Ruhi's Cooking & Baking

Ruhi's Cooking & Baking

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ruhi's Cooking & Baking, Health/Beauty, Tutpara Mohirbari Boro Khalpar, Khulna.

25/10/2025

Bomboloni
1st time করলাম
ইংশাআল্লাহ next timeআরো ভালো হবে

13/10/2025

আসসালামু আলাইকুম
শুভ সকাল
কিউট একটা অরেঞ্জ ফ্লেভার বেন্টো কেক

Photos from Ruhi's Cooking & Baking's post 10/10/2025

অনেক কাস্টমার আছেন যারা কেকে কম ক্রিম পছন্দ করেন। personally কম ক্রিমের কেক আমারও পছন্দ।ক্রিম বেশি হলে কেকের আসল টেস্টটা সত্যি বলতে পাওয়া যায় না। আর light কালার কেক গুলো দেখতে যেমন eye soothing হয় তেমন খেতেও ভালো লাগে।
normally ভ্যানিলা আর চকলেট কেক ই বেশি খাওয়া হয়,কিন্তু অরেঞ্জ,লেমন ফ্লেভারের কেক গুলো ও কিন্তু অসাধারণ টেস্টি হয়।আগে যখন কেক বানাতে পারতাম না তখন আমরাও শুধু ভ্যানিলা আর চকলেট কেক ই খেতাম।এখন সত্যি বলতে বেশিরভাগ সময় আমার বাসায় বা রিলেটিভসরা অরেঞ্জ,লেমন কেক বেশি প্রেফার করে।আমার আব্বু তো আমার অরেঞ্জ কেকের সব থেকে বড় ফ্যান🥰 আলহামদুলিল্লাহ।
অরেঞ্জ বা লেমন কেকের কালার গুলো বেশিরভাগই বেসিক কালার এর সাথে মিল রেখে করি।তাই এবার ভিন্ন কালার কম্বো চুজ করলাম।আর এই মফ কালার গুলো আমার ভীষণ পছন্দের। তাই কাস্টমাইজ ডিজাইন ছাড়া যখনই নিজের পছন্দের কালার আর ডিজাইন করার সুযোগ পাই তখন এই হালকা কালার আর হালকা ডিজাইন গুলোই আমার priority পায়😊
২ পাউন্ড অরেঞ্জ ফ্লেভার কেক

08/10/2025

Dream cake

07/10/2025

মাঝে মাঝে কোনো কারন ছাড়াই কিচ্ছু ভাল্লাগে না🙄
লেমন ফ্লেভার ১ পাউন্ড

05/10/2025

ছোট বেলায় কোনদিন আমাদের জন্মদিন পালন করা হত না।কিন্তু আমার মনে মনে ভীষণ ইচ্ছা করতো।কখনো বলার সাহস পাই নি।কিন্তু ছোট বেলায় আমাদের জন্মদিনে আব্বু আমাদের রাতে ডিনার এ নিয়ে যেত।বিরিয়ানি খেতাম।যেহেতু খুব পছন্দের আমার।আর অভিসারী স্টুডিও তে যেয়ে আমার একটা করে ফুল ছবি তুলতো।প্রত্যেকবার আমার জন্মদিনে এটাই হত।আমরা দুই ভাইবোন।আমার ভাই আমার ১০ বছরের ছোট। ও যখন একটু বড় হলো,মানে ৩/৪ বছর তখন থেকে ওর প্রত্যেক জন্মদিনে আমি আমার সাধ্যমতো সারপ্রাইজ দেয়ার চেষ্টা করতাম।তখন আমি করোনেশন স্কুলে পড়তাম।আমাদের বাড়ি থেকে স্কুলের রিক্সা ভাড়া ৩ টাকা ছিলো।আব্বু আমাকে ৬ টাকা দিত রোজ।ওইটা থেকে ১/২ টাকা করে সেভ করতাম আর আমার বড় কাকু প্রায়ই আমাকে ২ টাকা করে দিত। এই সব টাকা গুছায় রাখতাম সাদির(আমার ভাই) জন্মদিনের জন্য।সাদি পেস্ট্রি কেক ভীষণ পছন্দ করতো।সাদির স্বভাবের ৮০% এখন আমার ছেলের মধ্যে আছে😅।শুধু স্বভাব না,ফিজিকাল স্ট্রাকচার ও ৭০-৮০% সেম মামু ভাগ্নের❤️।
আর তখন বাংলাদেশ বেকারিতে পেস্ট্রি কেক এক পিছ ১৫ টাকায় পাওয়া যেত।খুব মজার ছিলো স্বাদে। সাদির জন্মদিনে এক পিছ পেস্ট্রি কেক,চকলেট,কোল্ড ড্রিংকস কিনে ওকে সারপ্রাইজ দিতাম।ওর আনন্দ দেখে ভীষণ খুশি হতাম আমি। আমার কোন ফ্রেন্ড এর জন্মদিনে দাওয়াত দিলে সাদিকে সাথে নিয়ে যেতাম।বাথ'ডের কেক কাটা হলে সবাইকে এক পিছ করে দিত কিন্তু সাদির সেটাতে মন উঠত না।আমার পিছ টাও ওকে দিতাম।ওর খাওয়া দেখে ভীষণ ভালো লাগত আমার।আর খুব আফসোস হত যে আমাদের জন্মদিন ও এভাবে একটু করতে পারতাম।একটা সময় এসে আমার জন্মদিন করার শখটা শেষ হয়ে গেলো। তখন মনে হত সাদির জন্মদিন এইভাবে করতে পারতাম।কিন্তু সেটাও কখনো হয় নি।কারন আমাদের ফ্যামিলিতে জন্মদিন পালন করার কোন অনুমতি ছিলো না। আমরা অনেক গুলো কাজিন আর আমি বোনদের মধ্যে সবার বড়।তাই সবার জন্ম,বড় হওয়াটা খুব কাছ থেকে দেখেছি।আমাদের কাজিন্দের মধ্যে বন্ডিং ও অনেক ভালো মাশ আল্লাহ।তাই আমি আমার সাধ্যমতো যতটুকু পারি করার চেষ্টা করেছি।হয়তো সব সময় বা সবার জন্য করা হয়ে ওঠে নি,কিন্তু মুটামুটি সবাইকেই কখনো না কখনো সারপ্রাইজ করেছি আমার ওই অল্পটুকু সাধ্যের মধ্যে। কিন্তু ওই যে নিজের ইচ্ছা বা সারপ্রাইজ টা আর কারো থেকে পাওয়া হয় নি😁।
তাই আমার বাচ্চাদের বেলায় চেষ্টা করি খুব ছোট ছোট নিজের না পাওয়া গুলো ওদের মাধ্যমে পূরণ করতে।
আম্মু আমাকে রাগারাগি করে, জন্মদিন পালন শরীয়ত সম্মত না, এটা আমিও জানি।কিন্তু আমার মনে হয় আমার ওই ছোট্ট বেলায় যে না পাওয়াটা,যে ইচ্ছাটা,যে আফসোস টা ছিলো সেইটা যেন আমার বাচ্চাদের মধ্যে কখনো না হয়।এটা বাচ্চাদের মনে অনেক প্রভাব ফেলে।আমি নিজেকে দিয়ে বুঝি।ওইভাবে মোমবাতি দিয়ে বা লোকজন দাওয়াত করে কিছু করি না,জাস্ট একটু মেমোরি করে রাখি,যেন বড় হয়ে ওরাও দেখে নস্টালজিক হয় আর বূড়ো বয়স অবধি যদি আল্লাহ হায়াত রাখেন তো তখন এসব ছবি দেখে কিছুটা হলেও মনের খোরাক হয়।
আমার সোনা পরীটা💜

04/10/2025

একটা অফার থাকবে সবার জন্য।আপনারা আগ্রহী হলে বিভিন্ন ফ্লেভারের এসোটে'ড কেক এর অডা'র নেয়া হবে।৪/৫ টা ফ্লেভারের থাকবে।লোক বেশি হলে ফ্লেভার ও বাড়বে।যেমন ধরেন,৫ জন কনফার্ম করলে ৫ ফ্লেভারের হবে আর ৮ জন কনফার্ম করলে ৮ ফ্লেভারের। যারা ইচ্ছুক কাইন্ডলি জানাবেন। মিনিমাম ৫ জন আর ম্যাক্সিমাম ৮ জন কনফার্ম করলে ফিক্স হবে। ভ্যারাইটি ফ্লেভারের হলেও দাম কিন্তু অফারে ১ পাউন্ড ৪৫০ টাকায় পেয়ে যাবেন। এক সাথে এতগুলো ফ্লেভার টেস্ট করার সুযোগ কিন্তু সব সময় হয় না।

03/10/2025

পারিবারিক শিক্ষা ব্যাপারটা আসলে একাডেমিক শিক্ষা থেকে নেয়া যায় না।এইটা পরিবার থেকে শিখতে হয়।এটার সাথে একাডেমিক শিক্ষার কোনো সম্পর্ক নেই।কারন অনেক শিক্ষিত মানুষের মধ্যে পারিবারিক শিক্ষার অভাব দেখা যায় আবার অনেক সল্প শিক্ষিত বা অশিক্ষিত মানুষের মধ্যে খুব উচ্চ মানের পারিবারিক শিক্ষার নজির ও দেখা যায়।
আপনি মানুষের কাছে এর ওর নামে সত্য,মিথ্যে বলে বেড়াবেন আর ভাব্বেন মানুষ আপিনাকে ভালো মনে করছে? মোটেই এমন না।আপনি যে কোন লেভেল এর বান্দি সেই টা মানুষ বুঝে যাচ্ছে।আর আপনি কত ভালো ফ্যামিলির সন্তান তার আইডিয়া ও মানুষের হয়। অন্যের সম্পর্কে বলে আপনি নিজে কখনোই বড় হবেন না বা হচ্ছেন না।বরং নিজের আর নিজের পরিবারের লেভেলের পরিচয় দিচ্ছেন।দিতে থাকেন। আর দয়া করে নিজের গুয়াটাও একটু দেখে নিয়েন পারলে😁।উপরে একজন আছেন।সব হিসাব বরাবর করবেন তিনি। মিথ্যা বলবো,গীবত করবো,মানুষের হক নষ্ট করবো আর আল্লাহর সান্নিধ্য চাইবো আজকাল এটাও একটা ট্রেন্ড হয়ে গেছে দুনিয়ায়। আগে নিজে ভালো হতে হয়।নিজে যা না করি অন্যকে সেইটা করার ফতোয়া দেয়াও বিদআত এর মতই একটা কাজ।নবী করিম(সা) বলেছেন,"তোমরা নিজে যেটা করো অন্যকে সেটা করার কথা বল।নিজে যেটা করনা অন্যকে সেইটা করার পরামর্শ দিও না"।

অরেঞ্জ ফ্লেভার কেক ১ পাউন্ড

01/10/2025

Simple design গুলো সব সময় ই মোহনীয় হয়।
১.৫ পাউন্ড লেমন ফ্লেভারড কেক

Photos from Ruhi's Cooking & Baking's post 29/09/2025

গতবছর মেয়ের জন্মদিনের কিছুদিন আগে হঠাৎ মনে হলো যদি নিজে কেক বানাতে পারতাম বাচ্চাদের জন্য।কিন্তু সেটা এত অল্প সময়ে পুরোপুরি ভাবে সম্ভব হত না।কিন্তু এইবার ইংশা আল্লাহ আমার সেই ইচ্ছাটা পূরণ হলো। আজকে আমার মেয়ের ৫ বছর পূন' হল।আসলে এইভাবে জন্মদিন উদযাপন উদ্দেশ্য না,শুধু কেকটা বানালাম আর স্মৃতি হিসেবে ধরে রাখার জন্য ছবিগুলো। সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন।
বাটারস্কচ ফ্লেভার ১ পাউন্ড কেক

Want your business to be the top-listed Beauty Salon in Khulna?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address

Tutpara Mohirbari Boro Khalpar
Khulna