DTE Stipend Mis Support
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from DTE Stipend Mis Support, Health/Beauty, Dhaka University Engineering farmaggat, Dhaka.
(উপবৃত্তি সংক্রান্ত সকল তথ্য কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ)
(মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর) (প্রধানমন্ত্রী শিক্ষা সহায়ক ট্রাস্ট) সকল তথ্য ও সহযোগিতা কেন্দ্র)
উপবৃত্তি সকল তথ্য পেতে পেজ টা কে ফলো করে রাখুন
বিষয়: ২০২৪-২৫ অর্থবছরের উপবৃত্তির অর্থ বিতরণ সংক্রান্ত।
কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে উপবৃত্তি বিতরণ ও শিক্ষা উপকরণ সহায়তা প্রদান কার্যক্রমের আওতায় ২০২৪-২৫ অর্থবছরের জুলাই-ডিসেম্বর/২০২৪ এবং জানুয়ারি-জুন/২০২৫ মেয়াদে উপবৃত্তির অর্থ বিতরণ কার্যক্রম অদ্য ২২.০৬.২০২৫ তারিখে হতে শুরু হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানসমূহ কর্তৃক শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি/হালনাগাদকরণের ভিত্তিতে শিক্ষার্থী/অভিভাবকের সংশ্লিষ্ট সঠিক একাউন্টে সঠিক অ্যাকাউন্টে G2P পদ্ধতিতে EFT এর মাধ্যমে এ অর্থ বিতরণ করা হচ্ছে।
• জানুয়ারি - জুন ২০২৫ মেয়াদে ৬ষ্ঠ, ৭ম, ৮ম, ৯ম, ১০ম, একাদশ (ভোকেশনাল/বিএমটি) ও দ্বাদশ (ভোকেশনাল/বিএমটি) শ্রেণির ২,৩২,২১৩ জন শিক্ষার্থী;
• জুলাই - ডিসেম্বর ২০২৪ মেয়াদে একাদশ বিএমটি, দ্বাদশ বিএমটি, এবং চার-বছর মেয়াদী ডিপ্লোমা কোর্সের ৩য়, ৫ম ও ৭ম পর্বের ১,৩৮,৮৪১ জন শিক্ষার্থী;
• ৪ বছর মেয়াদী ডিপ্লোমা পর্যায়ের ১ম পর্বের শিক্ষার্থীদের অর্থ পরবর্তীতে ২০২৫-২০২৬ অর্থ বছরের বরাদ্দ হতে প্রদান করা হবে। এ ব্যাপারে উদ্বিগ্ন না হওয়ার জন্য অনুরোধ করা হলো।
০২। উপবৃত্তিপ্রাপ্ত সকল শিক্ষার্থী/অভিভাবকের সংশ্লিষ্ট একাউন্টে বিতরণকৃত অর্থ জমা হওয়ার পর পরই উত্তোলনের জন্য অনুরোধ করা হলো। উল্লেখ্য যে, উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের উপবৃত্তির অর্থ থেকে MFS কর্তৃক নির্ধারিত ক্যাশ আউট চার্জ কর্তন করা হবে না। ক্যাশ আউট চার্জের অর্থ সংশ্লিষ্ট মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রোভাইডার কর্তৃক উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী/অভিভাবকের একাউন্ট নম্বরে প্রদান করা হবে।
০৩। উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর তথ্য, একাউন্ট নম্বর, একাউন্ট নম্বরের পিন অথবা OTP নম্বর অন্য কারো সাথে শেয়ার না করার জন্য অনুরোধ করা হলো।
০৪। সংশ্লিষ্ট সকলকে বিষয়টি অবহিত করার জন্য অনুরোধ করা হলো।
উপবৃত্তি সেল
কারিগরি শিক্ষা অধিদপ্তর।
📛উপবৃত্তি নিউজ📛
চার বছর মেয়াদী ডিপ্লোমা পর্যায়ের ১ম, ৩য়, ৫ম ও ৭ম পর্বের উপবৃত্তি প্রদানের চূড়ান্ত হিসাব নিকাশ করার কাজ চলমান। কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী পর্যায়ক্রমে অর্থ বিতরণ করা হবে।
📛উপবৃত্তি নিউজ📛
উপবৃত্তি বিষয়ক কেন্দ্রীয় কমিটির সভায় নতুন শিক্ষার্থীর তথ্য অনুমোদন করা হয়েছে।
25/05/2025
কারিগরি উপবৃত্তি বিষয়ক কেন্দ্রীয় কমিটির সভার বিজ্ঞপ্তি
20/05/2025
নতুন শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি (প্রযোজ্য ক্ষেত্রে) এবং বিদ্যমান শিক্ষার্থীদের তথ্য আপডেট করার বিষয়ে গাইড লাইন
Institute setup
17/05/2025
২০২৪-২৫ অর্থবছরের উপবৃত্তি প্রদানের নিমিত্ত নতুন শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি (প্রযোজ্য ক্ষেত্রে) এবং বিদ্যমান শিক্ষার্থীদের তথ্য আপডেট করার বিষয়ে ১০ মার্চ ২০২৫ খ্রি. তারিখে প্রকাশি
17/05/2025
DTE Stipend MIS-এ নতুন শিক্ষার্থী এন্ট্রি ও Beneficiary Data আপডেটের ধাপসমূহ:
Inactive All Beneficiaries:
প্রথমে পূর্ববর্তী সকল Beneficiary-কে Inactive করুন।
Configure:
এরপর নতুন শিক্ষাবর্ষ বা ক্লাস অনুযায়ী Configuration Settings ঠিক করুন (যেমনঃ শ্রেণি, কারিকুলাম, ট্রেড ইত্যাদি)।
Update Class and Activate Beneficiaries:
এরপর যাদের তথ্য আপডেট করতে হবে তাদের Class Update করুন এবং প্রয়োজন অনুযায়ী পুনরায় Active করুন।
New Entry:
সবশেষে নতুন Beneficiary তথ্য এন্ট্রি দিন, যাদের আগে সিস্টেমে ছিল না।
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Dhaka
1860
