Nutritionist Ayesha Khatun Asha

Nutritionist Ayesha Khatun Asha

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Nutritionist Ayesha Khatun Asha, Mirpur, Dhaka, Mirpur.

Clinical Nutritionist & Dietitian

থাইরয়েড/ পিসিওএস/ ডায়াবেটিস/ হৃদরোগ/ ওজন হ্রাস বা বৃদ্ধি/ উচ্চ রক্তচাপ/ হাইপারলিপিডিমিয়া- যেকোনো স্বাস্থ্য সমস্যায় যোগাযোগ করুন।

For appoinment inbox here / ☎️ 01776121009 /
✉️ [email protected]

01/05/2026

কেক খেতে ভালোবাসেন, কিন্তু ক্যালোরি নিয়ে দুশ্চিন্তা করছেন? তাহলে এই পোস্টটি আপনার জন্য।
এক স্লাইস কেক = আসলে কতটা?
“এক স্লাইস” সবার কাছে এক রকম না। সাধারণভাবে ১ স্লাইস কেক ≈ ৭০–১০০ গ্রাম ধরা হয়। কিন্তু কেউ মোটা স্লাইস খায়, কেউ পাতলা তাই ক্যালোরিও ভিন্ন হয়।

ক্যালোরি কত থাকে? (গড় হিসাব)

* প্লেইন স্পঞ্জ কেক (১ স্লাইস): প্রায় ২০০–২৫০ ক্যালোরি
* চকলেট কেক (ক্রিম ছাড়া): প্রায় ২৫০–৩৫০ ক্যালোরি
* হুইপিং ক্রিমসহ কেক: ৩৫০–৫০০+ ক্যালোরি

অর্থাৎ, কেকের বড় ক্যালোরির অংশ আসে হুইপিং ক্রিম, বাটার, চিনি থেকে।

-কেন হুইপিং ক্রিম এড়িয়ে চলা ভালো?
হুইপিং ক্রিমে থাকে উচ্চ পরিমাণ স্যাচুরেটেড ফ্যাট ও চিনি, যা দ্রুত ক্যালোরি বাড়ায় এবং রক্তে গ্লুকোজ স্পাইকও বেশি করে।

-রিসার্চ কী বলে?

* উচ্চ চিনি ও রিফাইন্ড কার্ব (যেমন কেক) দ্রুত রক্তে গ্লুকোজ বাড়ায় এটা postprandial glucose spike নামে পরিচিত।
* কিছু গবেষণায় (যেমন Journal of Functional Foods, Diabetes Care) দেখা গেছে, খাবারের আগে ভিনেগার (acetic acid) গ্রহণ করলে ইনসুলিন সেনসিটিভিটি বাড়তে পারে এবং গ্লুকোজ স্পাইক কিছুটা কমাতে সাহায্য করে।

-তাহলে স্মার্ট টিপস কী?

* কেক খাবেন?
→ হুইপিং ক্রিম বাদ দিন
→ ছোট/পাতলা স্লাইস নিন
* খাওয়ার আগে
→ ১ গ্লাস পানিতে ১ চা চামচ ভিনেগার মিশিয়ে খেতে পারেন (যদি গ্যাস্ট্রিক বা অন্য সমস্যা না থাকে)
→ এতে গ্লুকোজ স্পাইক কিছুটা কম হতে পারে

কিন্তু মনে রাখবেন,এগুলো “টিপস”, ম্যাজিক না। নিয়মিত বেশি কেক খেলে ওজন, ডায়াবেটিস, লিপিড প্রোফাইল
সবকিছুতেই প্রভাব পড়ে।

লাইফস্টাইল ব্যালান্সই আসল চাবিকাঠি।
আপনি কীভাবে আপনার ডেইলি লাইফে মিষ্টি, ফাস্ট ফুড, আর হেলদি খাবারের মধ্যে ব্যালান্স রাখবেন সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

আপনার যদি পার্সোনালাইজড ডায়েট প্ল্যান, ওজন কমানো/বাড়ানো, ডায়াবেটিস, PCOS, থাইরয়েড বা অন্য কোনো কন্ডিশনের জন্য গাইডলাইন দরকার হয়, তাহলে অবশ্যই একজন পেশাদার ডায়েটিশিয়ানের পরামর্শ নিন।

আমি কনসাল্টেশন দিচ্ছি! আপনার প্রয়োজন অনুযায়ী কাস্টমাইজড ডায়েট প্ল্যান পেতে ইনবক্স করতে পারেন।

প্রতি নিয়ত আপনাদের প্রশ্নের উত্তর দেই , আজকে আপনাদের কাছে আমার প্রশ্ন:
-আপনারা আর কী জানতে চান? কমেন্টে জানান — আমি সেটির উপর আগামী পোস্ট নিয়ে হাজির হব।

আয়শা খাতুন আশা
বিএসসি ও এমএসসি(চলমান), খাদ্য ও পুষ্টি বিজ্ঞান, ঢাকা বিশ্ববিদ্যালয়।
ইন্টার্নশিপ, আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, ধানমন্ডি।
পিজিটি ( সিএনডি)- অন প্রগ্রেস, বারডেম, শাহবাগ।
জিম এক্সারসাইজ প্র্যাকটিশনার (২.৫+ বছরের অভিজ্ঞতা)।
পুষ্টিবিদ, আমেরিকান ন্যাচারাল ওয়েলনেস কেয়ার,মহাখালী।

30/04/2026

প্রশ্ন ভীষন গুরুত্বপূর্ণ। অনেকেই ভাবেন ব্যয়াম শুধু ওজন কমাতে করা হয়, ব্যয়াম আসলে সকল শারীরিক পরিস্থিতিতেই করা জরুরি।
Opurno Neel Sharmeen অসংখ্য ধন্যবাদ এত ভালো প্রশ্ন আমাদের সামনে তুলে ধরার জন্য।

ওজন বাড়ানোর জন্য exercise খুবই important, শুধু বেশি খেলে healthy weight gain হয় না।আসলে weight gain দুই ধরনের হয়:

1. শুধু fat বাড়া (unhealthy)
2. muscle + healthy weight gain (best)

আর এই healthy weight gain করার একমাত্র উপায় হলো strength training (জিম এক্সারসাইজ)-
প্রশ্ন আসে, কী ধরনের এক্সারসাইজ করবেন?
Weight gain এর জন্য focus থাকবে strength training / resistance training এ:

* Squat
* Lunges
* Push-up
* Deadlift
* Dumbbell / barbell exercise

✔ সপ্তাহে ৩–৪ দিন করলেই যথেষ্ট
✔ প্রতিদিন ৩০–৪৫ মিনিট

চলুন জানি, Science কি বলে?

✔ একটি বড় meta-analysis (research review)–এ দেখা গেছে,
নারীদের উপর resistance training করলে—

* muscle strength অনেক বেড়ে যায়
* muscle size (hypertrophy) বাড়ে (medium effect)

মানে এতটুক পরিষ্কার যে,
মেয়েরাও exercise করলে muscle gain করতে পারে এবং ওজন বাড়াতে পারে।

✔ আরেক গবেষণা থেকে জানা যায়—
training frequency (কতদিন করছেন) এবং volume (কতটা করছেন) muscle growth–এ বড় role play করে। তাই উল্টাপালটা exercise না, নিয়ম মেনে করতে হবে।

✔ নতুন study অনুযায়ী:
সপ্তাহে মাত্র ২ দিন ৩০ মিনিট weight training করলেও muscle grow করতে পারে।মানে gym না গেলেও, home workout দিয়েও শুরু করা সম্ভব। এক্ষেত্রে আপনি ০.৫/১/২/৩/৪… লিটারের পানির বোতলে পানি ভরে,সেটিকে ডাম্বেল রূপে ব্যবহার করতে পারবেন।

এখন আসি,শুধু exercise না — diet-ও equally important!

Research বলছে, resistance training + proper protein intake = best muscle gain

✔ তাই খেতে হবে:

* ডিম
* মাছ / মাংস
* দুধ / দই
* ডাল
* ভাত + balanced meal

একটু লক্ষ্য করলে বুঝবেন,কেন exercise ছাড়া weight gain ঠিক না?

শুধু খেলে:
* fat বাড়ে
* পেট বের হয়
* hormonal problem হতে পারে

✔ exercise করলে:

* muscle বাড়ে
* body shape সুন্দর হয়
* metabolism improve হয়
* strength বাড়ে

মেয়েদের জন্য একটা important কথা বলব, অনেকে ভাবেন
“জিম করলে মেয়েরা bulky (জিম বডি যাকে বলে) হয়ে যাবে”
এটা কিন্তু ভুল ধারণা। Research বলছে,
মেয়েরা relative ভাবে পুরুষদের মতোই muscle gain করতে পারে,
কিন্তু naturally bulky হয় না ।

সর্বশেষে বলি, যদি healthy weight gain চাইলে মনে রাখবেন,
✔ Strength training + Proper diet
✔ Consistency সবচেয়ে important

আয়শা খাতুন আশা
বিএসসি ও এমএসসি(চলমান), খাদ্য ও পুষ্টি বিজ্ঞান, ঢাকা বিশ্ববিদ্যালয়।
ইন্টার্নশিপ, আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, ধানমন্ডি।
পিজিটি ( সিএনডি)- অন প্রগ্রেস, বারডেম, শাহবাগ।
জিম এক্সারসাইজ প্র্যাকটিশনার (২.৫+ বছরের অভিজ্ঞতা)।
পুষ্টিবিদ, আমেরিকান ন্যাচারাল ওয়েলনেস কেয়ার,মহাখালী।

‘এক প্লেট চটপটিতে ৭ কোটি জীবাণু’, ফুচকা-ভেলপুরি খাওয়ার ব্যাপারে সতর্ক করলেন পুষ্টিবিদ 29/04/2026

Do read my recent article, hopefully this will help our nation

‘এক প্লেট চটপটিতে ৭ কোটি জীবাণু’, ফুচকা-ভেলপুরি খাওয়ার ব্যাপারে সতর্ক করলেন পুষ্টিবিদ সম্প্রতি চ্যানেল 24 ‘এক প্লেট চটপটি, পেটে ঢুকছে ৭ কোটি মলমূত্রের জীবাণু!’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশ করে। এতে বল.....

29/04/2026

যেসব ২৩টি সাপ্লিমেন্ট কার্যকর বলে ধরা হয় (Bangla Translation)

১. ভিটামিন D
ইমিউন সাপোর্টের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ। এটি autoimmune disease, cancer ও AIDS–এ সহায়ক হতে পারে। এছাড়া—
• ডিপ্রেশন
• গ্লুকোমা
• কোমরের নিচের ব্যথা
• হিপ জয়েন্টের ব্যথা
• গভীর হাড়ের ব্যথা
• টিউমার
• চুল পড়া
• ডার্মাটাইটিস

২. ম্যাগনেসিয়াম গ্লাইসিনেট
উপকারী—
• রক্তে শর্করা নিয়ন্ত্রণ
• মাইগ্রেন
• ঘুম উন্নত করা
• রক্ত জমাট বাঁধা প্রতিরোধ
• রক্তচাপ নিয়ন্ত্রণ
• মাংসপেশির ক্র্যাম্প কমানো
• হার্টের অনিয়মিত বিট (arrhythmia) কমানো
• এনার্জি বাড়ানো
• কিডনিতে পাথর প্রতিরোধ

৩. বিটেইন হাইড্রোক্লোরাইড
অম্বল ও বদহজমে সাহায্য করে। এটি পাকস্থলীর অ্যাসিড বাড়িয়ে হজম প্রক্রিয়া উন্নত করে।

৪. জিঙ্ক কারনোসিন
আলসারের জন্য উপকারী এবং গ্যাস্ট্রাইটিস কমাতে সাহায্য করে।

৫. সেলেনিয়াম
AIDS ও Hashimoto’s রোগীদের জন্য উপকারী হতে পারে।

৬. ভিটামিন B1
নার্ভ টেনশন, দুশ্চিন্তা, স্ট্রেস, উদ্বেগ এবং restless legs syndrome–এ উপকারী।

৭. বেনফোটিয়ামিন
ভিটামিন B1–এর fat-soluble রূপ, যা peripheral nerve সমস্যায় সহায়ক।

৮. ক্যালসিয়াম ল্যাকটেট
দীর্ঘস্থায়ী কাশি কমাতে সহায়ক হতে পারে।

৯. আয়রন
লো ব্লাড প্রেসার ও এনার্জির জন্য উপকারী। তবে সাপ্লিমেন্টের চেয়ে খাবার থেকে আয়রন নেওয়া ভালো।

১০. পটাশিয়াম
অত্যন্ত প্রয়োজনীয়, বিশেষ করে যারা লবণে সংবেদনশীল। প্রতিদিন প্রায় ৪৭০০ mg প্রয়োজন।

১১. কোএনজাইম Q10
যারা statin ওষুধ খান তাদের জন্য গুরুত্বপূর্ণ।

১২. টোকোট্রিয়েনলস (Vitamin E–এর শক্তিশালী রূপ)
Fibrosis, বুকের ব্যথা, বন্ধ্যাত্ব ও ধমনী সুস্থ রাখতে সাহায্য করে।

১৩. TUDCA
এক ধরনের bile salt, যা স্নায়বিক সমস্যাতেও সহায়ক হতে পারে।

১৪. আয়োডিন
Fibrocystic breast–এ সাহায্য করে এবং অতিরিক্ত estrogen নিয়ন্ত্রণ করে।

১৫. ভিটামিন C
কোলাজেন তৈরি ও মাড়ি থেকে রক্ত পড়া কমাতে উপকারী।

১৬. প্রোবায়োটিকস
খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা বেশি diet soda খান।

১৭. বায়োটিন
চুল, নখ ও ত্বকের জন্য উপকারী।

১৮. ম্যাঙ্গানিজ
Tourette’s syndrome ও tic–এ সহায়ক হতে পারে।

১৯. NAC (N-acetyl cysteine)
লিভার সাপোর্ট করে এবং টক্সিন বের করতে সাহায্য করে।

২০. ম্যাস্টিক গাম
গ্যাস্ট্রাইটিস কমাতে সাহায্য করে।

২১. মেলাটোনিন
ঘুম ভালো করতে সহায়ক।

২২. নিয়াসিন (Vitamin B3)
কোলেস্টেরল সংক্রান্ত সমস্যায় উপকারী।

২৩. লবঙ্গ তেল
দাঁত বা মাড়ির ব্যথায় উপকারী।

📌 গুরুত্বপূর্ণ সতর্কতা:
এই তালিকাটি তথ্যভিত্তিক অনুবাদ। সব সাপ্লিমেন্ট সবার জন্য প্রয়োজনীয় নয়। কোনো সাপ্লিমেন্ট নেওয়ার আগে অবশ্যই ডাক্তার বা পুষ্টিবিদের পরামর্শ নেওয়া উচিত, বিশেষ করে যদি আপনার কোনো রোগ, ওষুধ চলমান বা বিশেষ শারীরিক অবস্থা থাকে।

26/04/2026

নারীদের জন্য ব্যায়াম কতবার করা উচিত — এটা “একটা নির্দিষ্ট সংখ্যা” না, বরং বয়স, শরীরের অবস্থা, হরমোন, মাংসপেশি ও হৃদ্‌স্বাস্থ্যের উপর নির্ভর করে। তবে গবেষণা ও World Health Organization–এর গাইডলাইন অনুযায়ী কিছু স্ট্যান্ডার্ড আছে, যেগুলো ফলো করলে সবচেয়ে ভালো ফল পাওয়া যায়।

নিচে বয়স অনুযায়ী পরিষ্কারভাবে ব্যাখ্যা করছি—
বয়স অনুযায়ী নারীদের ব্যায়াম গাইডলাইন
-১৮–৩০ বছর (যুব বয়স)

✔ সপ্তাহে ৪–৫ দিন ব্যায়াম
✔ প্রতিদিন ৩০–৬০ মিনিট
কী ধরনের ব্যায়াম?

* কার্ডিও (দৌড়, জাম্প, নাচ)
* Strength training (ওয়েট, বডিওয়েট)
* কোর এক্সারসাইজ

কেন দরকার?

* এই বয়সে মাংসপেশি ও হাড় দ্রুত গড়ে ওঠে
* ভবিষ্যতের metabolism সেট হয়

গবেষণা বলছে: সপ্তাহে অন্তত ১৫০–৩০০ মিনিট moderate exercise দরকার নারীদের।

৩০–৪৫ বছর (হরমোনাল পরিবর্তনের শুরু)

✔ সপ্তাহে ৪ দিন (minimum ৩ দিন হলেও চলবে)
✔ ৩০–৪৫ মিনিট

কী করতে হবে?

* Strength training (অবশ্যই)
* Cardio + mobility
* Yoga / stretching

কেন দরকার?

* এই বয়স থেকে muscle mass ধীরে কমতে শুরু করে
* fat জমা সহজ হয়

সপ্তাহে কমপক্ষে ২ দিন muscle-strengthening exercise করা জরুরি।

৪৫–৬০ বছর (মেনোপজ ফেজ)

✔ সপ্তাহে ৪–৫ দিন হালকা-মাঝারি ব্যায়াম
✔ ৩০–৪০ মিনিট
এসময় কী ফোকাস করবেন?

* Weight training (হালকা হলেও)
* হাঁটা / brisk walking
* Balance training

কেন দরকার?

* estrogen কমে → হাড় দুর্বল হয়
* muscle loss দ্রুত হয়

➡ weight-bearing exercise হাড়কে শক্ত রাখে

৬০+ বছর (সিনিয়র বয়স)

✔ সপ্তাহে ৩–৫ দিন
✔ ২০–৩০ মিনিট (হালকা intensity)

কী করবেন?

* হাঁটা
* হালকা strength training
* balance exercise (fall prevention)

কেন দরকার?

* পড়ে যাওয়ার ঝুঁকি কমানো
* mobility ধরে রাখা

➡ balance + strength exercise fall ও fracture কমায়

শরীরের ভেতরে কী হয়?

-Muscle (মাংসপেশি)

* বয়স বাড়ার সাথে muscle কমে (sarcopenia)
* ব্যায়াম muscle ধরে রাখে ও বাড়ায়
* শক্তিশালী muscle = ভালো metabolism

-Heart (হৃদ্‌যন্ত্র)

* নিয়মিত ব্যায়াম:
* blood circulation বাড়ায়
* heart disease risk কমায়
* BP, cholesterol নিয়ন্ত্রণে রাখে

➡ WHO অনুযায়ী ব্যায়াম NCD (diabetes, heart disease) কমায়

-Cell level (কোষের স্তর)

* exercise mitochondria (energy center) উন্নত করে
* aging slow করে
* inflammation কমায়

-Bone Health (হাড়ের স্বাস্থ্য)

* ব্যায়াম bone density বাড়ায়
* osteoporosis প্রতিরোধ করে
* muscle + bone একসাথে শক্ত হয়

➡ weight-bearing + resistance exercise হাড়কে শক্ত করে।

-নারীদের জন্য ব্যায়ামের প্রধান উপকারিতা

✔ ওজন নিয়ন্ত্রণ
✔ PCOS / hormonal balance
✔ diabetes ও hypertension নিয়ন্ত্রণ
✔ mental health ভালো রাখা
✔ skin glow (blood flow বাড়ে)
✔ energy level বৃদ্ধি
✔ aging slow করা

কতটা করলেই যথেষ্ট?

সপ্তাহে:

* 150–300 মিনিট moderate exercise
অথবা
* 75–150 মিনিট intense exercise + সপ্তাহে ২ দিন strength training

➡ এটাকেই বলা হয় “gold standard” guideline !

শেষ কথা (Practical Advice)

* প্রতিদিন gym করা লাগবে না — consistency বেশি গুরুত্বপূর্ণ
* strength training বাদ দিলে চলবে না (বিশেষ করে নারীদের জন্য)
* বয়স বাড়ার সাথে intensity কমিয়ে smart workout করতে হবে

আয়শা খাতুন আশা
বিএসসি ও এমএসসি(চলমান), খাদ্য ও পুষ্টি বিজ্ঞান, ঢাকা বিশ্ববিদ্যালয়।
ইন্টার্নশিপ, আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, ধানমন্ডি।
পিজিটি ( সিএনডি)- অন প্রগ্রেস, বারডেম, শাহবাগ।
জিম এক্সারসাইজ প্র্যাকটিশনার (২.৫+ বছরের অভিজ্ঞতা)।
পুষ্টিবিদ, আমেরিকান ন্যাচারাল ওয়েলনেস কেয়ার,মহাখালী।

24/04/2026

চুলের গ্রোথ বাড়াতে তেলের থেকেও ভালো কাজ করে ওয়াটার বেসেড সিরাম । সেখানে পেঁয়াজের রস একটি মিরাকেল। যেকোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট জানতে পারেন।

#পুষ্টিবিদ

23/04/2026

তরমুজ শুধু মিষ্টি ফল না, ভেতরে লুকানো পুষ্টির শক্তিশালী উৎস!

গরমে তরমুজ খাওয়াটা শুধু রিফ্রেশমেন্ট না, এটি শরীরকে ভেতর থেকে হাইড্রেট ও পুষ্টি দেয়।

প্রথমেই বলতে হয় এর হাইড্রেশন পাওয়ার (Hydration Rate) নিয়ে-

তরমুজে প্রায় ৯১–৯২% পানি থাকে।
অর্থাৎ, ১০০ গ্রাম তরমুজে প্রায় ৯০ গ্রামের বেশি পানি!

গবেষণায় দেখা গেছে, পানি-সমৃদ্ধ ফল (যেমন তরমুজ) শরীরের fluid balance ঠিক রাখতে সাহায্য করে এবং গরমে dehydration কমায়।

তরমুজের ভিটামিন ও মিনারেলস (প্রতি ১০০ গ্রাম) পরিমাণ-

Vitamin C ~ 8 mg
ইমিউনিটি বাড়ায়, স্কিনের জন্য ভালো।

Vitamin A (beta-carotene থেকে) ~ 28 µg
চোখ ও ত্বকের জন্য গুরুত্বপূর্ণ।

Potassium ~ 112 mg
Electrolyte balance ও muscle function ঠিক রাখে।

Magnesium ~ 10 mg
Nerve ও muscle relaxation-এ সাহায্য করে।

Vitamin B6 ~ 0.05 mg
Metabolism ও brain function-এর জন্য প্রয়োজন।

বিশেষ উপাদান (Bioactive Compounds)-

Lycopene!
শক্তিশালী antioxidant — heart health ও skin protection-এ সাহায্য করে
অনেক ক্ষেত্রে তরমুজে টমেটোর থেকেও বেশি lycopene থাকতে পারে।

Citrulline!
একটি amino acid — blood circulation উন্নত করে এবং exercise performance-এ সাহায্য করতে পারে।

গরমে কেন তরমুজ খাওয়া উচিত?!

* দ্রুত hydration দেয়
* heat exhaustion কমাতে সাহায্য করে
* low calorie, তাই weight loss-friendly
* হালকা ও সহজপাচ্য

কিছু সতর্কতা

* ডায়াবেটিস থাকলে portion control জরুরি!!
* অতিরিক্ত খেলে bloating হতে পারে!!

তরমুজ শুধু সাধারণ ফল না, এটি এক ধরনের natural hydration support এবং antioxidant-rich summer fruit, যা শরীরকে ঠান্ডা রাখার পাশাপাশি ভেতর থেকে পুষ্টি দেয়। তাই এই গরমে, বাড়ি ফিরে তরমুজ খান!

আয়শা খাতুন আশা
বিএসসি ও এমএসসি(চলমান), খাদ্য ও পুষ্টি বিজ্ঞান, ঢাকা বিশ্ববিদ্যালয়।
ইন্টার্নশিপ, আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, ধানমন্ডি।
পিজিটি ( সিএনডি)- অন প্রগ্রেস, বারডেম, শাহবাগ।
পুষ্টিবিদ, আমেরিকান ন্যাচারাল ওয়েলনেস কেয়ার,মহাখালী।

22/04/2026

বাঙ্গি 🍈 — নাম শুনলেই অনেকের মুখ ভার!
“এইটা আবার কে খায়?” — especially আমাদের Bangladesh-এর মুসলিম পরিবারগুলোতে এটা নিয়ে একটু “boring fruit” vibe আছে। কিন্তু সত্যিটা কি জানেন? এই সাদামাটা বাঙ্গির ভিতরেই লুকিয়ে আছে গরমের সেরা সলিউশন!

🍈 বাঙ্গি এত underrated কেন?

আমরা গ্রীষ্মে চকলেট, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস খুঁজতে ব্যস্ত…
আর প্রকৃতি একদম ফ্রি-তে দিয়ে দিচ্ছে এমন একটা ফল — যা শরীর ঠান্ডা রাখে, পানি পূরণ করে, আর ভেতর থেকে গ্লো আনে ।

চলুন এখন বলি,গরমে বাঙ্গি কেন MUST?

✔️ ৯০%+ পানি — শরীরকে ডিহাইড্রেশন থেকে বাঁচায়
✔️ ইলেক্ট্রোলাইট ব্যালান্স করে — মাথা ঘোরা, দুর্বলতা কমায়
✔️ হিট স্ট্রোক রিস্ক কমায় — এই ভয়ানক গরমে lifesaver!

বাঙ্গির আসল উপকারিতা-

১। ত্বকের জন্য
ভেতর থেকে হাইড্রেশন দিয়ে স্কিন করে নরম, ফ্রেশ আর গ্লোয়িং

২। ওজন কমাতে সাহায্য করে
কম ক্যালরি + বেশি পানি = পেট ভরা, কিন্তু ওজন বাড়ে না

৩। ডাইজেশন ভালো করে
গাটকে কুল রাখে, কোষ্ঠকাঠিন্য কমায়

৪। হেয়ার হেলথ
ভিটামিন A & C → চুল পড়ে যাওয়া কমাতে সাহায্য করে

তাহলে মানুষ খেতে চায় না কেন?

কারণ —
👉 স্বাদটা “মাইল্ড”
👉 হাইপ নেই
👉 ছোটবেলা থেকে অভ্যাস নেই

কিন্তু believe me, সব healthy জিনিস first bite-এ amazing লাগে না!

কিভাবে tasty করে খাবে?

✔️ ঠান্ডা করে ফ্রিজে রেখে
✔️ একটু লেবু + লবণ দিয়ে
✔️ স্মুদি বানিয়ে
✔️ সালাদে mix করে

🚫 কারা একটু সাবধানে খাবেন?

⚠️ ডায়াবেটিস থাকলে পরিমাণ দেখে
⚠️ অতিরিক্ত খেলে পেট খারাপ হতে পারে
⚠️ একদম খালি পেটে বেশি না

বাঙ্গি boring না… আমরা ওকে সুযোগ দিই না ।
এই গরমে expensive drinks না, simple বাঙ্গিই হতে পারে আপনার দেহের বন্ধু!

আয়শা খাতুন আশা
বিএসসি ও এমএসসি(চলমান), খাদ্য ও পুষ্টি বিজ্ঞান, ঢাকা বিশ্ববিদ্যালয়।
ইন্টার্নশিপ, আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, ধানমন্ডি।
পিজিটি ( সিএনডি)- অন প্রগ্রেস, বারডেম, শাহবাগ।
পুষ্টিবিদ, আমেরিকান ন্যাচারাল ওয়েলনেস কেয়ার,মহাখালী।

21/04/2026
20/04/2026

লবঙ্গ ভেজানো পানি গ্রহণ করুন এই গরমে। প্রতিদিনের ছোট অভ্যাস, বড় উপকার!

আপনি কি জানেন, মাত্র ৪টা লবঙ্গ আধা লিটার পানিতে ২–৩ ঘণ্টা ভিজিয়ে রেখে সেই পানি পান করলে শরীরের অনেক উপকার হয়?

কিভাবে বানাবেন:
আধা লিটার পানিতে ৪টি লবঙ্গ দিয়ে ২–৩ ঘণ্টা ভিজিয়ে রাখুন। এরপর সেই পানি ছেঁকে বা সরাসরি পান করুন (সকালে খালি পেটে হলে বেশি ভালো)।

কেন খাবেন?
উপকারিতা:

✔️ হজম শক্তি বাড়ায় – লবঙ্গ গাট হেলথ ভালো রাখে, গ্যাস, ফাঁপা ভাব কমায়।
✔️ ডিটক্সিফিকেশন – শরীরের টক্সিন বের করতে সাহায্য করে।
✔️ ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে – মেটাবলিজম একটু বুস্ট করে।
✔️ স্কিন গ্লো বাড়ায় – ব্রণ কমাতে ও ত্বক পরিষ্কার রাখতে সাহায্য করে।
✔️ চুলের জন্য ভালো – রক্ত সঞ্চালন বাড়িয়ে চুলের স্বাস্থ্য উন্নত করে।
✔️ ইমিউনিটি বাড়ায় – অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর।

গরমে কেন বিশেষ উপকারী?
গরমকালে আমাদের শরীরে হজম সমস্যা, ডিহাইড্রেশন, স্কিন ইস্যু বেশি হয়। লবঙ্গ পানি—
🌿 গাট ঠান্ডা রাখে
🌿 অ্যাসিডিটি কমায়
🌿 শরীরকে হালকা ও ফ্রেশ রাখে
🌿 স্কিন ব্রেকআউট কমাতে সাহায্য করে

যাদের জন্য সতর্কতা:
❌ যাদের লো ব্লাড প্রেসার আছে
❌ গ্যাস্ট্রিক আলসার বা অতিরিক্ত অ্যাসিডিটির সমস্যা থাকলে
❌ প্রেগন্যান্ট বা ব্রেস্টফিডিং মা (ডাক্তারের পরামর্শ ছাড়া নয়)
❌ ছোট বাচ্চাদের নিয়মিত না দেওয়াই ভালো

মনে রাখবেন:
সবকিছুই পরিমিত ভালো। প্রতিদিন ১ গ্লাস যথেষ্ট—অতিরিক্ত খেলে উল্টো সমস্যা হতে পারে।

ছোট একটা হেলদি হ্যাবিট আপনার গাট, স্কিন, চুল আর পুরো শরীরের জন্য বড় চেঞ্জ আনতে পারে!

আয়শা খাতুন আশা
বিএসসি ও এমএসসি(চলমান), খাদ্য ও পুষ্টি বিজ্ঞান, ঢাকা বিশ্ববিদ্যালয়।
ইন্টার্নশিপ, আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, ধানমন্ডি।
পিজিটি ( সিএনডি)- অন প্রগ্রেস, বারডেম, শাহবাগ।
পুষ্টিবিদ, আমেরিকান ন্যাচারাল ওয়েলনেস কেয়ার,মহাখালী।

Want your business to be the top-listed Beauty Salon in Mirpur?
Click here to claim your Sponsored Listing.

Website

Address

Mirpur, Dhaka
Mirpur
1216