SSC & HSC

SSC & HSC

Share

feni

29/06/2024

HSC পরীক্ষার্থীদের জন্য :

১. উত্তর লেখার ধারাবাহিকতা রক্ষা করবে। বেশি বেশি সিরিয়াল ব্রেক হলে খাতা দেখতে বিরক্তি আসে, উত্তরপত্রের সৌন্দর্য নষ্ট হয়। অর্থাৎ ১ নং লিখে ৭ নং এ চলে যাওয়া, তারপর ২ নং এ ফিরে আসা উফ কি যে বিরক্তিকর!

২. অন্যরকম উত্তর লেখা একটা স্মার্টনেস। ধর Composition আসছে Aim In Life । সবাই ডাক্তার হতে চেয়েছে, ইইঞ্জিনিয়ার হতে চেয়েছে। মাঝখানে দু'একজন ব্যবসায়ী, শিক্ষক, ব্যাংক মেনেজার হওয়ার ইচ্ছা পোষণ করেছে, চমৎকার লেগেছে। চমৎকার লাগলে চমৎকার নাম্বার পাবে এটাই স্বাভাবিক।

৩. বিভিন্ন পয়েন্ট লেখার সময় কিংবা Answer to the Question No 1,2,3 লেখার সময় নীল রংয়ের কালি ব্যবহার করলে খাতা দেখতে সত্যিই সুন্দর লাগে।

৪. প্যারাগ্রাফ, লেটার, গ্রাফ/চার্ট এসব লেখার সময় প্যারা প্যারা করে লিখা সুন্দর। কারণ এগুলো বিভিন্ন অংশে বিভক্ত। Definition/introduction/Starting এরপরে Body/Explanation/Description এবং শেষে Conclusion রয়েছে। তো একটু বুদ্ধি খাটিয়ে অল্প Gap দিয়ে প্যারা করে লিখলে নাম্বারে এগিয়ে থাকবে তুমি।

৫. ইমেইল আর লেটারের বিষয় এক হলেও লেখার ধরণ কিন্তু আলাদা হে কান্ডারী!

৬. যদি ভুল হয় হয় ঘষামাজা না করে এক টানে কেটে পরিষ্কার করে পুনরায় লেখা উচিত, আমরা মাইক্রোস্কোপ নিয়ে খাতা দেখতে বসিনা।

৭. আমাদের ছাত্ররা ভুলতেই বসেছে মার্জিন পেনসিলে করতে হয়, আরে আরে মশাই থামুন! ওরা তো হলে পেনসিল, ইরেজার, শার্পনার নিতেই ভুলে গেছে। বেশি প্রয়োজন পড়লে ছেঁচড়ার মত সহপাঠীর কাছ থেকে ধার করে, পরীক্ষার হলের সৌন্দর্য নষ্ট করে! আফসোস!

৮. কমবেশি যাই পারি শতভাগ লিখে আসাও একটা স্মার্টনেস!

অনেক অনেক শুভকামনা রইল

29/12/2023

হঠাৎ দাম বেড়ে গেলে তা
এড়িয়ে চলুন , হোক সেটা
পেয়াজ অথবা মানুষ।
দেখবেন একটা সময় আগের
জায়গাই ফিরে আসবে 🙂
nH haSib

08/10/2023

Welcome to HSC Bach 2025

29/08/2023

"ক্যারিয়ারের"
অপর নাম
"টাকা"

12/01/2023

সহজে শিখি রেওয়ামিল।✌️✌️
নোট ক‌রে নাও-

যে দফা গুলো রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে, সেগুলো নিম্নরূপ:

· সম্পদ + ব্যয়-ডেবিট

· আয় + দায় + মালিকানাসত্ত্ব-ক্রেডিট

· সম্পদের সুদ আয়– ক্রেডিট

· দায় ও মালিকানাসত্তের সুদ ব্যয়-ডেবিট

· ব্যয় যদি অগ্রিম থাকে (চলতি সম্পদ)-ডেবিট

· আয় যদি অগ্রিম বা অনুপার্জিত থাকে (চলতি দায়)-ক্রেডিট

· ব্যয় যদি বকেয়া থাকে (চলতি দায়)-ক্রেডিট

· আয় যদি বকেয়া থাকে (চলতি সম্পদ)-ডেবিট

· প্রাপ্য যার সাথেই থাকুক (চলতি সম্পদ)-ডেবিট

· প্রদেয় যার সাথেই থাকুক (চলতি দায়)-ক্রেডিট

· প্রদত্ত যার সাথেই থাকুক (ব্যয়)- ডেবিট, তবে প্রদত্ত ঋণ (স্থায়ী সম্পদ)-ডেবিট

· প্রাপ্ত বা প্রাপ্তি যার সাথেই থাকুক (আয়)- ক্রেডিট

· দেনাদার/প্রাপ্য/পুস্তক ঋণ/পাওনা/বিক্রয় খতিয়ানের জের/বুক ডেবটস্/অধমর্ণ (চলতি সম্পদ)-ডেবিট

· পাওনাদার/দেনা/প্রদেয়/ক্রয় খতিয়ানের জের/উত্তমর্ণ/ব্যবসায়িক ঋণ (চলতি দায়)-ক্রেডিট

· ঋণ/বন্ধকি ঋণ/ঋণপত্র/আগাম/ঋণগ্রহণ/ডিবেঞ্চার (দীর্ঘমেয়াদি দায়)- ক্রেডিট

· ব্যাংক জমার ক্রেডিট উদ্ধৃত/ব্যাংক ওভার ড্রাফট/ব্যাংক ও ডি/ব্যাংক জমাতিরিক্তি (চলতি দায়)-ক্রেডিট

· ব্যাংক/ব্যাংক জমা/ব্যাংক জমার ডেবিট উদ্ধৃত/ব্যাংক ব্যালেন্স/ব্যাংক তহবিল (চলতি সম্পদ)- ডেবিট

· বিনিয়োগ/লগ্নি/সঞ্চয়পত্র/প্রাইজবন্ড/সেভিং সার্টিফিকেট/সরকারি সিকিউরিটি/স্থায়ী আমানত (দীর্ঘমেয়াদি বিনিয়োগ বা সম্পদ)-ডেবিট

· বিলম্বিত বিজ্ঞাপন (ভুয়া বা অলীক সম্পদ বা অসমন্বিত ব্যয়)-ডেবিট

· সকল প্রকার কর/পরিবহন/শুল্ক (মুনাফা জাতীয় ব্যয়)-ডেবিট, তবে আয়কর দ্বারা মালিকানাসত্ত্ব হ্রাস পায় বিধায় এটিকেও ডেবিট করা হয়

· বাট্টা/বরাদ্দকৃত বাট্টা/প্রদত্ত বাট্টা/ মঞ্জুরীকৃত বাট্টা (মুনাফা জাতীয় ব্যয়)-ডেবিট

· উত্তোলন/জীবনবীমা প্রিমিয়াম/পণ্য উত্তোলন/আয়কর (মালিকানাসত্ত্ব হ্রাস পায় বিধায়)-ডেবিট

· প্রারম্ভিক মজুদ পণ্য বা ইনভেন্টরি/সমন্বিত ক্রয় (প্রত্যক্ষ বা মুনাফা জাতীয় ব্যয়)-ডেবিট

· ট্রেডমার্ক/প্যাটেন্ট/গ্রন্থস্বত্ব/সুনাম/কপিরাইট (অস্পর্শনীয় বা অদৃশ্যমান স্থায়ী সম্পদ)- ডেবিট

· শুধু কমিশন বা দস্তুরী /বাট্টা/সুদ (মুনাফা জাতীয় ব্যয়)-ডেবিট

· কূঋণ/অনাদায়ি পাওনা/অনাদায়ি দেনা/মন্দ কূঋণ/সন্দেহজনক পাওনা বা দেনা (মুনাফা জাতীয় ব্যয়)-ডেবিট

· সকল প্রকার সঞ্চিতি-ক্রেডিট, তবে পাওনা বা পাওনাদার বাট্টা সঞ্চিতি-ডেবিট

· সকল প্রকার তহবিল-ক্রেডিট, তবে নগদ তহবিল (চলতি সম্পদ)- ডেবিট

· অবচয়/অবলোপন (মুনাফা জাতীয় ব্যয়)-ডেবিট, তবে অবচয় সঞ্চিতি বা পুঞ্জিভূত অবচয় (সম্পত্তির বিপরীত)- ক্রেডিট

· ক্রয় (প্রত্যক্ষ বা মুনাফা জাতীয় ব্যয়)-ডেবিট, বিক্রয় (মুনাফা জাতীয় আয়)-ক্রেডিট

· ক্রয় ফেরত/বহিঃফেরত/বহির্মুখি ফেরত (ব্যয় হ্রাস)-ক্রেডিট

· বিক্রয় ফেরত/আন্তঃফেরত/অন্তঃর্মুখি ফেরত (আয় হ্রাস)-ডেবিট

· রয়েলিটি/রাজসেলামি/ভ্যাট/মুল্য সংযোজন কর (চলতি সম্পদ)-ডেবিট

· বিমা/বিমা সেলামি/বিমা প্রিমিয়াম (মুনাফা জাতীয় ব্যয়)-ডেবিট

· নিষ্কর সম্পত্তি/দায় মুক্ত সম্পত্তি/প্রিমিকেস নিষ্কর (স্থায়ী সম্পদ)-ডেবিট

· শিক্ষানবিস ভাতা (মুনাফা জাতীয় ব্যয়)-ডেবিট ও শিক্ষানবিস সেলামি (মুনাফা জাতীয় আয়)-ক্রেডিট

সূত্রঃ

(১) ক্রয় = সমন্বিত ক্রয় + সমাপনি মজুদ পণ্য - প্রারম্ভিক মজুদ পণ্য

(২) সমন্বিত ক্রয় = প্রারম্ভিক মজুদ পণ্য + নীট ক্রয় - সমাপনি মজুদ পণ্য

(৩) বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় = প্রারম্ভিক মজুদ পণ্য + নীট ক্রয় + প্রত্যক্ষ খরচ

(৪) বিক্রীত পণ্যের ব্যয় = প্রারম্ভিক মজুদ পণ্য + নীট ক্রয় + প্রত্যক্ষ খরচ - সমাপনি মজুদ পণ্য

যে দফা গুলো রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না, সেগুলো নিম্নরূপ ঃ

(ক) সাধারণত সমাপনি মজুদ পণ্য/কালান্তিক মজুদ পণ্য/ অবিক্রীত পণ্যের বা দ্রব্যের ব্যয়

রেওয়ামিলে আসে না

(খ) সকল প্রকার প্রারম্ভিক হিসাব রেওয়ামিলে আসে না, তবে প্রারম্ভিক মনিহারি বা সম্ভার বা প্রারম্ভিক সাপ্লাইজ ও প্রারম্ভিক মজুদ পণ্য রেওয়ামিলে আসে

(গ) সম্ভাব্য দায় বা নিস্পত্তহীন দায়/ সম্ভাব্য সম্পদ বা নিস্পত্তহীন সম্পদ রেওয়ামিলে আসে না

(ঘ) অব্যবহৃত কোন দ্রব্য রেওয়ামিলে আসে না ।

20/11/2022

🤔🤔🤔🤔জেনে রাখা ভালো 🤔🤔🤔🤔

🤔🤔🤔রেওয়ামিল প্রস্তুতের
নিয়মাবলি:

🤔🤔🤔🤔১। সব ধরনের সম্পদ ও
ব্যয় হিসাব ডেবিট হবে।যে যে সম্পদ হিসাব গুলো আছে বা যে যে ব্যয় হিসাব গুলো আছে।

🤔🤔🤔২।সবধরনের আয়, দায় ও মালিকানা
স্বত্ব হিসাব ক্রেডিট হবে। নিচে এ গুলো দেওয়া আছে
নিচে থেকে ফলো করুন।

🤔🤔🤔৩।আয় ও ব্যয় হিসাবের ক্ষেত্রে
'প্রাপ্ত' বা 'প্রদত্ত' কিছু না
বলে দিলে ব্যয় ধরে ডেবিট
করতে হবে।

যেমন_ ভাড়া,
বাট্টা, কমিশন, সুদ ইত্যাদি। এছাড়া আরো আছে যে গুলোর প্রদত্ত বা প্রাপ্ত নাম দেওয়া থাকবে না সেগুলো ডেবিট।

🤔🤔🤔🤔৪।নগদ তহবিল ও ব্যাংক তহবিল
ডেবিট হবে। এই দুটি তহবিল শুধু মাএ ডেবিট হবে নিচের গুলো ক্রেডিট হবে।

❤️❤️❤️এ ছাড়া সব
প্রকার 'তহবিল/ফান্ড' ক্রেডিট
হবে। যেমন_ কল্যাণ তহবিল,
সঞ্চিতি তহবিল, অবচয় তহবিল,
পরিপূরক তহবিল, প্রভিডেন্ট
ফান্ড, ভবিষ্যৎ তহবিল ইত্যাদি।

🤔🤔🤔৫। পাওনাদার বাট্টা
সঞ্চিতি ও প্রদেয় বিল বাট্টা
সঞ্চিতি ডেবিট হবে। এই দুটি ডেবিট হয় বাকি গুলা ক্রেডিট।

❤️❤️❤️এ
ছাড়া সব ধরনের 'সঞ্চিতি'
ক্রেডিট হবে। যেমন_
অনাদায়ী পাওনা সঞ্চিতি,
দেনাদার বাট্টা সঞ্চিতি,
প্রাপ্যবিল বাট্টা সঞ্চিতি,
সাধারণ সঞ্চিতি, অবচয়
সঞ্চিতি, বিনিয়োগ
সঞ্চিতি, আয়কর সঞ্চিতি
ইত্যাদি।

🤔🤔🤔৬। প্রারম্ভিক নগদ
তহবিল, প্রারম্ভিক ব্যাংক
জমা ও প্রারম্ভিক ব্যাংক
জমাতিরিক্ত, সম্ভাব্য দায়,
সম্ভাব্য সম্পদ, আনুমানিক দায় ও
সম্পদ রেওয়ামিলে আসবে না।

❤️❤️❤️এগুলোকে পাদটিকা
হিসেবে রেওয়ামিলের
নিচে দেখাতে হবে

🤔🤔🤔৭।সমাপনী মজুদ পণ্য সাধারণত
রেওয়ামিলে আসে না। তবে
প্রশ্নে 'সমন্বিত ক্রয়' থাকলে
সমাপনী মজুদ পণ্য
রেওয়ামিলে আসবে।
সেক্ষেত্রে প্রারম্ভিক মজুদপণ্য
বা ক্রয় প্রশ্নে থাকলেও
রেওয়ামিলে আসবে না।

❤️❤️❤️কারণ সমন্বিত ক্রয়=প্রারম্ভিক
মজুদ+ক্রয়-সমাপনী মজুদ

🤔🤔🤔৮রেওয়ামিলের উভয় দিকের
পার্থক্যকে 'অনিশ্চিত হিসাব'
নামে লিখতে হবে।

❤️❤️❤️তবে
ক্রেডিট দিকের যোগফল কম
হলে এবং প্রশ্নে মূলধন না
থাকলে ওই পার্থক্যকে 'মূলধন'
নামে লিখতে হবে

❤️❤️❤️৩।রেওয়ামিলের কিছু গুরুত্বপূর্ণ
আইটেম:

🤔🤔🤔(ক) ডেবিট আইটেম
:বিক্রয় খতিয়ানের জের/
খরিদ্দারের কাছে পাওনা/বুক
ডেটস/পুস্তক ঋণ/পাওনা/
ডেটরস/দেনাদার, গুডউইল/
সুনাম, ফ্রেইট/জাহাজ ভাড়া,
ওপেনিং স্টক/প্রারম্ভিক মজুদ,
ব্যাড ডেটস/অনাদায়ী
পাওনা, ড্রয়িংস/মালিকের
জন্য পণ্য ক্রয়/মালিকের ভাড়া
প্রদান/উত্তোলন, লগি্ন/
ইনভেস্টমেন্টস/বিনিয়োগ/

প্রতিরক্ষা সঞ্চয়পত্র/সঞ্চয়পত্র/
সেভিংস সার্টিফিকেট/
স্থায়ী আমানত/১০%
সিকিউরিটিজ/প্রদত্ত ঋণ,
ক্লিয়ারিং চার্জ/পণ্য
খালাসের খরচ, রিপেয়ারস
চার্জ/মেরামত খরচ, বকেয়া
রয়্যালিটি/বকেয়া
রাজসেলামি, ইমপোর্ট
ডিউটি/

আমদানি শুল্ক, পণ্য
মাশুল, ইন্টারেস্ট/সুদ, ব্যবসায়ের
আঙিনা/প্রিমিসেস, দায়মুক্ত
সম্পত্তি, ড্রইং অফিস বেতন,
রাজ্য সেলামি, দস্তুরি, জীবন
বীমা প্রিমিয়াম,
ডিজাইনারের খরচ,
ডেলিভারি ভ্যান,
ডেলিভারি ভ্যানের অবচয়,
যন্ত্রপাতি বসানোর মজুরি,
যন্ত্রপাতির আমদানি খরচ,
প্রতিষ্ঠান গঠনের প্রাথমিক
ব্যয়,

অফিস স্থানান্তর ব্যয়, নতুন
পণ্য চালু করার ব্যয়, প্রাঙ্গণ
উন্নয়ন, ইজারা সম্পত্তির
বার্ষিক সেলামি, গ্রন্থস্বত্ব/
কপিরাইট, ঘোড়া ও গাড়ি,
কয়লা কোক ও জ্বালানি,
পোস্টেজ, পোস্ট ও
টেলিগ্রাম, মনিহারি/
স্টেশনারি, অব্যবহৃত মনিহারি,
পাওনাদার বাট্টা সঞ্চিতি,

১০% ডাক সঞ্চয়পত্র, চালানি
কারবারে পণ্য প্রেরণ, সম্ভার
খরচ, আগুনে বিনষ্ট মালের
ক্ষতিপূরণ, মাল খালাসের
ক্ষতি, আসবাবপত্র/ফার্নিচার্স,
ফ্যাক্টরির ভাড়া, নমুনা ব্যয়,
বিজ্ঞাপন/প্রচার খরচ,
বিলম্বিত বিজ্ঞাপন,
অবলোপনকৃত বিজ্ঞাপন,

জমিজমা, লিজহোল্ড
প্রোপার্টিজ, ফিকচার
অ্যান্ড ফিটিংস, বিদ্যুৎ শক্তি,
বাট্টা/ডিসকাউন্ট, বিক্রয়
বাট্টা, খুচরা যন্ত্রাংশ,
সম্পত্তি মূল্যায়নজনিত ক্ষতি,
অগ্রিম ভ্যাট, দাবিহীন
সম্পত্তি, অফিস ইকুইপমেন্ট,
ব্যাংক চার্জ, মোটরলরি,
প্রিমিসেস ও বিল্ডিং,
সেবা দাতার কমিশন।

🤔🤔🤔(খ)ক্রেডিট আইটেম :দেনা/ক্রয়
খতিয়ানের জের/পাওনাদার,
মালিকের আনয়ন/কারবারে
আনয়ন/নগদ আনয়ন/

ক্যাপিটাল/
মালিকের উপভাড়া
প্রাপ্তি/কারবারে
অতিরিক্ত বিনিয়োগ/ মূলধন,
ডিবেঞ্চার/ঋণপত্র, সেলস/
বিক্রয়, অনুপার্জিত আয়,
অনুপার্জিত ভাড়া/

অগ্রিম
প্রাপ্ত ভাড়া, পুরাতন
আসবাবপত্র বিক্রয়, পুরাতন
খবরের কাগজ বিক্রয়, উপভাড়া,
আমানতের সুদ,

10/11/2022

hAppY AcCounTInG daY

04/11/2022

Important

ICT বই থেকে 110 টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর



১) তথ্যের ক্ষুদ্রতম একক – ডেটা
২) ডেটা শব্দের অর্থ – ফ্যাক্ট
৩) বিশেষ প্রেক্ষিতে ডেটাকে অর্থবহ করাই – ইনফরমেশন
৪) তথ্য=উপাত্ত+প্রেক্ষিত+অর্থ
৫) তথ্য বিতরণ, প্রক্রিয়াকরণ ও সংরক্ষণের সাথে যুক্ত – তথ্য প্রযুক্তি
৬) ICT in Education Program প্রকাশ করে – UNESCO
৭) কম্পিউটারের ভেতর আছে – অসংখ্য বর্তনী
৮) তথ্য সংরক্ষণ, বিশ্লেষণ এবং উৎপাদন করে – কম্পিউটার
৯) কম্পিউটার গুরুত্বপূর্ণ কাজ করে – ৪টি
১০) মনো এফএম ব্যান্ড চালু হয় – ১৯৪৬ সালে
১১) স্টেরিও এফএম ব্যান্ড চালু হয় – ১৯৬০ সালে
১২) সারাবিশ্বে এফএম ফ্রিকুয়েন্সি 88.5-108.0 Hz
১৩) Radio Communication System এ ব্রডকাস্টিং – ৩ ধরণের
১৪) PAL এর পূর্ণরূপ – Phase Alternation by Line
১৫) দেশে বেসরকারি চ্যানেল -৪১টি
১৬) পৃথিবীর বৃহত্তম নেটওয়ার্ক – ইন্টারনেট
১৭) ইন্টারনেট চালু হয় – ARPANET দিয়ে (১৯৬৯)
১৮) ARPANET চালু করে মার্কিন প্রতিরক্ষা বিভাগ
১৯) ইন্টারনেট শব্দটি চালু হয় – ১৯৮২ সালে
২০) ARPANETএ TCP/IP চালু হয় – ১৯৮৩ সালে
২১) NSFNET প্রতিষ্ঠিত হয় – ১৯৮৬ সালে
২২) ARPANET বন্ধ হয় – ১৯৯০ সালে
২৩) সবার জন্য ইন্টারনেট উন্মুক্ত হয় – ১৯৮৯ সালে
২৪) ISOC প্রতিষ্ঠিত হয় – ১৯৯২ সালে
২৫) বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারী প্রায় ৫কোটি ২২লাখ (৩২%)
২৬) ইন্টারনেটের পরীক্ষামূলক পর্যায় ১৯৬৯-১৯৮৩
২৭) টিভি – একমূখী যোগাযোগ ব্যবস্থা
২৮) “Global Village” ও “The Medium is the Message” এর উদ্ভাবক – মার্শাল ম্যাকলুহান (১৯১১-১৯৮০)
২৯) The Gutenberg : The Making Typographic Man প্রকাশিত হয় – ১৯৬২ সালে
৩০) Understanding Media প্রকাশিত হয় – ১৯৬৪ সালে
৩১) বিশ্বগ্রামের মূলভিত্তি – নিরাপদ তথ্য আদান প্রদান
৩২) বিশ্বগ্রামের মেরুদণ্ড – কানেকটিভিটি
৩৩) কম্পিউটার দিয়ে গাণিতিক যুক্তি ও সিদ্ধান্তগ্রহণমূলক কাজ করা যায়
৩৪) বর্তমান বিশ্বের জ্ঞানের প্রধান ভান্ডার – ওয়েবসাইট
৩৫) EHRএর পূর্ণরুপ – Electronic Heath Records
৩৬) অফিসের সার্বিক কার্যক্রম স্বয়ংক্রিয় করাকে বলে – অফিস অটোমেশন
৩৭) IT+Entertainment = Xbox
৩৮) IT+Telecommunication = iPod
৩৯) IT+Consumer Electronics= Vaio
৪০) কৃত্রিম বুদ্ধিমত্তা থাকবে – ৫ম প্রজন্মের কম্পিউটারে
৪১। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের জন্য ব্যবহার করা হয় – প্রোগ্রামিং ল্যাংগুয়েজ
৪২।রোবটের উপাদান- Power System, Actuator, Sensor, Manipulation
৪৩।PCB এর পূর্ণরূপ – Printed Circuit Board
৪৪।খ্রিষ্টপূর্ব ২৫০০ সালে ত্বকের চিকিৎসায় শীতল তাপমাত্রা ব্যবহার করতো – মিশরীয়রা
৪৫।নেপোলিয়নের চিকিৎসক ছিলেন – ডমিনিক জ্যা ল্যারি
৪৬।মহাশূন্যে প্রেরিত প্রথম উপগ্রহ – স্পুটনিক-১
৪৭।চাঁদে প্রথম মানুষ পৌঁছে – ২০জুলাই, ১৯৬৯ সালে
৪৮।MRP এর পূর্ণরুপ – Manufacturing Resource Planning
৪৯।UAV উড়তে সক্ষম ১০০ কি.মি. পর্যন্ত
৫০।GPS এর পূর্ণরুপ – Global Positioning System
৫১।ব্যক্তি সনাক্তকরণে ব্যবহৃত হয় – বায়োমেট্রিক পদ্ধতি
৫২।হ্যান্ড জিওমেট্রি রিডার পরিমাপ করতে পারে – ৩১০০০+ পয়েন্ট
৫৩।আইরিস সনাক্তকরণ পদ্ধতিতে সময় লাগে – ১০-১৫ সেকেন্ড
৫৪।Bioinformatics শব্দটি প্রথম ব্যবহার করেন – Paulien Hogeweg
৫৫।Bioinformatics এর জনক – Margaret Oakley Dayhaff
৫৬।এক সেট পূর্নাঙ্গ জীনকে বলা হয় – জিনোম
৫৭।Genetic Engineering শব্দটি প্রথম ব্যবহার করেন – Jack Williamson l
৫৮। রিকম্বিনান্ট ডিএনএ তৈরি করেন – Paul Berg(1972)
৫৯।বিশ্বের প্রথম ট্রান্সজেনিক প্রাণি- ইঁদুর(1974)
৬০।বিশ্বের প্রথম Genetic Engineering Company – Genetech(1976)
৬১।GMO এর পূর্ণরুপ – Genetically Modified Organism
৬২।পারমানবিক বা আনবিক মাত্রার কার্যক্ষম কৌশল – ন্যানোটেকনোলজি
৬৩।অনুর গঠন দেখা যায় – স্ক্যানিং টানেলিং মাইক্রোস্কোপে
৬৪।Computer Ethics Institute এর নির্দেশনা – ১০টি
৬৫।ব্রেইল ছাড়া অন্ধদের পড়ার পদ্ধতি – Screen Magnification / Screen Reading Software
৬৬।যোগাযোগ প্রক্রিয়ার মৌলিক উপাদান – ৫টি
৬৭।ট্রান্সমিশন স্পিডকে বলা হয় – Bandwidth
৬৮।Bandwidth মাপা হয় – bps এ
৬৯।ন্যারো ব্যান্ডের গতি 45-300 bps
৭০।ভয়েস ব্যান্ডের গতি 9600 bps
৭১।ব্রডব্যান্ডের গতি- 1 Mbps
৭২।ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিশন- এসিনক্রোনাস
৭৩।সিনক্রোনাস ট্রান্সমিশনে প্রতি ব্লকে ক্যারেক্টার ৮০-১৩২টি
৭৪।ডাটা ট্রান্সমিশন মোড- ৩ প্রকার
৭৫।একদিকে ডাটা প্রেরণ- সিমপ্লেক্স মোড
৭৬।উভয় দিকে ডাটা প্রেরণ, তবে এক সাথে নয়- হাফ ডুপ্লেক্স মোড
৭৭।একই সাথে উভয় দিকে ডাটা প্রেরণ – ফুল ডুপ্লেক্স মোড
৭৮।ক্যাবল তৈরি হয়- পরাবৈদ্যুতিক(Di
electric) পদার্থ দ্বারা
৭৯।Co-axial Cable এ গতি 200 Mbps পর্যন্ত
৮০।Twisted Pair Cable এ তার থাকে- 4 জোড়া
৮১।Fiber Optic- Light signal ট্রান্সমিট করে
৮২।মাইক্রোওয়েভের ফ্রিকুয়েন্সি রেঞ্জ 300 MHz – 30 GHz
৮৩।কৃত্রিম উপগ্রহের উদ্ভব ঘটে- ১৯৫০ এর দশকে
৮৪।Geosynchronous Satellite স্থাপিত হয়- ১৯৬০ এর দশকে
৮৫।কৃত্রিম উপগ্রহ থাকে ভূ-পৃষ্ঠ হতে ৩৬০০০ কি.মি. উর্ধ্বে
৮৬।Bluetooth এর রেঞ্জ 10 -100 Meter
৮৭।Wi-fi এর পূর্ণরুপ- Wireless Fidelity
৮৮।Wi-fi এর গতি- 54 Mbps
৮৯।WiMax শব্দটি চালু হয়- ২০০১ সালে
৯০।WiMax এর পূর্ণরুপ- Worlwide Interoperabilty for Microwave Access
৯১।৪র্থ প্রজন্মের প্রযুক্তি- WiMax
৯২।WiMax এর গতি- 75 Mbps
৯৩।FDMA = Frequency Division Multiple Access
৯৪।CDMA = Code Division Multiple Access
৯৫।মোবাইলের মূল অংশ- ৩টি
৯৬।SIM = Subscriber Identity Module
৯৭।GSM = Global System for Mobile Communication
৯৮।GSM প্রথম নামকরণ করা হয়- ১৯৮২ সালে
৯৯।GSM এর চ্যানেল- ১২৪টি (প্রতিটি 200 KHz)
১০০।GSM এ ব্যবহৃত ফ্রিকুয়েন্সি- 4 ধরনের
১০১.GSM ব্যবহৃত হয় ২১৮টি দেশে
১০২.GSM 3G এর জন্য প্রযোজ্য
১০৩.GSM এ বিদ্যুৎ খরচ গড়ে ২ওয়াট
১০৪.CDMA আবিষ্কার করে Qualcom(১৯৯৫)
১০৫.রেডিও ওয়েভের ফ্রিকুয়েন্সি রেঞ্জ 10 KHz-1GHz
১০৬.রেডিও ওয়েভের গতি 24Kbps
১০৭.CDMA 3G তে পা রাখে ১৯৯৯ সালে
১০৮.CDMA ডাটা প্রদান করে স্প্রেড স্পেকট্রামে
১০৯.1G AMPS চালু করা হয় ১৯৮৩ সালে উত্তর আমেরিকায়
১১০.সর্বপ্রথম প্রিপেইড পদ্ধতি চালু হয় 2G তে..

SSC & HSC feni

Photos from SSC & HSC's post 31/10/2022
09/10/2022

হিসাববিজ্ঞান
৩০০০৳ পাওয়া গেল,
১০% বাট্রায়
সাধারণ জাবেদা কি হবে??

Want your business to be the top-listed Beauty Salon in Feni?
Click here to claim your Sponsored Listing.

Category

Address

Feni
Feni