Md Riyad.R.J
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Md Riyad.R.J, Health/Beauty, Gazipur.
অধ্যায় – ৮
📖 চিরকালের অপেক্ষা
✍️ লেখক : রিয়াদ হাসান
: প্রথম চিঠি
রাতের আকাশে তখন পূর্ণিমার চাঁদ। সাদা আলো ছড়িয়ে পড়েছে চারদিকে। উঠোনে বসে রিয়াদ বারবার কিতাব খুলছিল, আবার বন্ধ করছিল। পড়ার চেষ্টা করলেও মন পড়ায় বসছিল না। চোখের সামনে শুধু ভেসে উঠছিল সেই কাগজে লেখা অচেনা হাতের লেখা—
"সব কথা মুখে বলা যায় না, কিছু কথা শুধু হৃদয়ের ভেতরেই রয়ে যায়।"
সেই অক্ষরগুলো যেন আগুন হয়ে জ্বলে উঠেছিল তার হৃদয়ে।
সে বুঝতে পারছিল, এটা কাকতালীয় নয়। এর পেছনে আছে এক নীরব ডাক, যা তার হৃদয়কে ডুবিয়ে দিচ্ছে অচেনা গভীরতায়।
কলম আর কাগজ টেনে নিল রিয়াদ। বুক ধুকপুক করছিল প্রবলভাবে। তারপর আস্তে আস্তে লিখতে শুরু করল—
"জুনাকি, জানি তোমার সাথে আমার কথা বলা উচিত নয়। তবু মন মানে না। তোমার একটুখানি হাসি আমার সারাদিনের ক্লান্তি মুছে দেয়। তুমি যখন আমার দিকে তাকাও, মনে হয় আমি পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান মানুষ। হয়তো আমার কথা বলা ভুল, হয়তো এটা কারো কাছে পাপ, কিন্তু আমার হৃদয়কে কিভাবে থামাই বলো? যদি কখনো আমার লেখা তোমার কাছে পৌঁছে যায়, মনে কোরো না আমি দোষী। আমি শুধু তোমাকে সম্মানের সাথে ভালোবাসি।"
চিঠি লেখার পর রিয়াদ দীর্ঘশ্বাস ফেলল। কাগজটা ভাঁজ করে বুকের কাছে চেপে ধরল।
এখন প্রশ্ন হলো—এটা কি কখনো জুনাকির হাতে পৌঁছাবে?
পরদিন দুপুরে যখন সবাই ঘরে, রিয়াদ খাতা হাতে বারান্দায় বসেছিল। হঠাৎ জুনাকি পাশ দিয়ে গেল। বুকের ভেতর ঝড় উঠল, কিন্তু সাহস হলো না চিঠি দিতে। শুধু একবার চোখ তুলল। জুনাকির চোখেও কেমন অদ্ভুত আলো ছিল।
সন্ধ্যায় সে যখন পানির কলসি নিয়ে উঠোনে এলো, রিয়াদ আলতো করে খাতার ভেতর চিঠিটা রেখে দিল, যেখানে জুনাকি প্রায়ই বসে লিখত।
তারপর সরে গিয়ে দাঁড়াল দূরে।
কিছুক্ষণ পর জুনাকি খাতা খুলে ভেতর থেকে কাগজটা বের করল। এক ঝলক পড়েই মুখ লাল হয়ে গেল। সে চারপাশে তাকাল, তারপর দ্রুত খাতা বন্ধ করে ভেতরে চলে গেল।
রিয়াদের বুকের ভেতর তখন কাঁপন থামছিল না।
চিঠিটা পড়ল তো!
কিন্তু জুনাকি কী ভাবল? রাগ করল, নাকি মুচকি হাসল? উত্তরটা জানা গেল না।
সেই রাতে আকাশের তারাগুলো রিয়াদের কাছে অচেনা লাগছিল। মনে হচ্ছিল—প্রথমবার তার হৃদয়ের কথা জুনাকি শুনেছে।
হয়তো এটা এক নতুন পথের শুরু, এক অদৃশ্য সম্পর্কের প্রথম ধাপ।
@হাইলাইট করুন
10/03/2025
হেফাজতে ইসলাম ময়মনসিংহ
জেলা ও মহানগর কমিটি গঠিত
হেফাজতে ইসলাম বাংলাদেশ ময়মনসিংহ জেলা ও মহানগর কমিটি গঠন উপলক্ষে এক কাউন্সিল সম্মেলন আজ ৯ রমজান, ১০ মার্চ ২০২৫ সোমবার সকাল ১০ টায় ঐতিহ্যবাহী জামেয়া ইসলামি ময়মনসিংহ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনাইদ আল হাবিব, বিশেষ অতিথি ছিলেন, যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, সাংগঠনিক সম্পাদক মুফতী বশিরউল্লাহ, কেন্দ্রীয় অর্থ সম্পাদক মুফতি মনির হোসাইন কাসেমী, কেন্দ্রীয় সহদফতর সম্পাদক মাওলানা সিদ্দিকুল ইসলাম তোফাইল।
উক্ত কাউন্সিল সম্মেলনে ময়মনসিংহ জেলা শীর্ষ ওলামায়ে কেরাম উপস্থিত ছিলেন। জেলার ওলামায়ে কেরামের পরামর্শক্রমে হেফাজতে ইসলাম ময়মনসিংহ জেলা ও মহানগর কমিটি গঠন করা হয়।
জেলা সভাপতি
আল্লামা খালেদ সাইফুল্লাহ সাদী
সাধারণ সম্পাদক
মাওলানা মুহাম্মদ বিন হাফেজ্জী
সাংগঠনিক সম্পাদক
মাওলানা মুহিব্বুল্লাহ
হেফাজতে ইসলাম
ময়মনসিংহ মহানগর
সভাপতি :
মুফতি মাহবুবুল্লাহ কাসেমী
সাধারণ সম্পাদক :
মাওলানা মনজুরুল হক
সাংগঠনিক সম্পাদক :
মাওলানা রশিদ আহমদ ফেরদাউস
Click here to claim your Sponsored Listing.
Category
Culinary Team
Attire
Telephone
Website
Address
88552
