Dr. Najmus Sakib
M.B.B.S(RU),
MS( Neurosurgery) -Phase A( BSMMU)
PGT(Medicine)- KMCH
PGT(Anesthesia, Analgesia & ICU)-KMCH
,CMU(Ultrasonography), Trained in BLS
02/05/2026
রুগীর lumber 4/5 লেভেলে এ PLID বা ডিস্ক প্রোলাপ্স ছিলো। প্রচন্ড কোমরের ব্যথায় ভুগতে ছিল গত ছয় মাস ধরে।
আলহামদুলিল্লাহ অপারেশন এর পর রুগী এখন পুরোপুরি সুস্থ।
27/04/2026
Exercise For Back pain
কোমরের / পিঠের ব্যথার জন্য ব্যায়াম।
25/04/2026
06/03/2026
22 বছরের যুবক , বৃদ্ধ বাবার একমাত্র ছেলে !
বাবার কাছে বায়না ধরেছিল , একটি মটর সাইকেল লাগবে
বন্ধুদের মধ্যে অনেকের ই আছে তাই ওর ও লাগবে !
অনেক মান অভিমান এর পর্ব শেষে বাবা একরকম বাধ্য হয়ে ই পেনশনের টাকায় মটর সাইকেল টি কিনে দেয় ছেলেকে ।
এর দু দিনের মধ্যে ই এই ঘটনা। মারাত্মক এক্সিডেন্ট করে ব্রেইন এর কিছু অংশ বাইরে বের হয়ে আসছিল, মাথার হার ভেঙে কয়েকটুকরো হয়ে গেছিল। রেফার্ড হয়ে যখন ঢামেক এ আসে তখন রুগীর জ্ঞানের মাত্রা ছিল মাত্র 5/15।
ঢামেক এর নিউরো ইমারজেন্সি তে সেদিন আমার ডিউটি ছিলো।
আমি ওর বাবার দিকে তাকাতে পারছিলাম না , কথা বলার ভাষা হারিয়ে ফেলেছিলাম । ওর বাবা বার বার একটা ই কথা বলতেছিল , স্যার আমার একমাত্র সন্তান , ওকে বাঁচানোর জন্য যা কিছু লাগে আপনারা করেন।
জানিনা বেঁচে আছে কিনা, কারণ অপারেশন পরবর্তী সময়ে, আইসিইউ তে বেড ফাঁকা না থাকায়, রুগীকে প্রাইভেট কোনো হাসপাতালে নিয়ে গিয়েছিল।
বাংলাদেশে প্রতিদিনই সড়কে অসংখ্য বাইক দুর্ঘটনা ঘটে। অনেক সময় আমরা শুধু হাত-পা ভাঙাকে বড় সমস্যা মনে করি, কিন্তু সবচেয়ে বিপজ্জনক আঘাতটি হয় মাথায়।
বাইক এক্সিডেন্টের পর হেড ইনজুরি খুবই সাধারণ এবং অনেক সময় তা প্রথমে বোঝা যায় না। দুর্ঘটনার পর কেউ যদি—
• কিছুক্ষণ অজ্ঞান থাকে
• বারবার বমি করে
• তীব্র মাথাব্যথা হয়
• ঝিমুনি বা অস্বাভাবিক আচরণ দেখা যায়
• হাত-পা দুর্বল হয়ে যায়
তাহলে বিষয়টিকে কখনই হালকা ভাবে নেবেন না। এগুলো মস্তিষ্কে রক্তক্ষরণ বা গুরুতর আঘাতের লক্ষণ হতে পারে।
বাংলাদেশে এখনো অনেকেই দুর্ঘটনার পর “কিছু হবে না” ভেবে বাসায় চলে যান বা স্থানীয় চিকিৎসা নেন। এতে দেরি হয়ে যেতে পারে। হেড ইনজুরির ক্ষেত্রে গোল্ডেন আওয়ার খুব গুরুত্বপূর্ণ—সময়ের মধ্যে হাসপাতালে গিয়ে প্রয়োজন হলে CT scan করানো জীবন বাঁচাতে পারে।
আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো প্রতিরোধ।
• সবসময় ভালো মানের হেলমেট ব্যবহার করুন
• হেলমেটের স্ট্র্যাপ ঠিকভাবে বেঁধে নিন
• অতিরিক্ত গতি এড়িয়ে চলুন
• ট্রাফিক নিয়ম মেনে চলুন
একটি হেলমেট অনেক সময় একটি পরিবারের ভবিষ্যৎ বাঁচিয়ে দিতে পারে।
সচেতন হোন, নিরাপদে
সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হল, একান্ত প্রয়োজন ছাড়া বাইক নয়, আর যত গতি তত ক্ষতি !
𝑮𝒊𝒂𝒏𝒕 𝑨𝒓𝒕𝒆𝒓𝒊𝒐𝒗𝒆𝒏𝒐𝒖𝒔 𝑴𝒂𝒍𝒇𝒐𝒓𝒎𝒂𝒕𝒊𝒐𝒏
Operated by Dr. Shamsul Alam Sobuj Sir
Proud to be a part of his team 🤘
🧠💧 নাক দিয়ে পানি পড়ছে, নাকি মস্তিষ্কের তরল? (CSF Rhinorrhoea)
অনেকেই ভাবি নাক দিয়ে সব পানি মানেই সর্দি–জ্বর বা অ্যালার্জি। কিন্তু কিছু ক্ষেত্রে এ নাকের পানি আসলে মস্তিষ্ক ও স্পাইনাল কর্ডকে ঘিরে থাকা তরল – Cerebrospinal Fluid (CSF) – যা CSF rhinorrhoea নামে পরিচিত।
🔍 কখন সন্দেহ করবেন CSF rhinorrhoea?
বারবার এক নাক দিয়ে স্বচ্ছ, পানি যেমন ঠিক তেমন তরল ঝরা
বুকের দিকে ঝুঁকলে বা সামনে মাথা নিচু করলে তরল বাড়ে
সাধারণ সর্দির মতো ঘন নয়, প্রায় পানির মতো পাতলা
সাথে মাথাব্যথা, মাথা ভার লাগা, মাঝে মাঝে কানে ভোঁ ভোঁ আওয়াজ
আগে মাথায় আঘাত, ব্রেইন/সাইনাস/নাসারন্ধ্র সার্জারি বা ব্রেইন অপারেশনের ইতিহাস
⚠️ কেন এটা বিপজ্জনক?
CSF লিক থাকলে নাকের রাস্তা দিয়ে জীবাণু উঠে ব্রেইনের আবরণে সংক্রমণ করতে পারে, ফলে
➡️ Meningitis (মেনিনজাইটিস)
➡️ মারাত্মক মাথাব্যথা, জ্বর, ঘাড় শক্ত হয়ে যাওয়া
➡️ জীবনহানির ঝুঁকিও তৈরি হতে পারে
🧪 কীভাবে নিশ্চিত করা হয়?
Nasal fluid এ β-2 transferrin টেস্ট (CSF-এর জন্য স্পেসিফিক)
CT/MRI + CT/MR cisternography দিয়ে কোথা থেকে লিক হচ্ছে তা চিহ্নিত করা
কিছু ক্ষেত্রে Endoscopic nasal examination
💉 চিকিৎসা কী?
কারণ ও লিকের পরিমাণের ওপর নির্ভর করে—
কিছু ক্ষেত্রে বেড রেস্ট, মাথা উঁচু করে রাখা, কাশি–হাঁচি কমানোর ব্যবস্থা
Lumbar drain ইত্যাদি কনজারভেটিভ ম্যানেজমেন্ট
বেশিরভাগ পারসিস্টেন্ট লিকের ক্ষেত্রে
➤ Endoscopic endonasal repair
➤ Skull base reconstruction
এসব সাধারণত নিউরোসার্জন / ENT skull base surgeon এর টিমওয়ার্কে করা হয়।
🧾 কখন ডাক্তারের কাছে যাবেন?
দীর্ঘদিন একদিকের নাক দিয়ে স্বচ্ছ পানি পড়ছে
বারবার অকারণে মেনিনজাইটিস হচ্ছে
মাথায় আঘাত / ব্রেইন অপারেশনের পর নাক দিয়ে পানি পড়া শুরু হয়েছে
নাক দিয়ে সব পানি সর্দি নয়।
কিছু পানি মস্তিষ্কের সুরক্ষা বলয়ের অংশ হতে পারে।
সন্দেহ থাকলে দেরি না করে বিশেষজ্ঞ নিউরোসার্জন এর পরামর্শ নিন।
Operation Done By Dr. Shamsul Alam Sobuj Sir
10/11/2025
International Stroke Conference 2025
On
" Transformation of Acute Stroke Care and Development of next Generation Neurointervention Services in Bangaldesh Medical University "
Good news is coming. People of Bangladesh will get next generation Neurointervention services in collaboration with WIST with in next year, as said by VC BMU.
29/10/2025
🧠 World Stroke Day 2025 🌍
এবারের স্লোগান " Every minute counts"
প্রত্যেক 4 জনের মধ্যে একজন মানুষ স্ট্রোক এ আক্রান্ত হয়।
বিশ্বব্যাপি মৃত্যুর 2য় প্রধান কারণ হচ্ছে স্ট্রোক। এজন্য বলা হয়ে থাকে , "No one is immune against stroke "
মনে রাখুন, “সময়ই মস্তিষ্ক” (Time is Brain) ⏱️
স্ট্রোকের লক্ষণ চিনুন FASTভাবে👇
F – Face drooping 😔
A – Arm weakness 💪
S – Speech difficulty 🗣️
T – Time to call emergency 🚑
👉 দ্রুত চিকিৎসাই জীবন ও মস্তিষ্ক বাঁচাতে পারে।
𝑴𝙊𝑹𝙀𝑹𝙉 𝙉𝑬𝙐𝑹𝙊𝑺𝙐𝑹𝙂𝑬𝙍𝒀
🧠 নিউরো নেভিগেশন (Neuro-navigation) হচ্ছে এক ধরনের কম্পিউটার-সহায়ক সার্জিক্যাল গাইডিং সিস্টেম, যা ব্রেইন সার্জারির সময় সার্জনকে মস্তিষ্কের ভেতরের সঠিক অবস্থান, টিউমারের সীমা ও আশেপাশের গুরুত্বপূর্ণ অংশগুলোর অবস্থান নির্ধারণে সাহায্য করে।
এক কথায় — এটি হলো "GPS of the brain" 🧭
⚙️ নিউরো নেভিগেশন কীভাবে কাজ করে
1. রোগীর MRI / CT স্ক্যানের ছবি আগে থেকেই সিস্টেমে লোড করা হয়।
2. সার্জারির সময় রিয়েল-টাইম ইমেজ ও ইন্সট্রুমেন্ট পজিশন কম্পিউটারে দেখা যায়।
3. সার্জন দেখতে পান— টিউমার কোথায়, কতটা গভীরে, আশেপাশে কোন ব্রেন এরিয়া আছে।
4. এতে নির্ভুলভাবে কাটা বা রিসেকশন করা যায়, মস্তিষ্কের গুরুত্বপূর্ণ অংশ ক্ষতিগ্রস্ত না করেই।
🎯 ব্রেইন টিউমার অপারেশনে নিউরো নেভিগেশনের উপকারিতা
বিষয় উপকারিতা
🧩 নির্ভুল অবস্থান নির্ধারণ টিউমারের সঠিক লোকেশন, গভীরতা ও সীমা নির্ধারণে সাহায্য করে।
🔪 কম ক্ষতি (Minimal Invasive) আশেপাশের নরমাল ব্রেন টিস্যু অক্ষত রেখে টিউমার রিমুভ করা যায়।
🎯 সম্পূর্ণ টিউমার রিমুভাল টিউমারের অবশিষ্ট অংশ চিহ্নিত করে সম্পূর্ণভাবে অপসারণে সাহায্য করে।
🧠 গুরুত্বপূর্ণ ফাংশনাল এরিয়া এড়ানো মোটর, সেন্সরি বা ভাষা কেন্দ্রের ক্ষতি কমানো যায়।
🕒 অপারেশনের সময় কমে দ্রুত ও নির্ভুল সার্জারি সম্ভব হয়।
🧾 অপারেশনের পর জটিলতা কমে কম রক্তপাত, সংক্রমণ ও নিউরোলজিক্যাল ঘাটতি কম হয়।
📈 রোগীর রিকভারি দ্রুত হয় সার্জারির পর রোগী দ্রুত সুস্থ হয়ে ওঠে।
𝘿𝙧. 𝙈𝙙. 𝙉𝙖𝙟𝙢𝙪𝙨 𝙎𝙖𝙠𝙞𝙗
𝙍𝙚𝙨𝙞𝙙𝙚𝙣𝙩 - 𝙉𝙚𝙪𝙧𝙤𝙨𝙪𝙧𝙜𝙚𝙧𝙮
𝘽𝙖𝙣𝙜𝙡𝙖𝙙𝙚𝙨𝙝 𝙈𝙚𝙙𝙞𝙘𝙖𝙡 𝙐𝙣𝙞𝙫𝙚𝙧𝙨𝙞𝙩𝙮
( 𝙋𝙂 𝙃𝙤𝙨𝙥𝙞𝙩𝙖𝙡)
অপারেশন চলাকালীন ইন্ট্রাঅপারেটিভ ক্রেনিয়াল আল্ট্রাসনোগ্রাফি শিখলাম আজ। ব্রেইনের 150 মিলিমিটার ভিতরের টিউমার বা টার্গেট সাইট স্ক্যান করতে পারে।
এই প্রযুক্তি ব্যবহার করে অত্যন্ত নিখুঁত ভাবে ব্রেইনের টিউমার ও অন্যান্য অপারেশন করা যায়।
Click here to claim your Sponsored Listing.
