Aboron By Masuda
অল্পতেই বেশি কিছু দেওয়ার অঙ্গীকার
10/05/2026
পেইজে ম্যাসেজ করার অপশন যদি খুঁজে না পান তাহলে এই পোস্টের সেন্ড ম্যাসেজে ক্লিজ করুন প্লিজ 👇
16/09/2025
মাঝে মাঝে এমন হয় মনে এতো কষ্ট কোথা থেকে আসে যে কারো সাথেই কথা বলে মন শান্ত করা যায় না।
তখন আমরা দিক বিদিক ছুটি একটু মন ভালো করার আশায়,একটু সান্ত্বনা পাওয়ার আশায়।
কিন্তুু কিছুতেই অশান্ত মন শান্ত হয় না কারন মন তখন খুঁজে শুধু মাত্র তার রবকে।রবের খোঁজেই মন এতো বিক্ষিপ্ত হয়ে উঠে।
এমন সময় যদি ওজু করে, দুই রাকাত নফল নামাজ পড়ে শুধু কিছু সময় জায়নামাজে বসে রবের সাথে মন খুলে কথা বলা যায় তখনই মন শান্ত হয়ে যায় যেমন প্রচন্ড গরমে এক গ্লাস বরফ ঠান্ডা পানি খেলে ভিতরে শান্তি লাগে।
আর আল্লাহ পাক বলেন, “আর যখন আমার বান্দারা আপনাকে আমার সম্পর্কে জিজ্ঞাস করে, (বলে দিও) নিশ্চয়ই আমি অতি নিকটে; আমি ডাকিনীর ডাকে সাড়া দেই, যখন সে আমাকে ডাকে।” (সুরা আল-বাকারা, আয়াত: ১৮৬)
আমাদের আবরণের পিওর কটনের ফুল লেন্থ খিমার হতে পারে পরিপূর্ণ সতর ঢেকে আপনার রব্বের সামনে সুন্দর পোশাকে দাঁড়ানোর জন্য একদম সর্বেসর্বা।
আর হ্যা ফুল লেন্থ খিমারে এখনও ডিসকাউন্ট এভেইলেবল সেই একসাথে দুই পিস নিলেই ডেলিভারি চার্জ ফ্রী।
অর্ডার করতে পিকচারসহ সেন্ডম্যাসেজে ক্লিক করুন প্লিজ 👇
#নামাজেরহিজাব #আবরণ
15/09/2025
বাসার পরিবেশ থমথমে...
রাতে ঘুমোতে গিয়ে আমি স্ত্রীকে বললাম-
"শুনছো! হযরত আলী রা. কয়টা বিয়ে করেছিলেন জানো?"
স্ত্রী শান্ত গলায় উত্তর দিল-
"হুমম… তিনি জীবনে কতোগুলো যুদ্ধ করেছেন জানো? তুমি এর অর্ধেকটা করে আসো আগে, তারপর আমি নিজেই তোমার জন্য মাসনার কাছে প্রস্তাব নিয়ে যাবো।"
বিষয়টা হালকা করতে গিয়েই দেখি বড় বিপদে পড়লাম!
স্ত্রী হঠাৎ মুখ ঘুরিয়ে বলে উঠল-"যাও! আগে আমাদের প্রথম কিবলাটা মুক্ত করো, স্বাধীন করো, দখলদারকে বের করে দাও সেই পবিত্র ভূমি থেকে, তারপর না হয় নতুন বিয়ের কথা তুলো, আমার শুয়োচান নরপতি!"
স্ত্রীর এমন তোপদাগানীতে আমার অবস্থা একেবারে লেজে গোবরে!
মনেমনে বললাম- কিত্তে ঢিল মারতে গিয়েছিলাম!
কিন্তু এখানেই শেষ নয়।
নাছোড়বান্দা বউ আবার এপাশ হয়ে খেঁকিয়ে বলল-"হযরত আলী রা. খাইবারের যুদ্ধে বিশাল লোহার দরজা টেনে খুলে ফেলেছিলেন, আর তুমি বাপ! তোমার বেটি সেদিন আটকা পরায় বাথরুমের দরজাটার লক ঠিকমতো খুলতে পারলেনা!"
আমি তড়াক করে চাদর মুড়ি দিয়ে ওপাশ হয়ে শুয়ে রইলাম।অস্ফুটে বিড়বিড় করলাম- ঠোঁট কাটা দস্যি! 😅
তারপরও উনি থেমে নেই! সে আবার মুখ ঘুরিয়ে বলে-"হযরত আলী রা. মরুভূমির রাতগুলোতে সালাত আদায় করতেন, আল্লাহর ভয়ে চোখ ভিজে আসতো। আর তুমি রান্নাঘরে ইঁদুর মারতে গিয়ে একটা ইঁদুর লাফ দিয়ে গায়ে উঠে আসায় অজ্ঞান হয়ে চিল্লাও!"
🔘
ফজরের নামাজের পর দেখি তার চোখ দিয়ে গলগল করে পানি ঝরছে আর নিজে নিজেই বলছে- আল্লাহ আমি আমার স্বামীর জন্য উত্তম স্ত্রী হতে পারিনি, আমাকে উঠায়ে নাও! ল্যাও ঠেলা...
আমি অস্ফুট ভাবে বললাম- আসলে তোমাকে পড়তে দেয়া 'চার খলিফার জীবনী' বইটার রিভিউ নেয়ার জন্য 'ও কথা' জিজ্ঞেস করেছিলাম! 😊আর তুমি কিনা....
সে জলে ভেজা ফোলা চোখে এমন ভাবে তাকালো...আমি ভয়ে চুপ হয়ে গেছি!
সেই থেকে আমি বুঝে গেছি-দ্বিতীয়বার মাসনার কথা তোলার সাহস আমার আর কোনোদিন হবে না! 🤭
বাসন পত্র জোরে জোরে রাখার শব্দ পাওয়া যাচ্ছে। ধরা খেয়ে গেছি। বাসার পরিবেশ থমথমে...মেঘ কেটে কখন যে আবার চাঁদটা আলো দিবে আল্লাহই জানেন!
সবার দুয়া চাই
লিখা শায়েখ আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ্
26/08/2025
𝟑𝟎% 𝐝𝐢𝐬𝐜𝐨𝐮𝐧𝐭 𝐨𝐧 𝐭𝐡𝐨𝐬𝐞 𝐩𝐫𝐨𝐝𝐮𝐜𝐭𝐬!
𝐎𝐧𝐥𝐲 𝟐 𝐥𝐞𝐟𝐭
𝐂𝐡𝐢𝐧𝐞𝐬𝐞 𝐋𝐢𝐥𝐞𝐧 𝐒𝐚𝐥𝐚𝐭 𝐒𝐞𝐭
𝙺𝚑𝚒𝚖𝚊𝚛 𝚊𝚗𝚍 𝚜𝚔𝚒𝚛𝚝
25/08/2025
𝗡𝗶𝘀𝗮 𝗔𝗯𝗮𝘆𝗮
𝐌𝐨𝐬𝐭 𝐝𝐞𝐦𝐚𝐧𝐝𝐢𝐧𝐠 𝐀𝐛𝐚𝐲𝐚
𝚄𝚗𝚒𝚚𝚞𝚎 𝚊𝚗𝚍 𝙲𝚘𝚕𝚘𝚛𝚏𝚞𝚕𝚕 𝚙𝚛𝚘𝚍𝚞𝚌𝚝
𝙲𝚘𝚞𝚜𝚝𝚘𝚖𝚒𝚜𝚎𝚍 𝙰𝚟𝚊𝚒𝚕𝚊𝚋𝚋𝚕𝚎
25/08/2025
🌸 মাতৃত্বের সবচেয়ে কঠিন সময়টা জানেন কখন? 🌸
সন্তান জন্মের পর… যখন একটা মেয়ে রাতদিন নিজের সবকিছু হারিয়ে ফেলে কেবল মা হয়ে ওঠে।
কিন্তু সেই সময়টাতেই যদি তার স্বামী তার অনুভূতি না বোঝে, তখনই শুরু হয় তার জীবনের সবচেয়ে ভয়ানক মানসিক যুদ্ধ।
একটা মেয়ে মা হওয়ার পর কী কী হারায় জানেন?
সে তার নিজের ঘুম হারায়।
সে নিজের শরীরটাকে চিনতে পারে না।
সে নিজের সময়, নিজের খাওয়া, এমনকি নিজের নামটাও ভুলে যায়…
কারণ এখন সবাই তাকে শুধু "মা" নামে ডাকে।
🧠 তার শরীরে আসে হরমোনের তীব্র পরিবর্তন,
যা তাকে করে তোলে মানসিকভাবে ক্লান্ত, দুর্বল, ভেঙে পড়া।
সে নিজেও বুঝে না, কখন হাসছে আর কখন কাঁদছে।
💔 অথচ সেই সময়, তার সবচেয়ে বেশি প্রয়োজন হয়
– একটুখানি ভালোবাসা
– একটু সহানুভূতি
– আর সবচেয়ে বেশি, স্বামীর কাছ থেকে মানসিক সমর্থন।
কিন্তু দুঃখের কথা হলো,
অনেক স্বামী সেই সময়টায় স্ত্রীকে বুঝতে চায় না।
বরং বলে, "তুমি কেন এমন করো?",
"তুমি আগের মতো নেই",
"তোমার মেজাজ এত খারাপ কেন?"
🌪️ ভাবুন তো, একটা মেয়ে যখন নিজের মধ্যে হারিয়ে যাচ্ছে,
তখন যদি তার সবচেয়ে আপন মানুষটিও তাকে বোঝে না—
তাহলে সেই মেয়েটি কোথায় যাবে?
🕊️ যদি একজন স্বামী বুঝতে পারতো,
একজন মায়ের মুখের হাসি ফিরিয়ে আনতে
তাকে কেবল একটু ভালোবাসা, কিছুটা সহানুভূতি আর সাথ থাকা দরকার—
তাহলে হয়তো পৃথিবীর অনেক মা মানসিকভাবে ভেঙে পড়তো না।
🔖 মাতৃত্ব শুধু সন্তানের জন্ম দেওয়ার নাম নয়,
এটা এক নারীর আত্মত্যাগের এক নিঃশব্দ গল্প।
স্বামী, যদি এই পোস্টটা দেখেন,
একবার হলেও স্ত্রীর চোখে তাকিয়ে দেখুন—
সে কতটা কষ্টে হাসছে!
Cp
25/08/2025
Semilenth Lilen khimar🌸
25/08/2025
Our Nasibah set
23/08/2025
আমার বিয়ের একমাত্র শর্ত হলো মেয়ে সুন্দরী হতে হবে। এজন্য এখন পর্যন্ত ১৬টা মেয়ে দেখেছি, একজনকেও পছন্দ হয়নি। সমানে মেয়ে দেখা নিয়ে মা বড় বোন সবাই আমার উপর খুব বিরক্ত। কিন্তু আমার কথা একটাই, কালো অসুন্দরী খাটো মোটা মেয়ে আমি বিয়ে করতে পারবো না। আমি সুন্দরী মেয়েই বিয়ে করবো।
১৭ নম্বর মেয়ে যখন দেখতে গিয়েছি, তখন মেয়েকে দেখা মাত্রই আমার পছন্দ হয়ে গেছে। তামান্না ভাটিয়ার মতো গায়ের রঙ, কৃতি শ্যাননের মতো লম্বা, দিশা পাটানির মতো শারীরিক ফিটনেস।
শুধু তাই না, ক্যাটরিনা কাইফের মতো খাড়া নাক, ঐশ্বর্য রায়ের মতো চোখ, মাধুরী দীক্ষিতের মতো ঠোঁট।
মেয়ের সাথে যখন আমায় আলাদা ভাবে কথা বলতে দিলো তখন আমি তাকে বললাম,
— আপনাকে দেখার আগে আমি আরো ১৬টা মেয়ে দেখেছিলাম। একজনকেও পছন্দ হয়নি। চেহারা সুন্দর হলে গায়ের রঙ কালো হয়। আবার গায়ের রঙ ফর্সা হলে চেহারা খারাপ হয়। সত্যি বলতে আপনাকে দেখেই আমার পছন্দ হয়েছে।আপনি অনেক সুন্দর
মেয়েটা লাজুক হাসি হেসে বললো,
— “আমি সুন্দর কেন জানেন? কারণ আমি CeraVe Foaming Cleanser দিয়ে প্রতিদিন দুইবার মুখ ধুই। এটার 236ML এর দাম ৩ হাজার টাকা। দিনে তিনবার The Ordinary Vitamin C Serum ব্যবহার করি। 30ML এর দাম ৩২৫০ টাকা। আমি যে প্রাইমারটা ব্যবহার করি সেটার দাম ৭ হাজার ৯০০ টাকা। যে ময়েশ্চারাইজার ব্যবহার করি সেটার দাম ১৪৯০ টাকা। তাছাড়া কনসিলার, টোনার, লেন্স, ফাউন্ডেশন, কাজল, ফেক ল্যাশ, লিপস্টিক, কম্প্যাক্ট পাউডার, হাইলাইটার, বিউটি ব্লেন্ডার, মেকআপ ব্রাশ, আইলাইনার, মাসকারা, ব্রোঞ্জার, সেটিং স্প্রে, লিপবাম, মেকআপ টুলস, আইব্রু কিট — এইগুলোর একেকটার একেক প্রাইস। সব মিলিয়ে ধরেন ৪০ হাজার টাকার মতো।
তাছাড়া আমি প্রতি মাসে একবার করে Dermatologist-এর কাছে যাই। বুঝতেই পারছেন আজকাল ডাক্তারের কাছে গেলে মিনিমাম ১০ হাজার টাকা খরচ হয়। কত রকম টেস্ট করায়। পুরাতন প্রোডাক্ট পাল্টে নতুন প্রোডাক্ট দেয়। সেখানেও আবার খরচ…
এছাড়া নিজের ফিটনেস ধরে রাখতে আমি প্রতিদিন জিমে যাই। সেখানেও মাসে খরচ হয় ৫ হাজারটা। নিজের জন্য এতকিছু করি সুন্দর না হয়ে উপায় আছে? আজকাল সুন্দর না হলে আপনার মতো কোথাকার কোন রামছাগল এসে আমায় দেখে বলবে মেয়ে পছন্দ হয়নি। তখন তো সম্মানে লাগবে। তাই নিজেকে যত্নে রাখি।”
মেয়ের কথা শুনে আমার শ্বাস বন্ধ হয়ে আসছিলো। রুম থেকে বাহিরে যাওয়ার দরজা খুঁজে পাচ্ছিলাম না। মেয়েটা আমার কাছে এসে চোখের দিকে তাকিয়ে বললো,
— “আপনাকেও আমার পছন্দ হয়েছে। মুরব্বিদের বলেন বিয়ের দিন তারিখ ঠিক করতে।”
আমি তখন কাঁপা কাঁপা গলায় বললাম,
— আমি আপনাকে বিয়ে করতে পারবো না।
এই কথা শুনে মেয়েটা রাগী চোখে আমার দিকে তাকিয়ে বললো,
— “কেন বিয়ে করবেন না? আপনি তো সুন্দর মেয়েই খুঁজছিলেন। আপনার আমাকেই বিয়ে করতে হবে। আপনি আমায় বিয়ে না করলে মানুষ ভাববে আমি সুন্দর না। এটা আমার ইগোতে লাগবে।”
আমি কাঁদো কাঁদো গলায় বললাম,
— আপনাকে ভরণ-পোষণ করার মতো ক্ষমতা আমার নেই। আমি ৩০ হাজার টাকা বেতনের চাকরি করি। আপনাকে বিয়ে করলে আপনার পিছনেই তো মাসে আমার ৪০ হাজার টাকা খরচ হবে।
আমার কথা শুনে মেয়েটা আমার শার্টের কলার চেপে ধরে বললো,
— “হোমন্দির পো, ভরণ-পোষণের দায়িত্ব নিতে পারবি না আবার বিয়ের জন্য ঠিকই সুন্দরী মেয়ে খুঁজিস। মেয়ে মানুষ কি বাজারের টমেটো নাকি যে বেছে বেছে সুন্দর টসটসা গুলো নিবি? কালো খাটো মোটা মেয়েরা কি মানুষ না? তাছাড়া তুই কোথাকার কোন রণবীর কাপুর যে বিয়ের জন্য তোর আলিয়াকেই লাগবে? আমি এত কিছু বুঝি না। আমি তোকেই বিয়ে করবো। আর বিয়ের পর আমায় ঠিক মতো ভরণ-পোষণ না করতে পারলে তোর একদিন আর আমার যতদিন লাগে।”
পুরুষ মানুষ কাঁদে না কিন্তু মাইয়া মানুষের ঠেলায় পড়লে ঠিকই কাঁদে। আমি মেয়ের কাছে হাত জোর করে কাঁদতে কাঁদতে বললাম,
— আমায় এইবারের মতো মাফ করে দিন। আমি আজকের পর আর কোনোদিন মেয়েদের বাহ্যিক সৌন্দর্য নিয়ে কোনো কথা বলবো না…
মেয়ের হাত-পা ধরে কোনো রকম রুম থেকে ছাড়া পেয়ে ড্রয়িং রুমে এসে দেখি আমার মা আর বড় বোন এই মেয়ের সাথেই আমার বিয়ে ঠিক করে ফেলেছে। তাদের অনেক বুঝিয়েছি আমি এই মেয়েকে বিয়ে করতে পারবো না। কিন্তু তারা আমার কোনো কথা শোনেনি। তাদের একটাই কথা, আগে সুন্দরী মেয়ে সুন্দরী মেয়ে বলে বলে মাথা খেয়েছিস, এখন সুন্দরী যেহেতু পেয়েছিস সেহেতু তাকেই বিয়ে করতে হবে।
আমার জনমের শিক্ষা হয়ে গেছে। তাই আপাতত বাসা থেকে পালাচ্ছি। সকলের দোয়া প্রত্যাশী, বেঁচে থাকলে নেক্সট গল্পে দেখা হবে…
-বাহ্যিক সৌন্দর্য
-আবুল বাশার পিয়াস
ছবিতে সুন্দরী হুরাইন
ডিসকাউন্ট চলছে
23/08/2025
🇩🇮🇸🇨🇴🇺🇳🇹 🇴🇫🇫🇪🇷
𝐌𝐮𝐛𝐚𝐬𝐬𝐡𝐢𝐫𝐚 𝐅𝐮𝐥𝐥 𝐒𝐞𝐭
💠 Only 1700tk | Cherry Fabric | Lightweight & Comfortable 💠
"Hijab is a shield, not a limitation." – The Mubashira Full Set is your reliable companion for complete modesty. Made from soft and lightweight cherry fabric, it ensures comfort and ease of wear, keeping you relaxed throughout the day.
✅ Features:
✔️ Cherry Fabric – Soft, lightweight, and breathable
✔️ Full Coverage – Ensures complete modesty
✔️ Easy to Wear – Comfortable for long hours
✔️ Suitable for Daily Use & Special Occasions
📌 Order Now!
📩 Send us a message
Click here to claim your Sponsored Listing.
Telephone
Website
Address
Gazipur
Opening Hours
| Monday | 09:00 - 23:00 |
| Tuesday | 09:00 - 23:00 |
| Wednesday | 09:00 - 23:00 |
| Thursday | 09:00 - 23:00 |
| Friday | 09:00 - 23:00 |
| Saturday | 09:00 - 23:00 |
| Sunday | 09:00 - 23:00 |
