Nirvana Health Centre
Health is Wealth
30/10/2025
শিশু রোগ, চর্মরোগ এবং মেডিসিন ডাক্তারেরর পাশাপাশি এবার 'আপনার সুন্দর হাসি' দেখতে আমরা আয়োজন করেছি 'দন্ত সেবা'।
নির্ভানা হেলথ সেন্টারে এখন থেকে নিন্মলিখিত সেবা সমূহ প্রদান করা হয়।
15/10/2025
ভিমরুল কামড়ালে কী করতে হবে।🐝
🐝আক্রান্ত স্থানে হুল থাকলে তা খুব সাবধানে উঠিয়ে ফেলতে হবে
🐝জীবাণুনাশক সাবান ও পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে
🐝জ্বালা কমানোর জন্য ঠান্ডা সেঁক দেওয়া যেতে পারে
🐝জীবাণুনাশক ক্রিম লাগিয়ে রাখতে হবে
ভিমরুল ১-২ বার কামড়ালে বেশির ভাগ ক্ষেত্রে বাড়িতে চিকিৎসা নিলেই ঠিক হয়ে যায়। তবে তিন বা তার বেশিবার কামড়ালে হাসপাতালে নেওয়া জরুরি। কারণ, বোলতা, মৌমাছি, ভিমরুল বা এ-জাতীয় পতঙ্গের মধ্যে ভিমরুলের বিষ সবচেয়ে বেশি বিপজ্জনক। এসব ক্ষেত্রে কোনো ঝাড়ফুঁক কিংবা কোনো ওঝা-কবিরাজের কাছে গিয়ে সময় নষ্ট না করাই সবচেয়ে যুক্তিযুক্ত।
♦️ডা. হিমেল বিশ্বাস, নিউরোলজি বিভাগ, স্কয়ার হাসপাতাল লিমিটেড, পান্থপথ, ঢাকা।
13/10/2025
নির্ভানা হেলথ সেন্টারে যুক্ত হলো দাঁতের চিকিৎসা সেবা। আপনার সুন্দর হাসি আমাদের কাম্য 🌹
A proud new chapter begins with the opening of MaxFace Dental Care, led by Dr. Yosh*ta Mazumder (BDS, BCS, MS in Oral & Maxillofacial Surgery).
Dedicated to providing gentle, high-quality dental and facial care with modern technology and a compassionate touch. Grateful to everyone who shared this special day and supported the journey.
Visit us for complete dental solutions — because every smile deserves expert care. 🦷
MaxFace Dental Care
411/B, Khilgaon ChowdhuryPara, Dhaka
(Inside Nirvana Health Centre)
📲 01344-473973
☎️ 01919-330987
08/10/2025
আপনার শিশুকে টিকা দিন 👩❤️👨💉
অক্টোবর মাসে সাধারণত ফ্লু'র প্রাদুর্ভাব বেশি থাকে। সেদিকে খেয়াল রাখুন এবং
প্রয়োজনে আপনার নিকটস্থ ডাক্তারের সাথে যোগাযোগ করুন।
নির্ভানা হেলথ সেন্টারও আপনার সহযোগিতায় সদা প্রস্তুত।
প্রাণোচ্ছল ও সুস্থ্য শিশুই আমাদের কাম্য 🤲👩❤️👨
টিকা দেয়ার পর দুটো শিশুর প্রতিক্রিয়া 👩❤️👨💉
09/09/2025
সব ধরনের ভ্যাক্সিন/টিকা নির্ভানায় পাবেন 💉
28/08/2025
শাসন নাকি আদর....?
ধরা যাক, একটি শিশু খেলছে। হঠাৎ কিছু ভুল করল।
আপনি চিৎকার করলেন— "এটা কী করছো!"
সেকেন্ডের মধ্যেই তার মুখে ভয়ের ছাপ।
নিউরোসায়েন্স বলে, এই মুহূর্তে তার ব্রেইনে কর্টিসল নামে এক স্ট্রেস হরমোন বেড়ে যায়। এই হরমোন সরাসরি সক্রিয় করে অ্যামিগডালা— ব্রেইনের সেই অংশ, যা ভয় প্রক্রিয়া করে।
ফলাফল? শিশু মনে রাখে ভয়, নিরাপত্তাহীনতা, আর আপনার কণ্ঠের কঠোরতা।
বারবার এমন হলে সে হয়ে পড়ে ভীতু, আত্মবিশ্বাসহীন, এমনকি শেখার ক্ষমতাও কমতে পারে।
অন্য দৃশ্যটা ভাবুন,
একই ভুল করল, কিন্তু আপনি ধীরে গিয়ে বললেন,
"দেখো, এটা এমন করলে ভালো হয়…"
তার চোখে ভয় নয়, বরং কৌতূহল।
এবার ব্রেইনে নিঃসৃত হয় অক্সিটোসিন ও ডোপামিন— সেই "ফিল-গুড" হরমোন, যা প্রিফ্রন্টাল কর্টেক্সকে সক্রিয় করে। এটাই তাকে শেখায় আত্মবিশ্বাস, নিরাপত্তা, আর নতুন কিছু শেখার আগ্রহ।
তাহলে প্রশ্ন হলো,
চিৎকার কি সত্যিই শাসন? নাকি শুধু ভয়ের স্মৃতি তৈরি করা?
ধৈর্যই একমাত্র পথ, যা শিশুর মনে গড়ে তোলে ভালোবাসা, বিশ্বাস আর আজীবনের আত্মনির্ভরতা।
চিৎকার মুহূর্ত বদলায়,
আদর বদলায় পুরো জীবন। ❤️
শিশুরোগ ও বয়স্কদের চিকিৎসা..!
এবং মহিলাদের চর্মরোগ নিয়ে ভাবছেন...!!? 🤔
আমাদের চেম্বারে শুক্রবার ব্যতীত প্রতিদিন সন্ধ্যা থেকে শিশু ডাক্তার, তারপর বয়স্কদের জন্য মেডিসিন, ডায়াবেটিস, ইএনটি এবং
শুধু শনিবার বিকেলে চর্মরোগ (মহিলা ও শিশু) এর ডাক্তার বসেন।
অ্যাপয়ন্টমেন্টের জন্য যোগাযোগের সময়ঃ
সকাল ৯টা থেকে ১ঃ৩০টা এবং
বিকেল ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত।
📲০১৯১৯-৩৩০-৯৮৭
📲০১৫৫২-৩৩০-৯৮৭
নির্ভানা হেলথ সেন্টার
৪১১/বি, খিলগাঁও চৌধুরীপাড়া, ঢাকা।
(ডাঃ আলী আহমেদ ভিলা)
মাটির মসজিদের দক্ষিণ পাশে।
25/08/2025
চিকুনগুনিয়ার সচেতনতাঃ
চিকুনগুনিয়ার নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই, এটি একটি সহায়ক থেরাপিভিত্তিক রোগ, যার মধ্যে রয়েছে পর্যাপ্ত বিশ্রাম, প্রচুর তরল গ্রহণ, এবং জ্বর ও ব্যথার জন্য ব্যথানাশক ওষুধ ব্যবহার করা।
এর লক্ষণগুলো থেকে মুক্তি পেতে আদা চা, হলুদ দুধ এবং তুলসী জল পান করার মতো ঘরোয়া প্রতিকারও অনুসরণ করা যেতে পারে, যা এই রোগ নিয়ন্ত্রণে সাহায্য করে।
পর্যাপ্ত বিশ্রাম নেওয়া জরুরি, যা শরীরকে ভাইরাস থেকে দ্রুত পুনরুদ্ধারে সাহায্য করে।
শরীরকে হাইড্রেটেড বা পানিশূন্যতা থেকে রক্ষা করতে প্রচুর পরিমাণে তরল যেমন পানি, ডাবের পানি বা ফলের রস পান করুন।
জ্বর এবং জয়েন্টের ব্যথা কমাতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যথানাশক ওষুধ (যেমন, প্যারাসিটামল) সেবন করা যেতে পারে।
রাতে ঘুমানোর সময় মশারি টাঙিয়ে ঘুমানো উচিত, যাতে মশা থেকে পুনরায় সংক্রমণ এড়ানো যায়।
মশার কামড় থেকে বাঁচতে লম্বা হাতার জামা ও ট্রাউজার পরুন এবং বাড়ির আশেপাশে পানি জমতে দেবেন না।
মশার কামড় এড়িয়ে চললে চিকুনগুনিয়া এবং অন্যান্য মশাবাহিত রোগ থেকে বাঁচা যায়।
যদি চিকুনগুনিয়ার লক্ষণগুলো দেখা দেয়, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
সাধারণত কোনো অনুমোদিত টিকা না থাকায়, মশা নিয়ন্ত্রণ ও ব্যক্তিগত সুরক্ষাই এই রোগের প্রতিরোধ।
বর্তমানে অনেকেই বলেন, জ্বর নাই কিন্তু শরীরের বিভিন্ন অঙ্গে ব্যথা। অনেক সময় চিকুনগুনিয়া হলে এমন হয়। বিধায় করনীয় কি...!!?
চিকুনগুনিয়ার কোনো নির্দিষ্ট প্রতিষেধক বা চিকিৎসা নেই, তবে উপসর্গের উপশমের জন্য বিশ্রাম, প্রচুর পরিমাণে তরল গ্রহণ এবং সাধারণ জ্বর ও ব্যথা কমানোর ঔষধ গ্রহণ করা যেতে পারে। এই ভাইরাসজনিত রোগ মশার কামড়ের মাধ্যমে ছড়ায় এবং এতে হঠাৎ উচ্চ জ্বর, জয়েন্ট ও পেশিতে তীব্র ব্যথা এবং ক্লান্তি দেখা দেয়।
◑ প্রচুর বিশ্রাম নিলে শরীরের দ্রুত সুস্থতা লাভ হয়।
◑ শরীরকে পানিশূন্যতা থেকে রক্ষা করতে প্রচুর পরিমাণে জল ও অন্যান্য তরল পান করুন। ক্যাফেইনযুক্ত বা অ্যালকোহলযুক্ত পানীয় পরিহার করুন।
◑ জ্বর এবং শরীরের জয়েন্টের ব্যথা কমানোর জন্য সাধারণ ঔষধ (যেমন প্যারাসিটামল) গ্রহণ করা যেতে পারে।
◑ চিকুনগুনিয়ার নিরাময় না থাকায়, মশার কামড় এড়ানোই সবচেয়ে কার্যকর প্রতিরোধ ব্যবস্থা।
◑ শোবার সময় মশারি ব্যবহার করুন।
◑ লম্বা হাতার জামা ও লম্বা প্যান্ট পরুন।
◑ মশা তাড়ানোর স্প্রে বা লোশন ব্যবহার করুন।
◑ জমা পানি @পরিষ্কার করুন যেখানে মশা ডিম পাড়তে পারে।
◽ চিকুনগুনিয়ার লক্ষণ দেখা দিলে, বিশেষ করে তীব্র জয়েন্ট ব্যথা বা জ্বর হলে, দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। রক্ত পরীক্ষার মাধ্যমে রোগ নির্ণয় করা যেতে পারে।
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Dhaka
1219
Opening Hours
| Monday | 09:00 - 23:00 |
| Tuesday | 09:00 - 23:00 |
| Wednesday | 09:00 - 23:00 |
| Thursday | 09:00 - 23:00 |
| Saturday | 09:00 - 23:00 |
| Sunday | 09:00 - 23:00 |
