QOTS - Quotes Of The SALAF
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from QOTS - Quotes Of The SALAF, Health/Beauty, Mirpur 14, Dhaka.
পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে বাবরি মসজিদ নির্মাণ কাজে নববী যুগের সেই দৃশ্য দেখা গেছে। যখন নবিজি সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মসজিদ নির্মাণের উদ্যোগ নিতেন, তখন সাহাবায়ে কেরাম নিজ নিজ দায়িত্বে এগিয়ে আসতেন। যার যার সামর্থ্য অনুযায়ী মসজিদ নির্মাণে সহযোগিতা করতেন।
কেউ অর্থ দিয়ে। কেউ চাটাই দিয়ে। কেউ খেজুর গাছের কান্ড দিয়ে। আর কেউ কেউ খেজুর গাছের পাতা দিয়ে হলেও মসজিদ নির্মাণে শরিক হতেন।
বাবরি মসজিদ নির্মাণেও সেই দৃশ্য সবার নজর কেড়েছে। আমরা দেখতে পাচ্ছি—মসজিদ নির্মাণে ধর্মপ্রাণ মুসলিম ভাইয়েরা এগিয়ে এসেছেন। কেউ ইট নিয়ে এসেছেন, কেউ বালি, কেউ সিমেন্ট, আর কেউ কেউ রড দিয়ে মসজিদ নির্মাণের শরিক হচ্ছেন। আর যাদের সামর্থ্য নেই, তারা তাদের ঈমানী হুংকার ও ঈমানী জজবা দিয়ে এই মহৎই কাজা শরিক হচ্ছেন।
আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা এই নতুন বাবরি মসজিদকে কবুল করুন। আমিন।।
07/12/2025
ইমাম ইবনুল কাইয়্যিম (রহিমাহুল্লাহ) বলেছেন,
“পাপীদের জন্য দুনিয়াতে তিনটি বিশাল নদী রয়েছে, যেগুলো দ্বারা তারা পবিত্র হতে পারে। যদি এই নদীগুলো তাদের যথেষ্ট পরিমাণে পরিশুদ্ধ করতে না পারে, তবে কিয়ামতের দিনে তাদের জাহান্নামের নদীতে পরিশুদ্ধ করা হবে।
১. খাঁটি তাওবার নদী,
২. সেই নেক আমলের নদী, যা পাপগুলোকে সম্পূর্ণভাবে মোচন করে,
৩. মহান বিপদ-আপদের নদী, যা পাপ মোচনকারী।
আর আল্লাহ যদি কোনো বান্দার প্রতি মঙ্গল কামনা করেন, তাহলে তাঁকে এই তিন নদীর একটিতে প্রবেশ করিয়ে দেন। ফলে সে কিয়ামতের দিন পরিশুদ্ধ, পবিত্র অবস্থায় উপস্থাপিত হয় এবং চতুর্থ নদী (জাহান্নামের নদী) দ্বারা পরিশুদ্ধ হওয়ার প্রয়োজন হয় না।”
📚 মাদারিজুস সালিকীন, (পৃষ্ঠা ৪৮১)
সালাফদের পরিচয় 🍂
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Dhaka
1206

01/12/2025