Nil Beauty Parlour

Nil Beauty Parlour

Share

we can give u the best services all about u need to do & use for ur beauty & fitness.. so pls take a visit to us so that we could show u in detail..

19/08/2022

1⃣৩ মাসে কোমর সমান চুলঃ

১.চায়ের লিকারের সাথে মেহেদিগুড়া মিশিয়ে নিন।
তাতে একটা ডিমের সাদা অংশ আর একটা ভিটামিন-ইক্যাপ মেশান।চুলে লাগিয়ে রাখুন দেড় ঘন্টা।সপ্তাহে দুবার।এটা এতো দ্রুত চুল লম্বা করবে ভাবতে পারবেন না।

২.৫-৬ টা পানপাতা বেটে নিন।তাতে দুইচামচ ক্যাসটর অয়েল আর দুইচামচ নারকেল তেল মিশিয়ে নিন।চুলের গোড়াতে লাগান।একঘণ্টা পর ধুয়ে নিন।বিদ্যুৎ গতিতে চুল লম্বা হবে।

৩.কালোজিরা পানিতে ফুটিয়ে নিন।পানিটা কালচে হয়ে এলে নামিয়ে ঠাণ্ডা করুন।সেই পানি দিয়ে চুল ধুয়ে নিন।চুল দ্রুত বাড়বে।

৪.পেঁয়াজের রস চুলের গোড়াতে লাগান।চুল দ্রুত বাড়বে।

৫.একচামচ ভ্যাসলিনের সাথে একটা ভিটামিন ই ক্যাপসুল আর একচামচ নারকেল তেল মিশিয়ে নিন।চুলে লাগান।চুল কবে কোমর ছাপিয়ে যাবে বুঝতেই পারবেন না।

৬.রসুনের রস নারকেল তেলের সাথে মিশিয়ে চুলে লাগান।

৭.চুলের বৃদ্ধিতে ক্যাসটর অয়েলের সাথে নারকেল তেল মিশিয়ে ব্যবহার করুন।

৮.কেশরাজ পাতা,মেথি,চায়ের লিকার,লেবুর খোসা,ডিম,নারকেল তেল দিয়ে একটা পেষ্ট বানিয়ে চুলে লাগান।চুল অনেক দ্রুত বড় হতে থাকবে।ইনশাআল্লাহ।

৯.আমলকি বেটে তেলের সাথে গরম করুন ১০ মিনিট,হালকা আচে।ছেকে নিয়ে বোতলে ভরে সে তেল ইউজ করুন একমাস।একমাস পর চুলের বৃদ্ধি দেখে আপনার চোখ কপালে উঠবে।

১০.চুলের বৃদ্ধিতে এ্যালোভেরার রসের সাথে নারকেল বা অলিভ অয়েল মিশিয়ে বিলি করে চুলে লাগান।এটাও খুব দ্রুত চুল লম্বা করবে।

১১.সপ্তাহে একবার চুলে মেথি,মেহেদি,ডিম,কালোজিরা,কেশরাজ,হরিতকি,এ্যালোভেরা,অলিভ অয়েল,সরিষা তেল দিয়ে হেয়ারপ্যাক বানিয়ে চুলে লাগাতে পারেন।৩মাস পরপর চুলের আগা সামান্য কেটে নিবেন।

টিপসগুলো ফলো করে তিনমাস পর চুল মেপে নিজেই অবাক হবেন ইনশাআল্লাহ। চুল বড় করার আরো টিপস চাইলে বা সমস্যা জানাতে কমেন্ট করুন।

2⃣চুল পড়ার সমাধানঃ

১.মাথার ত্বক পরিষ্কার রাখুন ভালো কোনো শ্যাম্পুর সাহায্যে।প্রতিবার তেলের সাথে পেঁয়াজের রস মিশিয়ে চুলের গোড়াতে বিলি করে করে লাগান।

২.চুল পড়া কমাতে রাতে মেথি ভিজিয়ে নিন।পরদিন সেই ভিজানো মেথি বেটে নিয়ে তাতে একচামচ নারকেল তেল আর একটা ভিটামিন ই-ক্যাপসুল মিশিয়ে চুলে লাগান।১-১.৩০ ঘন্টা পর ধুয়ে নিন।

৩.এ্যালোভেরা পাতার জেল চুলে লাগান।চুল পড়া কমে যাবে।নিমপাতা বেটে একচামচ নারকেল তেলের সাথে মিশিয়ে চুলে লাগান,চুলপড়া কমবে।

৪.মেহেদি পাতার সাথে খাঁটি সরিষার তেল গরম করুন।পাতা লালচে ভাব এলে নামিয়ে ঠাণ্ডা করে নিন।সে তেল চুলে লাগান।চুলপড়া কমে যাবে।

৫.দারুচিনি গুড়া নারকেল তেলের সাথে মিশিয়ে চুলে লাগান।চুলপড়া কমবে।

৬.নারকেল তেল রসুন কোয়া,কালোজিরা আর মেথি ফুটিয়ে ঠাণ্ডা করে নিন।সে তেল চুলে ইউজ করুন।চুল পড়া কমে যাবে।

৭.শুকনো আমলকি নারকেল তেলে ফুটিয়ে নিন যতক্ষণ না তেলটা কালচে হয়ে আসে।হয়ে গেলে নামিয়ে ঠাণ্ডা করে ছেকে নিন।তেলটা বোতলে রেখে একমাস ইউজ করেই দেখুন চুলের ম্যাজিক।

৮.কেশরাজ,মেহেদি আর নারকেল তেল দিয়ে প্যাক বানিয়ে চুলে লাগান।১ ঘন্টা পর ধুয়ে নিন।

৯.প্রচুর পরিমাণে শষা,আমলকি,লেবু খান।আপনার চুলপড়া কমবে এবং চুল ভেতর থেকে সুন্দর হবে।আর দিনে ৬-৮ গ্লাস পানি খান।

১০.রেগুলার শ্যাম্পু করে চুল পরিষ্কার রাখুন।আর কন্ডিশনার আপাতত ইউজ করবেন না।চুল কন্ডিশনিং করতে লেবুর রস+শ্যাম্পু মিশিয়ে চুলে ইউজ করুন।

আরো সমস্যা থাকলে কমেন্টে জানান।

3⃣ঘন চুলের জন্যঃ

১.আদা থেতলে নিন।নারকেল তেলের সাথে গরম করতে দিন।আদা লালচে হয়ে এলে নামিয়ে ঠাণ্ডা করে বোতলে রাখুন।একমাস এই তেল ব্যাবহার করলে মাথা চুলে ভরে উঠবে।

২.রসুনের কোয়া মাথার ত্বকে ঘষে নিন।নতুন চুল গজাবে।চুল ঘন হবে।

৩.মেহেদি,মেথি,এ্যালোভেরা আর নারকেল তেলের প্যাক বানিয়ে চুলে লাগান সপ্তাহে দুদিন।একসময় চুলে ভরে উঠবে মাথা।

৪.কারিপাতা নারকেল তেলে ফুটিয়ে ঠাণ্ডা করে চুলে দিন।চুল ঘন হবে।নতুন চুল গজাবে।

৫.ক্যাস্টর অয়েল,নারকেল তেল,ভিটামিন ইক্যাপ মিশিয়ে চুলে লাগান।

৬.নারকেলের দুধ (নারকেল কুরানোর পর তা চিপলে যে সাদা দুধ আসে) চুলের গোড়াতে লাগিয়ে ৩০ মিনিট পর ধুয়ে নিন।চুল বাউন্সি হবে।

৭.যেখানে টাক পড়ার উপক্রম সেখানে খসখসে চিরুনি দিয়ে ঘষে নিন।এবার একটুকরা পেয়াজ সেখানে ঘষে নিন।নিয়মিত করলে চুল গজাবে ইনশাআল্লাহ।

৮.সপ্তাহে একদিন চুলে কেশরাজ,মেহেদি,নিমপাতা আর সরিষা তেলের প্যাক বানিয়ে লাগান।

4⃣কালো চুলের জন্যঃ

১.জবা ফুল ধুয়ে নিন।৫-৬ ঘন্টা রেখে দিন পানি ঝরাতে।এবার ১০০ মিলি নারকেল তেলে ৩-৪ টা জবা ফুল দিয়ে ১০ মিনিট কম আঁচে গরম করুন।ঠাণ্ডা করে বোতলে রেখে ব্যবহার করলে একসময় চুল কুঁচকুঁচে কালো হয়ে উঠবে।একটা চুলও পাকবেনা।

২.কেশরাজ,মেহেদি একসাথে বেটে নিন।একচামচ সরিষা তেল আর পরিমাণমতো পানি মিশিয়ে পেষ্ট তৈরি করে নিন।চুলে লাগিয়ে ১ঘন্টা পর ধুয়ে নিন।৭ দিনে পরিবর্তন টের পাবেন।

৩.সরিষা তেল সপ্তাহে একবার চুলে মাখুন।চুল কালো হবে।

৪.যারা একটু লালচে চুল চান তারা হেনা প্যাকের সাথে কফি বা চায়ের লিকার মিশিয়ে চুলে লাগিয়ে রাখুন ১ঘন্টা।তারপর ধুয়ে নিন।

5⃣খুশকি দূর করতেঃ

১.নারকেল তেলের সাথে লেবুর রস মিশিয়ে চুলের গোড়াতে লাগান।৩০ মিনিট পর ধুয়ে নিন।সপ্তাহে দুবার করলেই খুশকি শেষ।

২.টকদই মাথার ত্বকে লাগিয়ে কয়েকমিনিট ম্যাসাজ করে ধুয়ে নিন।মাসে কয়েকবার করলে খুশকি চলে যাবে।

৩.শ্যাম্পুর আগে পেঁয়াজের রসের সাথে লেবুর রস চুলের গোড়াতে লাগান।

৪.স্ক্যাল্পে ঘাঁ বা ফুসড়ি হলে নিমপাতা,তুলসিপাতা বেটে নারকেল তেলের সাথে মিশিয়ে মাথার ত্বকে লাগিয়ে রাখুন ৩০ মিনিট।

6⃣চুলের আগা ফাটা দূর করতেঃ

১.আগা অতিরিক্ত ফাটলে কেটে নিন।কারণ ফাটা আগা চুলের সৌন্দর্য নষ্ট করবে।

২.একচামচ এ্যালোভেরা জেল আর একচামচ নারকেল তেল মিশিয়ে চুলের আগাতে লাগান।আগা আর ফাটবেনা।

৩.ভ্যাসলিনের সাথে একটু নারকেল তেল মিশিয়ে রোজ রাতে চুলের আগাতে লাগালে আগা ফাটার সমস্যা দূর হয়ে যাবে।

৪.ঘুমানোর আগে চুল বেধে নিন।হালকা বিনুনি বা খোঁপা করতে পারেন।

৫.শ্যাম্পুর পর চুলে কন্ডিশনার দিন।১০ মিনিট রেখে ধুয়ে নিন।

৬.সপ্তাহে একবার,নারকেল তেল,মেথি,দূর্বাঘাস,থানকুণি আর মধু মিশিয়ে চুলে লাগান।

02/05/2022

💞💞💞

Photos from Nil Beauty Parlour's post 02/05/2022
02/04/2022
Photos from Nil Beauty Parlour's post 29/03/2022

🌺🌿Prem Dulhan mehedi
এই মেহেদী এখন খুব জনপ্রিয় ইন্ডিয়ান একটা মেহেদী...

মেহেদীর সাইজ কাভেরী মেহেদীর মতন। ওজন ২৫ গ্রাম। তবে মেহেদীর প্যাকেজিংটা সুন্দর যা আমার কাছে পারসোনালি ভালো লেগেছে।

🔴এই মেহেদী দেয়ার পর আস্তে আস্তে রং সাথে.. ২৪-৪৮ ঘন্টা সময়ে রং গাঢ় হয়।

🔴পানি কম ব্যবহার করলে রং ৭/৮ দিনের মত থাকে।

🔴মেহেদী শুকানোর পর তাড়াতাড়ি ঝরে যায়না। হাতের সাথে লেগে থাকে।

🔴মেহেদী ব্যবহারে ওযু-নামায দুটোই হবে।😊

🔴মেহেদীর কালার মাশাআল্লাহ অনেক সুন্দর... তবে একেক জনের স্কীন অনুযায়ী কালার কম বেশি হয়ে থাকে।

✅পার পিছ-৩৫ টাকা (মিনিমাম ৪ পিছ নিতে হবে)

✅ফুল বক্স -৩৬০ টাকা(৬০ টাকা সেভ)

Want your business to be the top-listed Beauty Salon in Khulna?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Website

Address

Housing Word No-12 Road No-12, (জোড়া তাল গাছ মোড়) , Khalishpur, Khulna
Khulna
GPO9000

Opening Hours

Monday 09:00 - 21:00
Tuesday 08:00 - 21:00
Wednesday 08:00 - 21:00
Thursday 08:00 - 21:00
Friday 08:00 - 21:00
Saturday 08:00 - 21:00
Sunday 08:00 - 21:00