Dr Nandita Saha

Dr Nandita Saha

Share

I'm a passionate pediatrician. Love to serve the sick children! Chamber: LONG LIFE DIAGNOSTIC & CONSULTATION CENTRE, 156 Kolabagan, Dhanmondi, Dhaka.

Appointment: 01329-667560.[Sat, Mon & Wednesday]
https://www.facebook.com/profile.php?id=61581750675649

31/05/2026

Photos from Dr Nandita Saha's post 28/05/2026

বরাবরের মতই ঈদের ডিউটিতে হাসপাতালে আছি....
সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ছোট বাচ্চাদের নিয়ে জনাকীর্ণ জায়গায় বেড়াতে যাওয়া এড়িয়ে চলুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সতর্ক থাকুন। উৎসবের আনন্দ যেন অম্লান থাকে সবার এই কামনায়–

💕 ঈদ মুবারক 💞

23/05/2026

Shout out to my newest followers! Excited to have you onboard! আদিত্য নারায়ণ, BK Khokon, Tamannah Islam

21/05/2026

Big shout out to my newest top fans! 💎 Soumittra Saha, SharminJahan Urmi

Drop a comment to welcome them to our community,

19/05/2026

ছোট কিন্তু জরুরি স্বাস্থ্যবার্তা:

আপনার শিশুর বয়স অনুযায়ী ওজন ও উচ্চতা ঠিক আছেতো? মাপিয়ে দেখেননি? ভেবেছেন একটু বড় হলে নিজেই খাওয়া শিখবে? এটা এত চিন্তিত হওয়ার মত কিছুনা?

ভূল ভাবছেন। শিশু অপুষ্টিতে ভুগতে থাকলে তার রোগ প্রতিরোধ ক্ষমতা সঠিকভাবে কাজ করতে পারেনা, তাই যেকোনো ইনফেকশন সহজে আক্রান্ত করে ফেলতে পারে এবং জটিল পর্যায়ে পৌছে যায়। হাম আক্রান্ত যেসব শিশুরা অপুষ্টিতে ভুগছিল আগে থেকেই তারাই কিন্তু বেশি ভুগছে!

শিশুর পুষ্টির ব্যাপারে সর্তক হন, নিয়মিত দুধ- ডিম - মাছ- মাংস, ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ ফল/ সবজি তার প্রতিদিনের খাদ্যতালিকায় রাখার অভ্যাস করুন। লক্ষ্য করুন যে পুষ্টিকর কোন খাবারটা তাকে কিভাবে খাওয়ানো যায়/ কি ফর্মে সে খাবারটা পছন্দ করছে। যথেষ্ট সময় দিন এর পেছনে। বয়স অনুযায়ী সঠিক ডায়েট চার্ট মেইনটেইন করুন দেখবেন আপনার শিশু আর ঘনঘন অসুস্থ হচ্ছেনা/ হলেও দ্রুতই সেরে উঠছে।

13/05/2026

পরিবার, সবার শান্তির আশ্রয়, স্বস্তির ঠিকানা। আর সে পরিবারের শিশুরা যেন তার প্রাণ! শিশু অসুস্থ হলে, পরিবার নিষ্প্রভ হয়ে পরে, আর সেই অসুস্থতা থেকে যদি শিশুকে হারাতে হয় তাহলে বাবা মায়ের শুধু দেহটাই বেঁচে থাকে, প্রাণ আর থাকেনা!

হামে শিশুমৃত্যুর হার আশংকাজনক। কেন এত শিশুমৃত্যু হচ্ছে, এ দায় কার সেটা খুঁজে বের করতে হবে এটা যেমন ঠিক, তেমন এই বিষয়ে কাঁদা খোঁচাখুঁচি করতে গিয়ে আবার বর্তমানে জরুরি করনীয় বিষয় থেকে মনোযোগ বিচ্যুতি ঘটলে কিন্তু পরিস্থিতি নাগালের বাইরে চলে যেতেপারে!

তাই সময় থাকতে সতর্ক হওয়া দরকার। আপনার বাসায় ৫ বছরের কম বয়সী শিশু থাকলে তাকে সাবধানে রাখুন, ভিড় যুক্ত স্থানে তাকে নিয়ে যাবেননা। একান্তই যেতে হলে মাস্ক পরিয়ে নিন। ব্যক্তিগত পরিস্কার পরিচ্ছন্নতা রক্ষা করে চলুন, হাঁচি কাশি শিষ্টাচার মেনে চলুন, বারবার হাত ধোঁয়ার অভ্যাস গড়ে তুলুন পরিবারের সবার মাঝে। শিশুর তীব্র জ্বর, লালচে চোখ, সর্দি ও র‍্যাশ থাকলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হন।

মনে রাখবেন, ক্ষণস্থায়ী কোন আনন্দ পেতে সামাজিক অনুষ্ঠানে অধিক মানুষের মাঝে আপনার শিশুকে নিয়ে গিয়ে যেন দীর্ঘস্থায়ী কোন বিপদে পরতে না হয়!
প্রতিকারের চেয়ে প্রতিরোধই কিন্তু উত্তম!

13/05/2026

Shout out to my newest followers! Excited to have you onboard! Dipak Banik, Mostafizar Rahman Faruk, Dipto Suvo, Md. Imam Hossen Patowary

13/05/2026

Big thanks to Soumittra Saha Marsia Tahirina Sadia Sharmin Shifa Pijus D-Racer Indrani Papri Anee Amin

for all your support! Congrats for being top fans on a streak 🔥!

07/05/2026

আমার যখন খুব মন বা শরীর খারাপ লাগে, তখন আমি আমার মোবাইল গ্যালারি ঘেটে পুরাতন কোন সুখস্মৃতি রোমন্থন করে চেষ্টা করি খারাপ লাগাটাকে ঝেড়ে ফেলার, সে চেষ্টা করতে গিয়ে ২০১৯ সালে আমার আর স্কুলবান্ধবী Riddhi' র just for fun হিসেবে ভিডিও করা এই নাচটা পেলাম, মনেহলো ফেসবুকে শেয়ার করি...

থাকুকনা কিছু ছেলেমানুষী স্বযতনে...

Life is too short to live lively...

05/05/2026

সবসময় শিশুস্বাস্থ্য বিষয়ে লিখি,
এবার শিশুর মায়েদের নিয়ে কিছু কথা লিখবো বলে ফেসবুক খুললাম....

নিজের বাচ্চাকে ভালোভাবে লালনপালন করতে হলে আগে নিজের যত্ন সঠিকভাবে করতে হবে, বাচ্চাকে খাওয়ানোর পাশাপাশি নিজেও নিয়মানুবর্তিতা মেনে পুষ্টিকর খাবার খান, পর্যাপ্ত বিশ্রাম নেওয়ার চেষ্টা করুন। মনে রাখবেন, আপনি আপনার শিশুর কাছে তার সম্পূর্ণ দুনিয়া, তার দুনিয়া যদি টালমাটাল থাকে, দুর্বল থাকে, তাহলে সে কিভাবে শক্তিশালী হয়ে বেড়ে উঠবে ?

তাই বাচ্চার সাথে সাথে নিজের প্রতিও যত্নবান হোন।
প্রতিটি শিশুর সাথে যেন ভালো থাকে তার দুনিয়া, তার মা!

Want your business to be the top-listed Beauty Salon in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address

Dhaka
1207