jeid vai 2.0

jeid vai 2.0

Share

শিক্ষামূলক ভিডিও

21/04/2026

একজন বাবা কাঁদছেন, বয়স আনুমানিক ৮০ বছর হবে।

হোটেলে খাওয়ার সময় খেয়াল করছি উনি ফোনে কথা বলার সময় কাঁদছেন, উনি হোটেল মালিক আর সহকারী হিসেবে দুই ছেলে পাশে বসে আছেন।

বিল দিতে দিতে জিজ্ঞেস করলাম চাচা কাঁদছেন কেন বলল আমার ওই ছেলেটাকে রাগের মাথায় মে'রেছিলাম, আমি সেই ব্যথায় কাদছি।

উনার ছেলেটা আমার বয়সী হবে। উনার সন্তানের দিকে তাকিয়ে আমি হাসলাম আর বললাম সন্তান কখনো বাবার কাছে বড় হতে পারে না।
আপনার বাবা আপনাকে মারার পর অনুতপ্ত আপনার শরীরে ব্যথা লেগেছে আর আপনার বাবার দিলে ব্যথা লেগেছে, আমি বললাম বাবারা এমনই হয়।
আমার বাবা একদিন আমাকে বলেছিলেন (বাজান রে আমি যদি তোর গায়ে হাত তুলি তাহলে তোর শরীরের ব্যথা লাগে আর আমার তো বুকের ভেতরে ব্যথা লাগে)

আমি তাকে বললাম আপনার বাবা বেঁচে আছে মানে আপনার জন্য নেয়ামত পক্ষান্তরে আমার নেয়ামতটা গত রমজানে হারিয়ে গেছে।

মাশাআল্লাহ দেখলাম সন্তান ও বাবার প্রতি খুবই আদবওয়ালা।

যাই হোক উক্ত বাবার কান্না দেখে আমার বেশ কিছু স্মৃতি মনে পড়ে গেল যেমন :
আমি যদি আমার সন্তানকে একটু আধটু আঘাত করি কিছুক্ষণ পরে তাকে বুকে জড়িয়ে ধরে রাখি আর সর্বোচ্চ আদর করি।

আমার মনে পড়ে গেল আব্বা একদিন আমাকে বেশ মেরেছিলেন, এরপর পরই আমাকে আদর যত্ন করে গোসল করিয়ে দিলেন আমার বাবা যেহেতু কৃষক সেহেতু আমাদেরকে গোসল টোসল করিয়ে দেওয়ার সময় পেতেন না।

তো ঐদিন আমাকে মারার পর যখন আদর যত্ন করে গোসল করিয়ে দিলেন তখন আমি সত্যিই ব্যথা ভুলে গিয়েছিলাম।
সকল বাবাদের প্রতি শুভকামনা রইল।

08/04/2026

নাম সাজেস্ট করুন। দেখা যাক কার দেওয়া নাম ভালো হয়

03/04/2026

ষড়যন্ত্র

03/04/2026

আজহারী সাহেবকে নিয়ে ভয়ংকর ষড়যন্ত্র

02/04/2026

ফেসবুক আপাতত তাজুল সাহেবের দখলে।

01/04/2026

বাবার মৃত্যুর আজ ২৫ তম দিন।
বারবার শুধু বাবার স্মৃতি মনে পড়ছে, একা হলেই মনে পড়ছে, আর শ্বাস-প্রশ্বাস ছোট হয়ে আসছে, ভেতরে পুড়ে যাওয়ার মত অনুভূতি হচ্ছে।

এ হৃদয়ের মাঝে বাবার প্রতি কতটা ভালোবাসা রয়েছে, তা বাবার কাছে সামনাসামনি প্রকাশ করতে পারিনি😭
সমস্ত সন্তানদেরকে বলবো বাবা মায়ের প্রতি ভালোবাসা প্রকাশ করুন তাতে তারা আত্মিকভাবে শান্তি পাবে।

এইতো মনে হয় সেদিনের কথা, আমার বয়স যখন আট নয় বছর বাবা আমাকে বিকালবেলা মাঠে নিয়ে গিয়েছিলেন জমিতে শেষ দিয়ে আসতে আসতে বেশ রাত হয়ে গেল, বাবা আমাকে বললেন: (মনি আমার কান্দে ওটো তা না হলি অন্ধকারে পড়ে যাবানে)

আনুমানিক ৩ কিলোর মতো পথ আমাকে কাঁধে করে, গল্প করতে করতে নিয়ে বাড়িতে আসলেন।

ডাক্তার যখন ওটি থেকে আব্বার পা কে"টে প্যাকেজিং করে আমার কাছে তুলে দিলেন তখন আমি লোক মারফত রাত বারোটার সময় সেই পা মাটিতে পুঁতে রেখেছিলাম তখন খুব বেশি স্মরণ হচ্ছিল এই কাহিনীটা।

বাবা মায়ের জন্য প্রতিদিনই দোয়া করছি রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগিরা। মৃত্যু পর্যন্ত এ দোয়া করতে থাকবো ইনশাআল্লাহ।

18/12/2025

বীর মুক্তিযো"দ্ধা ওসমান হাদী হত্যার কঠিন বিচার চাই আমরা আর কোন বীরকে হারাতে চাই না

09/11/2025
13/10/2025

বাস এবং ট্রাকের সংঘর্ষ কালীগঞ্জ খামারমুন্দিয়া

04/10/2025

চুলের যত্নে

Want your business to be the top-listed Beauty Salon in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address

Kaligonj, Jhenaidah
Dhaka
7600