Jahanara Epa
Child Protection Advocate | Raising awareness for a safer childhood.
Sharing real stories, safety tips and child rights information.Together, let’s ensure every child grows up safe and protected.
27/01/2026
আজ ২৭/০১/২৬ তারিখে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় মাসিক কেস কনফারেন্স সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত ছিলেন সিএসপিবি প্রকল্পের বিভাগীয় কো-অর্ডিনেটর জনাব দিদারুল আলম ও অফিসের সকল স্টাফ। সভায় সিবিসিপিসি কমিটি গঠন ও এর কার্যাবলী, ১০৯৮ এর প্রচারণা,অনলাইন কেস ম্যানেজমেন্ট নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
27/01/2026
আজ উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা সমাজসেবা কার্যালয়,কুলাউড়া এর উদ্যোগে আয়োজিত হয় "প্রতিবন্ধী শিশুদের মূল স্রোতধারায় অন্তর্ভুক্তিতে সমাজসেবা অধিদপ্তরের শিক্ষা উপবৃত্তি কর্মসূচির তাৎপর্য" শীর্ষক সেমিনার।সেমিনারে উপস্থিত ছিলেন সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপক- জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম, পরিচালক (বিভাগীয় সমাজসেবা কার্যালয়,সিলেট )। তিনি অত্যন্ত চমৎকারভাবে প্রকল্পের মূল বিষয়গুলো তুলে ধরেছেন।
সেমিনারের আলোচক- জনাব মোঃ হাবিবুর রহমান (উপ-পরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়, মৌলভীবাজার )।
সেমিনারের সভাপতি -আজকের সেমিনারের সভাপতিত্ব করেন জনাব মোঃ মহিউদ্দিন (উপজেলা নির্বাহী অফিসার, কুলাউড়া, মৌলভীবাজার ) এবং সম্মানিত শিক্ষক, গণ্যমান্য ব্যক্তি ও অভিভাবকবৃন্দ।
21/10/2025
৬ মাসব্যাপী বিএসএসটি-পিএসএসটি প্রশিক্ষণের আজ শেষ দিন।এই দীর্ঘ যাত্রায় শেখা, অভিজ্ঞতা আর সহকর্মীদের সাথে কাটানো সময়গুলো ছিল সত্যিই শিক্ষণীয়।২০২৩ সালে শুরু হয়ে আজ এই প্রশিক্ষণের পরিসমাপ্তি ঘটল — স্মৃতিতে থেকে যাবে অনেক কিছু।কিছু মুহূর্তের স্থিরচিত্র রেখে দিলাম টাইমলাইনে।
09/10/2025
গত ০৬/১০/২৫ তারিখ রাত ১০টার দিকে পাওয়া শিশু আরাফাত উর রহমান ইমরান বর্তমানে নিরাপদ আশ্রয়ে রয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, শিশুটির বাবা বেলাল (চট্টগ্রামের একটি হোটেলে কর্মরত) এবং মা নূরনাহার (মানসিকভাবে অসুস্থ, ছোট মেয়েকে নিয়ে ঘুরে বেড়ান)।
শিশুর কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী শিশুর বাবা বড় মসজিদের পাশে,ডলফিন মোড়, কক্সবাজারের একটি বাসায় ভাড়া থাকেন ;শিশুর নানাবাড়ি নিছেবর পাড়া, চট্টগ্রাম।
কুলাউড়া থানার হেফাজতে থাকা শিশুটির বিষয়ে কক্সবাজারের শিশু সুরক্ষা সমাজকর্মীদের সাথে সমন্বয় করে যাচাই শেষে গতকাল শিশু কল্যাণ বোর্ডের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয় শিশুটিকে সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র, সিলেট-এ স্থানান্তর করা হবে।
গতকাল রাতে পুলিশ এসকর্টের মাধ্যমে শিশুটিকে নিরাপদে সমন্বিত পুনর্বাসন কেন্দ্র, সিলেটে প্রেরণ করা হয়েছে।ধন্যবাদ কুলাউড়া থানা ও সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র, সিলেটকে। সেই সাথে অসংখ্য ধন্যবাদ কক্সবাজার শিশু সুরক্ষা টিমকে, যারা এখনও শিশুর বাবার ঠিকানা খুঁজে বের করার চেষ্টা করছেন। ...
#শিশু_সুরক্ষা #কেস_ম্যানেজমেন্ট #সমন্বিত_শিশু_পুনর্বাসন_কেন্দ্র
07/10/2025
আজ ০৭/১০/২৫ তারিখ সকালে কুলাউড়া থানা থেকে জানানো হয় যে, গতকাল রাত আনুমানিক ১০টার দিকে একটি শিশু পাওয়া গেছে — নাম আরফাতুর রহমান ইমরান।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, শিশুটির বাবা বেলাল (চট্টগ্রামের একটি হোটেলে কর্মরত) এবং মা নূরনাহার (মানসিকভাবে অসুস্থ, ছোট মেয়েকে নিয়ে ঘুরে বেড়ান)। স্থায়ী ঠিকানা কলাতলী মোড়, টেকনাফ, কক্সবাজার; নানাবাড়ি নিছেবর পাড়া, চট্টগ্রাম।
জানতে পারা গেছে, শিশুটি আগে সিলেটের একটি দোকানে কাজ করতো। পরে কোনো বিরোধের কারণে সে সেখানে থেকে বের হয়ে আসে এবং ট্রেনে উঠে কক্সবাজার যাওয়ার উদ্দেশ্যে, শিশুটির মনে হয় তার কাছে থাকা ৮০০০ টাকা কেউ নিয়ে নিতে পারে, সেজন্য সে কুলাউড়া স্টেশনে নেমে যায়।
বর্তমানে শিশুটি কুলাউড়া থানার হেফাজতে রয়েছে। কক্সবাজারের শিশু সুরক্ষা সমাজকর্মীদের সাথে যোগাযোগ করে যাচাই শেষে সিদ্ধান্ত নেওয়া হয়েছে শিশুটিকে সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র, সিলেট-এ স্থানান্তর করা হবে।
এ বিষয়ে আগামীকাল শিশু কল্যাণ বোর্ডের সভা অনুষ্ঠিত হবে।
#শিশু_সুরক্ষা
#কেস_ম্যানেজমেন্ট
#শিশু_কল্যাণ_বোর্ড
#সমন্বিত_শিশু_পুনর্বাসন_কেন্দ্র
16/09/2025
উপজেলা শিশুকল্যাণ বোর্ড সভা, কুলাউড়া, মৌলভীবাজার ( জুলাই-সেপ্টেম্বর)২০২৫ সভাটি ১৫/০৯/২৫ তারিখে উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় দত্তক নেয়া শিশু, প্রতিবন্ধী শিশু,পথশিশু, হারিয়ে যাওয়া শিশুর পুনঃএকীকরণ, বাল্যবিবাহ প্রতিরোধ, চাইল্ড হেল্পলাইন ১০৯৮ এর প্রচার, শিশু বিষয়ক পুলিশ ডেস্ক ও কার্যক্রমের অগ্রগতি ও কেস ম্যানেজমেন্ট এর অগ্রগতি আলোচনা হয়। সভায় শিশু কল্যাণ বোর্ড এর সম্মানিত সদস্যগণ উপস্থিত ছিলেন।
, #শিশু_সুরক্ষা
08/09/2025
✨ শিশু সুরক্ষার জন্য ১০৯৮ ✨
শিশুরা আমাদের ভবিষ্যৎ, তাদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব।
কোনো শিশু যদি বিপদে পড়ে, নির্যাতনের শিকার হয়, হারিয়ে যায়, বাল্যবিবাহ বা শোষণের ঝুঁকিতে থাকে—
👉 তখনই ডায়াল করুন ১০৯৮ (টোল ফ্রি হেল্পলাইন)।
📞 ১০৯৮ হলো শিশুদের জন্য জরুরি হেল্পলাইন, যা ২৪ ঘণ্টা, সপ্তাহে ৭ দিন বিনামূল্যে সেবা প্রদান করে।
🌀শিশুর নিরাপত্তা ও অধিকার রক্ষায় তাৎক্ষণিক পরামর্শ
🌀 জরুরি উদ্ধার ও সুরক্ষা ব্যবস্থা
🌀 প্রয়োজনীয় সেবা ও রেফারেল
🌀শিশুর প্রতি সহিংসতা ও নির্যাতন প্রতিরোধ
🌀শিশু পাচার রোধে জরুরী সহায়তা
🌀ঝুঁকিপূর্ণ শিশুশ্রম ও শিশুবিবাহ রোধে সহায়তা
🌀শিশুদের আইনি সেবা পেতে সহায়তা
🌀টেলিফোনে তথ্য ও কাউন্সেলিং সেবা
আমাদের একটি ফোন কল হয়তো একটি শিশুর জীবন বদলে দিতে পারে।
শিশুদের পাশে থাকুন, ১০৯৮-এ কল করুন। 💙
#শিশু_সুরক্ষা
08/09/2025
আজ ০৮/০৯/২৫ তারিখে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় মাসিক কেস কনফারেন্স সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় অফিসের সকল স্টাফ,কেস ম্যানেজমেন্টকৃত শিশু, তাদের অভিভাবক এবং একজন জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন। সভায় শিশু সুরক্ষা, সিবিসিপিসি কমিটি, শিশু সহায়তা ফোন ১০৯৮ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়।
08/09/2025
আজ ০৮/০৯/২৫ তারিখে কুলাউড়া উপজেলায় শিশু একাডেমির শিশু, শিক্ষক ও অভিভাবকদের সাথে ১০৯৮ শিশু সহায়তা হেল্পলাইন নিয়ে কথা বলেছি।
শিশু একাডেমি যেমন শিশুদের প্রতিভা ও সৃজনশীলতা বিকাশে কাজ করছে, তেমনি ১০৯৮ নিশ্চিত করছে তাদের সুরক্ষা ও অধিকার।
03/09/2025
আজ ০৩/০৯/২৫ তারিখে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় মাসিক কেস কনফারেন্স সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় অফিসের সকল স্টাফ,কেস ম্যানেজমেন্টকৃত শিশু ও তাদের অভিভাবক উপস্থিত ছিলেন। মিটিংটি অত্যন্ত ফলপ্রসূ ছিলো এবং বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কেস নিয়ে আলোচনা হয়।
18/08/2025
আজ ১৮/০৮/২৫ তারিখে কুলাউড়া রেলওয়ে থানায় গিয়ে শিশু সুরক্ষা, পথশিশু, রেলওয়ে কিশোর গ্যাং এবং রেলওয়ে স্টেশনে অবস্থানরত শিশুদের পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।
আলোচনার পাশাপাশি শিশু সহায়তা হেল্পলাইন ১০৯৮ সম্পর্কে প্রচার করা হয় এবং সংশ্লিষ্টদের এই বিষয়ে আরও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Maulvi Bazar
3230
