Mridha Farm
“হারাম পথে উপার্জন করলে নামাজ, দোয়া ও ইবাদত কবুল হয় না।”
28/04/2026
আজ একটি খামার পরিদর্শনের সুযোগ হলো।
নীরব প্রকৃতির মাঝে গড়ে ওঠা এই খামারটি যেন পরিশ্রম, পরিকল্পনা আর ধৈর্যের এক জীবন্ত উদাহরণ।
প্রাণীগুলোর যত্ন, পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ, সঠিক খাদ্য ব্যবস্থাপনা—সবকিছুই চোখে পড়ার মতো ছিল। বুঝলাম, সফল খামার গড়ে তুলতে শুধু পুঁজি নয়, দরকার আন্তরিকতা ও নিয়মিত তদারকি।
এমন উদ্যোগ আমাদের গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করে, পাশাপাশি আত্মকর্মসংস্থানের পথও উন্মুক্ত করে দেয়।
আল্লাহ তাআলা এই পরিশ্রমের মধ্যে বরকত দান করুন এবং আমাদেরকেও হালাল উপার্জনের এমন সুন্দর পথে চলার তাওফিক দান করুন।
#খামার #কৃষি #পরিশ্রম #হালাল_রিজিক
22/10/2025
অভিজ্ঞতা অর্জনের পথে দিগ্বিদিক ছুটে চলছি 🐄💉
একজন অভিজ্ঞ ডাক্তারের সাথে মাঠে মাঠে, গরুর পাশে, জীবনের পাঠ নিচ্ছি বইয়ের বাইরেও 📖✨
প্রতিটি চিকিৎসা এক নতুন শিক্ষা, প্রতিটি মুহূর্ত এক নতুন অভিজ্ঞতা 🤍
🐄 গাভীর যত্নের গুরুত্বপূর্ণ দিক সমূহ 🐄
গাভী পালনের ক্ষেত্রে সঠিক যত্ন নেওয়া অত্যন্ত জরুরি। সঠিক যত্ন নিলে দুধ উৎপাদন বাড়ে, রোগ কমে এবং গাভীর আয়ু বৃদ্ধি পায়। কিছু গুরুত্বপূর্ণ দিক হলোঃ
✅ পর্যাপ্ত ও পুষ্টিকর খাবার সরবরাহ করা
✅ পরিষ্কার ও ঠাণ্ডা পানির ব্যবস্থা রাখা
✅ গোয়ালঘর সবসময় পরিষ্কার রাখা
✅ নিয়মিত গোসল ও শরীর পরিষ্কার রাখা
✅ সময়মতো টিকা ও ওষুধ প্রদান করা
✅ গর্ভবতী গাভীর জন্য বিশেষ যত্ন নেওয়া
✅ পর্যাপ্ত আলো ও বাতাস প্রবাহ নিশ্চিত করা
✅ নিয়মিত ডাক্তার দ্বারা স্বাস্থ্য পরীক্ষা করা
👉 গাভীর সঠিক যত্নই খামারের সাফল্যের মূল চাবিকাঠি।
#গাভী #পশুপালন #দুধউৎপাদন #কৃষি #খামার
30/09/2025
🌸 ইন্টার্নশিপের পথে 🌸
আজকের যাত্রা শুরু হলো ট্রেনে 🚆 গন্তব্য সিরাজগঞ্জের উল্লাপাড়া।
নতুন অভিজ্ঞতা, নতুন শেখা আর কর্মজীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের দিকে এগিয়ে যাচ্ছি।
ইন্টার্নশিপ শুধু পড়াশোনার অংশ নয়, এটি বাস্তব জীবনে নিজেকে গড়ে তোলার একটি সুযোগও।
দোয়া করবেন যেন এই যাত্রা হয় জ্ঞান ও অভিজ্ঞতায় সমৃদ্ধ, এবং সামনে এগিয়ে যাওয়ার জন্য শক্তি জোগায়। ✨
🌿
Mridha Farm
H M Fuzail Ahmad
I got over 10 reactions on one of my posts last week! Thanks everyone for your support! 🎉
🎓 যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র, সাভার
৩ মাস মেয়াদি গবাদিপশু পালন, হাঁস-মুরগি পালন, প্রাথমিক চিকিৎসা, মৎস্য চাষ ও কৃষি বিষয়ক কোর্সের অংশ হিসেবে আজকে অনুষ্ঠিত হলো দই বানানোর প্রাকটিক্যাল ক্লাস।
🥛 সেখানে আমি নিজ হাতে দুধ জাল দেওয়ার কাজ করেছি। সত্যি বলতে গেলে, তত্ত্বীয় শিক্ষার সাথে সাথে হাতে কলমে শিখতে পারার অভিজ্ঞতাই আলাদা। এই প্রশিক্ষণ শুধু জ্ঞান নয়, বাস্তব জীবনে প্রয়োগ করার মতো দক্ষতা গড়ে তুলছে আমাদের মাঝে।
🌱 কৃষি ও প্রাণিসম্পদ নির্ভর অর্থনীতিকে এগিয়ে নিতে এ ধরনের প্রশিক্ষণ নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে।
Mridha Farm
যুব প্রশিক্ষণ কেন্দ্র, সাভার এ তিন মাস মেয়াদি "গবাদি পশু,হাঁস-মুরগি পালন,প্রাথমিক চিকিৎসা, মৎস্য চাষ ও কৃষি " বিষয়ক প্রশিক্ষণ কোর্সে পোষ্ট মর্টেমের মাধ্যমে মুরগির রোগ নির্নয়ের ব্যবহারিক ক্লাস।
🌱 কৃষি শিক্ষার নতুন অধ্যায় 🌱
আজ আমাদের কৃষি বিষয়ক কোর্সে গাছে কলম দেওয়া শেখানো হয়েছে। 🍂
শিক্ষকবৃন্দ ধাপে ধাপে হাতে-কলমে দেখিয়েছেন কীভাবে কলমের মাধ্যমে এক গাছ থেকে আরেক গাছে নতুন প্রাণ সঞ্চার করা যায়।
গাছের কলম দেওয়া শুধু একটি কৃষি কৌশল নয়, বরং প্রকৃতিকে নতুনভাবে গড়ার এক অসাধারণ শিল্প। এতে যেমন ফলের গুণগত মান ভালো হয়, তেমনি দ্রুত ফলন পাওয়া যায় এবং কৃষক ভাইয়েরা অধিক উপকার পান।
আমাদের এই শিখন অভিজ্ঞতা নিঃসন্দেহে ভবিষ্যতে কৃষিকে আরও সমৃদ্ধ করতে সাহায্য করবে। 🌿
👉 প্রকৃতি থেকে শেখা, প্রকৃতিকে রক্ষা করা আর কৃষিকে আধুনিকায়ন করার এই যাত্রায় আমরা সবাই একসাথে।
#কৃষি েওয়া #কৃষি_শিক্ষা 🌾
Mridha Farm
যুব প্রশিক্ষণ কেন্দ্র, সাভার, ঢাকা। এর চলমান ১৬১ তম ব্যাচের প্রশিক্ষণার্থীদের সাথে সাভার মাশরুম চাষ উন্নয়ন ইনস্টিটিউট পরিদর্শন ।
Click here to claim your Sponsored Listing.
Contact the business
Website
Address
Faridpur
AHMAD$#@
