Star X

Star X

Share

হয় মহীয়সী নয় মহাপুরুষ! (আরিয়ান ফারসি)

14/05/2026

শাকিব খানের আশপাশের মানুষদের নিয়ে আমার খুব ভয় করে, জানি না আর কতদিন এদের জন্য শাকিব খানকে সাফার করতে হয়। রিপন মিয়া সহজ সরল মানুষ, তার আবদার মেটানো উচিত ছিল। কাকে সুযোগ দিতে হবে কাকে না সেটা বোঝার বুদ্ধি না থাকলে শাকিব খানের সাথে মানায় না। অনেক তৃতীয় শ্রেণির কন্টেন্ট ক্রিয়েটরকেও দেখলাম শাকিব খানের সাথে ছবি তুলেছে।

যেহেতু ইভেন্টটা বড় ছিল যতক্ষণ লাইভ দেখছিলাম সবাইই শাকিব খানের সাথে একটা ছবির আবদার করছিল লক্ষ্য করেছি,আর শাকিব খানের একার পক্ষে সব সহ্য করাও কঠিন। শাকিব খানের কাছে আবদার থাকবে এই ব্যাপারটা জানলে রিপন মিয়ার আবদারটা পূরণ কইরেন। ধন্যবাদ

09/05/2026

Cine Bros, real character Discover 🥱

05/05/2026
05/05/2026

আমাকে উড়িয়ে দাও 🥹🌪️🌪️🌪️

02/05/2026

মালয়েশিয়ায় শুটিং সেটে থাকা থেকে মেগাস্টার!

23/04/2026

কাজল-চোখ, লাল-টিপ, খোঁপা-চুল, তাঁতের-শাড়ি, কাঁচের-চুড়ি, হালকা-লিপস্টিক,
স্যান্ডেল-পায়ে স্নিগ্ধভাবে যে মেয়েটি দাঁড়িয়ে আছে, সে আমার প্রেমিকা।

এ যুগের মেয়ে হয়েও সে এখনো পরে আছে সেই ৯০-এর দশকে!
চিঠিতে প্রেম প্রকাশ করে,
চোখে চোখ রেখে কথা বলতে গেলে লজ্জায় লাল হয়ে যায়,
I love you না বলে, বলে ভালোবাসি।
প্রেম দিবসে আশায় বসে থাকে,
তাকে যেন এনে দেই একখান লাল, কালো, মেরুন, খয়েরি, কিংবা রক্তজবা টিপ!
সে আমার প্রেমিকা।

একা বাড়ি থেকে বের হতে ভয় পায় বলে,
প্রথমবার তাকে দেখার জন্য লিপ ইয়ারসহ অপেক্ষা করতে হয়েছে ১৪৬১ দিন!
সে আমার প্রেমিকা।

শাড়ি তার ভীষণ পছন্দ,
আলমারিতে নতুন শাড়ি রেখে রাতে ঘুমাতে পারে না,
মাঝরাতে উঠে শাড়ি চুরি পরে কল্পনায় আমায় নিয়ে সংসার বাঁধে।
তবু সে আমায় বলে না,
আমি যেন তাকে এনে দেই নতুন একখান শাড়ি।
আমার পয়সা শেষ হয়ে যাবে বলে,
সে শুধু দাবি করে তাকে যেন এনে দেই
লাল, কালো, মেরুন, খয়েরি, কিংবা রক্তজবা টিপ!
সে আমার প্রেমিকা।

সে যখন আমায় পাবে না, কিংবা আমি পাবো না তাকে,
তার শাড়ির আঁচল টেনে ভরাট কণ্ঠে অন্য পুরুষ তখন বলবে,
আমাদের প্রথম বাচ্চার নাম কি হবে?
ভেজা চুল শুকাতে শুকাতে তখন বাচ্চার নাম রাখবে
ইউফোরবিয়া, শুভ্রচাঁপা, কিংবা শিউলির মতো কিছু একটা,
সে আমার প্রেমিকা।

আমিও হয়তো তখন হয়ে যাব আধুনিক কোনো কবি,
কিংবা পরিত্যক্ত ছাপাখানার সভাপতি।
কবিতা পড়ে যুবতীরা মুগ্ধ হবে,
বৃদ্ধরা নস্টালজিয়ায় পড়বে,
পাতায় পাতায় ছাপবে আমার নাম।
একদিন হয়তো তার চোখেও পড়বে সেই পাতার খাম,
যেখানে লেখা থাকবে—
সে আমার প্রেমিকা, সে আমার প্রেমিকা, সে আমার প্রেমিকা।

কবিতা : সে আমার প্রেমিকা
~ আরিয়ান ফারসী

Star X

23/04/2026

সেই যে নাকে ঢুকেছিল আর বের হয়নি!

Star X

22/04/2026

বদলের আরেক নামই তো জীবন

Star X

Want your business to be the top-listed Beauty Salon in Kishoreganj?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address

Kishoreganj