Student Welfare Center, KUET
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Student Welfare Center, KUET, Health/Beauty, Khulna University of Engineering and Technology, Khulna.
08/05/2026
বাংলাদেশ আন্ত: বিশ্ববিদ্যালয় প্রতিযোগিতা ২০২৫-২৬ এ অংশগ্রহনের জন্য কুয়েট ফুটবল টিম এর সদস্যরা আজ পরিচালক (ছাত্র কল্যান) মহোদয়ের কাছ থেকে টিম জার্সি গ্রহণ করে।
এসময় পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. মো: হাসান আলী ছাত্রদের ভালো খেলতে উৎসাহ প্রদান করেন ও হারজিত যাই হোক ফেয়ার প্লের বিষয়ে ছাত্রদের দিকনির্দেশনা দেন। উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) ছাত্র কল্যান, জনাব রাজন রাহা এসময়ে উপস্থিত ছিলেন।
আন্ত:বিশ্ববিদ্যালয়ের ফুটবল প্রতিযোগিতা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রামে অনুষ্ঠিত হবে।
03/11/2025
অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে আগামী ৫ ই নভেম্বর ২০২৫, রোজ বুধবার দুপুর ১২:৩০ ঘটিকায় তোমাদের বহুল প্রতিক্ষীত সুইমিংপুলের শুভ উদ্বোধন হতে যাচ্ছে।
19/09/2025
27/08/2025
প্রকৌশল বিশ্ববিদ্যালয় সমূহের শিক্ষার্থীদের মারাত্মকভাবে আহত করার ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জ্ঞাপন এবং এ ঘটনায় জড়িতদের সুষ্ঠ তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহনের জোরালো দাবি পরিচালক (ছাত্র কল্যাণ), কুয়েট এর পক্ষ থেকে।
21/08/2025
অত্র বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তাদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২৪/০৮/২০২৫ ইং তারিখ হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিম্নোক্ত সময়সূচী অনুযায়ী ব্যায়ামাগার খোলা থাকবে।
সময়: সকাল ৬.৩০ ঘটিকা হতে সকাল ০৮.০০ ঘটিকা।
সময়: বিকাল ৪.০০ ঘটিকা হতে সন্ধ্যা ৬.৩০ ঘটিকা (শিক্ষার্থী)।
সময়: সন্ধ্যা ৬.৩০ ঘটিকা হতে রাত ০৮.৩০ ঘটিকা (শিক্ষক ও কর্মকর্তা)।
বিঃ দ্রঃ
১। সরকারি ছুটির দিন গুলোতে ব্যায়ামাগার বন্ধ থাকবে (শুক্র ও শনিবার ব্যতীত)।
২। ব্যায়ামাগারের যাবতীয় মেশিনসমূহ সার্ভিসিং এর জন্য প্রতিমাসের প্রথম মঙ্গলবার বন্ধ থাকবে।
14/08/2025
Today, on August 14, 2025, the Orientation-2025 for the students admitted to the 2024–2025 session at KUET was held in a festive atmosphere.
13/08/2025
হল বরাদ্দের বিজ্ঞপ্তি
২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ২ক২৪ ব্যাচের বিভিন্ন বিভাগের নিম্নলিখিত শিক্ষার্থীদের রোল নং অনুযায়ী সংযুক্ত (অনাবাসিক) হিসেবে নিম্নে উল্লেখিত হল সমূহে বরাদ্দ দেওয়া হলো। শিক্ষার্থীদের আগামী ১৪/০৮/২০২৪ ইং তারিখ রোজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬.০০ ঘটিকা হতে স্ব স্ব হলে যোগাযোগ করতে বলা হলো। হলের সকল প্রকার পাওনাদি ব্যাংকের মাধ্যমে পরিশোধের পর হল ভর্তি ফরম ও পরিচালক (ছাত্র কল্যাণ) দপ্তর হতে প্রেরিত অঙ্গীকার নামা শিক্ষার্থীরা স্ব স্ব হলে জমা দেওয়ার পরই হলের সংযুক্ত (অনাবাসিক) শিক্ষার্থী হিসাবে গণ্য হবে। হল থেকে আগামী ২৮/০৮/২০২৫ ইং তারিখের মধ্যে অঙ্গীকার নামা পরিচালক (ছাত্র কল্যাণ) এর দপ্তরে জমা দেওয়ার জন্য অনুরোধ করা হলো।
28/05/2025
প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
তোমার সকলেই অবগত আছো যে, গত কয়েকদিনে আমাদের কয়েকজন ছাত্র অনাকাঙ্ক্ষিত ভাবে বিভিন্ন অপ্রীতিকর অবস্থার শিকার হয়েছে। এতে করে সবার মাঝে আতংক বিরাজ করছে। পরিচালক (ছাত্র কল্যাণ) দপ্তর থেকে ইতোমধ্যে ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারে স্থানীয় প্রশাসনকে অনুরোধ করা হয়েছে। একই সাথে ক্যাম্পাসের নিরাপত্তা শাখাকে এ ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে। তবে ক্যাম্পাসে এই মুহুর্তে যেহেতু প্রশাসনিক শুন্যতা রয়েছে, এমতাবস্থায় সবাইকে কিছু নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ করা যাচ্ছে।
১। অতীব প্রয়োজন ছাড়া গভীর রাতে ক্যাম্পাসের বাইরে না যাওয়া।
২। বাহিরে বের হওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা।
৩। যেকোনো উস্কানিমূলক পরিস্থিতিতে শান্ত থাকা।
পরিচালক (ছাত্র কল্যান)
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Khulna
