Abu Rahat R.M

Abu Rahat R.M

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Abu Rahat R.M, Barishal, Feni.

08/03/2025

অমুসলিমদের সালাম দেওয়া নিষিদ্ধ। 🤝

সাঈদ ইবন আবদুর রহমান মাখযূমী (রহঃ) ..... আয়িশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একদল ইয়াহূদী একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে প্রবেশ করে (সালাম-শান্তি হউক-এর স্থলে কৌশল করে) বললঃ আসসামু আলাইকা। তোমার মরণ হোক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ ’আলাইকুম। আয়িশা (রাঃ) বলেন, আমি বললামঃ আলাইকুমুস সাম ওয়াল লা’নাত- তোমাদের প্রতি মরণ ও লানত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেনঃ হে আয়িশা, আল্লাহ্ তা’আলা তো সব বিষয়ে নম্র ব্যবহার ভালবাসেন। আয়িশা (রাঃ) উত্তরে বললেনঃ আপনি কি শোনেন নি এরা কি বলেছে? তিনি বললেনঃ আমিও তো বলেছিঃ আলাইকুম- তোমাদের উপর আপতিত হোক। [Tirmidhi:2701,IF-BD]

08/03/2025

মেয়েদের সালাম দেওয়া।

☞সুওয়ায়দ (রহঃ) ..... আসমা বিনত ইয়াযীদ (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদের ভিতর হেঁটে যাচ্ছিলেন। একদল মহিলা সেখানে উপবিষ্ট ছিল। তখন তিনি সালামের সঙ্গে তাঁর হাত দিয়ে ইশারা করলেন। বর্ণনাকারী আবদুল হামিদ হাত দিয়ে ইশারা করে দেখালেন। [Tirmidhi:2697,IF-BD] 🤝

07/03/2025

জুমার দিনে বেশি বেশি দরুদ পাঠ

আল্লাহর রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “দিনসমূহের মধ্যে জুমার দিনই সর্বোত্তম। এই দিনে হজরত আদম আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করা হয়েছে। এই দিনে তিনি ইন্তেকাল করেছেন। এই দিনে শিঙ্গায় ফুঁ দেয়া হবে। এই দিনে সমস্ত সৃষ্টিকে বেহুশ করা হবে। অতএব, তোমরা এই দিনে আমার ওপর অধিক পরিমাণে দরুদ পাঠ করো। কেননা তোমাদের দরুদ আমার সম্মুখে পেশ করা হয়ে থাকে।“ (আবু দাউদ, হাদিস: ১০৪৭)

জুমার দিনের অন্যতম আমল হলো দরুদ পাঠ করা। প্রিয় রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নাম শুনলে দরুদ পড়া তাঁর প্রতি ভালোবাসার নিদর্শন। আর তাঁকে ভালোবাসা তো আমাদের ঈমানেরই অংশ।

পবিত্র কুরআনেও আছে, "নিশ্চয় আল্লাহ (ঊর্ধ্ব জগতে ফেরেশতাদের মধ্যে) নবীর প্রশংসা করেন এবং তাঁর ফেরেশতাগণ নবীর জন্য দো‘আ করে*। হে মুমিনগণ, তোমরাও নবীর উপর দরূদ পাঠ কর এবং তাকে যথাযথভাবে সালাম জানাও।" (সূরা আল-আহযাব, আয়াত: ৫৬)

তাই, আমাদের উচিৎ বেশি বেশি দরুদ পাঠ করা। মহান রব্বুল আলামীন আমাদেরকে জুমার দিনসহ প্রতিদিন বেশি করে দরুদ পাঠ করার তৌফিক দান করুক। আমিন 🤲

07/03/2025

সালাত পরিত্যাগ করা।

👉আবূ আম্মার হুসায়ন ইবন হুরায়স ও ইউসুফ ইবন ঈসা (রহঃ) ... হুসায়ন ইবন ওয়াকিদ (রহঃ) থেকে (অনুরূপ) বর্ণিত আছে। আবূ আম্মার ও মাহমূদ ইবন গায়লান (রহঃ) আলী ইবন হুসায়ন ইবন ওয়াকিদ ... তৎপিতা হুসায়ন ইবন ওয়াকিদ (রহঃ) সূত্রে বর্ণিত আছে।
মুহাম্মাদ ইবন আলী ইবন হাসান শাকীকী ও মাহমূদ ইবন গায়লান (রহঃ) আবদুল্লাহ্ ইবন বুরায়দা তৎপিতা বুরায়দা (রাঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ (মুনাফিকদের জান-মাল রক্ষার জন্য) তাদের ও আমাদের মাঝে চুক্তির শর্ত হল সালাত (নামায)। যে ব্যক্তি সালাত (নামায) পরিত্যাগ করল সে কুফরী করল। [Tirmidhi:2614,IF-BD]

07/03/2025

ঈমানের পরিপূর্ণতা এবং এর হ্রাস-বৃদ্ধি।

আবূ আবদুল্লাহ্ হুরায়ম ইবন মিসআর আযদী তিরমিযী (রহঃ) ..... আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, একদা রাসুলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনসম্মুখে ভাষণ দিলেন এবং নসীহত করলেনঃ হে নারী সম্প্রদায়! তোমরা সাদকা কর। কেননা, জাহান্নামের অধিকাংশ বাসিন্দা হলে তোমরা। তখন তাদের মধ্য থেকে জনৈক মহিলা বললেনঃ তা কেন? হে আল্লাহর রাসূল! তিনি বললেনঃ তোমাদের মাঝে অভিসম্পাতের আধিক্যহেতু, অর্থাৎ তোমাদের জীবন সঙ্গীর অনুগ্রহ অঙ্গীকার করার দরুন।
তিনি আরো বললেনঃ মেধা ও দীনের দিক থেকে কম হওয়া সত্ত্বেও প্রজ্ঞাবান এবং বিবেচনার অধিকারীদের উপর প্রবল হতে তোমাদের চেয়ে বেশী পারঙ্গম আর কাউকে আমি দেখিনি। জনৈক মহিলা বললেনঃ তাদের মেধা ও দীনের ঘাটতি কি? তিনি বললেনঃ তোমাদের দুই জন মহিলার সাক্ষ্য একজন তিন দিন-চার দিন অতিবাহিত করে অথচ সে কোন সালাত (নামায) আদায় করতে পারে না। [Tirmidhi:2614,IF-BD] 💝

Want your business to be the top-listed Beauty Salon in Feni?
Click here to claim your Sponsored Listing.

Website

Address

Barishal
Feni