Nusrat Jahan
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Nusrat Jahan, Health/Beauty, Bangladesh, Dhaka.
11/10/2025
আমি আর কখনো আপনার সাথে কথা বলতে চাইবো না
আর কখনো আপনাকে বিরক্ত করবো না
আর কখনো আপনার জন্য অপেক্ষা করবো না
আপনি আমার জন্য না এটা আমি বুঝেছি তবে দেরি করে
আমার আবেগী মন এখন শক্ত হয়ে গিয়েছে, আপনার জন্য আর কাদে না।
আপনার জন্য অপেক্ষা করে দিন গুনে না।
একা থাকতে থাকতে কবে যে একাকিত্বকে এতোটা আপন বানিয়ে ফেলেছি নিজেও জানি না।
তবে এখনো আপনার কথা মনে পরে, আর যখন মনে পরে বুকের বা পাশটায় ব্যাথা অনুভব করি।
আমি অনেক আগেই বুঝতে পেরেছি একপাক্ষিক কিছুই ভালো না। এটা শুধু যন্ত্রণা দেয়।
তবে মন বুঝে নি। আর এর ফল হিসেবে আমি পেয়েছি গভীর যন্ত্রণা। যা আমাকে প্রতিনিয়তই পোড়ায়। 🥀
━ নুসরাত জাহান
আসলেই মানুষকে ভালো উপদেশ দিতে নাই। মানুষের ভালো জিনিস ভালো লাগে না। একজনরে বলছিলাম কি "সময় থাকতে ব্রেকআপ করে ফেলো। প্রেম করা ভালো না।"
ও মা এখন দেখি আমাকে পাশের বাসার কুটনি বেডি বানায় দিছে। হেতির বলফেন আইসা আবার আমাকে বলে কুটনি বুড়ি।
আবার বলে আমার নাকি হিংসা হয়।
না মানে এগুলা মানা যায়? আমি তো অনলি জামাইকে ভালোবাসি তাই সিঙ্গেল রইছি। হারাম প্রেম দেখে তো হিংসা হওয়ার কিছু নাই। ভালো জিনিস কারোরি ভালো লাগে নাহ ।এরা প্রেমে অন্ধ হয়ে গেছে। মারা টারা খাইলে বুঝবো কতো প্রেমে কতো মজা। 😒
28/09/2025
মানুষ বলে অপেক্ষা ভয়ঙ্কর সুন্দর। আমিও উপলব্ধি করতে পারছি আসলেই অপেক্ষা ভয়ঙ্কর সুন্দর। আপনার জন্য যখন অপেক্ষার প্রহর গুনতে শুরু করলাম ঠিক তখনই উপলদ্ধি করতে পারলাম।
৫ বছর আগে আপনার সাথে আমার পরিচয় হয়েছিলো। তখন কিশোরী মনে যে আপনার জন্য অনুভূতি জন্ম নিয়েছিলো তা আমি একটুও বুঝতে পারি নি। তবে আপনার কথা অনেক মনে পরতো। আমি অনেকবার আপনাদের ওখানে যাওয়ার চেষ্টা করেছিলাম তবে প্রতি বারই ব্যর্থ হয়েছি। আপনি বলেছিলেন আমি যেনো ফোন কিনলে আপনার সাথে যোগাযোগ করি। তবে আমি তাও করতে পারি নি। গুনে গুনে যখন ৫ টা বছর হয়ে গেলো তখন আমি আমার গন্তব্যে পৌছালাম। সব থেকে বেশি এক্সাইটেড ছিলাম এটা ভেবে যে আপনার সাথে দেখা হবে। তবে যখন আমি আমার গন্তব্যে পৌছালাম আপনাদের জায়গাটা সম্পূর্ণ খালি দেখে আমার ভেতরটা ধক করে উঠলো।
তখন আমি বুঝতে পারলাম আশা ভাঙার ব্যাথা কতোটুকু। পরে জানতে পারলাম আপনারা বাড়ি বিক্রি করে চলে গিয়েছেন আরো দু'বছর আগে। এমনটাই বুঝি হওয়ার ছিলো?
আমি আসলাম তবে অনেক দেরি করে।
এরপরেও আপনার সাথে একটু যোগাযোগ করার জন্য আপনার ফেইসবুক আইডি যোগার করলাম। আপনার আইডি যখন পেয়েছিলাম বিশ্বাস করেন অনেক বেশি খুশি হয়ে গিয়েছিলাম। এরপরেও মনে দ্বিধা ছিলো আদেও কি আপনি আমাকে মনে রেখেছেন? আমি যতটা আশা নিয়ে অপেক্ষার প্রহর গুনেছি আপনিও কি তা করেছেন?
এরপরেও আপনাকে মেসেজ দিলাম। জানতাম উত্তর আসবে না। আদেও আসবে কিনা জানা নেই। তবে এখন মনে হচ্ছে আমার অপেক্ষার প্রহর শেষ হচ্ছে না।
১৮ টা ঘন্টা কেটে গেলো আপনার দেখা পেয়েও পেলাম না।
৫ টা বছর কেটে গেলো আপনাকে ভুলেও ভুললাম না।
মনটা বিষিয়ে যাচ্ছে শুধু প্রহর গুনতে গুনতে। আপনার দেখা বুঝি আর পাবো না।
দূরে থেকে অপেক্ষা করেছি হৃদয় এতো পুড়ে নি। তবে কাছাকাছি এসে অপেক্ষা যেনো আমাকে পুড়িয়ে দিচ্ছে। আর কতো অপেক্ষা করবো? অপেক্ষা কি তবে শেষ হবে না?
আমার অপেক্ষা কি শুধুই একপাক্ষিক?
-হয়তো! 🥀
━ নুসরাত জাহান
23/09/2025
আপনি যখন আমায় জিজ্ঞেস করেছিলেন " আমি আপনাকে ভালোবাসি কি না"
তখন আমার উত্তর ছিলো "না"। অথচ আপনার কথাগুলো মন ছুঁয়ে যেতো। আপনার ব্যবহার আমার ভালো লাগতো। আপনার ব্যক্তিত্ব আমাকে প্রতিবার মুগ্ধ করতো।
এরপরও আমার উত্তর ছিলো "আমি আপনাকে ভালোবাসি না"।
যখন আপনি প্রশ্ন করেছিলেন আমার কিছু চাই কি না। তখন আমি আপনাকে না চেয়ে আপনার সুখ চেয়েছিলাম।আর আপনি চাইলেন আমাকে।
যখন আমি বললাম "আপনি আমার কাছে আমাকে না চাইলেও পারতেন", তখন আপনি আমাকে চাইলেন আমার বাবার কাছে।
যখন আমার বাবা রাজি হচ্ছিলো না কোনো ভাবে , তখন আমার নিজেকে ভীষণ অসহায় লাগছিলো। কিছুই তো বলি নি আমি। বাবা মায়ের বাধ্য সন্তান ছিলাম যে!
অথচ দেখেন আমার মা আমার মনের খবর বুঝতে পেরে বাবাকে রাজি করালো।আর তখন আপনি? আপনি কি করলেন?
হাড়িয়ে গেলেন বহুদূর। অথচ এমনটা হওয়ার কথা ছিলো না। আপনি হাড়িয়ে গেলেন এতো দূরে যেখানে মৃত্যু ছাড়া যাওয়ার আর কোনো পথ নেই।অথচ আমিও বলতে চেয়েছিলাম "আমি আপনাকে ভালোবাসি"। কেনো বলতে দিলেন না? আমি তো আপনার সাথে ঘর বাঁধার স্বপ্ন দেখেছিলাম। কেনো আমার স্বপ্ন ভেঙে গেলো? এটাই বুঝি ভাগ্য !একেই বুঝি ভাগ্য বলে। আমি এখন অনেক একা আপনি কি দেখতে পান? আমার ভেতরের কষ্টগুলো দিনদিন শুধু বৃদ্ধি পাচ্ছে আপনি কি উপলব্ধি করতে পারেন? এখন কেউ আমার মনের কথাগুলো মনযোগ দিয়ে শুনে না, কেউ আমার মনের অবস্থা বুঝতে পারে না।আমি একা,বড্ড একা।এই একাকীত্ব আমাকে খুঁড়ে খুঁড়ে খাচ্ছে।
⚊নুসরাত জাহান
18/09/2025
আপনি বরং "ভালোবাসি" মুখে না বলে আপনার ব্যবহারে বুঝিয়ে দিয়েন। আমি আপনার ব্যবহার দেখেই বুঝে যাবো আপনি আমাকে কতটুকু ভালোবাসেন। জানেন তো? "ভালোবাসি" মুখে বলাটা যতটা সহজ তা ব্যবহারে প্রকাশ করাটা ততোটাই কঠিন। আমি একটু স্বার্থপর বটেই তবে আপনি আমাকে যতটুকু ভালোবাসা দিবেন আমি চেষ্টা করবো তার থেকে বেশি ভালোবাসা দেবার।
মানুষের জন্ম একটাই। তাই এই এক জীবনে একজনকেই ভালোবেসে সারাটা জীবন কাটিয়ে দিতে চাই। পারবেন তো সারাজীবন আমার হাত ধরে রাখতে, আমার সাথে সারাজীবন একসাথে থাকতে?
━ নুসরাত জাহান
Click here to claim your Sponsored Listing.
Category
Culinary Team
Attire
Website
Address
Dhaka
