Vlogger Raju Ahammed
আমার দেশ আমার গ্রাম
জীবনে দুঃখের পরিমান ও সময় যত গভীর আর দীর্ঘ হোক না কেনো, মনে রাখবেন সব কিছুর ই একটা শেষ আছে।ধৈর্য ধরে চেষ্টা করতে থাকুন, একদিন সময় ও সুযোগ আপনার অনুকূলও হবে ইনশাআল্লাহ
মানুষ তার স্বপ্নের সমান বড় তাই চেষ্টা করে যেতে হবে,,,আল্লাহ বলেছেন যতক্ষণ পর্যন্ত বান্দা নিজে তার ভাগ্য পরিবর্তন এর জন্য চেষ্টা করে না, ততক্ষণ পর্যন্ত আমি তার ভাগ্য পরিবর্তন করি না।তাই চেষ্টার কোন বিকল্প নাই, সফলতা দানের মালিক আল্লাহ।
আমার মনে হয় পৃথিবীতে সব চেয়ে বড় জুলুম গুলোর মধ্যে অন্যতম হলো, যখন আপনি একটা অন্যায় করেন নি তবুও দোষ টা আপনার উপর চাপিয়ে দেয়া বা ভালো কাজ করেছেন সেটা স্বীকার না করে আপনাকে অপবাদ দেয়া,,এর চেয়ে বড় কষ্ট তখন কি হয়?
যতক্ষণ পর্যন্ত তুমি সফলতা না পাবে ততোক্ষণ পর্যন্ত তোমার কোন মূল্য নেই।সমাজের মানুষ গুলো শুধু বুঝে দৃশ্যমান সফলতা।
আমরা এখন এমন স্বাধীন হইছি যে সবাই এখন বেপরোয়া। কেউ কাউকে মানতেছে না,,,দেশ টা এখন মগের মুল্লুক হয়ে গেছে।সব জায়গায় সন্ত্রাসী, চাঁদাবাজি, খুন খারাবি।এই সব কি। সরকারের ভূমিকা এখন কি??।এটা কোন ধরনের স্বাধীনতা পেল সবাই।এটাই কি গণতন্ত্রের নমুনা?ধিক্কার জানাই,,চারপাশে খালি খুন খারাবি,,নিরীহ খেটে খাওয়া মানুষ চাঁদাবাজ দের হাতে বলি।মানুষ ভেবে ছিল দেশে শান্তি আসবে।সবাই মিলে একটি সুন্দর, স্বনির্ভর দেশ গড়ে তুলবে।বেকারত্ব দূর হবে।মানুষ তার বাক স্বাধীনতা, মতামত প্রদানের স্বাধীনতা পাবে,মানুষ অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় স্বাধীতা পাবে,, একটি স্বাধীন জাতি হবে। কিন্ত কিছু মানুষরূপী জানোয়ার দের জন্য আজ কত নিরীহ মানুষ মারা যাচ্ছে।আর সরকার বড় গলায় গলাবাজি করে যাচ্ছে।পারে একটা সেটা হলো কোন একটি গোষ্ঠীকে মাইনাস করে নির্বাহী আদেশ জারি করতে।সরকারের দেশের মানুষ নিয়ে কি কোন চিন্তা আছে নাকি রাজনীতিবিদ দের নিয়ে চা আড্ডা দেয়া আর সংস্কারের নামে ভন্ডামি করে সময় পার করা কোন টা?একটার পর একটা ঘটনা ঘটতেছে এই বিষয়ে সরকার কি পদক্ষেপ নিল?? তার ফলাফল কি হলো।হায়রে দেশ যে লাউ সেই কদু কেবল চেয়ার থেকে লোকের ই বদল।মানুষের মুক্তি আর মিলল না।খেটে খাওয়া সাধারণ মানুষ তার অধিকার পেলো না।
শুভ সকাল
মানুষের জীবনে যে জিনিস গুলো সবচেয়ে বেশি বিরক্তকর তার মধ্যে অন্যতম হলো অপেক্ষা করা।এছাড়াও আপনি যদি কোন কাজ না করে বসে থাকেন এটাও খুব বিরক্তকর, কারণ কাজ আপনাকে সময় টা অতিবাহিত করতে সহায়তা করে।
অতীতে আন্দোলন হলেই বলত এই সব বিএনপি জামায়াতের দুষ্কৃতিকারীদের কাজ,, আর এখন বলে এরা সবাই আওয়ামীলীগ। বুঝতেছি না পরিবর্তন টা হলো কোথায়।পরিবর্তন কি শুধু চেয়ারের হলো নাকি মূল্যবোধের হলো? নীতি নৈতিকতার হলো? এর উত্তর আপনারা দিলেই খুশি হব।ধন্যবাদ সবাই কে।
সব ক্রিয়ার ই একটা প্রতিক্রিয়া থাকে।আজ যার বলে বলিয়ান আপনি কাল তা অন্যের হবে এটাই স্বাভাবিক।
মানুষ এর ছদ্মবেশী এমন নর পিশাচ দের হাত থেকে দেশ ও দেশের মানুষ কবে রক্ষা পাবে।একজন মানুষ কেমনে এমন করে আরেক জন মানুষ কে পাথড় মেরে এমন করে হত্যা করে।
"দেশে বড় বড় ডিগ্রীধারী আছে তবে মূল্যবোধ নেই’’
’’উচ্চ শিক্ষিত লোক আছে তবে বিচার বিবেচনা নেই’’
Click here to claim your Sponsored Listing.
