Kobi Khaled

Kobi Khaled

Share

আমি নির্জনতাকে ভালবাসি,,,,,

20/12/2024

নির্জনতায় চাঁদনীরাত,,,

নীরব বিকেলের মলিন আলো,
গোধূলির ছায়ায় ঢেকে যায় প্রান্তর কালো।
পথের ধারে দাঁড়িয়ে একা,
নির্জনতার রঙে মিশে যায় হৃদয় গহীনে রাখা।

নীরব পাখিরা ডাকে না আজ,
সাগরের ঢেউয়ে নেই কোনো আওয়াজ।
হাওয়া বইছে কেমন মৃদু স্বরে,
নীরবতা যেন বাজে হৃদয়ের ঘরে।

একা একা হাঁটতে হাঁটতে ভাবি,
কেন এত শূন্যতা, কেন এত দাবি?
তবুও নির্জনতাই দেয় শান্তির ছোঁয়া,
নিজেকে খুঁজে পাওয়া যেন নীরবতায় মোড়া।

তারা ভরা আকাশে দেখি একা চাঁদ,
তারাও কি পায় এ শূন্যতার স্বাদ?
নাকি আমার মতোই সে এক নির্জন,
নিঃশব্দে খুঁজে ফিরে তার আপন সঙ্গজন।

Want your business to be the top-listed Beauty Salon in Maulvi Bazar?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address

Sylhet, Moulvibazar, Kulaura, Vobanipur
Maulvi Bazar
3230