Fakir Mohammad Muktar
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Fakir Mohammad Muktar, Health/Beauty, Vill Bishnopur. po Bhaluka. Dist jamalpur, Jamalpur Sadar Upazila.
হে মুমিনগণ! তোমরা তাদের মত হয়ো না ,যারা কুফরি করে এবং তাদের ভাই বন্ধুগণ যখন বিদেশে সফর করে কিংবা কোথাও যুদ্ধে লিপ্ত হয় তাদের সম্বন্ধে বলে ,তারা আমাদের কাছে থাকলে মরত না, নিহতও হত না। ফলে আল্লাহ এটিকে তাদের মনের অনুতাপে পরিণত করে দেন, বস্তুত আল্লাহই জীবিত করেন ও মৃত্যু দান করেন । আর তোমরা যা কিছু কর আল্লাহ তার সম্মুখ দ্রষ্টা।
(সূরা আল ইমরান ১৫৬)
হে বিশ্বাসীগণ ! যদি তোমরা কাফিরদের আনুগত্য কর তাহলে তারা তোমাদেরকে পশ্চাদ্দিকে ফিরিয়ে নিয়ে যাবে ,তখন তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে ।
(সূরা আল ইমরান ১৪৯)।
আল্লাহর নিকট ঈসার অবস্থা আদমের অবস্থার মত , মাটি দ্বারা তাকে গঠন করে তাকে হুকুম করলেন , হয়ে যাও ,ফলে সে হয়ে গেল ।
(সূরা আল ইমরান ৫৯)
তিনি তোমার উপর এমন কিতাব নাযিল করেছেন, যার কতিপয় আয়াত মৌলিক-সুস্পষ্ট, অর্থবোধক, এগুলো হল কিতাবের মূল আর অন্যগুলো পুরোপুরি স্পষ্ট নয় ,কিন্তু যাদের অন্তরে বক্রতা আছে, তারা গোলযোগ সৃষ্টির উদ্দেশ্যে এবং ভুল ব্যাখ্যার উদ্দেশ্যে উক্ত আয়াতগুলোর অনুসরণ করে যেগুলো পুরোপুরি স্পষ্ট নয়। মূলত: এর মর্ম আল্লাহ ছাড়া কেউই জানে না ।যারা জ্ঞানী সুগভীর তারা বলে যে, আমরা তার উপর ঈমান এনেছি ,এ সবকিছুই আমাদের প্রতিপালকের নিকট হতে এসেছে ,মূলত জ্ঞানবান ব্যক্তিরা ছাড়া কেউই নসিহত গ্রহণ করে না ।
(সূরা আল ইমরান ৭)
যারা সুদ খায় ,তারা সেই লোকের মত দাঁড়াবে যাকে শয়তান স্পর্শ দ্বারা বেহুশ করে দেয়, এ শাস্তি এজন্য যে ,তারা বলে, ক্রয়-বিক্রয় সুদের মতোই; অথচ কারবারকে আল্লাহ হালাল করেছেন এবং তিনি সুদকে হারাম করেছেন ।সুতরাং যার নিকট তার প্রতিপালকের পক্ষ হতে উপদেশ বাণী পৌছল এবং সে বিরত হল, পূর্বে যা (সুদের আদান-প্রদান) হয়ে গেছে ,তা তারই ,তার বিষয় আল্লাহর জিম্মায় এবং যারা আবার আরম্ভ করবে তারাই অগ্নির বাসিন্দা, তারা তাতে চিরকাল থাকবে।
(সূরা আল বাকারা ২৭৫)
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Jamalpur Sadar Upazila
2001
