TJ Shop BD by Irene

TJ Shop BD by Irene

Share

২০১৩ থেকে বিশ্বাসের সম্পর্ক গড়ে তোলা এক যাত্রা। খাঁটি অর্গানিক ও হার্বাল প্রোডাক্টে ভালোবাসা, যত্ন ও দায়বদ্ধতা। আপনাদের ভরসাই আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা।

23/05/2026

আজকে লাস্ট দিন অর্ডার কনফার্ম করার। ২৬তারিখের মধ্যে সব ডেলিভারি হয়ে যাবে ইন শা আল্লাহ। এরপর ৭দিন ডেলিভারি বন্ধ থাকবে ঈদের ছুটির জন্য।

23/05/2026

এক আপু ১লিটার শ্যাম্পু নিবেন। বললাম ঈদের আগে আর বানাবো না নতুন। উনার রিকোয়েস্টে অর্ডার নেওয়া শুরু করলাম। ইতোমধ্যে প্রায় ১১লিটারের অর্ডার কনফার্ম কিন্তু সেই প্রথম রিকোয়েস্ট করা আপুই উধাও।

প্রি অর্ডার এন্ড ডিস্কাউন্ট। এই বিষয়টা আপনারা অনেকেই বোঝেন না।
আমরা যখন হাফ/ফুল পেমেন্ট অগ্রিম নিয়ে একটা নির্দিষ্ট তারিখ পর্যন্ত কোনো পণ্যের অর্ডার নেই, তখন আমরা স্বাভাবিক দামের চেয়ে অনেক কম দামে অর্থাৎ হোলসেল অফারে আপনাদের কাছ থেকে অর্ডার নেই।
এটার প্রথম কারণ, নির্ধারিত পণ্যটি কতো পরিমাণে স্টক করবো সেটা আমরা আগেই শিওর থাকি।
দ্বিতীয় কারণ, স্বল্প লাভে বেশি অর্ডার। এতে আমাদের কাচামাল বেশি লাগে এবং হোলসেলে বেশি নিলে দাম কম পড়ে। এজন্যই আপনাদের ডিস্কাউন্টে দেওয়া সম্ভব হয়।

এই জিনিসগুলো স্টক প্রোডাক্টে এপ্লিক্যাবল না। কারণ আমরা তখন বেশি দাম দিয়ে কাচামাল কিনে ২সপ্তাহর পণ্য তৈরি করে মজুদ করি।

কথাগুলো বলার বিশেষ কারণ হচ্ছে, অনেকেই ডিস্কাউন্ট দেখে আসেন কিন্তু পেমেন্ট আজ করবো, কাল করবো বলে আর করেন না। তাদের বোঝানোর জন্য এসব লেখা। আর যারা আমার রেগুলার ও ভদ্র কনজ্যুমার উনারা আপনাদের আগেই অর্ডার দিয়ে স্লট পূরণ করে ফেলেন।

স্টক প্রোডাক্ট ক্যাশ অন ডেলিভারিতেই পাবেন। ঢাকার ভেতরে হলে এক টাকাও অগ্রিম দিতে হবে না। ঢাকার বাইরে হলে ডেলিভারি চার্জটা শুধু আগে দিবেন। তবে...... ডিস্কাউন্ট আর পাবেন না। রেগুলার প্রাইসেই নিতে হবে।

অনেক সময় আমরা বিভিন্ন উপলক্ষে স্টক প্রোডাক্টে ডিস্কাউন্ট দেই, তবে সেটারও সময়সীমা পোস্টে উল্লেখ থাকে। ওই তারিখের পর এসে প্লিজ আর কেউ ডিস্কাউন্ট ডিমান্ড করবেন না।

ধন্যবাদ, এতো বড় লেখা মনোযোগ দিয়ে পড়ার জন্য।

23/05/2026

গরুর দুধের প্রায় ৮৭%ই পানি।
বাকি অংশে থাকে ফ্যাট, প্রোটিন, ল্যাকটোজ, মিনারেল।
কিন্তু dairy পৃথিবীতে সবচেয়ে interesting ব্যাপার হচ্ছে,
এই অল্প ফ্যাটটাই সবচেয়ে delicate অংশ।

ঘি তৈরি করা তুলনামূলক সহজ।
ক্রিম নিয়ে কয়েক ঘন্টা জ্বাল দিলেই ধীরে ধীরে pure fat আলাদা হয়ে যায়।
ঘি নিজের মতো stable.
Room temperature এ মাসের পর মাস থেকেও নষ্ট হয় না।

কিন্তু butter completely different.

আসল cultured milk butter তৈরি করতে শুধু দুধ থাকলেই হয় না,
সময় লাগে, patience লাগে, temperature বুঝতে হয়, texture বুঝতে হয়।

প্রথমে দুধ আর cream নির্দিষ্ট ratio তে process করতে হয়।
তারপর controlled heat।
তারপর overnight culture develop হতে দিতে হয়।
এরপর chilled condition এ churning করতে হয় exact temperature আর exact RPM maintain করে।

ধীরে ধীরে fat molecules একসাথে জমা হতে শুরু করে।
তারপর washing, refining, moisture balancing।
শেষে deep freeze.

একটা proper batch butter তৈরি হতে প্রায় ৩ দিন লেগে যায়।

আর সেই কারণেই real butter এর texture আলাদা, smell আলাদা, feeling আলাদা।
এটা শুধু bread এর উপর মাখার জিনিস না।
এটা slow craftsmanship.

হয়তো এজন্যই আমি এমন জিনিস পছন্দ করি যেগুলো একটু ধীরে তৈরি হয়।
যেগুলোর ভিতরে rush না, care থাকে।
যেগুলো perfectly factory-made না, কিন্তু honest.

Fast পৃথিবীতে slow জিনিসের value মানুষ খুব দ্রুত ভুলে যায়।
Handmade food, handwritten note, old music, real conversation, carefully made butter
সবকিছুই একই category র।

সময় লাগে।
কিন্তু character থাকে। 🤍

23/05/2026

Ready to go 💚
Herbal Mild Shampoo

21/05/2026

Shout out to my newest followers! Excited to have you onboard! Mahmuda Akther, Masrur Rayhan Swajon, না বলা কথা, Ahnaf Ahmed Rayat, Rodroo Bristy, Kamrun Haq, Hena Bashar, Mizanur Rahman, Fareia Jui, Sanjida Anzara, R Sinhabd, সোহেলী আক্তার, Sarmin Sultana Lima, Liza Akter, Sarmin Yeasmin Jui, Md Sahin, Nipa Khandokar Sompa, Yonus Mahmud, Ritu Islam, মায়ার ছায়া, Nilufa Easmin, তাবিন ইসলাম তিলাত, Sumaiya Sumu, Faizunnesa Ruba, Hosne Ara Hashi, কেয়া মনি, Sazia Afrin Suzana, Aiman Naima, Sporsiya Nidhi, Md Rana Hamid, Anika Kaji, Suvro Mitu, Yesmen Akhter, Sukhi Manus, Ruby Akter, অলি রুশাই, Sagorika Adhikary, Imran Hossine, MD Forid Ullah, Shahana Akter Rinki, Habibur Rahman, Md Abu Thair, Oiyshe Khãñ, Labony Akter, Johatur Sadia Susmita, Shamsun Nahar Chowdhury, Dr-Monjuma Khan, Shamim Akter Mowsumi, Imran Khan, Sumaiya Swopna

21/05/2026

Homemade unsalted milk butter

অনেক অনেক রিভিউ আছে আমাদের এই বাটারের, গত তিন বছরে পেয়েছি শতাধিক রেগুলার ককনজ্যুমারস।

এক পিস ব্রেড আর এক চামচ বাটার। হ্যা এইবার একটু স্প্রেড করে নিন। চাইলে অল্প করে চিনি ছিটিয়ে নিয়ে এবার খেয়ে নিন।
দারুন!! সকালের নাস্তা দারুন জমে যাবে ☺☺

অর্গানিক বাটার কিন্তু বাজারে সেভাবে নেই বললেই চলে। বাজারের বাটারে মেশানো থাকে ভেজিটেবল ওয়েল,ডালডা, এডেড ফ্লেভার, সল্ট/ সুগার। স্বাস্থ্যর জন্য তা কত টুকু উপকারী সেটা নিয়ে ভাবার অবকাশ নেই।

আমার এই বাটার সম্পুর্ন পিওর, অর্গানিক, নিজস্ব তত্বাবধানে বানানো।
এই বাটার একদিকে যেমন স্বাস্থ্যকর, অন্যদিকে টেস্টি। এটা সরাসরি যেমন খাওয়া যাবে, তেমনি রান্নার কাজেও ইউজ করা যাবে। রান্নার সময় চুলায়ে দেয়ার সাথে সাথে দারুন একটা স্মেল পাবেন। সেই সাথে এটা দিয়ে কেকের ফ্রস্টিংও করা যাবে, কুকি/বিস্কুট বানানো যাবে।
বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারবেন।

20/05/2026

আমাদের এই মাইল্ড শ্যাম্পুটার নিউ স্টক হবে, যারা এক লিটারের বোতল হোলসেলে অর্ডার করতে চান কালকের মধ্যে কনফার্ম করে ফেলবেন। এই ডিস্কাউন্ট টা এরপরে আর থাকবে না।

19/05/2026

এবারের ঈদের ছুটি ও ঈদযাত্রায় ভয়াবহ আকারে ছড়াতে পারে হাম। বিপদ আসার আগেই সচেতন হোন।

19/05/2026

ফেব্রুয়ারিতে আমি আমার ২০১৩ সালের পেইজ হারাই, সাথে আমাদের এডমিন প্রোফাইল গুলোও। আমি স্তব্ধ হয়ে বসে ছিলাম যাস্ট, আমি আবারও বিজনেস শুরু করবো ওই মনোবল ও ছিলো না। আমি কান্না করতে পারি না। জীবনের একটা বড় ট্রমা আমার কান্না করার এবিলিটি ছিনিয়ে নিয়েছে। অনেক ট্রাই করার পরেও ফেরত পাচ্ছিলাম না কিছুই তখন আমি দেয়ালে ঘুষি মেরে মেরে নিজেকে হার্ট করতেছিলাম যাতে কান্না করতে পারি, বুক হাল্কা করতে পারি। হায়, আমার আর্তনাত শুধু আমার বোন দেখেছে। আমার পরিবার দেখেছে আমি খাওয়া ভুলে গেছি, বাইরে বের হওয়া ভুলে গেছি।

আমি অনেক অনেক দিন পর TJ Shop BD by Irene ওপেন করেছি কিন্তু কোনো আপডেট দেইনি। একদিনে ঘন্টাখানেকের ভেতর যখন ২১জন ফলো দিলো পেইজটায় আমি তখন কেঁদেছি। আমার চোখে আপনা আপনি পানি চলে আসছে। মানুষ আমাকে খুজতেছে বুঝলাম যখন হোয়াটসঅ্যাপে ঢুকলাম। সবাইকে নতুন পেইজের লিংক দিলাম, হোয়াটসঅ্যাপেই অর্ডার নিলাম। ভাই মানুষের আসলেই দরকার আমাদের বানানো জিনিসগুলো। কোনো এড ছাড়া, পেইজ ছাড়াও আমার এতো এতো অর্ডার পাওয়া দেখে আমার কর্মচারীরা দুহাত তুলে দোয়া করছে।

প্রায় এক মাস ছিলামই না অনলাইন জগতে। ১৩বছরে এই প্রথম ছুটি নেওয়া আমার। এরপর একদিন মন ঠিক করে নতুন আইডিতে ঢুকলাম, গ্রুপে নতুন পেইজের পোস্ট দিলাম। সত্যি বলতে এখন আর তেমন বুস্টিং দেই না কারণ বুস্টিং দিলেই একদল আছে যারা লাইক, রিভিউ, কমেন্ট বিক্রি করার জন্য ম্যাসেজ দিয়ে ইনবক্স সয়লাব করে ফেলতো৷ আজ হঠাৎ দেখলাম আমার ৩৯,৩৬৬ জন ফলোয়ার হয়েছে মাত্র দেড় মাসে। আমার আবারো আনন্দে চোখ ভিজে এলো। আমার পুরানো পেইজের অনেক কাস্টমার এখনো হোয়াটসঅ্যাপে বা কলে জিজ্ঞেস করেন, আপু আপনার পেইজে রিপ্লাই পাই না তখন এই পেইজের লিংক দেই। আমি আছি আপনাদের অপেক্ষায় নতুন পেইজে।

পুরানো সব প্রোডাক্ট আবারো আপডেট হবে ইন শা আল্লাহ। দোয়া করেন আর ধৈর্য ধরেন। আমি কতোবার এমন পড়ে গেছি তবুও তো উঠে দাঁড়িয়েছি। আপনাদের আস্তে আস্তে সবই জানাবো। আজকের জন্য এটুকুই। আপনাদের দোয়ায় আর ভালোবাসায় পরিপূর্ণ আমার জীবন, আলহামদুলিল্লাহ।

18/05/2026

Home made unsalted butter এর প্রি অর্ডারে যারা নিতে চাচ্ছেন ইনবক্সে নক দিন। পেমেন্ট আগে করতে হবে। শুধুমাত্র আমার পুরানো কাস্টমারদের জন্য ঈদের আগে লাস্ট টাইমে অর্ডার নিচ্ছি।

16/05/2026

আমার আম্মুর প্রচুর জ্বর। আম্মুর ছোটখাটো কিছু হলেই অন্তত ৪টা ডাক্তার প্রাইমারি আমার দেখাইতেই হয়। কারণ কিডনির সমস্যা আছে, ডায়াবেটিস এবং আরো অনেক কিছু৷ আর সদ্য সার্জারী করা সো ক্রিটিকাল কিছু কিনা দেখা দরকার নাহয় ডাক্তার পরে আমাকেই বকে। যাই হোক, পার্সেল দেওয়া চলমান। ১৮তারিখ লাস্ট ডেলিভারি। এর মধ্যে অর্ডার কনফার্ম করে ফেলেন। উল্টাপাল্টা ম্যাসেজ দিয়ে আমাকে আরো পাগল বানায়েন না।

Want your business to be the top-listed Beauty Salon in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address

Dhaka