Beauty & Health Tips By World Best Natural Products

Beauty & Health Tips By World Best Natural Products

Share

A Complete Beauty,Healthy Tips & Solution for Ladies & Gents With World Best Foreign Natural Product

07/06/2026
09/05/2026

" মা দিবস নিয়ে লেখা "
লাল বাহাদুর শাস্ত্রী তখন রেলমন্ত্রী। তিনি কোনও প্রোটোকল নিতেন না। সাধারণ নাগরিকের মতোই প্যাসেন্জার ট্রেনে বাড়ি এসে মাকে দেখেই আবার চলে যেতেন। একদিন তার মা জিজ্ঞাসা করে বসলো, দিল্লিতে তুই কি করিস? উত্তরে মাকে বললেন, ভারতীয় রেলে ছোট্ট একটা কাজ করি। মা পাল্টা প্রশ্ন করে বললেন, তুই রোজ রোজ বাড়ি আসিস না কেন? সোজা উত্তর- ছুটি পাই না তাই আসতে পারি না। মা বললেন, ঠিক আছে ছুটি না পেলে আসার দরকার নেই। আমি গিয়েই তোকে দেখে আসবো। কেমন করে যাবো শুধু তাই বল। শাস্ত্রী জি বললেন, তুমি এখান থেকে ট্রেনে উঠে দিল্লি স্টেশনে নামবে। তারপর স্টেশন মাস্টারের কাছে গিয়ে বললেই তিনি আমাকে ডেকে দিবেন।

পরের সপ্তাহে ছেলের জন্য ভালোমন্দ রান্না করে দিল্লি যাওয়ার জন্য বাড়ি থেকে বের হলেন তার মা। মা জানতেন না দিল্লির গাড়ি কখন আসে এবং কখন ছেড়ে যায়। তাই সে নিজের সুবিধা মতো সময়ে বাড়ি থেকে বের হয়ে স্টেশনে পৌঁছেই দেখলেন একটি গাড়ি ছেড়ে গেল। ২য় গাড়ির অপেক্ষায় তিনি একটি গাছ তলায় বসে পড়লেন। তাকে একা বসে থাকতে দেখে একজন কুলি জিজ্ঞাসা করলো, বুড়ি মা তুমি কোথায় যাবে? বুড়ি বিড়বিড়িয়ে বললো, দিল্লি।

–দিল্লির গাড়ি তো এই মাত্র ছেড়ে গেল।

–তাতে কি হয়েছে। আবার যে গাড়ি আসবে সেই গাড়িতেই উঠে পড়বো।

–সেই গাড়ি তো আসবে বিকেলে।

বুড়ি বললো, তাহলে বিকেলেই যাবো।

বুড়ির মুখে এমন কথা শুনে স্টেশনের লোকেরা ভাবলো তার বোধ হয় মাথা খারাপ। এভাবে তাকে পাগলি ভেবে যে যেমন পারলো তেমন করেই বুড়িকে প্রশ্ন করে মজা নিতে শুরু করলো।

যে যাই জিজ্ঞাসা করুক না কেন, বুড়ি কিন্তু সমানে সব প্রশ্নের উত্তর দিতে থাকলেন।

একজন জিজ্ঞাসা করলো, বুড়ি মা তুমি দিল্লিতে কার কাছে যাবে। বুড়ি বললো, ছেলেকে দেখতে যাব।

তোমার ছেলের নাম কি? –আমার ছেলের নাম লাল। আরেক জন জিজ্ঞাসা করলো তোমার ছেলে দিল্লিতে কি করে? বুড়ি বললো , আমার ছেলে দিল্লি রেল স্টেশনে কাজ করে।

লোকজন হাসাহাসি করে বলে উঠলো, হায় হায় তুমি তো তাহলে রেলমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর মা?

এবারো বুড়ির সোজা উত্তর। না-না। আমার ছেলের নাম তো কেবলই লাল। আর সে তো মন্ত্রী না।

এভাবে রেল মন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর মাকে নিয়ে উৎসুক জনতা মজা করতে শুরু করলো। হৈ হুল্লোড় দেখে এলেন স্টেশন মাস্টার। তিনি তাকে উঠিয়ে নিয়ে অফিস রুমে বসালেন। এরপর কয়েকটি প্রশ্ন করে নিশ্চিত হলেন যে, এই বুড়িই রেলমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর মা। তিনি বিষয়টি তার বার্তায় দিল্লিতে জানিয়ে দিলেন।

বিকেলের ট্রেনে রেলমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী এসে তার মাকে জড়িয়ে ধরে শিশুর মতো কান্নাকাটি শুরু করে দিলেন। বললেন মা, তুমি সত্যি সত্যিই আমাকে দেখার জন্য দিল্লি যাওয়ার জন্য বাড়ি ছাড়বে এটা আমার জানা ছিলনা। আমি এসে গেছি তুমি বাড়ি চলো।

লাল বাহাদুর শাস্ত্রীকে মা শুধু দু’টি প্রশ্ন করেছিলেন, “তু লাল ছে লাল বাহাদুর শাস্ত্রী কাব বান গায়া? রেল কো ছোটা কর্মচারী ছে মন্ত্রী কাব বান গায়া ? ইয়ে পাতা তু মুঝে কিউ নেহি দিয়া? “

উত্তরে শাস্ত্রী বলেছিলেন মা, "আমি এখনো তোমার সেই ছোট্ট লাল"
সব মায়েদের জন্য দোয়া রইল, তারা যেনও এমন ছেলের মা হতে পারে।

Want your business to be the top-listed Beauty Salon in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Address

Baridhara
Dhaka
1212