রণ, ব্ল্যাকহেডস, হোয়াইটহেডস।

⃣ পরিষ্কার ত্বকে সিরাম, টোনার, ময়েশ্চারাইজার ভালো ভাবে কাজ করতে পারে। নোংরা ত্বকে দামি প্রোডাক্টও ঠিকভাবে শোষিত হয় না।

⃣ সঠিক ফেসওয়াশ ত্বকের pH ব্যালেন্স ঠিক রাখে। এতে স্কিন ড্রাই বা অয়েলি হয়ে যায় না।

⃣ সব ফেসওয়াশ এক না। আপনার স্কিন টাইপ (ড্রাই, অয়েলি, কম্বিনেশন, সেনসিটিভ) অনুযায়ী বেছে নিতে হবে।

অর্থাৎ
একটা ভালো ফেসওয়াশ মানে শুধু মুখ ধোয়া না, বরং পুরো স্কিন কেয়ার রুটিনের শক্ত ভিত্তি তৈরি করা।

28/02/2026

Aloe Gel
ত্বক ও চুলের প্রাকৃতিক কোরিয়ান কেয়ার

ত্বক হোক শান্ত, চুল হোক প্রাণবন্ত
প্রকৃতির সবচেয়ে নির্ভরযোগ্য সমাধান Aloe Gel।

Pureori নিয়ে এসেছে কোরিয়ান Nature Republic এর 92% Aloe Gel, যা প্রতিদিনের স্কিন ও হেয়ার কেয়ারের জন্য পারফেক্ট।

ত্বকের জন্য:
ত্বককে গভীরভাবে হাইড্রেট করে
ব্রণ ও লালচে ভাব শান্ত করতে সাহায্য করে
রোদে পোড়া ত্বকে দেয় আরাম
ত্বক রাখে নরম, মসৃণ ও ফ্রেশ

চুলের জন্য:
স্কাল্প ময়েশ্চারাইজ করে
খুশকি কমাতে সহায়ক
চুলের গোড়া মজবুত করে
চুলে আনে প্রাকৃতিক শাইন ও সফটনেস

হালকা টেক্সচার, নন-স্টিকি, সব ধরনের ত্বক ও চুলের জন্য উপযোগী।

📩 অর্ডার করতে ইনবক্স করুন তে
প্রতিদিনের কেয়ারে রাখুন প্রকৃতির ছোঁয়া 🤗

27/02/2026

এই রমজানেও ত্বক থাকবে উজ্জ্বল ও সজীব ।
কীভাবে?

রমজান মাসে রোজার কারণে শরীরে পানির ঘাটতি হলে ত্বক হয়ে যায় শুষ্ক, ক্লান্ত ও নিস্তেজ। তাই এই সময়টাতে একটু সচেতন যত্নই পারে আপনার ত্বককে রাখাতে সতেজ, উজ্জ্বল ও কোমল ।

রমজান স্কিন কেয়ার গাইড:
১. হাইড্রেশন ইজ দ্য কি
ইফতার থেকে সেহরি পর্যন্ত ৮–১০ গ্লাস পানি পান করুন। লেবু পানি, ডাবের পানি রাখতে পারেন রুটিনে।

২. মাইল্ড ক্লিনজিং
দিনে ২ বার জেন্টল ফেসওয়াশ ব্যবহার করুন। অতিরিক্ত ক্লিনজিং ত্বককে আরও ড্রাই করে দিতে পারে।

৩. লাইটওয়েট ময়েশ্চারাইজার ব্যবহার করুন
হায়ালুরনিক অ্যাসিড বা গ্লিসারিনযুক্ত ময়েশ্চারাইজার ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে।

৪. সানস্ক্রিন কখনও মিস করবেন না
রোজা থাকলেও বাইরে গেলে অবশ্যই SPF 50+ সানস্ক্রিন ব্যবহার করুন। সূর্যের ক্ষতিকর রশ্মি ত্বকের উজ্জ্বলতা কমিয়ে দেয়।

৫. পুষ্টিকর খাবার বেছে নিন
ইফতার ও সেহরিতে ফল, শাকসবজি ও প্রোটিন রাখুন। অতিরিক্ত ভাজাপোড়া ও মিষ্টি কমান।

৬. নাইট কেয়ার রুটিন
তারাবির পর ত্বক পরিষ্কার করে সিরাম ব্যবহার করুন। সপ্তাহে ১–২ দিন ফেস মাস্ক ব্যবহার করতে পারেন।

৭. পর্যাপ্ত ঘুম
সুন্দর ত্বকের জন্য ৬–৭ ঘণ্টা ঘুম খুবই গুরুত্বপূর্ণ।

মনে রাখবেন, রমজানে ত্বকের যত্ন মানে শুধু বাহ্যিক যত্ন নয় , ভেতর থেকে পুষ্টি ও হাইড্রেশন নিশ্চিত করাও জরুরি।

আছে আপনার গ্লো ধরে রাখতে, রমজানজুড়ে।

20/02/2026

আপনি জানেন কি ?
মেসতা হলো ত্বকের ডায়াবেটিক।

জ্বি ,
ডায়াবেটিস একবার হলে যেমন সারা জীবনের জন্য নিয়ন্ত্রণে রাখতে হয়,
তেমনি মেসতাও পুরোপুরি “সারিয়ে ফেলা” যায় না।

এটা এমন একটা স্কিন কন্ডিশন
যেটা অবহেলা করলে বাড়ে,
আর নিয়মিত যত্ন নিলে নিয়ন্ত্রণে থাকে।

অনেকে ভাবেন, একবার ক্রিম ব্যবহার করলেই দাগ উধাও!
কিন্তু বাস্তবতা হলো -
মেসতা কমাতে হলে দরকার ধৈর্য,
সঠিক স্কিন কেয়ার রুটিন,
সানস্ক্রিনের নিয়মিত ব্যবহার,
এবং ভেতর-বাহির দুই দিক থেকেই যত্ন।

যেমন ডায়াবেটিক রোগী সচেতন থাকেন খাদ্যাভ্যাস ও লাইফস্টাইল নিয়ে,
তেমনি মেসতা থাকলে ত্বকের যত্নে হতে হবে সচেতন ও ধারাবাহিক।

বিশ্বাস করে -
তাৎক্ষণিক ম্যাজিক না,
বরং সঠিক ও ধারাবাহিক যত্নই দেয় দীর্ঘস্থায়ী ফলাফল।

মনে রাখবেন
মেসতা ত্বকের শত্রু ,
আর অবহেলা মেসতার বন্ধু ।

নিয়মিত যত্নই পারে ত্বককে রাখতে সুস্থ ও উজ্জ্বল ।

19/02/2026

ব্রণ, ব্ল্যাকহেড, অতিরিক্ত তেল - এই সমস্যাগুলো কি আপনাকেও বিরক্ত করে?
সমাধান হতে পারে Salicylic Acid

✨ কেন ব্যবহার করবেন?
✔️ রোমকূপের ভেতর জমে থাকা তেল ও ময়লা পরিষ্কার করে
✔️ ব্রণ কমাতে ও নতুন ব্রণ হওয়া প্রতিরোধে সাহায্য করে
✔️ ব্ল্যাকহেড ও হোয়াইটহেড দূর করে
✔️ অতিরিক্ত তেল নিয়ন্ত্রণ করে ত্বক রাখে ফ্রেশ ও ম্যাট
✔️ ডেড স্কিন সেল দূর করে ত্বক করে মসৃণ ও উজ্জ্বল

Salicylic Acid একটি Beta Hydroxy Acid (BHA), যা ত্বকের গভীরে গিয়ে কাজ করে । তাই এটি বিশেষভাবে কার্যকর ব্রণপ্রবণ ও তেলতেলে ত্বকের জন্য।

ব্যবহার বিধি :
🔹 শুরুতে সপ্তাহে ২–৩ দিন ব্যবহার করুন
🔹 দিনে ব্যবহার করলে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করুন
🔹 সংবেদনশীল ত্বকে আগে প্যাচ টেস্ট করুন

Pureori এর সাথে থাকুন স্বাস্থ্যকর ও আত্মবিশ্বাসী ত্বকের যাত্রায় ।

15/02/2026

এই সময়টা (শীতের শেষ আর বসন্তের শুরু) আমাদের দেশে ত্বক একটু অদ্ভুত আচরণ করে।
কখনও শুষ্ক, কখনও রুক্ষ, আবার কারও কারও ব্রণও বেড়ে যায়।
তাই স্কিন কেয়ারে একটু ব্যালান্স দরকার।

১. ক্লিনজিং (মুখ ধোয়া)
👉দিনে ২ বার মাইল্ড ফেসওয়াশ ব্যবহার করো।
👉খুব ফেনাযুক্ত বা হার্শ কিছু ব্যবহার করো না—এতে ত্বক আরও শুকিয়ে যায়।
👉যদি ত্বক শুষ্ক হয়, তাহলে ক্রিম-বেসড ক্লিনজার ভালো।

২. ময়েশ্চারাইজিং (সবচেয়ে গুরুত্বপূর্ণ)
👉শীত গেলেও ময়েশ্চারাইজার বন্ধ করো না।
👉হালকা কিন্তু হাইড্রেটিং ময়েশ্চারাইজার ব্যবহার করো (যেমন: হায়ালুরোনিক অ্যাসিড, গ্লিসারিন আছে এমন)।
👉রাতে একটু রিচ ক্রিম ব্যবহার করতে পারো।

☀️ ৩. সানস্ক্রিন (অবশ্যই)
👉রোদ এখন আগের চেয়ে তীব্র হচ্ছে।
👉SPF 50 সানস্ক্রিন ব্যবহার করো
👉বাসায় থাকলেও রান্নার সময় সানস্ক্রিন ব্যবহার ভালো।

৪. হালকা এক্সফোলিয়েশন
👉সপ্তাহে ১ দিন স্ক্রাব বা কেমিক্যাল এক্সফোলিয়েন্ট ব্যবহার করতে পারো।
👉বেশি করলে স্কিন সেনসিটিভ হয়ে যেতে পারে।

৫. ভেতর থেকে যত্ন
👉বেশি পানি খাও।
👉ফল, সবজি খাও—বিশেষ করে ভিটামিন সি সমৃদ্ধ খাবার।
👉ঘুম ঠিক রাখো (ত্বকের জন্য খুব দরকার)।

আপনার স্কিন কি শুষ্ক, তৈলাক্ত নাকি মিশ্র?
জানিয়ে ইনবক্স করুন - আপনার স্কিন টাইপ অনুযায়ী আরও নির্দিষ্টভাবে পরামর্শ পেয়ে যাবেন ।

11/02/2026

কাল ভোট দিতে যাবার সময় সানব্লক লাগাতে ভুলবেন না কিন্তু ।

11/02/2026

আপনারা কে কোন আসনের ভোটার ?
আমি ঢাকা - ৬ ।

10/02/2026

পা ফাটা সমস্যা ও সহজ সমাধান

পা বা গোড়ালি ফাটার মূল কারণ সাধারণত অতিরিক্ত শুষ্কতা, নিয়মিত যত্নের অভাব, খালি পায়ে হাঁটা ও অনুপযুক্ত জুতা ব্যবহার। তবে একটু নিয়ম মেনে চললেই গোড়ালি নরম রাখা সম্ভব

👉 প্রতিদিনের যত্ন
• কুসুম গরম পানিতে পা পরিষ্কার করুন
• দিনে অন্তত ২ বার ভালো মানের ময়েশ্চারাইজার ব্যবহার করুন
• রাতে লাগিয়ে মোজা পরে ঘুমালে ভালো ফল পাবেন

👉 সপ্তাহে ২/৩ দিন
• লবণ বা বেকিং সোডা মেশানো গরম পানিতে ১০–১৫ মিনিট পা ভিজিয়ে রাখুন
• পিউমিক স্টোন/ফুট স্ক্রাব দিয়ে হালকা ঘষে মৃত চামড়া তুলে ফেলুন

👉 সহজ ঘরোয়া যত্ন
• পেট্রোলিয়াম জেলি + লেবুর রস
• হালকা গরম নারকেল তেল
• মধু (২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন)
• অ্যালোভেরা জেল
• পেট্রোলিয়াম জেলি + গোলাপজল

যদি গোড়ালি বেশি ফেটে যায়, ব্যথা বা রক্তপাত হয় তবে ঘরোয়া প্যাক এড়িয়ে চলুন। অ্যান্টিসেপটিক ক্রিম ব্যবহার করুন এবং প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ নিন।

আপনার পায়ের যত্নে - PureOri

08/02/2026

ভেতর থেকে শুরু হোক ত্বকের যত্ন 💞

আমরা অনেকেই মনে করি-
শুধু দামী সিরাম, ক্রিম বা লোশনই সুন্দর ত্বকের রহস্য। কিন্তু সত্যিটা হলো-
উজ্জ্বল, টানটান ও ব্রণমুক্ত ত্বকের ভিত্তি হলো সঠিক স্কিন কেয়ার ডায়েট।

🌸দাগহীন ও পরিষ্কার ত্বকের জন্য -
👉কুমড়ার বীজ-
জিঙ্ক প্রদাহ কমায় ও ব্রণ প্রতিরোধে সহায়ক
👉দই-
প্রোবায়োটিক অন্ত্র ও ত্বক সুস্থ রাখে
👉সবুজ শাক সবজি-
ভিটামিন A, C, E ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর

🌸উজ্জ্বল ত্বকের জন্য কার্যকর খাবার-
👉গাজর-
ভিটামিন A ত্বক পুনর্গঠন করে ও সূর্যের ক্ষতি থেকে রক্ষা করে
👉পেঁপে-
ভিটামিন C ও প্যাপাইন ত্বকের দীপ্তি বাড়ায়
👉আম-
কোলাজেন বাড়িয়ে ত্বক টানটান রাখে
👉অলিভ অয়েল ও বাদাম-
স্বাস্থ্যকর ফ্যাট ও ভিটামিন E ত্বকে আভা আনে

🌸তারুণ্যময় ত্বক ধরে রাখতে-
👉বোন ব্রথ-
কোলাজেন ও ইলাস্টিন সমৃদ্ধ
👉ডিমের সাদা অংশ-
কোলাজেন গঠনে সহায়ক
👉ফিশ অয়েল-
প্রদাহ কমায় ও ত্বক আর্দ্র রাখে

🚫 যা এড়িয়ে চলবেন-
👉অতিরিক্ত চিনি-
কোলাজেন নষ্ট করে, বলিরেখা বাড়ায়।
👉সাদা রুটি ও রিফাইন্ড কার্ব-
প্রদাহ বাড়ায়, ব্রণের ঝুঁকি বাড়ায়।
👉ডিপ ফ্রাই খাবার-
ত্বক নিস্তেজ করে।

👉 মনে রাখবেন
সুন্দর ত্বক শুধু বাইরের যত্নে নয়, ভেতরের পুষ্টিতেই তৈরি হয়। আজ থেকেই আপনার প্লেটে যোগ করুন এই উপকারী খাবারগুলো এবং অনুভব করুন আপনার নিজের পরিবর্তন।

03/02/2026

PureOri Care
শুষ্ক আবহাওয়ায় ত্বকের যত্ন

আবহাওয়া অধিদপ্তরের ভাষ্য অনুযায়ী দিনের তাপমাত্রা বাড়বে আর বাতাস থাকবে শুষ্ক ।

শুষ্ক বাতাস আপনার ত্বকের আর্দ্রতা ধীরে ধীরে কেড়ে নেয়। ত্বক হয়ে যায় রুক্ষ, টানটান, কখনো বা ফেটে যায়। এই সময় একটু বাড়তি যত্নই পারে আপনার ত্বককে নরম, উজ্জ্বল ও সুস্থ রাখতে।

✨ দিনে দু’বার মাইল্ড ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করুন
✨ গোসলের পরপরই ময়েশ্চারাইজার ব্যবহার করুন
✨ পর্যাপ্ত পানি পান করুন—ভেতর থেকে ত্বককে হাইড্রেট রাখুন
✨ সম্ভব হলে অ্যালকোহলযুক্ত স্কিন প্রোডাক্ট এড়িয়ে চলুন
✨ বাইরে গেলে সানস্ক্রিন ব্যবহার করতে ভুলবেন না

PureOri বিশ্বাস করে
যত্ন মানেই ভালোবাসা।
আপনার ত্বককে দিন সেই ভালোবাসা, যা সে প্রাপ্য ।

Want your business to be the top-listed Beauty Salon in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Address

64 Green Road
Dhaka
1205