Raqi Najmul Hasan
শারীরিক-মানসিক অসুস্থতা ও প্যারানরমাল সমস্যার জন্য শরয়ী রুকইয়াহ চিকিৎসা ও কনসালটেন্সি প্রদান করা হয়
নূর টাওয়ার থেকে অদ্ভুত এক দৃশ্য দেখলাম।
একটা কবুতর ঘুড়ির সুতায় আটকে যায়।
প্রাণপণ চেষ্টা করেও সুতা থেকে বের হতে পারছিল না। তখন দেখলাম পুরো এরিয়া জুড়ে কবুতর, কাক, ও অন্যান্য পাখিরা চিৎকার করতে লাগলো।
একটা কাক কয়েকবার কবুতরকে ছাড়ানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছে।
অবশেষে ভিডিও ধারণ করা অংশে দেখা যায় কবুতরটা সুতা থেকে নিজেকে মুক্ত করতে পেরেছে। আলহামদুলিল্লাহ।
একটা পাখির জন্য অন্য পাখিদের যে সহমর্মিতা দেখলাম, তা এই সমাজের মানুষের মধ্যে নেই।
হে মাবুদ! তোমার জাদুগ্রস্ত বান্দা-বান্দিদের আর্তনাদ আর সহ্য করতে পারছি না।মেহেরবানী করে তাদেরকে পরিপূর্ণভাবে সুস্থ করে দাও।
😢
19/04/2026
স্বপ্নে অস্বস্তিকর বিষয় দেখা বা খাওয়া বন্ধের জন্য একটি আমল।
মানুষের জীবনে কখনো কখনো এমন কিছু স্বপ্ন আসে যা অস্বস্তি সৃষ্টি করে, ভয় জাগায় বা মানসিকভাবে দুর্বল করে দেয়। এই ধরনের সমস্যার ক্ষেত্রে ঘুমের আগে কিছু সুন্নাহভিত্তিক আমল নিয়মিত করলে ইনশাআল্লাহ উপকার পাওয়া যায়।
প্রথমত, আপনি দিনে বা রাতে যখনই ঘুমাতে যান না কেন, চেষ্টা করুন ওযু অবস্থায় ঘুমাতে। এটি নবী ﷺ এর একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ এবং এতে শয়তানের কুমন্ত্রণা থেকে সুরক্ষা পাওয়া যায়।
ঘুমানোর আগে প্রথমে ভালোভাবে ওযু সম্পন্ন করুন। এরপর বিসমিল্লাহ বলে আপনার বিছানা তিনবার ঝেড়ে নিন। এর মাধ্যমে অদৃশ্য ক্ষতিকর বিষয় থেকে নিরাপত্তা লাভের আশা করা যায়।
তারপর শরীরকে সুরক্ষার জন্য কিছু কুরআনের আয়াত তেলাওয়াত করুন। সূরা ফাতিহা, আয়াতুল কুরসি এবং তিন কুল অর্থাৎ সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস পাঠ করুন। এই আয়াতগুলো পড়ে দুই হাতে ফুঁ দিন এবং পুরো শরীরে মুছে নিন।
এরপর “আউযুবিল্লাহি মিনাশ শাইতনির রজীম” পড়ে নিচের আয়াতটি এগারো বার তেলাওয়াত করুন।
وَجَعَلْنَا مِنۢ بَيْنِ أَيْدِيهِمْ سَدًّا وَمِنْ خَلْفِهِمْ سَدًّا فَأَغْشَيْنَاهُمْ فَهُمْ لَا يُبْصِرُونَ
উচ্চারণ
ওয়া জা‘আলনা মিং বাইনী আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দাং ফা-আগশাইনাহুম ফাহুম লা ইউব'সিরূন (সূরা ইয়াসিন আয়াত ৯)
অর্থ
আমি তাদের সামনে এক প্রাচীর এবং পেছনে এক প্রাচীর স্থাপন করেছি, তারপর তাদের ঢেকে দিয়েছি ফলে তারা দেখতে পায় না।
এরপর হাতে সামান্য আতর নিন। সেই আতরের উপর ফুঁ দিন। তারপর দুই হাতে তা মেখে পুরো মুখে মাসাহ করুন। এরপর মাথায় মাসাহ করুন, ঘাড় থেকে উপরের দিকে ভালোভাবে মুছে নিন।
সবশেষে মনে মনে আল্লাহর কাছে দোয়া করুন। বলুন, হে আল্লাহ, আপনি যেভাবে সেই দিন আপনার নবীকে কাফেরদের দৃষ্টি থেকে আড়াল করে রেখেছিলেন, ঠিক তেমনি আমাকে শয়তান এবং হিংসুকদের দৃষ্টি থেকে আড়াল করে রাখুন। আল্লাহুম্মা আমীন।
এই আমলটি প্রতিদিন নিয়মিতভাবে করার চেষ্টা করুন। ইনশাআল্লাহ, ধীরে ধীরে অস্বস্তিকর স্বপ্ন, ভয় বা খারাপ প্রভাব কমে যাবে। নিশ্চয়ই আল্লাহ তাআলা সর্বজ্ঞ এবং তিনি বান্দার অবস্থা ভালো করেই জানেন।
📍 লোকেশন
Holy Healing Ruqyah & Hijama Center
House 12, Road 11, Nikunja 2
Khilkhet, Dhaka 1229, Bangladesh
Ground Floor
📞 যোগাযোগ
01848-645072
19/04/2026
অভিজ্ঞ রাকীদের গাইডলাইন ও সাজেশন পেতে এবং রুকইয়াহ বিষয়ক যেকোনো সমস্যার সমাধান পেতে যুক্ত হোন এবং প্রশ্ন করুন এ গ্রুপে: RUQYAH GUIDANCE
ফ্রেন্ডদের invite করুন।
📎 লিংক: কমেন্ট বক্সে।
রুকইয়াহ নিচ্ছেন, ক্রমান্বয়ে সুস্থতা আসতেছে। এরপরও কোন কারণে সমস্যা বৃদ্ধি পাচ্ছে বা সমস্যা পুরোপুরি দূর হচ্ছে না?
কমেন্ট করে উত্তর জানান।
প্রকৃতির মাঝেই প্রকৃত শান্তি খুঁজে পাওয়া যায়।
17/04/2026
জুমআর দিন সূরা কাহাফ তেলাওয়াত করা উত্তম। হাদীসে এর অনেক ফযীলত এসেছে। যেমন-হযরত আবু সাঈদ খুদরী রা. থেকে বর্ণিত, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন- যে ব্যক্তি জুমআর দিন সূরা কাহাফ তেলাওয়াত করবে পরবর্তী জুমআ পর্যন্ত তার জন্য নূর হয়ে থাকবে। -সুনানে কুবরা বায়হাকী ৩/৩৪৯
অপর এক বর্ণনায় এসেছে- কেয়ামতের দিন তার জন্য নূর হয়ে থাকবে। -মুসতাদরাকে হাকেম ২/৩৯৯
জুমার দিনটি আরম্ভ হয় বৃহস্পতিবার সূর্যাস্তের পর থেকে। আর সূরা কাহাফ এর আমল জুমার পূর্বে হওয়া উচিত।
-সুনানে কুবরা বায়হাকী ৩/৩৪৯; তাহতাবী আলালমারাকী ৩৭৩; আদ্দুররুল মুখতার ২/১৬৪
والله اعلم بالصواب
সূরা কাহফ যেভাবে দাজ্জালের ফিতনা থেকে বাচার হাতিয়ার হয়ে কাজ করে:
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
مَنْ حَفِظَ عَشْرَ آيَاتٍ مِنْ أَوَّلِ سُورَةِ الْكَهْفِ عُصِمَ مِنَ الدَّجَّالِ
উচ্চারণ:
মান হাফিযা ‘আশরা আয়াতিন মিন আউয়ালি সূরাতিল কাহফি ‘উসিমা মিনাদ দাজ্জাল।
অর্থ:
“যে ব্যক্তি সূরা কাহফের প্রথম ১০ আয়াত মুখস্থ করবে, সে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকবে।”
সহীহ মুসলিম — হাদীস নং 809
শেষ ১০ আয়াতের ফজিলত
مَنْ قَرَأَ الْعَشْرَ الأَوَاخِرَ مِنْ سُورَةِ الْكَهْفِ عُصِمَ مِنْ فِتْنَةِ الدَّجَّالِ
উচ্চারণ:
মান কারা’আল ‘আশরাল আওয়াখিরা মিন সূরাতিল কাহফি ‘উসিমা মিন ফিতনাতিদ দাজ্জাল।
অর্থ:
“যে ব্যক্তি সূরা কাহফের শেষ ১০ আয়াত পড়বে, সে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকবে।”
সহীহ মুসলিম — হাদীস নং 809
সুনান আবু দাউদ — হাদীস নং 4323
সুতরাং আমাদের সবারই প্রতি জুমাবারে খুবই গুরুত্বের সাথে সূরা কাহফ (মর্মার্থ বুঝে) তিলাওয়াত করা উচিৎ।
বিশেষত আমরা সময়ের অত্যন্ত ক্রান্তিলগ্নে উপনীত, এ সময়ে সূরা কাহফের আমল ছাড়া ঐ ফিতনা থেকে বাঁচার কোনো উপায় নাই।
✍️ Raqi Najmul Hasan
#সূরা #কাহফ #আসহাবে_কাহফ #রুকইয়াহ
#কিয়ামতের_আলামত
13/04/2026
আজকের এই পোস্টটা খুব ব্যক্তিগত…
আপনাদের সতর্ক করার উদ্দেশ্যেই শেয়ার করছি।
প্রথম দুইটা ছবি আমার ২০২৪ এবং ২০২৬।
আর পরের দুইটা ছবি আমার আপন বড় ভাইয়ের ২০১২ এবং ২০২২।
আমার আপন বড় ভাই মাহজুর তালুকদার
দীর্ঘ প্রায় ৭ বছর অসুস্থ থাকার পর ২০২২ সালে ৩৭ বছর বয়সে ইন্তেকাল করেছেন।
আল্লাহ তাকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুন, আমীন।
আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ চিকিৎসা করিয়েছি।
যা যা সম্ভব ছিল সব করেছি।
কিন্তু কোনো উন্নতি হয়নি।
আমি তাওহীদ বুঝার পর অনেক বিষয় নতুন করে উপলব্ধি করছি…
আমার দৃঢ় বিশ্বাস তিনি বদনজর ও কালো জাদুর শিকার হয়েছিলেন।
হয়তো যদি শুরু থেকেই সঠিকভাবে রুকইয়াহ করা হতো,
আল্লাহ চাইলে তিনি সুস্থও হতে পারতেন।
কিন্তু তখন রুকিয়া কি সেটাই আমরা বুঝতাম না এবং জানতামও না।
আমার বাবা ছারছীনা পন্থী আলেম হওয়ার কারণে,
তাবিজের চিকিৎসায় বেশ সরব ছিলেন এখনো আছেন।
কিন্তু বাস্তবতা হলো
বদনজর সত্য।
এটা মানুষকে ধীরে ধীরে শেষ করে দেয়।
শারীরিক, মানসিক, আর্থিক এমনকি আমলও নিঃশেষ করে দিতে সক্ষম ।
অনেক সময় মানুষ বুঝতেই পারে না
কি হচ্ছে তার সাথে।
আমি গত দুই বছরের ব্যবধানে নিঃশেষ হওয়ার দ্বারপ্রান্তে চলে আসছি। 🥺
কিন্তু আলহামদুলিল্লাহ…
মহান রব্বুল ইজ্জত এর অশেষ রহমত ও দয়ায় এখনো বেঁচে আছি।
এই পোস্ট শুধু মাত্র আপনাদের বদনজর ও কালো জাদুর ব্যাপারে সতর্ক করার জন্য দিয়েছি।
আমরা অনেকেই বদনজর, জাদু এসব বিষয়কে অবহেলা করি।
কিন্তু এগুলো বাস্তব এবং ভয়ংকর বাস্তব।
তাই আমাদের করণীয়:
✔ নিয়মিত কুরআনের আমল করা
✔ সকাল-সন্ধ্যার দোয়া পড়া
✔ রুকইয়াহ করা বা করানো
✔ গুনাহ থেকে বেঁচে থাকা
✔ আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা
আমি চাই না
আমার মতো কষ্ট আর কোনো ভাইয়ের জীবনে আসুক।
আমার ভাইয়ের মতো আর কাউকে হারাতে না হোক।
সবাই সতর্ক হোন…
নিজের এবং পরিবারের খেয়াল রাখুন।
আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন।
আল্লাহুম্মাগফিরলি 🤲
©️ Manzur e elahi
বদনজর ও কালো জাদুর চিকিৎসা পেতে ফলো করুন—
Raqi Najmul Hasan
01848-645072
13/04/2026
লিখুন ❝আল্লাহু আকবার❞
শাইত্বান আপনাকে আল্লাহর নাম স্মরণ করা থেকে বাধা দিতে পারবে না।
12/04/2026
মাশাল্লাহ!
মারহাবা!!
আমাদের সম্মানিত ২জন ভাইবোন আমাদের নির্দেশনা মেনে শুক্রবারে সূরা কাহফের আমল করেছেন। আল্লাহ তায়ালা সবার আমল কবুল করুন এবং আমাদেরকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার তাউফীক্ব দান করুন।
পূর্বপ্রকাশিত ঘোষণা অনুসারে তারা অনলাইনে ফ্রি রুকইয়াহ সেশন পাবেন।
তাদের সাথে যারা যুক্ত হতে চান, দ্রুত কমেন্ট / মেসেজ করে জানান।
সেশন টাইম: আজ ১২ এপ্রিল, রোজ রবিবার, রাত ৯ টায় আমাদের এ সেশনটা শুরু হবে ইনশাআল্লাহ।
Raqi Najmul Hasan
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Dhaka
1229
