Ahmed Amdad
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ahmed Amdad, Ajamoni, Kamalpur, Moulvibazar., Maulvi Bazar.
17/04/2022
রাজনগর আইডিয়েল হাই স্কুলের মেধাবী শিক্ষার্থী সৈয়দা সানজানা আক্তারের চিকিৎসার জন্য কিছু অনুদান পেলাম আমার বন্ধু ফাহিমের মামার কাছ থেকে সেটা আমাদের হাতে তুলে দিয়েছেন ওনার ভাগনা ফাহিম😮 ধন্যবাদ জানাই দীনা এন্টারপ্রাইজ এর মালিক কে (মোঃ) মহসীন মামাকে, এবং আরও অনেকেই খুব বেশি কষ্ট করে যাচ্ছেন আমাদের সবার প্রিয় সৈয়দা সানজানা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, দোয়া করবেন আমাদের সবার কষ্টটা যেন ব্যার্থ না হয় আমরা আবার যাতে সানজানাকে ওর মা-বাবার কাছে সুস্থ অবস্থায় ফিরে এনে দিতে পারি এটাই একমাত্র আল্লাহ তায়ালার কাছে আমাদের চাওয়া😢
-আমার সাথে আমার যে ফ্রেন্ড-বন্ধু দিন রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে আমরা সবার পক্ষ আবারও সবাইকে ধন্যবাদ জানাই❤️
15/04/2022
রাজনগর আইডিয়েল হাই স্কুলের মেধাবী শিক্ষর্থী সৈয়দা সানজানার চিকিৎসার জন্য মানুষের কাছ হইতে সাহায্য তোলার সময়😮
প্লিজ আপনারা সবাই আমাদের সবার প্রিয় সানজানার সুস্থতার জন্য দোয়া করবেন😢
14/04/2022
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন😭
মৌলভীবাজার জেলার সনামধন্য চক্ষু বিশেষজ্ঞ ডাঃ সৈয়দ কেফায়েত উল্লাহ স্যার আমেরিকায় এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় ইন্তেকাল করিয়াছেন, মহান আল্লাহতালা স্যারকে জান্নাতুল ফেরদৌস দান করুন🤲🤲🤲
13/04/2022
আমরা সবাই সাহায্যের হাত বাড়িয়ে দেই একটা বোনের জীবন বাঁচানোর জন্য😥বোনটার, নাম হলোঃ সৈয়দা সানজানা আক্তার, সে রাজনগর আইডিয়েল হাই স্কুলের একজন মেধাবী ছাত্রী। প্রায় ৩ থেকে ৪ বছর ধরে সানজানা ব্লাড ক্যান্সার রোগে ভুগছে, এর আগে আমরা সকলের সাহায্যের জন্য সানজানাকে মুটামুটি একটা চিকিৎসা দেওয়ার কারণে কিছু সে সুস্থ অবস্থায় থাকতে পেরেছিলো, তারপর আবার যখন চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে টেস্ট করানো হয় তখন আবার তার শরীরে এই ব্লাড ক্যান্সার নামক রোগটি আবার দেখা দেয় তখন চিকিৎসকরা বলেন বোন ম্যারো প্রতিস্থাপনের প্রায় অনেক টাকার প্রয়োজন, প্রায়(১৮ থেকে ২০ লাখ টাকা)। সানজানার বাবা বর্গাচাষ করে তাঁদের ফ্যামিলি খুব কষ্ট করে চালাতে হয়😥
অতএব,
-সানজানার বাবার পক্ষে তার চিকিৎসার খরচ চালানো সম্ভব নয়😥
এখন আপনি আমি আমরা সবাই যদি সাহায্য করি তাহলে, আপনার আমার আমাদের সবার প্রিয় বোন সানজানাকে আগের মতো সুস্থ জীবন ফিরে দিতে পারবো❤️
😢প্লিজ ভাই আমরা সবাই এগিয়ে আসি আমাদের প্রিয় সানজানার চিকিৎসার খরচ চালানোর জন্য
10/04/2022
ব্লাড ক্যান্সারে আক্রান্ত সানজানার ব্যোনমেরু প্রতিস্থাপনে এগিয়ে আসুন!
১৩ বছর বয়সী ছোট্ট এক মেয়ে সৈয়দা সানজানা আক্তার। যে বয়সে তার বই-খাতা নিয়ে বিদ্যালয়ে থাকার কথা সেই বয়সে মরণব্যাধি ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে হাসপাতালের বিছানায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে। ২০১৯ সালে প্রথম যখন তার ক্যান্সার ধরা পরে তার অসচ্ছল পিতা-মাতা চোখের সামনে মেয়ের ছটফট করা দেখে শঙ্কিত ছিলেন। সে যাত্রায় আল্লাহর দয়ায় এবং দোয়া, ভালোবাসা ও আর্থিক সহযোগিতায় এগিয়ে এসেছিলেন সারাদেশ ও প্রবাস থেকে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। সকালের কাছে আজীবন তার পরিবার কৃতজ্ঞ ও ঋণী। ঐ সময় সকলের ঐকান্তিক প্রচেষ্টায় তার চিকিৎসা প্রাথমিকভাবে শুরু করা গিয়েছিল। তখনকার চিকিৎসকরা জানিয়েছিলেন, আপাতত কেমোথেরাপি দেয়ার পর তাকে কয়েকবছর পর্যবেক্ষণে রাখা হবে। ক্যান্সার পুনরায় ফিরে না এলে সে সুস্থ। নতুবা তার শেষ চিকিৎসা হিসেবে ব্যোনমেরু প্রতিস্থাপন করতে হবে।
কেমোথেরাপির পর এতোদিন সে সুস্থই ছিল এবং চিকিৎসকের পর্যবেক্ষণে ছিল। হঠাৎ তার শরীরের রক্ত কণিকা কমতে শুরু করলে চিকিৎসক পরীক্ষা করে দেখেন সানজানার শরীরে ক্যান্সারের জীবানু আবার দেখা দিয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব ব্যোনমেরু প্রতিস্থাপন না করা গেলে তার জীবন হুমকির মুখে পড়বে।
আর্থিকভাবে অসচ্ছল বর্গাচাষী তার পিতার পক্ষে এতো ব্যয়বহুল চিকিৎসা করা অসম্ভব হয়ে পড়েছে। চোখের সামনেই মেয়েকে ঢাকা সিএম এইচ হাসপাতালের বিছানায় ছটফট করতে দেখছেন আর অসহ্য যন্ত্রনা বুকে বয়ে বেড়াচ্ছেন তিনি। আর্থিক অনটনে যেখানে তার সংসার চালানো দায় সেখানে মেয়ের চিকিৎসার ব্যায় মেটানো তার কাছে অবাস্তব স্বপ্ন।
এতো ব্যয়বহুল চিকিৎসা খরচ একজনের অর্থে মেটানো অসম্ভব। আগেরবারের মতো সবাই সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দিলে তার শেষ চিকিৎসা সম্ভব হবে। বেঁচে যাবে অসহায় পরিবারের একটি স্বপ্ন। সেই স্বপ্ন বাঁচানোর প্রতিদান হয়তো এই অসচ্ছল পরিবার কখনো দিতে পারবে না কিন্তু সৃষ্টিকর্তার কাছে নিশ্চয় এর প্রতিদান মিলবে। তাই জীবনমৃত্যুর সন্ধিক্ষণে থাকা আপনাদের প্রিয় সানজানাকে বাঁচাতে এগিয়ে আসুন। সামর্থঅনুযায়ী তার চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়ে দিন।
সাহায্য পাঠানোর ঠিকানা:
ব্যাংক হিসাব:
সৈয়দা সানজানা আক্তার
হিসাব নং- ২০৫০৭৭৭৬৭০১১২৮৩৭৬
ইসলামি ব্যাংক লি:
রাজনগর এজেন্ট আউটলেট শাখা
রাজনগর, মৌলভীবাজার
বিকাশ: ০১৭১৭২৬১১১৪ (ভাই)
০১৭৬৩৪৭৯৬৮০ (বাবা)
নগদ: ০১৭১৭২৬১১১৪
রকেট: ০১৭১৭২৬১১১৪৭
০১৭৬৩৪৭৯৬৮০১(বাবা)
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নিজ বিদ্যালয়ের প্রোগরামে আমরা সব বন্ধুরা🥰
আরে মামা একটা কথা শুইনিয়ানেন মাইনষের জন্য যদি কিছু করার মন চায় তাইলে ভালো কিছুই কইরেন,এই খারাপ যুক্তি দিয়ে তার জীবনকে ধ্বংস কইরা দিয়েন না প্লিজ...😥
Click here to claim your Sponsored Listing.
Website
Address
Maulvi Bazar
3200
