Dr. Popy Roy

Dr. Popy Roy

Share

✈️ Travel | 🩺 Health & Lifestyle

Photos from Dr. Popy Roy's post 26/04/2026

আমার মা এর ছাদ বাগান❤️❤️

05/04/2026

আমার স্বর্গ,,কতটা মিস করি, সেটা বুঝি শুধু সেখানে গিয়ে।
আমার বাসা—আমার শান্তির ঠিকানা, আমার নিজের একটা দুনিয়া।

এখানে আসলেই মনে হয়, সময় একটু ধীরে চলে…
চারপাশের বাতাসে যেন অন্যরকম একটা প্রশান্তি মিশে থাকে।
যে নিঃশ্বাসটা আমি এখানে পাই,
সেটা পৃথিবীর আর কোথাও পাই না—বিশুদ্ধ, গভীর, শান্ত।

এই জায়গাটা আমাকে নতুন করে বাঁচতে শেখায়,

এইখানেই আমি খুঁজে পাই আমার সত্যিকারের অক্সিজেন—

Photos from Dr. Popy Roy's post 03/04/2026

স্বাস্থ্য টিপস🙍‍♀️
হামকে অবহেলা নয় সচেতনতা জরুরি
হাম কী?

হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ,
যা বিশেষ করে ৫ বছরের কম বয়সী শিশু এবং যাদের MMR টিকা দেওয়া হয়নি তাদের ক্ষেত্রে বেশি আক্রান্ত হয়।
তবে বড়রাও আক্রান্ত হতে পারে।

কারা বেশি ঝুঁকিতে?

🔸 যেসব শিশু হামের টিকা নেয়নি
🔸 যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম
🔸 অপুষ্টিতে ভোগা শিশু
🔸 আক্রান্ত ব্যক্তির আশেপাশে থাকা মানুষ

🦠 কীভাবে ছড়ায়?
হাঁচি,,কাশি এবং নিঃশ্বাস এর মাধ্যমে আক্রান্ত ব্যক্তি থেকে একজন সুস্থ মানুষের শরীরে ছড়াতে পারে।

✍️কি কি লক্ষণ থাকতে পারে আক্রান্ত ব্যক্তির

উচ্চমাত্রায় কাপুনিসহ জ্বর, কাশি, চোখ দিয়ে পানি আসা,নাক দিয়ে পানি পড়া,শরীলে ‍র‍্যাশ এবং মুখের ভিতরেও (buccal mucosa) সাদা স্পট থাকতে পারে যেগুলোকে koplik spot বলে

📌📌টিকা নিলেও কি হাম হতে পারে? অনেকের মধ্যে কোশ্চেন থাকতে পারে-

✍️ হ্যাঁ টিকা নিলেও হাম হতে পারে কারন টিকা ১০০% না হলেও এটি শিশুদের বড় ধরনের জটিলতা থেকে রক্ষা করে।,,,
📌যাদের টিকা নেওয়ার পরও হাম হয়েছে তাদের ক্ষেত্রে টিকা নেওয়া রোগীদের আক্রান্ত হলেও -----
☝️রোগের তীব্রতা কম থাকে
☝️জটিলতা কম থাকে
☝️হাম হওয়ার ঝুঁকি অনেক কমে যায়
☝️আক্রান্ত ব্যক্তি সুস্থ হওয়ার সম্ভাবনা বেশি থাকে

📌সুতরাং, সব জ্বর সাধারণ জ্বর নয় এসব লক্ষণ দেখা দিলে অবশ্যই দ্রুততম ডাক্তারের পরামর্শ নিন এবং বাচ্চাদের নিয়মিত টিকা দিন.....

26/03/2026

ছবিটা পুরোনো, তখন কার্জন হলের সামনে দিয়ে গেলেই মনে হতো কতো কিছু কেনা বাকি,,কিন্তু
তখন ইচ্ছে ছিল, স্বপ্ন ছিল—শুধু সামর্থ্য ছিল না।
এখন ইচ্ছে আছে, স্বপ্ন আছে, সামর্থ্যও আছে ঈশ্বরের দয়ায়…
তবুও মনটা যেন কিছু এক টা অপূর্ণতায় আটকে আছে।
হয়তো এখনও আমি কিছু একটা খুঁজে চলেছি।🙂

22/03/2026

আমি খুব একটা ঢং করে কিছু করতে পারি না হঠাৎ করে মাথায় আসলো একটা aesthetic ছবি তুলব, আলতা রাঙানো পা,লাল শাড়ি আর হাতের কাছে একটা মানি প্লান্ট গাছ ছিল আর ছিল ধূপকাঠি।ব্যাস, হয়ে গেল যেমন কর্ম তেমন ফল।
চেষ্টা করলাম😁

12/03/2026

স্বাস্থ্য টিপস💁‍♀️
আপনি কি জানেন ছেলেদের চাইতে মেয়েদের মাথা ব্যথা বেশি হয় কেন?🤔

10/03/2026

স্বাস্থ্য টিপস: 💁‍♀️
স্ট্রেসও উদ্বেগ শুধু মনকেই নয়, শরীরের ক্ষতি করে এর ফলে স্ট্রেস হরমোন (অ্যাড্রেনালিন ও কোর্টিসল) হঠাৎ বেড়ে যায় যা রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল করে এবং হৃদযন্ত্রকে মারাত্মক ঝুঁকির মধ্যে ফেলে।

তাই নিয়মিত পুষ্টিকর খাদ্য, শারীরিক ব্যায়াম, এবং পর্যাপ্ত পরিমাণে ঘুমান।💁‍♀️

09/03/2026

সামনে বর্ষা আসছে💭
আকাশ জুড়ে জমবে কালো মেঘের দল।
হঠাৎ বৃষ্টির ফোঁটা পড়তেই
ভেসে আসবে ভেজা মাটির সেই চেনা গন্ধ।
কার কার বর্ষাকাল পছন্দ?? 🤔🤔

08/03/2026

স্বাস্থ্য টিপস 🙋‍♀️🙋
মিথ: বারবার মুখ ধুলে ত্বকে ব্রণ হয় না।
সত্য: অতিরিক্ত মুখ ধুলে ত্বকে শুষ্কতা বেড়ে যায় এর ফলে আরও ব্রণ হতে পারে🤦‍♀️

মিথ: প্রাকৃতিক জিনিস মানেই ত্বকের জন্য নিরাপদ।
সত্য: অনেক প্রাকৃতিক উপাদানও অ্যালার্জি বা ত্বকের ক্ষতি করতে পারে।🤔

Want your business to be the top-listed Beauty Salon in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address

Dhaka
Dhaka