peu

peu

Share

all is well

14/07/2025
Photos from peu 's post 18/04/2025

"চায়ে যতটা উষ্ণতা, প্রকৃতিতেও ততটাই প্রশান্তি।"
Teaology

11/04/2025

I think, actually it’s not thinking but believe that কিছু মানুষের সাথে পরিচয় না হলেই ভালো হতো।

খেয়াল করে দেখুন, কিছু মানুষ আপনার জীবনে এসে জীবনটা ওলটপালট করে দিয়েছে। কিছু মানুষের উপস্থিতি আপনার জীবনের গতিপথে বাঁধা হয়ে দাঁড়িয়েছে, নেগেটিভ ইফেক্ট পড়েছে।

তবে এটাও বিশ্বাস করতে হবে যে আঁধার না থাকলে আলোর মুল্য নেই। জীবনে দুঃখ কষ্ট না আসলে সুখ অনুভূতির উপলব্ধি নেই। তাই এই মানুষের আগমন না ঘটলে জীবনের মানে অর্থাৎ বাস্তবতা কিংবা বাস্তব শিক্ষা বোঝার উপায় নেই।

জীবনে চলার পথে নানান মানুষের সাথে সখ্যতা হবে, নতুন নতুন অভিজ্ঞতা হবে, বাস্তবিক জ্ঞান অর্জন হবে, সেই সাথে বাহারি ডিজাইনের মানুষও চেনা হয়ে যাবে। তাই এই নেগেটিভ মানুষগুলোর সাথে সম্পর্ক হওয়াটা জরুরি।

করণীয় হলো পজিটিভ দৃষ্টিভঙ্গি। যখন যেভাবে যার সাথেই পরিচয় হয় না কেন, পজিটিভ দৃষ্টিকোণ থেকে বিচার করা। প্রথম পরিচয়ে মুগ্ধতা সৃষ্টি করা। ধীরেধীরে সম্পর্কের দিকে মোড় নিলে পজিটিভলি হ্যান্ডেল করা। নেগেটিভ ইফেক্ট আসলে ইনস্ট্যান্ট সলভ করা। প্রয়োজনে ইগনোর করা। জীবন থেকে ডিলিট করে দেওয়া। সেই সাথে নিজেকে মানিয়ে নেওয়া। সময়ের সাথে সাথে নিজের লক্ষ্যে এগিয়ে যাওয়া। নিজেকে আপগ্রেড করা।
এই মানুষজনের কারণে জীবনের গতিপথ থেকে বিচ্যুতি হলে সময়ের কাঁটা থেমে যাবে - সুখ, স্বাচ্ছন্দ্য, সফলতা আসবে না। সুতরাং নিজের জীবনের উপর অন্য মানুষের নেগেটিভ ইফেক্ট কোনোভাবেই পড়তে দেওয়া যাবে না।

সময়ই জীবন। ভালো খারাপ দুই মিলেই জীবন। মেনে নিতে হবে। মানিয়ে নিতে হবে। ছেড়ে দিতে হবে। ছাড় দিতে হবে। সময়কে সময় মতো সময় দিতে হবে। সময়কে সময় মতো সময় দিলে সময়ই একদিন সময় দেবে নতুবা এই সময়ই একদিন দুঃসময়ের রূপ নেবে।

শেষ কথা হলো মানুষের সাথে মিশুন। যতবেশি কানেক্টিভিটি বাড়বে তত বেশি শিখতে পারবেন। বুঝতে পারবেন। বাস্তবতার কোণঠাসা কি উপলব্ধি করতে পারবেন। বহুরূপী মানুষ চিনতে পারবেন। সর্বোপরি নিজেকে জানতে পারবেন, অন্যকে বিচার করতে পারবেন।
আসলে মানুষ মানুষের সাথে না মিশলে মানুষ মানুষ হয় না।

আপনার আগামীর দিনগুলো হোক সম্ভাবনার।
শুভ কামনা রইলো।

Photos from peu 's post 10/04/2025

╭══•✦🌟✦•══╮
❝ আমি বদলে যায়নি, শুধু নিজের মতন আছি এইটাই।❞ 💖🔥
╰══•✦🌟✦•══╯

Want your business to be the top-listed Beauty Salon in Jessore?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address

Jessore
Jessore