Care & Cure Bangladesh
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Care & Cure Bangladesh, Health/Beauty, Aliya Madrasha Market, Mizan Road, Feni.
এখানে ওষুধের তথ্য এবং প্রাথমিক ধারণা দেওয়া হয়/অবশ্যই ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ গ্রহণ করবেন না.এখানে যারা নতুন ফার্মাসিস্ট রয়েছেন তাদের জন্য যেন তারা প্রোডাক্ট সম্বন্ধে ধারণা পায়. যারা ফার্মেসী ব্যবসায়ের সাথে জড়িত নয় তারাও এই পেইজে লাইক দিয়ে স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন তথ্য পাবেন তবে ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ গ্রহণ করিলে এডমিন দায়ী নয় ।
ধন্যবাদ
18/04/2026
......পুরুষদের স্বাস্থ্যে টে স্টে*স্টেরন ও পুষ্টির জন্য গুরুত্বপূর্ণ ....!
👉...পুরুষদের শরীরে টে স্টে*স্টেরন একটি গুরুত্বপূর্ণ হর*মোন, যা শারীরিক শ*ক্তি, মান*সিক অবস্থা ও সামগ্রিক স্বাস্থ্যের সাথে জড়িত। কিছু পুষ্টি উপাদান এই হর*মো*নের ভারসাম্য বজায় রাখতে সহায়তা করতে পারে।
👉 ...উপকারিতা:-
🍒শারীরিক শ*ক্তি ও এনার্জি বাড়াতে সাহায্য করে
🍒মান*সিক স্থিতি ও আত্মবিশ্বাসে সহায়ক
🍒রোগ প্রতিরোধ ক্ষ*ম*তা বাড়াতে সাহায্য করে
🍒ক্ষ*ত স্থান দ্রুত শুকাতে সহায়ক
🍒হজম শ*ক্তি উন্নত করতে পারে
🍒প্রজ*নন স্বাস্থ্যে সহায়ক ভূমিকা রাখতে পারে
🍒ওজন স্বাভাবিক রাখতে সাহায্য করে
🍒মুখের রুচি বাড়াতে সহায়ক
🍒চুল পড়া কমাতে সাহায্য করতে পারে
🍒ত্বকের সু*স্থতা বজায় রাখতে সহায়ক
👉... পুষ্টি উপাদান
জিংক (Zinc)
ভিটামিন বি-কমপ্লেক্স
প্রোটিন ও মিনারেল
👉 ..খাওয়ার নিয়ম...⤵️
সাধারণত দৈনিক ২ বেলা (সকাল ও রাত)
খাবারের পরে গ্রহণ করলে ভালো
পর্যাপ্ত পানি পান করা জ/রু/রি
দাম:- ৯০ টা/কা
03/04/2026
ভুত, পুলিশ বা ইনজেকশনের ভয় দেখিয়ে বাচ্চাকে চুপ করানোটা কোনো ‘ডিসিপ্লিন’ নয়। বরং গবেষণায় দেখা গেছে, এতে বাচ্চার ব্রেইন ডেভেলপমেন্ট স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।
কীভাবে? জানলে আজই ভয় দেখানো ছেড়ে দেবেন। 🧠🚫
"চুপ করো, নইলে ভূতে নিয়ে যাবে!" কিংবা "বেশি দুষ্টুমি করলে ডাক্তার এসে ইনজেকশন দেবে!"-বাচ্চাকে চটজলদি সামলাতে আমরা প্রায়ই এমন মিথ্যে ভয়ের আশ্রয় নেই।
কিন্তু এই ‘সহজ’ শাসনের আড়ালে আপনি ওর কত বড় ক্ষতি করছেন, তা কি জানেন? চাইল্ড সাইকোলজি বলছে এর প্রভাব ভয়াবহ:
🚫 বাস্তব ও কল্পনার সংঘাত: ৭ বছর বয়সের আগে বাচ্চাদের মস্তিষ্ক ফ্যান্টাসি আর রিয়েলিটির পার্থক্য বোঝে না। আপনি যখন ভুত বা পুলিশের ভয় দেখান, তার কাছে সেটা আপনার মতোই বাস্তব। ফলে ওর অবচেতন মনে গভীর 'Anxiety' বা অস্থিরতা তৈরি হয়।
🧠 স্ট্রেস হরমোনের প্রভাব: বাচ্চা যখন ভয় পায়, তখন তার মস্তিষ্কে Cortisol নামক স্ট্রেস হরমোন নিঃসরণ হয়। দীর্ঘদিন এই হরমোনের উচ্চমাত্রা বাচ্চার ব্রেইন ডেভেলপমেন্ট বাধাগ্রস্ত করে এবং তাকে ভবিষ্যতে খিটখিটে বা আত্মবিশ্বাসহীন করে তোলে।
💔 আস্থার সংকট: আপনি যখন বলেন "পুলিশ আসবে" কিন্তু আসে না, তখন আপনার প্রতি বাচ্চার বিশ্বাস নড়বড়ে হয়ে যায়। সে শিখতে শুরু করে যে মিথ্যা বলে কাজ হাসিল করা যায়।
ভয় না দেখিয়ে বিকল্প যা করতে পারেন:
✅ যৌক্তিক ব্যাখ্যা (Logical Reasoning): "ভুত ধরবে" না বলে তাকে বুঝিয়ে বলুন কেন দেরি করে ঘুমানো ক্ষতিকর কিংবা কেন সবজি খাওয়া জরুরি। তাকে কারণ বুঝতে সাহায্য করুন।
✅ আবেগ প্রকাশ করতে দিন: বাচ্চা কান্না করলে তাকে ভয় দেখিয়ে থামানো মানে তার ইমোশনকে ধামাচাপা দেওয়া। তার কথা শুনুন, তাকে বুঝতে দিন যে আপনি তার পাশেই আছেন।
✅ রুটিন ও শৃঙ্খলা: ভয় দেখিয়ে নয়, বরং প্রতিদিনের কাজের একটি সুন্দর রুটিন তৈরি করুন যা তাকে ডিসিপ্লিন শিখতে সাহায্য করবে।
30/12/2025
মনেরা সিরাপ এখন পাওয়া যাচ্ছে ১০০ মি.লি. ও ২০০ মি.লি. প্যাকে।
মনেরা সিরাপের নির্দেশনা:
• স্মৃতিশক্তি উন্নত করে
• পড়াশোনায় মনোযোগ ও একাগ্রতা বাড়ায়
• মানসিক ক্লান্তি ও স্ট্রেস কমায়
মূল্যঃ
মনেরা ১০০ মি.লি. সিরাপঃ ১০০ টাকা
মনেরা ২০০ মি.লি. সিরাপঃ ১৮০ টাকা
27/12/2025
যাদের মাথায় অতিরিক্ত খুশকি এবং চুলকায়,ছলম বা কদমা আছে, দাউদ আছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি Shampoo
ব্যবহারের নিয়ম
সাপ্তাহে ৩ বার গোসলের আগে ব্যবহার করতে হয়
14/12/2025
(Nosoil) ব্যবহারের নির্দেশাবলী নিচে দেওয়া হলো:
✅শুষ্ক ও খসখসে নাক (Dry & Crusty Nose)
✅রাইনাইটিস (Rhinitis): নাকের প্রদাহ বা সর্দি-জনিত সমস্যা।
✅নাকে চুলকানি বা জ্বালাপোড়ার অনুভূতি (Itching or burning feeling of nose)
✅সাধারণ ঠান্ডা লাগার সময় বা পরে (During/after the common cold)
✅অক্সিজেন থেরাপি চলাকালীন (Oxygen therapy)
✅নাকের অস্ত্রোপচারের পর (After nasal surgery)
নাক থেকে রক্তপাত (Nose bleeding
ব্যবহার বিধি:
বড়দের:- ২ ফোটা করে দিনে ২ বার
ছোটদের:-১ ফোটা করে দিনে ২ বার
বি:দ্র: অবশ্যই ডাক্তারের পরামর্শ ব্যবহার করবেন
05/12/2025
24/11/2025
এন্টিবায়োটিক এর ব্যবহার
24/11/2025
🦟 শিশুদের ওপর মশার কয়েলের দীর্ঘমেয়াদি ক্ষতির ঝুঁকি
শিশুর ফুসফুস এখনো পুরোপুরি গঠিত নয়, তাই কয়েলের ধোঁয়া তাদের দেহে বেশি ক্ষতি করে।
১️⃣ শ্বাসতন্ত্রের দীর্ঘমেয়াদি সমস্যা
বারবার সর্দি–কাশি
হাঁপানির ঝুঁকি বৃদ্ধি
শ্বাসকষ্ট—ফুসফুসের বিকাশ ব্যাহত
২️⃣ অ্যালার্জি ও চুলকানি
চোখ জ্বালা
নাক বন্ধ
ত্বকে অ্যালার্জি
৩️⃣ নিউরোলজিক্যাল প্রভাব (Brain development)
কয়েলে থাকা পারমেথ্রিন ও ধোঁয়ার রাসায়নিক দীর্ঘ সময় শ্বাসের মাধ্যমে গেলে
মাথাব্যথা
মনোযোগ কমে যাওয়া
বিরক্তি ও ঘুমের সমস্যা হতে পারে
৪️⃣ দীর্ঘমেয়াদি ক্যান্সারের ঝুঁকি
কয়েলের ধোঁয়ায় বেঞ্জিন ও PAH জাতীয় ক্ষতিকর রাসায়নিক থাকে, যা দীর্ঘদিন ব্যবহারে ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে (বিশেষ করে বন্ধ রুমে ব্যবহার করলে)।
---
🛡️ শিশুদের নিরাপদে মশা নিয়ন্ত্রণের উপায়
✔ মশারি (সবচেয়ে নিরাপদ)
✔ মশা প্রতিরোধী নেট বা জানালায় জালি
✔ রুম পরিষ্কার রাখা, পানি জমতে না দেওয়া
✔ কয়েল ব্যবহার করলে অবশ্যই শিশু থাকা রুমে ব্যবহার করবেন না
✔ লিকুইড ভেপারাইজারও শিশুদের কাছে কিছুটা ঝুঁকিপূর্ণ—দূরে রেখে বাতাস চলাচল রাখুন
#শিশুস্বাস্থ্য #মশারকয়েলেরক্ষতি
#প্যারেন্টিংটিপস
#শিশুর_নিরাপত্তা
12/11/2025
বাচ্চাদের হাতে মোবাইল তুলে দিয়ে ভাবছেন তারা স্মার্ট হচ্ছে। কিন্তু আপনি কি জানেন, এই স্ক্রিন টাইম তাদের মস্তিষ্কের জন্য মাদকের চেয়েও ভয়ঙ্কর? শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ সমীর ডালওয়াই বলছেন, সফট পেরেন্টিং কীভাবে বাচ্চাদের দুর্বল করে ফেলছে এবং কীভাবে একটি সাধারণ অভ্যাসই জিনিয়াস তৈরি করতে পারে।
ডাঃ ডালওয়াই বলেন, প্যারেন্টিং কোনো রেসিপি নয় যে আপনি বই পড়ে সেরাটা তৈরি করবেন। অতিরিক্ত কঠোর প্যারেন্টিং, যেখানে বাচ্চাকে শুধু আদেশ মানতে বাধ্য করা হয়, তা বাচ্চার 'অ্যানিম্যাল ব্রেইন' বা পশুসুলভ মস্তিষ্ককে (যা শুধু ভয় বা পুরস্কার বোঝে) সক্রিয় করে তোলে। আবার, অতিরিক্ত সফট পেরেন্টিং, যেখানে বাচ্চাকে কোনো কিছুর জন্যই না বলা হয় না, তা বাচ্চাকে দুর্বল এবং বাস্তব পৃথিবীর জন্য অপ্রস্তুত করে তোলে। সেরা উপায় হলো Authoritative হওয়া অর্থাৎ, ভালোবাসার সাথে নিয়মের ভারসাম্য রাখা।
আমরা ভাবি আমরা বাচ্চাদের জীবন সহজ করছি, কিন্তু আসলে আমরা তাদের কাছ থেকে হতাশা সহ্য করার ক্ষমতা কেড়ে নিচ্ছি। ডাঃ ডালওয়াই বলেন, বাচ্চাদের অবশ্যই হতাশ হতে শিখতে হবে। যখন একটি বাচ্চা কিছু চেয়ে না পায় এবং কাঁদে, তখন তাকে সেই কষ্টটা অনুভব করতে দেওয়াটা জরুরি। এটাই তাদের মধ্যে সহনশীলতা তৈরি করে।
আপনার সন্তানকে জিনিয়াস বানানোর উপায় কী? ডাঃ ডালওয়াই বলেন, শিশুরা জিনিয়াস হয়ে জন্মায় না। আসল চাবিকাঠি হলো Interactive Quotient, যা আইকিউ IQ এর চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ। এর মানে হলো, আপনার সন্তান অন্যদের সাথে কতটা ভালোভাবে মিশতে পারে, মানুষের আবেগ বুঝতে পারে এবং সম্পর্ক তৈরি করতে পারে। সমাজে সেই সফল হয়, যে মানুষকে পরিচালনা করতে পারে, শুধু বইয়ের জ্ঞান যার বেশি সে নয়।
কেন বই পড়াটা স্ক্রিন দেখার চেয়ে হাজার গুণ ভালো? বই পড়া একটি ইন্টারেক্টিভ কাজ। যখন আপনি একটি বাচ্চাকে বই পড়ে শোনান, তখন আপনি থামেন, প্রশ্ন করেন, "এরপর কী হতে পারে?" বা হাতিটা কী ভাবছে?। এই মিথস্ক্রিয়া বাচ্চার মস্তিষ্কের সেই অংশকে সক্রিয় করে যা কল্পনা করতে শেখায়।
অন্যদিকে, স্ক্রিন টাইম (মোবাইল, টিভি, আইপ্যাড) একটি প্যাসিভ বা নিষ্ক্রিয় কাজ। এটি একটি ড্রাগের মতো কাজ করে। স্ক্রিনে দ্রুত পরিবর্তনশীল রঙ এবং শব্দ বাচ্চার মস্তিষ্ককে এমনভাবে উদ্দীপিত করে, যা বাস্তব জীবন (যেমন: বই পড়া বা মায়ের সাথে কথা বলা) কখনও করতে পারে না। ফলে, যখন তারা বাস্তব জগতে ফিরে আসে, তখন সবকিছু তাদের কাছে বোরিং লাগে। এই কারণেই বাচ্চারা অধৈর্য হয়ে উঠছে এবং তাদের Attention Span কমে যাচ্ছে।
অটিজমের হার বিশ্বজুড়ে বাড়ছে। এর পেছনে শুধু better diagnosis একমাত্র কারণ নয়। আমাদের আধুনিক জীবনযাত্রা, যেখানে শিশুরা মানুষের facial expressions চেয়ে স্ক্রিনের দিকে বেশি তাকিয়ে থাকছে, তা তাদের সামাজিক বিকাশে বাধা সৃষ্টি করছে। তিনি মনে করেন, এই সামাজিক বিচ্ছিন্নতা অটিজমের মতো রোগের ঝুঁকি বাড়িয়ে তুলছে।
অটিজম কি প্রতিরোধ করা সম্ভব? জন্মের আগে অটিজম প্রতিরোধ করার কোনো উপায় এখনও জানা যায়নি। কিন্তু জন্মের পর, প্রথম তিন বছর বাচ্চার সাথে সক্রিয়ভাবে সময় কাটানো, তাদের সাথে কথা বলা, খেলা করা এবং স্ক্রিন থেকে দূরে রাখাটাই হলো তাদের মস্তিষ্কের বিকাশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ।
07/11/2025
পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যাগুলোর একটি হচ্ছে, "কোনো মা-ই তার বাচ্চাকে ইচ্ছা করে ডিব্বার দুধ খাওয়ায় না।" কেউ কেউ বাধ্য হয়ে খাওয়ায়, সেটা ভিন্ন কথা। কিন্তু অনেক মা আছে যারা নিজেদের চেহারা সুরত ঠিক রাখতে আর বাচ্চাকে মোটাতাজা করতে কৌটার দুধ গেলায়। মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো মায়েদের এমনই ব্রেইনওয়াশ করেছে যে, একটা ইমার্জেন্সি খাবারকে অনেক মা বানিয়ে নিয়েছেন রেগুলার খাবার হিসেবে।
ফলশ্রুতিতে আমরা পেতে যাচ্ছি একটা মোটাসোটা অসুস্থ জেনারেশন। কিচ্ছু করার নেই। ডাক্তারদের নিষেধের তোয়াক্কা না করে এমনকি ডাক্তারদের গালাগালি করে হলেও তারা বাচ্চাকে ডিব্বার দুধই খাওয়াবেন। এরপর অসুস্থ বাচ্চাকে নিয়ে হাসপাতাল আর ক্লিনিকে দৌড়াদৌড়ি করবেন।
আমি বারবার বলি, ইমার্জেন্সি সিচুয়েশন (***) ছাড়া কৌটার দুধকে না বলুন। মায়ের বুকের দুধ বাড়ানোর কৌশল শিখুন। নিচের লেখাগুলো মন দিয়ে পড়ুন। অন্যদের সাথে শেয়ার করুন..
🔸যতদ্রুত সম্ভব নবজাতককে বুকের দুধ দেয়া শুরু করা। কমপক্ষে ১ ঘন্টার মধ্যে বুকের দুধ খাওয়ানো শুরু করতে হবে।
🔸নবজাতক ও তার মাকে একই রুমে এবং সম্ভব হলে একই বিছানায় রাখতে হবে। এর ফলে মা নবজাতকের স্পর্শ পাবে, গন্ধ পাবে, শব্দ শুনতে পাবে এবং দুধ বেশি বেশি তৈরি হবে। এবং বেশি বেশি নিঃসরণও হবে।
🔸শিশুকে একপাশের স্তন থেকে একবারে সম্পুর্ণ খাওয়াতে হবে। ফলে, স্তন খালি হবে। দুধকোষ খালি হলে প্রোল্যাকটিন নিঃসরণ বাড়ে এবং বেশি বেশি দুধ তৈরি হয়।
🔸মায়ের পুষ্টি ঠিক থাকতে হবে। যদি মা অপুষ্টির শিকার হন তাহলে অনেক ক্ষেত্রে দুধের পরিমাণ কমে যেতে পারে। একারণে প্রয়োজন ক্ষেত্রে মাকে চিকিৎসা করাতে হবে। একই সাথে মাকে পুষ্টিকর খাবার খেতে হবে।
সাধারণভাবে বলা যায় গড়পড়তা মানুষের ৩ বেলার বিপরীতে দুগ্ধদায়ী মাকে ৪-৫ বেলা খেতে হবে ( প্রতিদিন ৫০০ ক্যালরি অতিরিক্ত খেতে হবে)।
🔸দুধের পরিমাণ বাড়ানোর জন্য কিছু খাবার (যেমন- লাউ, কালিজিরা ইত্যাদি) উপকার করতে পারে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কিছু ঔষধও ব্যবহার করা যেতে পারে।
07/11/2025
একই ঔষধ সবাই বলে 1st Time In Bangladesh 😜
আপনারাই বলেন কে আগে আসল?
নেভুলাইজারের মেডিসিন সেফ রাখার টেননিক
যা আগে দেখেননি
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Feni
