Mehedi Sir

Mehedi Sir

Share

গ্রুপে শিক্ষনীয় বিষয়ের পাশাপাশি নিজের অভিজ্ঞতা ও সুন্দর মুহুর্তগুলো নিয়মিত শেয়ার দেওয়া হবে।

10/06/2026

স্নেহের শিক্ষার্থী ও প্রিয় শুভাকাঙ্ক্ষীবৃন্দ,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
সময়ের পরিক্রমায় চলে এসেছে HSC-28 ব্যাচের যাত্রা শুরু করার সময়। এ সময় শিক্ষার্থীরা স্বাভাবিকভাবেই চিন্তিত থাকে— কোথায় পড়বে, কার কাছে পড়বে, কীভাবে প্রস্তুতি নেবে ইত্যাদি নানা বিষয় নিয়ে।
অনেকেই এখন থেকেই আইসিটি পড়া শুরু করার আগ্রহ প্রকাশ করছে। তবে আমার ব্যক্তিগত অভিমত হলো, আইসিটি একটি তুলনামূলক সংক্ষিপ্ত সিলেবাসের বিষয়; তাই এসএসসি পরীক্ষার ফল প্রকাশের আগেই এটি শুরু করা খুব বেশি প্রয়োজনীয় নয়। সে কারণে প্রতি বছরের মতো এবারও এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর নতুন ব্যাচের ক্লাস শুরু করার পরিকল্পনা রয়েছে, ইন শা আল্লাহ।
সম্ভাব্য ক্লাস শুরুর তারিখ: ১ আগস্ট।
আপনাদের ছোট ভাই-বোন, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী কিংবা পরিচিত যারা এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছে, তাদের কাছে তথ্যটি পৌঁছে দিলে কৃতজ্ঞ থাকব।
আর একটি কথা—
আপনারা যদি মনে করেন, মেহেদী স্যারের কাছে পড়লে কোনো শিক্ষার্থী উপকৃত হবে, তাহলে অবশ্যই তাকে পরামর্শ দিতে পারেন। আর যদি মনে করেন, অন্য কোনো শিক্ষক তার জন্য আরও উপযুক্ত হবেন, তাহলে নির্দ্বিধায় সেখানে যাওয়ার পরামর্শ দিন।
কারণ আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো শিক্ষার্থীর কল্যাণ ও সফলতা।
শিক্ষার্থীদের স্বার্থই হোক আমাদের সর্বাগ্রে বিবেচ্য বিষয়।
মোবা: ০১৭৪৬-৯৩৪৫২৩

জাযাকাল্লাহু খাইরান। ❤️

06/06/2026

Back-to-Back Copa América
Back-to-back....🏆

05/06/2026
04/06/2026

“যেদিন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে।”
এইচএসসি_২৬ 💔
আর মাত্র কয়েকদিন 🥹

01/06/2026

"Whenever I look at the moon, I realize that valuable things are often beautiful because they are far away."

30/05/2026

শিক্ষকতা জীবনের সবচেয়ে বড় প্রাপ্তিগুলোর একটি হলো শিক্ষার্থীদের সংগ্রাম, পরিশ্রম ও সাফল্যের গল্পের সাক্ষী হওয়া।
আমার তিনজন শিক্ষার্থী—দুই ভাই ও এক বোন। পারিবারিক অসচ্ছলতা তাদের স্বপ্নকে থামিয়ে দিতে পারেনি। সংসারের দায়িত্ব কাঁধে নিয়ে দুই ভাই ফুচকা-চটপটি বিক্রি করে, আর সেই আয়ের মাধ্যমেই নিজেদের পড়াশোনা ও পরিবারের খরচ চালিয়ে যাচ্ছে। দিনের পর দিন কঠোর পরিশ্রম, ত্যাগ ও অধ্যবসায়ের মাধ্যমে তারা প্রমাণ করেছে যে দারিদ্র্য কোনো বাধা নয়, যদি লক্ষ্য থাকে দৃঢ় এবং ইচ্ছাশক্তি থাকে অটুট।
আজ বড় ভাই বাপ্পী ইসলামী বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগে অধ্যয়ন করছে। ছোট ভাই বিজয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (EEE) বিভাগে পড়ছে। তাদের বোনও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
এই তিন ভাইবোনের গল্প আমাদের শেখায়—সাফল্য জন্ম নেয় পরিশ্রম, আত্মত্যাগ এবং অদম্য ইচ্ছাশক্তির ভিতের ওপর। জীবনের প্রতিকূলতাকে অজুহাত না বানিয়ে যারা সংগ্রামকে সঙ্গী করে এগিয়ে যায়, তারাই একদিন নিজেদের গন্তব্যে পৌঁছে যায়।
তোমাদের জন্য অনেক দোয়া ও শুভকামনা। তোমাদের এই পথচলা আরও অনেক তরুণ-তরুণীর জন্য প্রেরণার উৎস হয়ে থাকুক।

30/05/2026

বাসায় মেয়ের জন্য নিয়মিতই কম-বেশি ফল কেনা হয়। এরই ধারাবাহিকতায় প্রায় দিনকুড়ি আগে কিছু আপেল কিনেছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত, গত দিনগুলোতে বাসার সবাই অসুস্থ থাকায় আপেলগুলো আর খাওয়া হয়ে ওঠেনি। প্রতিদিনই ভাবি আজ খাব, কিন্তু কোনো না কোনো কারণে আর খাওয়া হয় না। এভাবে দেখতে দেখতে ২০টা দিন পার হয়ে গেল।
মজার ব্যাপার হলো, প্রথম দিন আপেলগুলো দেখতে যেমন সতেজ আর চকচকে ছিল, ফ্রিজে না রাখা সত্ত্বেও আজ ২০ দিন পরও সেগুলো ঠিক একই রকম তরতাজা আছে! প্রথমে তো অবাক হয়ে ভাবছিলাম, ফ্রিজ ছাড়া একটা ফল এত দীর্ঘ সময় কীভাবে এত ফ্রেশ থাকে?
পরে আসল রহস্যটা বুঝতে পারলাম—আপেলগুলোতে একদম খাঁটি, উচ্চমানের ফরমালিন দেওয়া হয়েছে! যাক, অন্তত একটা সান্ত্বনা যে, বাংলাদেশে এখনো 'বিষে' কোনো ভেজাল শুরু হয়নি! খাঁটি জিনিসটাই পাওয়া যাচ্ছে।

28/05/2026

সবার জন্য ঈদ মোবারক।
তবে HSC_26 দের জন্য এক্সাম মোবারক ❤️

27/05/2026

আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার।
আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ।

Want your business to be the top-listed Beauty Salon in Jhenida?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address

Jhenida