UFC GYM Gazipur

UFC GYM Gazipur

Share

Unique Fitness Center(UFC GYM) 1st Branch-422/6 3rd Floor Concept Mostan Khan Plaza Shimultoli Gazipur, 1703
2nd Branch 4th Floor Imam Tower Salna Gazipur.

Contact: 01911644580.

Photos from UFC GYM Gazipur's post 13/05/2026

এই জায়গাটা আমার ভালোবাসার স্থান ❤️

আমি যে জায়গাটায় বসে আছি, এটা শুধু একটা জিম না। এটা আমার কষ্ট, আমার স্বপ্ন, আমার ভালোবাসার জায়গা।

এতদূর আসতে পেরেছি শুধু আপনাদের ভালোবাসা আর সাপোর্টের জন্য। ফ্যামিলির সাপোর্ট, বন্ধুদের সাপোর্ট, আপনাদের সবার সাপোর্ট না পেলে এটা সম্ভব হতো না।

UFC GYM Shimultoli & Salna Branch এ আমি যেমন সবার সম্মান আর ভালোবাসা পাই, তেমনি আমি চেষ্টা করি সবাইকে সম্মান আর ভালোবাসা দিতে।

আমার অনুরোধ একটাই:
এখানে যারা আসবেন, প্লিজ একে অপরকে সম্মান করবেন। আপনি সম্মান দিলে আপনিও সম্মান পাবেন।

এটা শুধু জিম না, এটা UFC পরিবার।
এখানে রেষারেষি নাই, শুধু ভালোবাসা আছে, শুধু সমর্থন আছে।

আমি চাই সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, নিজের পরিবার নিয়ে সুখে থাকুক।

UFC GYM Shimultoli & Salna Branch
📍 যোগাযোগ: 01911-644580

Photos from UFC GYM Gazipur's post 12/05/2026

@@আসসালামু আলাইকুম UFC GYM মেম্বার্স,

13 মে 2026, রোজ বুধবার সন্ধ্যা 7:00 টা থেকে UFC GYM Shimultoli Branch এ শুরু হচ্ছে Push Up & Chin Up Competition.

সময়: সন্ধ্যা 7 টা থেকে প্রতিযোগিতা শেষ না হওয়া পর্যন্ত চলবে

রেজিস্ট্রেশন নিয়ম:
শুধুমাত্র UFC GYM Shimultoli Branch এর মেম্বারদের জন্য
অংশগ্রহণ করতে ইচ্ছুক সদস্যরা আজই ট্রেইনারের কাছে নিজের নাম ও ID নাম্বার লিখিতভাবে নোট করুন

বিজয়ীদের জন্য থাকছে UFC GYM এর পক্ষ থেকে বিশেষ পুরস্কার

লোকেশন: UFC GYM Shimultoli Branch
যোগাযোগ: 01911-644580

আপনার লিমিট ভাঙ্গুন। চ্যাম্পিয়ন হন!

09/05/2026

✅ Admission On Going

Location :গাজীপুরের প্রান কেন্দ্র , কনসেপ্ট মস্থান খান প্লাজা ৩য় তলা শিমুলতলী গাজীপুর -১নংশাখা । ইমাম টওয়ার সালনা বাজার গাজীপুর -২ নং শাখা।
👇 আগ্রহী হলে দ্রুত যোগাযোগ করুন
মোবাইল - ০১৯১১৬৪৪৫৮০

✅ আমাদের থাকছে ;
*আধুনিক জিম ইকুইপমেন্ট 🏋️‍♂️
*পরিচালনায় থাকবে আন্তর্জাতিক মানের Instructor
*পুরুষ ও মহিলাদের জন্য আলাদা বিশেষ ব্যবস্থা। Ladies Time Ladies ট্রেইনারের সুবিধা
*সর্বক্ষণ বিদ্যুৎ ব্যবস্থা 💡🔌🔋
*লকার ,ওয়াশরুম,চেঞ্জিং রুমের ব্যবস্থা।🗄🚻🚽
*ওয়াইফাই সুবিধা
*মাল্টিমিডিয়া সাউন্ড সিস্টেম
*মার্ট টিভি ডিসপ্লে সাপোর্ট

✅ ধুমপান ত্যাগ করুন
✅ কোন ধরনের মাদক গ্রহন করবেন না
✅ প্রতিদিন কমপক্ষে ৭-৮ ঘন্টা ঘুম ।

07/05/2026

মে মাসের চ্যালেঞ্জ: আপুদের জন্য 🔥
UFC GYM Weight Loss Challenge 2026

আসসালামু আলাইকুম আপুরা, ওজন বেড়ে গেছে? আয়নায় নিজেকে দেখে মন খারাপ হয়? চলেন মে মাসে নিজেকে চ্যালেঞ্জ করি!

🎯 UFC GYM এর পক্ষ থেকে চ্যালেঞ্জ:
মে মাসে যে আপু সবচেয়ে বেশি ওজন কমাবেন, তার জন্য থাকছে UFC GYM এর পক্ষ থেকে স্পেশাল গিফট 🎁

📋 নিয়মাবলী:
শুধুমাত্র UFC GYM এর Female Member দের জন্য
রেজিস্ট্রেশন: আগামী 7 মে এর মধ্যে লেডিস ট্রেইনারের কাছে নাম + ওজন মেজারমেন্ট দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে
ফাইনাল ওয়েট-ইন: 24 মে 2026
বিজয়ী: যে সবচেয়ে বেশি কেজি ওজন কমাবে

🏆 গিফট কি থাকবে?
সেটা সারপ্রাইজ! কিন্তু কথা দিচ্ছি, জিতে গেলে খুশি হয়ে যাবেন ❤️

💪 আপু মনে রাখবেন:
এটা শুধু গিফটের জন্য না। এটা আপনার নিজের জন্য। একটা সুন্দর Body Shape, সুস্থ জীবন, আর কনফিডেন্স - এর চেয়ে বড় গিফট আর কি হতে পারে?

📍 রেজিস্ট্রেশন করুন:
UFC GYM Shimultoli Branch | Shalna Branch
লেডিস ট্রেইনারের কাছে গিয়ে আজই ওজন মাপিয়ে নিন।

📞 ডিটেইলস: 01911-644580

চলেন আপুরা, প্রমাণ করে দেই আমরা চাইলেই পারি!

05/05/2026

@ কাল না, আজ থেকেই শুরু করুন! 🔥
👩 আপু,
"বাচ্চা একটু বড় হোক" "মোটা হয়ে গেছি, লোকে কি বলবে" "সময় পাই না" - এই অজুহাত কবে শেষ হবে?
আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে মন খারাপ হয়? নিজেকে ভালোবাসুন।
আপনি সুস্থ থাকলে পুরো পরিবার সুস্থ থাকবে। আপনার ‘মি-টাইম’ আজ থেকেই শুরু হোক।

👨 ভাই,
"সিক্স প্যাক বানাবো" "কাল থেকে জিম যাবো" "সোমবার থেকে ডায়েট" - আর কত?
আপনার স্বপ্নের বডি আপনার জন্য ওয়েট করছে না। আজ না গেলে কালও যাবেন না।
শার্টের বোতাম লাগাতে কষ্ট হয়? পেট দেখে লজ্জা লাগে? চেঞ্জ আজ থেকেই শুরু হোক।

💪 সত্যি কথা:
বডি 1 দিনে হয় না। কিন্তু শুরুটা 1 দিনেই করতে হয়। আর সেই দিনটা হলো আজ।

🎯 UFC GYM আপনাকে দিচ্ছে:
✅ ভাইয়াদের জন্য হেভি ওয়েট + মাসল বিল্ডিং গাইড
✅ আপুদের জন্য সেফ জোন + ফিমেল ট্রেইনার


⏰ মনে রাখবেন:
কালকের আপনি আজকের আপনার কাছে কৃতজ্ঞ থাকবে।
আগামীকাল বলবেন না, আজই আসুন। আমরা অপেক্ষায় আছি।

📍 চলে আসুন:
UFC GYM - Shimultoli & Shalna Branch
📞 01911-644580
@

03/05/2026

# # #🏋️‍♂️ ভাই ও বোনদের জন্য কিছু কথা- জিমে রেজাল্ট না পাওয়ার আসল কারণ 🏋️‍♂️

ভাই, আমরা জিমে আসি ফ্যাট লস + বডি বানানোর জন্য। কিন্তু 1-2 মাস পরেই হতাশ হয়ে যাই। কেন জানেন?

❌ যে ভুলগুলো আমরা করি:
ট্রেইনারের ওয়ার্কআউট করি না - নিজের পছন্দের ইজি ওয়ার্কআউট করি।
কষ্টের সেট বাদ দেই - লেগস ডে স্কিপ, কার্ডিও করি না।
নিজের মতো করলে নিজের মতোই বডি থাকবে - মাসকুলার বডি হবে না।

✅ রেজাল্ট পেতে যা করতে হবে:
ডে বাই ডে ফোকাস বাড়ান - আজ 10টা পুশ-আপ, কাল 12টা। প্রগ্রেসিভ লোড।
ধৈর্য ধরুন - 3 মাসে বডি চেঞ্জ হয় না, 6 মাস সময় দিন।
ফোকাসড ওয়ার্কআউট + ভালো খাবার - চিকেন, ডিম, বাদাম, ওটস খান। চিনি, তেল বাদ।
মাসল টোন + ফ্যাট লস একসাথে - ওয়েট লিফটিং + 20 মিনিট কার্ডিও মাস্ট।

মনে রাখবেন ভাই: জিমে সময় দেন, ঘাম ঝরান। কষ্ট না করলে বডি চেঞ্জ হবে না।

📍 ছেলেদের সময়: সকাল ৭:০০-৯:৩০ | বিকাল ৫:৩০-১০:৩০
📞 01911-644580

---

🏋️‍♀️ আপুদের জন্য - তলপেট ও পিঠের মেদ কমানোর গাইড 🏋️‍♀️
UFC GYM শিমুলতলী শাখা

আপুরা, আমরা জিমে আসি স্লিম + টোনড বডির জন্য। কিন্তু তলপেট আর পিঠের মেদ যাচ্ছে না কেন?

❌ যে ভুলগুলো আমরা করি:
শুধু অ্যাবস করি - কিন্তু ফুল বডি ওয়ার্কআউট করি না।
কার্ডিও ভয় পাই - ঘামতে চাই না, তাই ফ্যাট বার্ন হয় না।
ডায়েট ঠিক নাই - জিম করে এসে মিষ্টি খাই।

✅ তলপেট ও ব্যাক ফ্যাট কমাতে যা করবেন:
ওয়ার্কআউট:
কার্ডিও 30 মিনিট - ট্রেডমিল, সাইকেলিং, জুম্বা - ফ্যাট বার্নের মূল।
স্ট্রেংথ ট্রেনিং - স্কোয়াট, ডেডলিফট, ল্যাট পুল ডাউন - বডি টোন হবে।
কোর ওয়ার্কআউট - প্ল্যাঙ্ক, লেগ রেইজ, রাশিয়ান টুইস্ট - তলপেট টার্গেট।
ব্যাক এক্সারসাইজ - বেন্ট ওভার রো, সুপারম্যান - পিঠের মেদ কমাবে।

খাবার:
🥗 প্রোটিন: ডিমের সাদা, মাছ, টক দই - পেট ভরা রাখে, মাসল বানায়
🥒 ফাইবার: লাউ, পেঁপে, শসা, চিয়া সিড - পেট ফোলা কমায়
💧 পানি 3 লিটার - মেটাবলিজম বাড়ায়
🚫 বাদ: চিনি, কোল্ড ড্রিংকস, পরোটা, বিরিয়ানি, ভাজাপোড়া

💡 সিক্রেট টিপস:
পোশ্চার ঠিক করুন - কুঁজো হয়ে বসলে পেট বের হয়ে থাকে।
ঘুম 7 ঘণ্টা - ঘুম কম হলে কর্টিসল বেড়ে পেটে মেদ জমে।
স্ট্রেস কমান - টেনশন = বেলি ফ্যাট।

মনে রাখবেন আপু: ধৈর্য ধরুন। ফ্যাট 1 দিনে জমে নাই, 1 দিনে যাবেও না। জিম + ডায়েট = 3 মাসে নতুন আপনি।

📍 মেয়েদের সময়: সকাল ৯:৩০-১২:০০ | বিকাল ৩:৩০-৫:৩০
📞 01911-644580

01/05/2026

উচ্চ মাত্রার ব্যায়াম, যেমন ভারী ওজন তোলা বা দ্রুত দৌড়ানো, শরীরের রক্তপ্রবাহ বাড়ায় এবং ইমিউন সিস্টেমকে সক্রিয় করে।
এতে প্রাকৃতিক কি/লার (NK) সেলসহ বিভিন্ন প্রতিরোধক কোষ বেশি সক্রিয় হয়, যা অস্বাভাবিক বা ক্ষতিকর কোষের বিরুদ্ধে কাজ করে।
এই কারণে নিয়মিত ব্যায়াম শরীরকে সুস্থ রাখতে এবং নানা রোগের ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
গবেষণায় দেখা গেছে, ব্যায়াম ইমিউন প্রতিক্রিয়া শক্তিশালী করে এবং ক্যান্সার প্রতিরোধে সহায়তা করতে পারে, কিন্তু এটি কোনো সরাসরি চিকিৎসা নয়।
আমেরিকান ক্যান্সার সোসাইটির তথ্য অনুযায়ী, নিয়মিত শারীরিক কার্যকলাপ ক্যান্সারের ঝুঁকি কমাতে এবং রোগীদের সুস্থতায় সাহায্য করে, কিন্তু একে একমাত্র সমাধান হিসেবে দেখা ঠিক নয়।

👉 Join now 🔥
📍 গাজীপুর — ইউনিক ফিটনেস সেন্টার
📞 01911-644580

29/04/2026

Same body or new body?

Decision = Action

👉 Join now 🔥

📍 গাজীপুর — ইউনিক ফিটনেস সেন্টার
📞 01911-644580

28/04/2026

🌸 জিম করা মেয়েদের লাইফস্টাইল - ৭টা নিয়ম

ঘুম: ৭-৮ ঘন্টা মাস্ট
রাত ১১টার আগে ঘুমান। ঘুম কম হলে হরমোন গড়বড় হবে, ফ্যাট ঝরবে না। পিরিয়ড ইরেগুলার হবে।
পানি: ৩ লিটার
ক্লাসে, জিমে, বাসায় - বোতল সাথে রাখবেন। পানি কম খেলে ফ্যাট লস হবে না, স্কিন খারাপ হবে।
স্ট্রেস কমান
পড়াশোনা + জিম + ডায়েট - প্রেশার নিবেন না। স্ট্রেসে Cortisol বাড়ে, ভুঁড়ি কমে না।
পিরিয়ড ট্র্যাক করুন
পিরিয়ডের ১ সপ্তাহ আগে ক্রেভিং বাড়বে, ওজন ১-২ কেজি বাড়বে। ভয় পাবেন না, পানি জমে। পিরিয়ড শেষে ঠিক হয়ে যাবে।
ওয়েট লিফটিং এ ভয় পাবেন না
"মেয়েদের মাসেল হয়ে যাবে" - এটা ভুল। মেয়েদের টেস্টোস্টেরন কম, বডিবিল্ডার হওয়া টাফ। ওয়েট মারলে বডি টোনড হবে, শেপ আসবে।
সপ্তাহে ১ দিন রেস্ট
রোজ জিম করলে বডি ভেঙে যাবে। মাসেল বানাতে রেস্ট লাগে।
আয়না দেখুন, ওজন না
মাসেলের ওজন বেশি। ওজন না কমলেও ইঞ্চি কমলে আপনি জিতছেন।

---

🍛 প্রতিদিনের ডায়েট রুটিন - দেশি খাবার দিয়ে

টার্গেট: ফ্যাট লস + টোনড বডি | 1400-1500 ক্যালরি
| সময় | কী খাবেন | পরিমাণ | টিপস |
| **ঘুম থেকে উঠে ৭টা** | কুসুম গরম পানি + লেবু | ১ গ্লাস | মেটাবলিজম বুস্ট |
| **নাস্তা ৮টা** | সিদ্ধ ডিম + রুটি/ওটস + কলা | ২টা ডিম, ১টা রুটি, ১টা কলা | প্রোটিন ১৫গ্রাম পাবেন |
| **ক্লাসে ১১টা** | বাদাম/ছোলা + শসা/আপেল | ১ মুঠো + ১টা | ক্ষুধা মরবে |
| **দুপুর ২টা** | ভাত + মাছ/মুরগি + সবজি + ডাল + সালাদ | ১ কাপ ভাত, ১ পিস মাছ, ১ বাটি সবজি | ভাত কম, প্রোটিন বেশি |
| **বিকাল ৫টা জিম আগে** | ডিম/দুধ + খেজুর | ১টা ডিম + ২টা খেজুর | এনার্জি পাবেন |
| **রাত ৮:৩০ জিম পরে** | রুটি + চিকেন/ডিম + সবজি | ১টা রুটি, ১০০গ্রাম চিকেন | রাতে কার্ব কম |
| **ঘুম আগে ১০:৩০** | টকদই/দুধ চিনি ছাড়া | ১ কাপ | কেসিন প্রোটিন, ঘুম ভালো |
হোস্টেল হ্যাক:
মেসের তরকারি ধুয়ে খান - তেল কমবে
ডিম সিদ্ধ, কলা, বাদাম, দুধ - রুমে স্টক রাখুন
ম্যাগি/চিপস বাদ - ১০ টাকার ছোলা খান

---

❌ এই ৫টা ভুল করবেন না

না খেয়ে জিম: মাথা ঘুরাবে, মাসেল ভাঙবে
শুধু সালাদ খাওয়া: ১ সপ্তাহ পর ছেড়ে দিবেন
রাত জাগা: যতই ডায়েট করেন, রেজাল্ট আসবে না
পিরিয়ডে জিম বন্ধ: হালকা ওয়ার্কআউট করলে ব্যথা কমে
অন্যের সাথে তুলনা: আপনার বডি, আপনার স্পিড

মনে রাখবেন:
ডায়েট মানে না খাওয়া না, সঠিক খাওয়া।
জিম মানে চিকন হওয়া না, ফিট হওয়া।

লেগে থাকেন ৩ মাস। ৩ মাস পর আয়নায় নিজেকে দেখে নিজেই ক্রাশ খাবেন ইনশাআল্লাহ 💪

কোনো মেডিকেল ইস্যু - PCOS, থাইরয়েড থাকলে ডাক্তারের পরামর্শ নিয়ে নিবেন।

26/04/2026

আসসালামু আলাইকুম Everyone

৮০% মানুষ জিমে ভর্তি হয় একটাই টার্গেট নিয়ে — "ভাই ভুঁড়িটা কমাবো" বডি বানাবো।

কিন্তু ভাই, একটু ভাবেন তো 🤔
যে ভুঁড়িটা বানাইতে আপনার ৫-১০ বছর লাগছে,
সেটা কি ৫ দিনে বা ১ মাসে গলানো সম্ভব?

বাস্তবতা হলো:
✅ ১ম মাসে পানি কমে, ওজন কমে — আয়নায় চেঞ্জ বোঝা যায় না।
✅ ৩ মাস পর শরীর টাইট হওয়া শুরু করে।
✅ ৬ মাস পর মানুষ বলা শুরু করে, "ভাই আপনি শুকাইছেন না?"
✅ ১ বছরে আপনি নিজেই নিজেকে চিনবেন না।

মনে রাখবেন:
কামার লোহা পিটিয়ে দা বানায়। আগে লোহা পোড়ায়, লাল করে, পিটায়, তারপর ধার দেয়।
আপনার শরীরও তেমন। আগে ফ্যাট পোড়াতে হবে, ঘাম ঝরাতে হবে, তারপর মাসেল ভিজিবল হবে।

ফ্যাট না গলিয়ে মাসেল খুঁজলে হবে? রোগা শরীরে কাটিং মারলে হবে?
আগে বাল্কিং, পরে কাটিং — এটাই নিয়ম ভাই।

আরেকটা কথা:
ভুঁড়ির ফ্যাট সবার শেষে যায়। নদীর পানি যেমন উপর থেকে শুকায়, ফ্যাটও তেমন মুখ-গলা থেকে কমা শুরু করে। ধৈর্য ধরেন, ভুঁড়ি পর্যন্ত সিরিয়াল আসবে ইনশাআল্লাহ।

ইউটিউব দেখে ১০ বছরের বডিবিল্ডারের ওয়ার্কআউট কপি করবেন না।
ওরা ১০ বছর ঘাম ঝরায়া আজ এই জায়গায়। আপনি ১০ দিনে ওদের মতো হতে চাইলে হতাশ হবেনই।

শেষ কথা:
ভালো জিনিস পেতে হলে ত্যাগ লাগবেই, স্ট্রাগল লাগবেই, ঘাম লাগবেই।
জিমে ভর্তি হয়ে ২ দিন পর উধাও হলে রেজাল্ট কেমনে আসবে ভাই?

স্টে করেন। লেগে থাকেন। ৬ মাস সময় দেন।
তারপর নিজেই মিররে তাকায়া বলবেন — "আলহামদুলিল্লাহ, পেরেছি" 💪

হতাশ হয়ে নয়, জেদ নিয়ে জিমে আসুন।
UFC GYM আছে আপনার ট্রান্সফরমেশনের পাশে।

Photos from UFC GYM Gazipur's post 23/04/2026

আপনি ডায়েট শুরু করেন, জিম শুরু করেন, কিন্তু কিছুদিন পরই ছেড়ে দেন, কেন জানেন?

কারণ আমরা ডিসিপ্লিনের কাছে হারি না, আমরা বারবার হেরে যাই কঠিন সিস্টেমের কাছে।

সুস্থ থাকার সবচেয়ে বড় সিক্রেট হলো কনভিনিয়েন্স (Convenience)

যেটা সহজ, সেটাই আপনি করবেন।যেটা ঝামেলার, সেটা আপনি এড়িয়ে যাবেন। এটাই সত্যি, এটাই বাস্তব।

জিম অনেক দূরে? আলসেমি করে যাবেন না।
খাবার বানানো ঝামেলা? ফুডপান্ডাতে অর্ডার করে খাবার খাবেন।
পানি সামনে নেই? কম পানি খাবেন।

মানুষ অলস না, মানুষ হলো smartly lazy। সে সবসময়ই সহজ পথটাই বেছে নেয়।

তাই স্বাস্থ্য ঠিক রাখতে চাইলে, ডিসিপ্লিন বাড়ানোর আগে,
লাইফটা সহজ করে নিন।

Healthy খাবার চোখের সামনে রাখুন
ব্যায়ামকে complicated না করে simple করুন
ছোট ছোট easy habit তৈরি করুন

যেটা সহজ, সেটাই টিকে যায়। আর যেটা টিকে যায়, সেটাই আপনার লাইফস্টাইল।

নিজের হেলথ, নিজের ফিটনেস — দায়িত্বটাও নিজের।

ভালো ডায়েট + ভালো ট্রেইনার + সঠিক ওয়ার্কআউট = সুস্থ লাইফস্টাইল।

ফিটনেস টিপস, ডায়েট প্ল্যান আর মোটিভেশনাল কনটেন্ট পেতে UFC GYM এর পেজের সাথেই থাকুন।

আপনার ট্রান্সফরমেশন, আমাদের কমিটমেন্ট 💪
ধন্যবাদ।

নোট
🔥 UFC GYM-এ ৬০% মেগা ছাড়! 🔥
শিমুলতলী ও সালনা শাখায় ৩ মাস, ৬ মাস ও ১ বছর প্যাকেজে ভর্তি চলছে।
অফার সীমিত সময়ের জন্য। আজই জয়েন করুন, কাল থেকে বদলে যান 💪

Want your business to be the top-listed Beauty Salon in Gazipur?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address

Gazipur