Abu Hafs

Abu Hafs

Share

আল্লাহর কুরআন ও রাসুলের সুন্নাহ-ই আমার একমাত্র আদর্শ।

04/09/2025

বর্তমান জেনারেশনের কোনো সুস্থ বাচ্চাকে যদি "My Wish" রচনা লিখতে বলা হয়।
তাহলে সেই সুস্থ মস্তিষ্কের সাধারণ বাচ্চাটি এমন অসাধারণ রচনা লিখতে শুরু করবে, যার সামনে থমকে দাড়াবে ইতিহাস, বাকরুদ্ধ হবে বর্তমান জেনারেশন।

রচনা অনেকটা এমন হতে পারে ---👇
My Wish --- আমার ইচ্ছা।

""" আমার ইচ্ছা আমি স্মার্টফোন হবো।
আমার বাবা মা স্মার্টফোন খুব ভালোবাসে। কিন্তু আমায় ভালোবাসে না।যেখানে যায় আমার বাবা তার স্মার্টফোন সঙ্গে করে নিয়ে যায়। কিন্তু আমায় সঙ্গে করে নিয়ে যায় না।

ফোন এলে আমার মা তাড়াতাড়ি গিয়ে ফোন ধরে। কিন্তু আমি কান্না করলেও আমার কাছে আসে না মা। আমার বাবা স্মার্টফোনে গেম খেলে। কিন্তু আমার সাথে খেলে না। আমি বাবাকে বলি আমায় একটু কোলে নাও না বাবা। কিন্তু বাবা আমায় কোলে নেয় না। স্মার্টফোনটাই সব সময় বাবার কোলে থাকে।
মা কে গিয়ে বলি, মা মা চলো না আমার সাথে একটু খেলবে। কিন্তু আমার মা আমার উপর রেগে গিয়ে বলে, দেখতে পাচ্ছিস না আমি এখন তোর মামার সাথে চ্যাটে কথা বলছি।

আমার বাবা মা রোজ স্মার্টফোন টাকে যত্ন করে মোছামুছি করে। কিন্তু আমায় একটুও আদর করে না। আমার মা যখন বাবার সাথে ফোনে কথা বলে তখন মা স্মার্টফোনে বাবাকে চুমু দেয়। কিন্তু আমায় একদিনও চুমু দেয়নি মা।

আমার বাবা মাথার কাছে স্মার্টফোন নিয়ে ঘুমায়।
কিন্তু আমায় কোনোদিনও জড়িয়ে ধরে ঘুমায় না। আমার মা রোজ চার পাঁচবার স্মার্টফোন টিকে চার্জ দেয়। কিন্তু মাঝে মাঝে আমায় খাবার দিতে ভুলে যায় মা। কিন্তু স্মার্টফোন টিকে চার্জ দিতে ভুলে না আমার মা।

তাই আমি স্মার্টফোন হবো। আমার ইচ্ছা স্মার্টফোন হয়ে বাবা মায়ের সাথে সবসময় থাকতে চাই।"""""

😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

07/08/2025

মাদরাসা হচ্ছে দারুল আমান।
(১) গোনাহ থেকে নিরাপদ।
(২) দুনিয়াবি বিপদ থেকে নিরাপদ।

07/08/2025

সিগারেটের দুর্গন্ধ আর নারীর বেহায়াপনায় আজকাল রাস্তা-ঘাটে চলাচল করা মুশকিল প্রায়।

28/07/2025

মজলিশে বসার নববী আদব

হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত , রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একদিন সাহাবায়ে কেরামকে নিয়ে বসে আছেন। একপর্যায় বলেন: আজ এই আংটি আমাকে তোমাদের থেকে ব্যস্ত করে রেখেছে। একবার দৃষ্টি চলে যায় আংটির দিকে, আরেকবার যায় তোমাদের দিকে। এরপর তিনি আঙুল থেকে ওই আংটি খুলে ফেললেন । (সুনান নাসায়ী: ৫২৮৯ .)
এটাই হচ্ছে মজলিশে বসার নববী আদব ও শিক্ষা। মজলিশে সঙ্গীদের প্রতি মনোযোগ থাকা চাই ।
দুঃখজনক হলেও সত্য যে , আজকাল কোন জরুরী প্রয়োজনে মজলিস বসলেও দেখা যায় কেউ কেউ মোবাইল নিয়ে মহা ব্যস্ত। কী ফেসবুক!কী ওয়াটসঅ্যাপ!কী টুইটার! আরও কত কী !

27/07/2025

সকল পাপের উৎস তিনটি।

(১) অহংকার।
এটি ইবলিসের পতন ঘটিয়েছিলো।

(২) লোভ।
এটি জান্নাত থেকে আদম (আ.)-কে বের করে দিয়েছিলো।

(৩) হিংসা।
এটি আদম (আ.)-এর এক সন্তানের বিরুদ্ধে অপর সন্তানকে প্রতিশোধপরায়ণ করে তুলেছিলো।

যে ব্যক্তি উক্ত তিনটি বস্তুর অনিষ্ট থেকে বেঁচে থাকতে পারবে, সে যাবতীয় অনিষ্ট থেকে বাঁচতে পারবে।
কেননা কুফরির মূল উৎস হলো অহংকার, পাপাচারের মূল উৎস হলো লোভ আর বিদ্রোহ ও সীমালঙ্ঘনের মূল উৎস হলো হিংসা।

[ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ, আল-ফাওয়াইদ, পৃষ্ঠা: ৫৮]

Want your business to be the top-listed Beauty Salon in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address

Dhaka Division
Dhaka