H.M Masum
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from H.M Masum, Gazipur.
10/02/2026
10/02/2026
বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর টানাপোড়েনে রিকশা প্রতীক নিয়ে সুবিধাজনক অবস্থানে মাওলানা এহসানুল হক
07/02/2026
সকলের কাছে রিকশা মার্কায় ভোট চাই
07/02/2026
সলিংমোড়ে ঠিক এভাবেই ছিল আমাদের বিলবোর্ডটা। পাশের বিলবোর্ডটি থাকলেও আমাদেরটা আর নেই। এই হল তাদের রাজনীতি।
07/02/2026
সম্মানিত খতীব সাহেব দা.বা.
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
সবিনয় নিবেদন এই যে, আগামী ১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুসল্লীদের মধ্যে ভোটের আমানত রক্ষা ও দ্বীনি দায়িত্ববোধ জাগ্রত করার লক্ষ্যে আপনার মূল্যবান সহযোগিতা একান্তভাবে কাম্য।
ইসলামের দৃষ্টিতে ভোট একটি গুরুত্বপূর্ণ আমানত ও সাক্ষ্য। এই আমানত সঠিকভাবে আদায় করা প্রত্যেক মুসলমানের নৈতিক ও দ্বীনি দায়িত্ব। বিষয়টি খুতবার মাধ্যমে মুসল্লীদের সামনে উপস্থাপন করলে ইনশাআল্লাহ তারা আরও সচেতন ও দায়িত্বশীল হবে।
এমতাবস্থায় আপনার নিকট বিশেষভাবে বিনীত অনুরোধ—
১) আপনি যদি খুতবায় সামাজিক ও সমসাময়িক বিষয়ে বক্তব্য রাখার সুযোগ পান, তাহলে ভোটের আমানত রক্ষার গুরুত্বের পাশাপাশি ১০ দলীয় নির্বাচনী ঐক্য মনোনীত গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা এহসানুল হকের পক্ষে অবস্থান গ্রহণের বিষয়টি বিবেচনা করবেন এবং গাজীপুর-৩ আসনে রিকশা প্রতীকের পক্ষে থাকার কথা মুসল্লীদের সামনে উপস্থাপন করবেন।
২) আর আপনি যদি সরাসরি কোনো রাজনৈতিক অবস্থান প্রকাশ করা সমীচীন মনে না করেন, তাহলে অন্তত ভোটের আমানত রক্ষার গুরুত্ব, যোগ্য ও সৎ প্রার্থীর পক্ষে ভোট দেওয়ার দ্বীনি দায় এবং অপাত্রে ভোট প্রয়োগের ভয়াবহতা সম্পর্কে মুসল্লীদের সতর্ক করবেন।
এক্ষেত্রে মুসল্লীদের উদ্দেশ্যে নিম্নোক্ত কথাগুলো স্পষ্টভাবে বললে বিষয়টি আরও হৃদয়গ্রাহী হবে বলে মনে করি—
“আপনার ভোটের মাধ্যমে যদি কেউ ক্ষমতায় গিয়ে চাঁদাবাজি করে, জুলুম করে কিংবা মানুষের হক নষ্ট করে, তাহলে সেই গোনাহের দায় থেকে আপনি মুক্ত নন।”
“আপনার দেওয়া ভোটের কারণে যদি কেউ রাষ্ট্রের সম্পদ চুরি করে, দুর্নীতি করে বা আমানতের খেয়ানত করে, তাহলে কিয়ামতের দিন সেই দায়ের অংশীদার আপনিও হবেন।”
“সুতরাং ভোট দেওয়ার সময় আত্মীয়তা, লোভ বা ভয় নয়—আল্লাহভীতি ও জবাবদিহির কথা স্মরণ রেখেই সিদ্ধান্ত নিতে হবে।”
ভোটের সঠিক ব্যবহার ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের কল্যাণ বয়ে আনে; আর ভুল ও অবিবেচনাপ্রসূত সিদ্ধান্ত দুনিয়া ও আখিরাতে ক্ষতির কারণ হতে পারে—এই বার্তাটি যদি মুসল্লীদের হৃদয়ে পৌঁছে দেওয়া যায়, তবে তা হবে সময়োপযোগী ও অত্যন্ত গুরুত্বপূর্ণ খেদমত।
আপনার সময়, আন্তরিকতা ও দ্বীনের খেদমতে অবদানের জন্য অগ্রিম কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আল্লাহ তায়ালা আপনাকে উত্তম প্রতিদান দান করুন।
মাওলানা এহসানুল হক
সংসদ সদস্য পদপ্রার্থী গাজীপুর-৩
07/02/2026
06/02/2026
যোগ দিন
জোয়ার তুলুন
Click here to claim your Sponsored Listing.
Website
Address
1700
