Mamur on Wheels

Mamur on Wheels

Share

শিক্ষকতা আমার পরিচয়, প্রকৃতি আমার শান্তি। চাকার ওপর ভর করে খুঁজি নতুন গন্তব্য।চলমান জীবন, সবুজ স্বপ্ন

30/05/2026

তালগাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে—কবির কবিতার সেই চিরচেনা রূপ।

30/05/2026

ট্রেন লাইনের সমান্তরালে ছুটে চলা পথ—যেন দুটি আলাদা গন্তব্যের মিতালী। 🛤️🚞✨

29/05/2026

প্রকৃতির মাঝে ঈদের এই জামাত, মনে করিয়ে দেয় আমাদের শেকড়ের কথা। সবাইকে অনাবিল ঈদের শুভেচ্ছা ও ভালোবাসা।

29/05/2026

এক লাইনে আমি, পাশে আরেক লাইনে অজানার উদ্দেশ্যে ছুটে চলা অন্য কোনো ট্রেন। অদ্ভুত এক মুগ্ধতা! 🚂🛤️💙

29/05/2026

একসাথে শিখি, একসাথে বড় হই! 🌱 তৃতীয় শ্রেণীর ছোট্ট সোনামণিদের দলীয় কাজে দারুণ অংশগ্রহণ। একে অপরের সাথে শেয়ারিং এবং আত্মবিশ্বাস বেড়ে ওঠার এই দৃশ্যগুলো সত্যিই মুগ্ধ করার মতো। শিক্ষার পরিবেশ হোক আনন্দময়! 🤝✨

28/05/2026

আমরা গর্ব করে বলি রাজশাহী আমাদের দেশের অন্যতম পরিষ্কার শহর। কিন্তু এই সৌন্দর্যের আড়ালে যে ফুটপাত দখল হয়ে মানুষের হাঁটার জায়গা কমে আসছে, তার দায় কার?
​শহরের সৌন্দর্য শুধু বড় বড় স্থাপনা বা পরিষ্কার রাস্তায় নয়, বরং নাগরিকদের হাঁটার অধিকারেও নিহিত। দিনকে দিন এভাবে দখলদারদের হাতে ফুটপাত ছেড়ে দিলে এক সময় আমাদের গর্বের এই শহরটিও তার জৌলুস হারাবে। তখন মানুষ আক্ষেপ করে বলবে—'চকচক করলেই সোনা হয় না'।
​শহরকে বাঁচাই, ফুটপাত দখলমুক্ত করি।

27/05/2026

দিনাজপুরের মাদ্রাজী কিছু আপডেট

27/05/2026

এই ছেলেটা বাংলাদেশের। সে ভারতে এসেছে।সরাসরি আদালতে এসে বলছে, আমি বাংলাদেশী। আমাকে আমার দেশে পাঠিয়ে দিন।

Abul Enam Chowdhury India

তার নাম দ্বীন ইসলাম শেখ, পিতা নজরুল শেখ,গ্রাম ও পোষ্ট বরোগুনি, থানা চিতলমারি, জেলা, বাগেরহাট, উপজেলা গোপালঞ্জ। তার বয়স সে বলেছে সতেরো প্লাস হবে। মানে নাবালক।

তার কথা মতে, তাকে কাজের প্রলোভন দিয়ে সেদেশের রাব্বি নামের একটা দালাল মুম্বাইতে কাজ দেবে বলে অবৈধভাবে সীমান্ত পার করে এদেশে নিয়ে এসেছে। গুয়াহাটি রেল স্টেশনে তাকে রেখে দালাল চম্পট দিয়ে উধাও হয়ে গেছে।

এখন ছেলেটা পড়েছে মহা বিপাকে। সে ভাবছে ভারত থেকে সে তার দেশে ফিরে যাবে। ট্রেনে চড়ে প্রথমে সে শিলচর আর শিলচর থেকে সোজা শ্রীভূমি জেলার সীমান্ত ঘেষা টাউন কালীবাড়ি রোডের ইমিগ্রেশন চেক পোষ্টের পাশে।এর পাশেই জজ কোর্ট।এমনিতে চাইলেই ত সে দেশে যেতে পারবে না।কেউ না কেউ বলেছে কোর্টে যাও। হাজির জেলা দায়রা জজের আদালতে।

বলছে আমি বাংলাদেশী আমাকে বাড়িতে পাঠিয়ে দিন।আদলত কি করবে? বিষয়টা দেখার জন্য ডিষ্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসের কাছে তাকে পাঠিয়ে দেওয়া হল। আইনি প্রক্রিয়া মেনে তাকে যথাযথ আইনি সাহায্য করার যাবতীয় ব্যবস্থা নিল লিগ্যাল সার্ভিস।

গোটা দিন তাকে নিয়ে সে কি হ্যাপা আমাদের। লিগ্যাল হেল্প ত করতেই হবে।এখন সে পুলিশের হেফাজতে আছে। পুলিশ তাকে আদালতে পেশ করবেই। তাকে সব ধরনের লিগ্যাল হেল্প করব বা করতে বাধ্য।কিন্তু এই পোষ্ট এজন্য করছি, যেহেতু সে বলেছে তার বয়স সতেরো প্লাস।তাই তার একটা বয়সের প্রমান দরকার। নাবালক হলে সে জেলে নয়, চাইল্ড হোমে থাকবে।সেই ব্যবস্থা করব। তার দেওয়া নম্বরে +8801787156570
বার বার ফোন করেও আমরা যোগাযোগ করতে পারি নি।বাংলাদেশী নাগরিক হিসেবেও তার কাছে কোনো নথি নেই।

আমার ফেসবুকের ফ্রেন্ড ফলোয়ার যদি কেউ থাকেন মানবিকরার খাতিরে তার এড্রেসে আমার পোষ্টটা পৌছে দিন,যাতে তারা যোগাযোগ করতে পারে আমাদের সাথে।এদশের কোনো ফ্রেন্ড ফলোয়ারের যদি সে দেশের কোনো ফ্রেন্ড ফলোয়ার থাকেন তাহলে দয়া করে তাদের ট্যাগ করুন। এই দেশের আইন প্রত্যক মানুষকে নাগরিক অনাগরিকে মৌলিক মানবাধিকার এবং আইনি সুরক্ষা প্রদান করেছে। সে জন্য তার ডিফেন্সের জন্য কিছু নথি একান্ত আবশ্যক।

Adv.Tutiur Rahman Patikar
এডভোকেট তুতিউর রহমান পাটিকর
আইনী পরামর্শক
ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথোরিটি
করিমগঞ্জ জেলা ও দায়রা আদালত।

ছবি ও তথ্য # বঙ্গ ভিটা # ফেসবুক থেকে সংগৃহীত

25/05/2026

জানেন কি, বিশ্বের সবচেয়ে দামি আম কোনটি? জাপানের মিয়াজাকি আম, যাকে বলা হয় 'সূর্যডিম' বা 'এগ অফ দ্য সান'। এর অসাধারণ রঙ, অতুলনীয় স্বাদ আর বিশেষ পরিচর্যার কারণে জাপানের নিলামে এক জোড়া আমের দাম কয়েক লাখ টাকা পর্যন্ত ওঠে! তবে আমাদের দেশে এখন অনেকে শখের বশে এটি চাষ করছেন। ফলের জগতের এই 'তারকা'কে নিয়ে আপনার ধারণা কী? 🥭✨

25/05/2026

ক্রেতা-বিক্রেতার এই দরাদরি, যেন ইদ-উল-আযহার সেই চিরচেনা যুদ্ধ! 🐂 একদিকে ৮৫, অন্যদিকে ১০০—মাঝখানে আমি আর এই সুন্দর গরুটা! 😅 হাটের এই উত্তাপ আর মজার লড়াইয়ের শেষ কোথায়? আপনাদের মতে কত হওয়া উচিত? 🤔🔥 #1000459457.jpg #1000459465.jpg

Want your business to be the top-listed Beauty Salon in Dinajpur?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address

Gonestola
Dinajpur
5200