Kanta’s Corner

Kanta’s Corner

Share

�welcome to Dr. Kanta’s corner�MBBS(ShSMC)•Little stories •big dreams�Life •Thoughts •Inspiration

25/05/2026

আজ ঈদের আগের শেষ ইভিনিং ডিউটি করলাম।
হাসপাতালের করিডোর আজ অদ্ভুত রকম শান্ত…
এক এক করে সবাই বাড়ি চলে গেছে,
প্রিয় মানুষদের কাছে, পরিবারের উষ্ণতায়।

আর আমি?
আমি থেকে গেলাম এই আলো-জ্বলা বিল্ডিংটার মাঝে,
কিছু অসুস্থ মানুষের দায়িত্ব নিয়ে।

তবুও মনে হয়,
কাউকে সুস্থ করে তোলার চেষ্টার মাঝেও এক ধরনের ঈদ লুকিয়ে থাকে।

সাদা এপ্রোনের আড়ালে অনেক না বলা একাকীত্ব থাকে,
তবুও রোগীর একটা “আলহামদুলিল্লাহ ভালো আছি”
সব ক্লান্তি ভুলিয়ে দেয়। 🤍

Eid duty hits different… 🌙🏥

16/05/2026

বাংলাদেশের হসপিটাল সমূহকে সেবা দানের ভিত্তিতে ৩ ভাগে ভাগ করা হয়েছে :

১. Primary Health Care (প্রাথমিক স্বাস্থ্যসেবা):
এটি হলো মানুষের প্রথম ধাপের স্বাস্থ্যসেবা। সাধারণ রোগের চিকিৎসা, টিকা, মাতৃসেবা, স্বাস্থ্যশিক্ষা ইত্যাদি এখানে দেওয়া হয়।

উদাহরণ:
কমিউনিটি ক্লিনিক
ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

সেবার উদাহরণ:
জ্বর, সর্দি, ডায়রিয়ার চিকিৎসা
টিকাদান
ANC/PNC
স্বাস্থ্য পরামর্শ

২. Secondary Health Care (দ্বিতীয় স্তরের স্বাস্থ্যসেবা):
এখানে কিছুটা বিশেষায়িত চিকিৎসা দেওয়া হয়। প্রাথমিক স্তর থেকে রেফার হওয়া রোগীরা এখানে আসে।

উদাহরণ:
জেলা সদর হাসপাতাল
২৫০ শয্যা হাসপাতাল

সেবার উদাহরণ:
সাধারণ সার্জারি
সিজারিয়ান সেকশন
মেডিসিন/সার্জারি বিশেষজ্ঞের চিকিৎসা
ভর্তি রোগীর চিকিৎসা

৩. Tertiary Health Care (তৃতীয় স্তরের স্বাস্থ্যসেবা):
এটি সর্বোচ্চ ও অত্যাধুনিক বিশেষায়িত চিকিৎসাসেবা।

উদাহরণ:
সকল মেডিকেল কলেজ হাসপাতাল
সকল মেডিকেল বিশ্ববিদ্যালয়
সকল মেডিকেল ইনস্টিটিউট ( NICVD,NIKDU,NINS etc)

সেবার উদাহরণ:
ICU/CCU
নিউরোসার্জারি
ক্যান্সার চিকিৎসা
কিডনি ট্রান্সপ্ল্যান্ট
জটিল অপারেশন

কিন্তু আপনি উপজেলা হাসপাতালে ডিউটিতে আছেন একজন হার্ট অ্যাটাক, স্ট্রোক, একিউট ইমারজেন্সি পেশেন্ট আসলো, আপনি আপনার জায়গা থেকে প্রাথমিক সেবা(স্ট্যাবল করলেন যেন রাস্তায় যেতে যেতে খারাপ না হয়) দিয়ে সেকেন্ডারি লেভেলে রেফার করলেন। ওমা রোগীর লোক আবদার করল তারা যাবে না,হসপিটালে আসছে তাহলে অন্য জায়গায় কেন যাবে?আপনার এখানে আর করার কিছু নাই এটা তারা বুঝতেই চাইবে না।তাদের কথা হচ্ছে এখানে এসেছে,এখান থেকেই ভালো করে দিতে হবে। দালাল,কসাই, ধর শালারে বলে শুরু করবে।

আজকে ইমারজেন্সিতে ডিউটি করার সময় ইনডোর থেকে খবর আসলো,ডেলিভারির পর এক রোগীর খিচুনি শুরু হয়েছে। সব কিছু রেখে দিলাম দৌড়। গিয়ে দেখি খিচুনি নাই(৫ মিনিট হয়েছে) ,কিন্তু পেশেন্ট ডিসঅরিয়েন্টেড সাথে PPH।
পেশেন্টপর বয়স ৩৫+,চার নাম্বার বাচ্চা। গর্ভকালীন মিনিমাম ৪ ভিজেটেট একটাও করে নাই,শুধু একটা আল্ট্রা করা আছে। ভর্তির সময় প্রেশার ১৩০/৮০,খিঁচুনির পর ১২০/৮০,আমি আবার মেপে দেখলাম ১২০/৮০।

ওয়ার্ডের ইমারজেন্সি বক্সে ১টা ন্যালেপসিন(গর্ভকালীন, প্রসব পরবর্তী খিঁচুনির ওষুধ) ছিল নার্স অলরেডি সেটা রানিং দিয়েছে।
জিজ্ঞেস করে দেখলাম উপজেলাতে কোন ফার্মেসিতে সাপ্লাই নাই।টোটাল ৬ টা দিতে হয়।ইচ্ছা ছিল ২য় ডোজ ড্রপে দিয়ে রেফার করব।

PPH কমাতে নার্স অলরেডি ৩টা Cytomis(Misoprostol 200) mcg পার রেক্টাল দিয়েছে।

একটা ক্যাথেটার,১ লিটার হার্টসল(H/S), সাথে ২০ ইউনিট পিটোন(oxytocin)দিয়ে কাউন্সেলিং দিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল রেফার করলাম।

যতটুকু করেছি এইটুকুই আমাদের করার কথা,এরপর কেউ আমাকে মেরে ফেলেলেও আমার করার মতো উপজেলাতে আর কিছু নাই।মারেন, কাটেন,গালি দেন আমার সাধ্যে এতটুকুই ছিল।

16/05/2026

ঘটনাস্থল:শরীয়তপুর সদর হাসপাতাল
রাত ১ :১০ টা

ইমার্জেন্সি ডিউটি ডক্টর ডা. নাসির (বিসিএস ৪৮ তম ব্যাচ এটাচমেন্টে সদরে কর্মরত ) ডিউটিরত অবস্থায়। ধারণ ক্ষমতার চেয়ে ৩/৪ গুণ বেশি রোগি ভর্তি ২৫০ শয্যার হাসপাতালটিতে।।

ইমার্জেন্সি ডিউটি ডক্টর নাসির যথানিয়মে এ রোগীকে দেখছেন ইমার্জেন্সি তে বসে।

হার্ট এ্যাটাকের রোগী, ব্লাড প্রেশার ৬০/৪০...
দুই দিনের পুরানো বুকে ব্যথা নিয়া ভর্তি হয়েছিল... রিস্ক বন্ড দিয়েছিল... ঢাকা নিতে অপারগ তারা!

রোগি কার্ডিওজেনিক শকে থাকায় অবস্থা খারাপ হতে থাকে।
৩ তলায় ওয়ার্ডে ভর্তি থাকায় রোগীর লোক ইমার্জেন্সি ডিউটি ডাক্তারের কাছে আসতে বিলম্ব হয় এবং ডিউটি ডাক্তার যেয়ে রোগীকে মৃত পায়।

অত:পর রোগির স্বজন ১৫০/২০০ মানুষ হাসপাতাল ইমার্জেন্সি তে জড়ো করে।

বেধড়ক পেটায় ডা. নাসির কে।

দরজা ভেংগে ভিতরে ঢুকে। পরিস্থিতি খারাপ দেখে ড. নাসির ওয়াশরুমে আশ্রয় নেয়। সেটা ভেংগে ডা. নাসিরকে মারতে মারতে বের করে।
ইট দিয়ে মাথা ফাটিয়ে দেয়। মেরে ফেলার চেষ্টা ছিল হয়ত।
৩ জন আনসার ও গুরুতর আহত হয়। পুলিশ আসতে আসতে ডা. নাসিরকে মেরে আধমরা করে ফেলে ডায়ারিয়া ওয়ার্ড থেকে টেনে হিচড়ে নিয়ে যায়।
একজন চিকিৎসকের এই বর্ণনা শুনেই বোঝা যাচ্ছে কতটা নির্মমভাবে মেরেছে এই ডাক্তারকে।
ডা. নাসিরকে আমি ব্যাক্তিগতভাবে চিনি। অত্যন্ত মেধাবী, মানবিক চিকিৎসক সে। বিয়ে করছেন মাসখানিক আগে।
অবস্থার অবনতি হওয়ায় তাকে দ্রুত এয়ার এ্যাম্বুলেন্স এ ঢাকায় আনা হচ্ছে।

08/05/2026

the eyes missed, dermoscopy reveals #

আজকে আরেকটি interesting case নিয়ে আলোচনা করি।

“সব খুশকি seborrhoea না, আর সব scaling fungal infection ও না"

এই ছোট্ট ৩ বছর বয়সী রোগীর scalp scaling শুরু হয়েছিল মাত্র ২ বছর বয়স থেকেই।
দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে treatment চলেছে — কখনো fungal infection ভেবে, কখনো seborrhoeic dermatitis হিসেবে।
Treatment এ কিছুটা improve হলেও বারবার on and off recurrence হচ্ছিল।

শেষ পর্যন্ত diagnosis confirm করতে সাহায্য করেছে Dermoscopy

Dermoscopy তে দেখা গেছে —
▪️ Thick whitish-yellow scales
▪️ Diffuse scaling over scalp
▪️ Perifollicular scaling
▪️ Regularly distributed red dots

যা strongly suggest করে Scalp Psoriasis.

Dermoscopy অনেক সময় clinically confusing scalp diseases differentiate করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
Especially when conditions mimic seborrhoea or fungal infection.

Lesson:
Persistent or recurrent scalp scaling in children should always be evaluated carefully — because sometimes the diagnosis is hidden beneath the scales.

19/04/2026

“এখন আর কোনো অপশন নেই…”
একটা সময় মনে হচ্ছিল, সময়টা শুধু গোনা বাকি।
Paulo Peregrino—৬১ বছরের একজন মানুষ,
দশ বছরের বেশি সময় ধরে একের পর এক টিউমার, আর ভয়ংকর এক ধরনের লিম্ফোমার সাথে লড়াই করছিলেন।
কেমোথেরাপি হয়েছে, ট্রান্সপ্ল্যান্ট হয়েছে…
সব কিছু করার পরও রোগ থামেনি।
পরিবারটা তখন মানসিকভাবে প্রস্তুত হচ্ছিল…
হয়তো শেষটা খুব কাছেই।
তারপর হঠাৎ—একটা নতুন দরজা খুললো।
ডাক্তাররা বললেন,
“একটা শেষ চেষ্টা করা যায়…”
এই চিকিৎসার নাম CAR-T Cell Therapy

নিজের শরীরের ইমিউন সেল নিয়ে ল্যাবে এমনভাবে বদলে দেওয়া হয়,
যাতে সেগুলো ক্যান্সার কোষ চিনে ধ্বংস করতে পারে।
তারপর আবার শরীরে ফিরিয়ে দেওয়া হয়।
এরপর যা হলো
সেটা কেউ কল্পনাও করেনি।
মাত্র ৩০ দিনের মধ্যে
পরীক্ষায় দেখা গেলো…
শরীরে ক্যান্সারের কোনো চিহ্নই নেই।
হ্যাঁ, একদম নেই।

যখন সবকিছু শেষ মনে হয়,
ঠিক তখনই হয়তো কোথাও নতুন একটা শুরু অপেক্ষা করে।

চিকিৎসা প্রতিদিন বদলাচ্ছে, এগোচ্ছে।
আজ যেটা অসম্ভব মনে হচ্ছে,
কাল সেটাই হয়তো সম্ভব হয়ে যাবে।
আশা হারাবেন না।
আশা করছি খুব দ্রুতই প্রসার হবে এ চিকিৎসার।
এতে লক্ষাধিক ক্যান্সার আক্রান্ত মা-বোন,বাবা রা বেঁচে যাবে,
শত শত পরিবার ফিরে পাবে তাঁদের আপনজনকে

ডা.আব্দুর রহমান

18/04/2026

বোরকা পড়া ও মাদ্রাসা পড়ুয়া দেখলেই আমরা মনে করি খুব পর্দানশিন ।
আজকের গল্পটা শুনুন, মাস কয়েক আগে একটা রোগী আসে চেম্বারে, সাথে মা ছিল,
মেয়েটা বলে তার ৪ মাসের উপর মাসিক হয়না,
বমি বমি ভাব থাকে, পেট কিছুটা ফুলে গেছে,
শরীর দুর্বল লাগে,

তার আরো ডিটেইলস হিস্ট্রি নেওয়ার জিজ্ঞেস করি আপনি বিবাহিত.?
উনি বলেন না,
পেট পরীক্ষা করতে যেয়ে মনে হয় পেটে বাচ্চা আছে, কিন্তু সরাসরি বললে তো ঝগড়া বেঁধে যাবে, বা মেয়ের মা মারতে আসতে পারে তাই
আল্ট্রা, প্রস্বাব ও রক্তের পরীক্ষা দেওয়া হয়।

ঘন্টাখানেক পরে রিপোর্ট আসে ওই যা ভাবা তাই ৪ মাসের বাচ্চা পেটে।
মেয়েকে আলাদা ডেকে জিজ্ঞেস করলে সে স্বীকার করে,তার একজনের সাথে সম্পর্ক আছে।

মেয়ের মা'কে আলাদা করে ডাকলে উনি প্রথমে স্বীকার ই করেনি, তাঁর মেয়ে এত ভালো পর্দা করে মাদ্রাসায় পড়ে এমন কিছু হতেই পারেনা, আপনার ভুল হচ্ছে ভালো করে চেক করেন,
উনাকে অনেক বুঝানোর পর সে প্রথমে খুবই হা হুতাশ করে, বকাঝকা করে মেয়েকে,
এক পর্যায়ে অবাক করার মতো বিষয় জিজ্ঞেস করে এটা কি ছেলে বাবু!!!!
ঘটনার আকষ্মিকতায় হতবাক হই,

ছেলেমেয়েকে কি শিক্ষা দিচ্ছি আমরা!!

কোথায় যাচ্ছে সমাজ!!
বিয়ের আগে খোঁজ-খবর নিচ্ছেন তো.?

বাইরের পর্দা করলেই হবে! আমার এক বন্ধু বলতো, ইসলামিক ইউনিভার্সিটির ( নাম না বললাম) মেয়েরা নাকি বাইরে গেলে হাত মোজা পা মোজা পড়ে বের হয়, রুমে ন্যা/..টা হয়ে বয়ফ্রেন্ডকে সব দেখায়.. (সবাই না)
আমার তখন বিশ্বাস হতোনা, কিন্তু বিচিত্র এ জীবনে কত ঘটনা যে দেখলাম...

আল্লাহ হেফাজত করুন আমিন

ডা.আব্দুর রহমান
রোগীটি ডা: ক্যাসেলিয়া ফাতেমা আপুর চেম্বারের ছিল..

বি:দ্র: সব পর্দানশিন দের বলা হয়নি, পর্দা ফরজ বিধান।
তবে পর্দার নামে এখন অনেকে ফ্যাশন হিসেবে বোরকা পড়ে😮‍তাই খোঁজ নিন প্রকৃত পর্দানশিন কিনা,
আর বাবা-মা ও সচেতন হোন। নইলে পড়ে সমাজে মুখ দেখানোর অবস্থা থাকবেনা৷
আপনার সন্তান কোথায় যাচ্ছে কি করছে খোঁজ রাখুন

18/04/2026

দুনিয়াতে এখনও এমন বোকা মানুষ আছে? ওষুধের খোসা ছাড়া যে ওষুধ খেতে হয় এটাও জানে না।
কখনো কখনো “সহজ সরলতা” আর “অসাবধানতা”—দুটোর মাঝের পার্থক্যটা খুবই সূক্ষ্ম।
একজন মানুষ ওষুধ খেয়েছেন ঠিকই… কিন্তু ভওষুধের সাথে প্যাকেটটাও গিলে ফেলেছেন।
ফলাফল? তীব্র পেট ব্যথা, শেষে হাসপাতালে ভর্তি।
আমরা অনেক সময় ছোট জিনিসকে গুরুত্ব দিই না—কিন্তু এই ছোট ভুলই বড় বিপদের কারণ হতে পারে।
নিজে সচেতন থাকুন, অন্যকেও সচেতন করুন।

Dr. S Hasan- ডা: এস হাসান

Photos from Kanta’s Corner 's post 16/04/2026

Outdoor OT days

15/04/2026

নাইট ডিউটিতে রোগী আসছে বাড়িতে ডেলিভারির পর অতিরিক্ত রক্তক্ষরণ নিয়ে। আমরা Ruptured uterus(জরায়ু) হিসেবে Emergency অপারেশনে তুললাম। পেট খুলে ইউটেরাস তো আর পাওয়া যায়না! পরে কি দেখা যায়?! পলিথিন ব্যাগের ভিতর Placenta,Uterus,,Fallopian tube,Ovary!
মানে গর্ভফুল আসতেছে না দেখে এমন টান দিছে সবাই মিলে যে জরায়ুসুদ্ব হাতে করে নিয়ে আসছে!
জীবনে এতোটা অবাক হবো ভাবি নি!
হ্যাপি ডাক্তারি in Bangladesh!

-F. Tanni

সিরিয়াসলি? কতটা যন্ত্রণাদায়ক ছিল সেই মহিলার জন্য,চিন্তা করলেই গা শিউরে উঠে! একটু সামান্য হাত কাটলেই কতটা ব্যাথা লাগে,আর এই খানে এই গর্ভবতী মহিলার ভিতরের জরায়ু,সাথে টিউব, ওভারি টানাটানি ক্ক্রে ছিড়ে নিয়ে এসেছে! ইয়া আল্লাহ! কতটা অমানবিক! কত টা পেইনফুল। এই কাজ টা করার পর আবার পলিথিনে করে মাসিকের রাস্তার ভিতরে ঢুকিয়ে রেখে দিয়েছিল! এত নিষ্ঠুর আপনারা কিভাবে হতে পারেন? আপনারাও তো মা হয়েছেন, এই প্রসেসের মধ্যে দিয়ে গিয়েছেন,কিভাবে পারেন আপনারা এমন করতে?

কত শিক্ষিত মানুষ দেখি বাসায় ডেলিভারি করায়,ডাক্তারের উপর তাদের বিশ্বাস নাই,তাদের ধাত্রীর উপর বিশ্বাস।ধাত্রী রোগী মারলেও সেটা আল্লাহর ইচ্ছা,আর ডাক্তার মরা রোগী চিকিৎসা করে বাঁচানোর চেষ্টা করার পরেও মানুষ ডাক্তার কেই ধরে,কি অদ্ভুত বাংগালী আমরা।
এই সব শুধু এই বাংলাদেশেই সম্ভব।

আমেরিকা ইউরোপ কেনো এলিয়েন খুঁজতে যায়,তাদের উচিত আমার দেশের মানুষ কে রিসার্চ করা, আমাদের মতো এতো ইউনিক পাবলিক পৃথিবীর আর কোথাও নাই।

~ডা: মামুন

13/04/2026

Fecolith (ফেকোলিথ) কী? 🩺

Fecolith হলো শক্ত হয়ে যাওয়া মলের একটি ছোট পাথরের মতো অংশ, যা সাধারণত অন্ত্রে আটকে যায়।

কেন Fecolith হয়? 🤔
• দীর্ঘদিন কোষ্ঠকাঠিন্য
• কম পানি পান করা
• কম ফাইবারযুক্ত খাবার খাওয়া
• অন্ত্রের মুভমেন্ট কম থাকা
• দীর্ঘদিন মল আটকে থাকা

Fecolith থাকলে কী সমস্যা হতে পারে? ⚠️

সবসময় সমস্যা নাও হতে পারে, কিন্তু কখনও কখনও —
• Acute Appendicitis (এপেন্ডিসাইটিস)
• পেট ব্যথা (বিশেষ করে ডান নিচে)
• বমি বমি ভাব
• জ্বর
• পেট ফাঁপা

বিশেষ করে:
Appendix এর মুখ বন্ধ করে দিলে → Acute Appendicitis হয়ে যায়

চিকিৎসা কী? 💊

Depend করে symptoms এর উপর —

১. যদি কোনো সমস্যা না থাকে
→ শুধু পর্যবেক্ষণ (Observation)

২. যদি Appendicitis হয়ে যায়
→ Appendicectomy (অপারেশন) প্রয়োজন

৩. কোষ্ঠকাঠিন্য থাকলে
• বেশি পানি পান
• ফাইবার খাবার
• Laxative (প্রয়োজনে)

৪.যদি severe obstruction হয়ে যায়
-অপারেশন প্রয়োজন

প্রতিরোধ কিভাবে করবেন? 🥗
• বেশি পানি পান
• শাক-সবজি, ফল বেশি খাওয়া
• নিয়মিত পায়খানা করা
• কোষ্ঠকাঠিন্য এড়ানো

Want your business to be the top-listed Beauty Salon in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address

Dhaka