MTM Agro Care

MTM Agro Care

Share

Animal Health Services. Call for order.
+8801740229818

Sales; Lime, Oxygen, Zeolite, Potash, Vitamins, Growth promoter, Saline, Probiotics, Antibiotics, Germcleaner, Yucca, Water test kit, Bleaching powder, Livertonic, Aluminium phosphate, etc.

03/12/2025
28/11/2025

এমটিএম এগ্রো কেয়ার চুনের কাজঃ
মাছ চাষে চুন প্রয়োগের বহুবিদ উপকারিতা আছে। সাধারণভাবে চুন পুকুরের উৎপাদনশীলতা বাড়ায় এবং পুকুরের স্বাস্থ্যকর অবস্থা বজায় রাখে। তাই মাছ চাষে চুনকে বলা হয় সর্বগুণের আধার। পুকুরে চুন দেয়ার ফলে যে সমস্ত উপকারিতা পাওয়া যায় তা নিন্মরূপ:
(১)চুনের ক্ষার পুকুরে বিদ্যমান ব্যাকটেরিয়া, পরজীবী ও পরজীবীর পোষক অনেক রকমের ক্ষতিকর রোগজীবাণু মেরে ফেলে ফলে রোগ সংক্রমণ কমে যায়।
(২)পানির পিএইচ উঠানামা রোধ করে পানি ও মাটির রাসায়নিক অবস্থা নিরপেক্ষ রাখে।
(৩)তলায় সঞ্চিত জৈব পদার্থ পচনে সহায়তা করে এবং তলানি থেকে কার্বন ডাইঅক্সাইডও বের করে দেয়।(৪)অম্লীয় পুকুরে চুন দিয়ে পানি ও কাদার অল্মত্ব­ কমানো যায় এতে পি এইচ বাড়ার ফলে মাটি থেকে সহজেই পুষ্টিকর বস্তুসমূহ মুক্ত হতে পারে, তাছাড়া অনুকূল পি এইচ লেবেলে ব্যাকটেরিয়ার কর্মতৎপরতা খুব বেড়ে যায়। ফলে ব্যাকটেরিয়া তলার বিভিন্ন বস্তু ভেঙ্গে পুষ্টিকর উপাদান মুক্ত করে।
(৫)লৌহজাত যৌগসমূহকে নিরপেক্ষ করে মাছ চাষের অনুকূল অবস্থা সৃষ্টি করে।
(৬)পানিতে দ্রবীভূত জৈব বস্তু ও অন্যান্য বস্তু অধঃক্ষিপ্ত হয়ে তলানী পড়তে সাহায্য করে ফলে পানি পরিস্কার হয়। এভাবে চুন প্রয়োগ করে পানির ঘোলাত্ব দূর করা যায়।
(৭)পুকুরে জীবাণুমুক্ত স্বাস্থ্যকর অবস্থা বজায় রাখার জন্য সংক্রমণ রোধকারী হিসেবে কাজ করে।
(৮)পুকুরের মাটিতে বদ্ধ হয়ে থাকা ফসফরাস ও পটাসিয়াম জাতীয় সারকে মুক্ত করে পানির উর্বরতা বৃদ্ধিতে সহায়তা করে।
(৯)মাছের রোগ বালাই চিকিৎসায় এবং প্রতিরোধের জন্য চুন ব্যবহৃত হয়।
(১০)মাছ, পানি ও মাটি জীবাণুমুক্ত করে।
(১১)মাছ, পানি ও মাটির উৎপাদনশীলতা বাড়ায়।
(১২)মাছ, পানি ও মাটির ক্যালসিয়ামের অভার পূরণ করে।
(১৩) পানি পরিষ্কার করে।
চুন নিতে যোগাযোগ করুনঃ
০১৭৪০২২৯৮১৮

28/11/2025

অক্সিজেনঃ
মাছের অক্সিজেন সাধারণত এমন কিছু রাসায়নিক উপাদান থাকে যেগুলো পানির সঙ্গে প্রতিক্রিয়া করে অক্সিজেন ছাড়ে। এর সাধারণ উপাদানগুলো হলোঃ
১. সোডিয়াম পারকার্বোনেট (Sodium percarbonate) – এটি পানিতে ভেঙে হাইড্রোজেন পারঅক্সাইড এবং সোডিয়াম কার্বোনেট তৈরি করে, পরে হাইড্রোজেন পারঅক্সাইড ভেঙে অক্সিজেন ছাড়ে।

২. হাইড্রোজেন পারঅক্সাইড (Hydrogen peroxide) – সরাসরি বা যৌগ আকারে থাকতে পারে, যা পানিতে অক্সিজেন উৎপন্ন করে।

৩. সোডিয়াম পারক্লোরেট বা ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড – কিছু ক্ষেত্রে ব্যবহৃত হয়, তবে কমন নয়।

এই উপাদানগুলো ধীরে ধীরে দ্রবীভূত হয়ে পানিতে অক্সিজেন সরবরাহ করে, যা মাছ বাঁচিয়ে রাখতে সাহায্য করে।

কীভাবে কাজ করেঃ
এই ট্যাবলেট পানিতে ফেলার পর ধীরে ধীরে অক্সিজেন রিলিজ করে, যা পানিতে দ্রবীভূত হয়ে মাছের শ্বাস-প্রশ্বাসে সাহায্য করে।
কখন পুকুরে অক্সিজেন দরকার হতে পারেঃ
১. পানি খুব ঘোলা হয়ে গেলে।
২. গরম কালে অক্সিজেন কমে গেলে।
৩. অতিরিক্ত মাছ থাকলে।
৪. হঠাৎ করে মাছ পানির উপর ভেসে শ্বাস নিতে থাকলে।

ব্যবহারের নিয়মঃ

প্রতি ১,০০০ লিটার পানির জন্য ১টি ট্যাবলেট ব্যবহার করা হয় (সাধারণত)।
ট্যাবলেট সরাসরি পানিতে ছিটিয়ে দিন।
দিনে ১-২ বার প্রয়োগ করা যেতে পারে, তবে অতিরিক্ত ব্যবহার করবেন না।

28/11/2025

জিওলাইট (Zeolite) আসলে প্রাকৃতিক এক ধরনের খনিজ, যা মূলত অ্যালুমিনো-সিলিকেট দিয়ে তৈরি। মাছ চাষের পুকুরে আমরা যেটা ব্যবহার করি সেটাকেই সাধারণত জিওলাইট বলে।
🌊 পুকুরে জিওলাইট ব্যবহারের যুক্তি ও উপকারিতা

1. অ্যামোনিয়া ও অন্যান্য গ্যাস নিয়ন্ত্রণ করে।

জিওলাইট পুকুরে জমে থাকা NH₃ (অ্যামোনিয়া), H₂S (হাইড্রোজেন সালফাইড), CO₂ ইত্যাদি গ্যাস শোষণ করে নেয়।

এতে পানির মান ভালো থাকে এবং মাছ-চিংড়ি আরাম বোধ করে।

2. পানির স্বচ্ছতা বজায় রাখে।

পানির ভেতরে সাসপেন্ডেড কণা ও দুর্গন্ধ কমায়।

তলায় জমে থাকা কাদা/বর্জ্য নিয়ন্ত্রণ করে।

3. পানির গুণমান উন্নত করে।

জিওলাইটের ভেতরে খনিজ উপাদান (Ca, Mg, K) থাকে, যা ধীরে ধীরে পানিতে মিশে যায়।

এতে পানির pH স্থিতিশীল থাকে।

4. প্রোবায়োটিক/ভালো ব্যাকটেরিয়ার কার্যক্ষমতা বাড়ায়।

জিওলাইট ব্যাকটেরিয়ার জন্য একটা “মিডিয়া” হিসেবে কাজ করে।

উপকারী ব্যাকটেরিয়া গ্যাস খেয়ে পানি ভালো রাখে।

জিওলাইট এর কার্যকরীতা I

পুকুরের বা জলাশয়ের মাটি ও পানির জন্য ক্ষতিকর নাইট্রেট ,অ্যামোনিয়া , সালফাইড
হাইড্রোজেন , এবং অন্যান্য ক্ষতিকর গ্যাস দূর করে এবং মাছ বৃদ্ধির জন্য জলাশয়ে অনুকূল পরিবেশ তৈরি করে।

a) জলাশয়ের তলদেশের কাদা ও পানির পচা গন্ধ দূর করে জলাশয় দূষণমুক্ত রাখে।

b) ক্ষতিকর জৈব ও বর্জ্য পদার্থ ভেঙে ঘোলা পানিকে পরিষ্কার রাখে।

c) মাটি ও পানির PH নিয়ন্ত্রণ করে জলাশয় কে মাছ ও চিংড়ির জীবনধারণ ও বৃদ্ধির উপযোগী রাখে।

d) জলাশয় এর তলদেশে কালো মাটির গঠন রোধ করে।

e) জিওলাইটে বিভিন্ন খনিজ অক্সাইড থাকায় পানিতে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি করে।
সঠিক ব্যবহারঃ
ডোজ: প্রতি একরে ২০–২৫ কেজি (পানি ও মাটির অবস্থার উপর নির্ভর করে)।

ব্যবহার সময়:

পানিতে দুর্গন্ধ বা গ্যাসের সমস্যা হলে।

ভারি খাবার খাওয়ানোর পর তলায় বর্জ্য জমে গেলে।

প্রতি ১০–১৫ দিনে একবার প্রতিরোধমূলক হিসেবে।

👉 তাই বলা যায়, জিওলাইট ব্যবহার যুক্তিযুক্ত, তবে সঠিক ডোজ ও সময় মেনে ব্যবহার করতে হবে।

28/11/2025

YUCCA Powder (ইউকা পাউডার।
উপাদানঃ
ইউকা পাউডার প্রাকৃতিক উদ্ভিদ ইউকা (Yucca schidigera) থেকে তৈরি হয়। এতে মূলত স্যাপোনিন (Saponins), গ্লাইকোসাইড (Glycosides), পলিফেনল (Polyphenols), রেসিন (Resins), ভিটামিন ও খনিজ পদার্থ, অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান থাকে।

উপকারিতাঃ
১. পুকুরের তলদেশে ক্ষতিকর অ্যামোনিয়া গ্যাস নিয়ন্ত্রণ করে।

২. পুকুরের পানির পিএইচ ঠিক রাখে।

৩. মাছ ও চিংড়ির খাদ্যের রুচি বৃদ্ধি করে।

৪. পুকুরের তলদেশ হইতে ক্ষতিকর বিষাক্ত অ্যামোনিয়া, হাইড্রোজেন সালফাইট এবং নাইট্রেট গ্যাস দূরীকরণে ব্যবহার করা হয়।
মাত্রা ও প্রয়োগবিধিঃ
প্রথম প্রয়োগঃ প্রথমবার ইউকা পাউডার প্রয়োগের সময় প্রতি শতাংশে ৫০-১০০ গ্রাম ইউকা পাউডার ব্যবহার করতে পারেন।

নিয়মিত প্রয়োগঃ পুকুরের পানির গুণমান এবং
মাছের স্বাস্থ্যের ওপর ভিত্তি করে প্রতি ১৫ দিনে একবার বা প্রতি মাসে একবার প্রয়োগ করুন। নিয়মিত প্রয়োগের ক্ষেত্রে প্রতি শতাংশে ২৫-৫০ গ্রাম ইউকা পাউডার যথেষ্ট হবে।

প্যাক সাইজঃ ২৫ কেজি, ১৮ কেজি ও ১০ কেজি উৎপাদনকারী দেশ: মেক্সিকো।

ইউকা লিকুইডঃ
যার মধ্যে রয়েছে বিভিন্ন ধরণের জৈব-সক্রিয় যৌগ, যার মধ্যে রয়েছে স্যাপোনিন, ফ্ল্যাভোনয়েড, অ্যালকালয়েড এবং রেজিন,
যা এটিকে
মাছ চাষ এবং হাঁস-মুরগি পালন উভয়ের জন্য একটি বহুমুখী ব্যবহার করা যায়।
অ্যামোনিয়া-হ্রাস ক্ষমতা বা বিষাক্ততা হ্রাস ক্ষমতার সাথে সম্পর্কিত একটি পরিমাপকে বোঝায়। সর্বোত্তম অ্যামোনিয়া শোষণ 100%
মাছ চাষের জন্যঃ
1. পানির গুণমান উন্নত
• অ্যামোনিয়া হ্রাস: YUCCA LIQUID পানিতে অ্যামোনিয়া (NH3) এর সাথে মিথস্ক্রিয়া করে এবং কম ক্ষতিকারক যৌগে রূপান্তরিত করে এর বিষাক্ততা হ্রাস করে।
এই প্রোটন, Ht, একটি অ্যামোনিয়া অণুতে স্থানান্তরিত হয়।

একটি বিপরীত প্রতিক্রিয়া নির্দেশ করে
এই প্রোটন, H*, হাইড্রোক্সাইড আয়নে ফিরে স্থানান্তরিত হতে পারে।
NH, (aq)
NH, '(ag)
+
OH (49)
নাইট্রোজেন বর্জ্য ব্যবস্থাপনা এবং বিষাক্ত যৌগ হ্রাসের মাধ্যমে এটি পানির গুণমান উন্নত করে। তথ্যসূত্র:

Kuhns, S. E., et al. (2003).
"Yucca extract জলজ চাষ ব্যবস্থায় পানির গুণমান উন্নত করে।
" জার্নাল অফ অ্যাকোয়াকালচার রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট।

2. মাছ দ্রুত বৃদ্ধি এবং খাদ্য গ্রহণ বৃদ্ধি
3. রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে
4. রোগজীবাণু এবং রোগ নিয়ন্ত্রণ করে
ব্যাকটেরিয়া সংক্রমণ হতে রক্ষা করে

মাছ চাষের জন্যঃ ৫ ফুট গভীরতার জন্য প্রতি একরে ৩০০-৪০০ মিলি।

28/11/2025

প্রোবায়োটিকের কাজঃ
১.ক্ষতিকারক জীবাণু দমন করে রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করে এবং মাইক্রো-ইকোলজিক্যাল ভারসাম্য বজায়ে রাখে।
২.হজম প্রক্রিয়া উন্নত করে।
৩.হাঁস-মুরগি ও মাছের সঠিক FCR এবং ওজন বৃদ্ধি বজায় রাখে।
৪.ডিম পাড়ার কর্মক্ষমতা বৃদ্ধি করে।
প্রোবায়োটিক পুকুরে অ্যামোনিয়া, অন্যান্য ক্ষতিকারক গ্যাস নিয়ন্ত্রণ করে, প্লাঙ্কটনের ভারসাম্য বজায় রাখে যার ফলে একটি আদর্শ পুকুরের পরিবেশ নিশ্চিত হয়।
প্রোবায়োটিক নিতে যোগাযোগ করুনঃ ০১৭৪০২২৯৮১৮

Want your business to be the top-listed Beauty Salon in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address

Dhaka