INAYA
শিক্ষা📕📑শৃঙ্খলা👩⚕️👮♀️নৈতিকতা📿🕋
শিশুকে শেখাবেন কারো বাসায় বেড়াতে গিয়ে যেনো, অন্যদের আলমারি খুলে না হাতায়।
নয় মাস কষ্ট করে পেটে রাখলাম আমি! 😮💨
আর এখন সবাই বলে মেয়ে নাকি দেখতে তার বাপের মতো হইছে পুরাই! 🥹 এই কষ্ট কোথায় রাখি! 😫😣😫
06/07/2026
ছোট বাচ্চাকে ডায়াপার পরালে অনেক সময় ফুসকুড়ি (র্যাশ) হয়, এক্ষেত্রে ডায়াপার পরানোর আগে ভালো করে বেবি ওয়াইপস দিয়ে ক্লিন করে তারপর অলিভ অয়েল ম্যাসাজ করে তারপর ডায়াপার পরালে ফুসকুড়ি (র্যাশ) হবে না ইনশাআল্লাহ্!
আমার বাচ্চার ক্ষেত্রে অলিভ অয়েল কাজ করেছে ভালো, আলহামদুলিল্লাহ্❤️
তবে একটি বিষয় মাথায় রাখা ভালো ডায়াপার র্যাশ প্রতিরোধে অলিভ অয়েল সব শিশুর জন্য উপযুক্ত নাও হতে পারে।
তবে প্রতিটি শিশুর ত্বক আলাদা, তাই কোনো কিছু ব্যবহার করার পর অস্বস্তি বা র্যাশ দেখা দিলে তা বন্ধ করে শিশুর চিকিৎসকের পরামর্শ নিন।
সোনামণির আরামই আমাদের প্রথম অগ্রাধিকার। 😊🤍
06/07/2026
মা হওয়া শুধু একটি সন্তানের জন্ম দেওয়া নয়, একজন নারীর নতুন করে জন্ম নেওয়ার গল্প।
এই পথটা সহজ নয়। নয় মাসের শারীরিক পরিবর্তন, অজানা ভয়, অসংখ্য দুশ্চিন্তা, ঘুমহীন রাত, ব্যথা, ক্লান্তি—সবকিছুর মাঝেও মায়ের জন্য সবচেয়ে সুন্দর উপহার তার সন্তান।
আল্লাহ প্রতিটি নারীকে মাতৃত্বের স্বাদ গ্রহন করার তৌফিক দান করুক যারা আপনার কাছে হাত তুলেছে♥️
Mash'allah💜 Mash'Allah❤️ Mash'Allah💛
04/07/2026
আমি তোমার জন্ম সনদে স্বাক্ষর করেছি।
তুমি আমার মৃত্যু সনদে স্বাক্ষর করবে।
আমি তোমার প্রথম পোশাকটি বেছে নিয়েছি।
তুমি আমার শেষ পোশাকটি বেছে নিবে!!
আমি তোমার প্রথম শ্বাস নিতে দেখেছি।
তুমি আমার শেষ নিঃশ্বাস নিতে দেখবে।
কিন্তু মনে রেখো,
তুমি আমার জীবনের সবচেয়ে বড় উপহার হয়ে থাকবে!!
ইতি: তোমার মা!! 🥺❤️
02/07/2026
🎯 ৫ বছর পূর্ণ হওয়ার আগেই শিশুকে যেসব সাধারণ জ্ঞান (GK ধীরে ধীরে শেখানো ভালো)
শিশুকে একদিনে সবকিছু শেখানোর দরকার নেই। খেলতে খেলতে, গল্পের মাধ্যমে, ছবি দেখে এবং প্রতিদিনের কথোপকথনে শেখানোই সবচেয়ে কার্যকর। ❤️
এই বয়সে শিশুর যেসব বিষয় সম্পর্কে ধারণা থাকা উপকারী—
✅ নিজের পুরো নাম বলতে পারা
✅ বাবা-মায়ের নাম জানা
✅ নিজের বয়স বলতে পারা
✅ বাসার ঠিকানা (অন্তত মোটামুটি) জানা
✅ অন্তত একজন অভিভাবকের মোবাইল নম্বর মুখস্থ থাকা
✅ বাংলাদেশের নাম ও রাজধানী (ঢাকা) জানা
✅ জাতীয় পতাকা চিনতে পারা
✅ বাংলা ও ইংরেজি বর্ণমালা চেনা
✅ ১–২০ বা ধীরে ধীরে ১–৫০ পর্যন্ত সংখ্যা জানা
✅ ১০টি মৌলিক রং চিনতে পারা
✅ বৃত্ত, বর্গ, ত্রিভুজ ও আয়তক্ষেত্রের মতো সাধারণ আকৃতি চেনা
✅ সপ্তাহের ৭ দিনের নাম জানা
✅ বছরের ১২ মাসের নাম সম্পর্কে ধারণা থাকা (শুরুতে কয়েকটি জানলেও হবে)
✅ শরীরের প্রধান অঙ্গগুলোর নাম জানা
✅ গৃহপালিত ও বন্য প্রাণী চেনা
✅ পরিচিত ফল, সবজি ও ফুলের নাম জানা
✅ বিভিন্ন যানবাহনের নাম চেনা
✅ বাংলাদেশের ৬টি ঋতুর নাম সম্পর্কে ধারণা থাকা
✅ Good Touch ও Bad Touch সম্পর্কে প্রাথমিক ধারণা থাকা
✅ জরুরি পরিস্থিতিতে কাকে সাহায্যের জন্য ডাকতে হবে তা জানা।
🌼 মনে রাখবেন: প্রতিটি শিশুর শেখার গতি আলাদা। তাই অন্য কারও সন্তানের সঙ্গে তুলনা না করে ধৈর্য ও ভালোবাসার সঙ্গে শেখান। আনন্দের মাধ্যমে শেখা শিশুর মনে দীর্ঘদিন থাকে এবং তার আত্মবিশ্বাসও বাড়ায়।
"বাচ্চাকে খাওয়ানো বা গোসল করানোর সময় বাবার অংশগ্রহণকে 'সাহায্য করা' বলবেন না। এটি তারও সমান দায়িত্ব। ভাষায় পরিবর্তন আনুন, মানসিকতা বদলাবে।"
ঘুম থেকে উঠার পর পরই বাচ্চাকে জড়িয়ে ধরলে বাচ্চা নিরাপদ অনুভ করে। একটি ছোট আলিঙ্গন বা স্নেহের স্পর্শ শিশুকে ভালোবাসার অনুভূতি দেয়। এতে বাচ্চার মানসিক বিকাশ ভালো হয় ❤️
Papa's Girl 🤤😇
Mash'Allah 💌
Click here to claim your Sponsored Listing.
Website
Address
7400
