Youth Nexus Faridpur

Youth Nexus Faridpur

Share

আসুন নতুন প্রজন্ম গড়ে তুলি নতুন সমাজ বিনির্মানে। সামাজিক দায়িত্ববোধ নিয়েই শুরু করি আমাদের পথচলা।
"এখন নয় তো কখন?
আমরা নই তো কারা?"
...
আসুন আমাদের ভাই হোন।

Photos from Youth Nexus Faridpur's post 08/06/2026

ফজর ক্যাম্পেইন ০২
❝ফজর মুমিনের প্রথম বিজয়❞
তারিখ:
২১ যিলহজ্জ, ১৪৪৭ হিজরি
০৮ জুন, ২০২৬ ঈসায়ী

আজকে আমাদের কার্যক্রমগুলো-
১. ফজর সালাতের পর মিটআপ
২. রিয়াদুস সালেহীন থেকে হাদিস পাঠ
৩. ফুটবল খেলা
৪. সালাতুল ইশরাক আদায়
স্থান: মধ্য আলীপুর, ফরিদপুর।

আপনিও কিন্তু আসতে পারেন। (ফজর ক্যাম্পেইন বিষয়ক নোটিশ পেতে আমাদের whatsapp community-তে চোখ রাখুন। লিংক কমেন্টে)

Photos from Youth Nexus Faridpur's post 08/06/2026

Youth Nexus Faridpur-এর উদ্যোগে নিয়মিত ❝কুরআন শিক্ষা❞(মক্তব) নামক আয়োজনটি আজ থেকে আরম্ভ হলো। যা সম্পূর্ণ বিনামূল্যে আপনার জন্য, হে প্রিয় ভাই!
[বিঃদ্রঃ যেকোনো বয়সের ব্যক্তির জন্য এটি উন্মুক্ত!]
একইসাথে রয়েছে আমাদের নিয়মিত ফজর ক্যাম্পেইন!

🕓সময়সূচি:
স্থান: মধ্য আলীপুর জামে মসজিদ, কানাই মাতুব্বরের মোড়, মধ্য আলীপুর, ফরিদপুর।
সময়: প্রতিদিন বাদ ফজর
সার্বিক তত্ত্বাবধানে: উস্তায হাফেজ আবরারুল হক হাফি.

আসুন ফজরের নির্মল বাতাসে নিজেকে কুরআনের আলোয় আলোকিত করি।

Photos from Youth Nexus Faridpur's post 06/06/2026

পাঠচক্র ১১-তে পড়া হলো ৫ম হাদিস, যা আমাদের অনুপ্রাণিত করে আমরা যেন-

🔻ঝুঁকি নেওয়ার মানসিকতা তৈরি করি

🔻নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করি এবং

🔻কমফোর্ট যোন থেকে বের হয়ে আসি

Photos from Youth Nexus Faridpur's post 06/06/2026

ফজর ক্যাম্পেইন ০১
❝ফজর মুমিনের প্রথম বিজয়❞
তারিখ:
১৯ যিলহজ্জ, ১৪৪৭ হিজরি
০৬ জুন, ২০২৬ ঈসায়ী

আজকে আমাদের কার্যক্রমগুলো-
১. ফজর সালাতের পর মিটআপ
২. রিয়াদুস সালেহীন থেকে হাদিস পাঠ
৩. ক্রিকেট খেলা

স্থান: মধ্য আলীপুর, ফরিদপুর।

আপনিও কিন্তু আসতে পারেন। (ফজর ক্যাম্পেইন বিষয়ক নোটিশ পেতে আমাদের whatsapp community-তে চোখ রাখুন। লিংক কমেন্টে)

04/06/2026

বিভ্রান্তি, সন্দেহ আর সত্যকে আপেক্ষিক মনে করার এ যুগে মুসলিম উম্মাহর জন্য নিজ নিজ সমাজে ইসলামের সঠিক প্রয়োগ সম্পর্কে ধারাবাহিক দিকনির্দেশনা, শিক্ষা এবং সচেতনতার প্রয়োজন। প্রত্যেক মুসলিমের জন্য সবচেয়ে কার্যকর হাতিয়ারগুলোর মধ্যে একটি হলো এমন এক সুবিন্যস্ত কাঠামো থাকা, যা সত্যের ভিত্তিকে স্পষ্টভাবে প্রতিষ্ঠা করবে। বিশেষ করে সমাজ সেবা, নাগরিক সম্পৃক্ততা এবং অ্যাক্টিভিসমের ক্ষেত্রে এই পথনির্দেশিকা খুবই জরুরি।
অ্যাক্টিভিসম যদি ইসলামের বাইরে অন্য কিছুর দ্বারা পরিচালিত হয় তাহলে তা কোনো অর্থেই সম্পূর্ণ বা সঠিক হতে পারে না। প্রতিটি মানুষই কোনো না কোনো নৈতিক মানদণ্ডে বিশ্বাস করে, হোক তা বস্তুনিষ্ঠ বা আপেক্ষিক। আর মুসলিমরা নিঃসন্দেহে সেই ইসলামিক আদর্শের মাধ্যমে আল্লাহ এবং তাঁর সৃষ্টির সেবায় নিয়োজিত হতে বাধ্য, যা কুরআন এবং সহীহ হাদিসের ওপর প্রতিষ্ঠিত।

📚পাঠচক্র: ১১📚

📜বিষয়: ৪০ হাদিস(সামাজিক শক্তি অর্জন) বই থেকে
সূচি: ৪র্থ হাদিস(প্রাসঙ্গিক কথা), ৫ম হাদিস
পৃষ্ঠা: ৬৫-৭৭

📍স্থান: শহিদ সরোয়ার জামে মসজিদ, দঃ আলীপুর, ফরিদপুর-৭৮০০

📆তারিখ:০৫ জুন , ২০২৬ ঈসায়ী || ১৮ যিলহজ্জ, ১৪৪৭ হিজরি
🕰️সময়: বাদ আসর, বিকাল ৫ টা ৩০ মিনিট

❝একসাথে পথ চললেই সৃষ্টি হবে সেরা মুহূর্তগুলো!
আপনার অংশগ্রহণই আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা❞
#পাঠচক্র

04/06/2026

আপনার স্কোর কত?

28/05/2026

ঈদ এই ভূমির একমাত্র সুস্থ কালচার...☝️🌙

Photos from Youth Nexus Faridpur's post 28/05/2026

ঈদের খুশিতে ও ব্যস্ততায়ও খেয়াল রাখতে হবে আপনার চারপাশের মানুষগুলোর। খেয়াল রাখতে হবে সমাজেরও।

আসুন সমাজের পাশে, সমাজের মানুষের পাশে!
#পরিষ্কার_পরিচ্ছন্নতা_ক্যাম্পেইন

Photos from Youth Nexus Faridpur's post 28/05/2026

❝বঙ্গভূমি❞ থেকে ঈদের শুভেচ্ছা।
🌙ঈদ মোবারক🌙
تَقَبَّلَ اللَّهُ مِنَّا وَمِنكُمْ

27/05/2026

Youth Nexus Faridpur এর পক্ষ থেকে আপনাদের সকলকেই ঈদের শুভেচ্ছা!
تَقَبَّلَ اللهُ مِنَّا وَمِنكُم

Want your business to be the top-listed Beauty Salon in Faridpur?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Website

Address

Faridpur