Warm and Whimsy

Warm and Whimsy

Share

Bringing warmth, whimsy, and charm to every aspect of life!

12/01/2026

আজকাল সোশ্যাল মিডিয়াতে “posh”, “aesthetic”, “cool” হোম ডেকোরেশনের নামে যেসব জিনিস ভাইরাল হচ্ছে,
তার অনেকগুলোই আসলে দেখতে সুন্দর, কাজে কম।

যেমন:
• অতিরিক্ত শো-পিস, যেগুলো শুধু ধুলো ধরে
• ডেকোরেটিভ ট্রে, যেগুলোতে কিছু রাখাই হয় না
• ফেক প্ল্যান্ট, যেগুলো ঘর ভরিয়ে রাখে কিন্তু কোনো কাজের না
• সেন্টেড ক্যান্ডেল, দুই দিন জ্বলে তারপর পড়ে থাকে
• ওয়াল ফ্রেম বা কোটেশন বোর্ড, কিছুদিন পর চোখেই পড়ে না
• ডেকোরেটিভ কুশন, যেগুলোতে বসাই যায় না

এসব জিনিস রিল বা ছবিতে সুন্দর লাগে, কিন্তু কয়েক মাস পর স্টোররুমে যায়, আলমারির নিচে ঢুকে পড়ে, বা জায়গা দখল করে বিরক্তি তৈরি করে।

একটা ভালো ঘর মানে সব ট্রেন্ড ফলো করা না। ভালো ঘর মানে যেটা ব্যবহার হয়, যেটা পরিষ্কার করা সহজ যেটা ঘরকে হালকা রাখে।

কম জিনিস, কিন্তু দরকারি জিনিস এইটাই আসল আরাম, এইটাই smart living।

10/01/2026

Ayesha Priya, Subrina Eva Romna niye jaba kobe abar?

Photos from Warm and Whimsy's post 27/12/2025

রোদ যে আমার কি ভাল্লাগে!!
রোদ না উঠলে সেইদিন আমার মনমরা লাগে।
তো বাসার যেই সাইডে রোদ তার সামনাসামনি অন্য ফ্লাট হওয়াতে, জানালা খুললে খুব ই Uneasy লাগত। বাসার মধ্যের সবকিছু অন্য বাসা থেকে দেখা যায়। এটা খুব ই Weird না?
অনেক খুজে এই জানালার অন্য curtain এর সাথে ম্যাচ করে, এই নেট curtain নিয়েছি Dark Leaf পেইজ থেকে।
কোয়ালিটি আর সৌন্দর্য তে ১০/১০, আর যে কাজের জন্য এটা নিয়েছি, মানে যাতে অন্য ফ্লাট থেকে কিছু না দেখা যায়, আবার রোদ টাও রুমে ঢুকে, সেই কাজে ১০০/১০🤗

25/12/2025

শীতের পিঠা🫶
Cafe eat & meet

16/12/2025

আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।
সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা।🇧🇩🇧🇩🇧🇩

Photos from Warm and Whimsy's post 13/12/2025

গতকাল ছিল আমার ২৬তম জন্মদিন। এই জন্মদিনে এসে আমার উপলব্ধি হচ্ছে আমার হায়াত থেকে ১ বছর চলে গেল। এই উপলব্ধি টা আগের কোনো জন্মদিনে হয়নি।
অনেক আগে থেকে ই চাচ্ছি জন্মদিন পালন না করতে, কারন এটা উদযাপন করার মত বিশেষ দিবস না।
তবু এইদিনে আমাকে মনে করে যারা উইশ করেছে তাদের কাছে অনেক কৃতজ্ঞতা।

ভেবেছিলাম কোনো কেক কাটবোনা, যেহেতু উদযাপন করার ইচ্ছা ছিলনা, তবুও জামাই কেক নিয়ে এসেছে দেখে খুশি খুশি ই লেগেছে🤐
যাই হোক, পরিবারের সবার ভালোবাসায়, আশেপাশের সবার দোয়া নিয়ে, সুস্থ শরীরে বেচে আছি, তাতে ই আলহামদুলিল্লাহ।
বেচে থাকার বাকি দিনগুলো আল্লাহ যেন সুস্থ শরীরে, সম্মানের সাথে রাখেন, সেই দুয়া করি।

তবে Tasty Treat এর হাতের লেখা আমার হাতের লেখার চেয়ে ও খারাপ🤐
🌜Moni কে মনে হচ্ছে লিখেছে Lmoni/Cmoni🤦‍♀️
কেক মজার ছিল, সেটাই শান্ত্বনা।

12/12/2025

আবার সেই বাগানবিলাসের সুন্দর দিন চলে এসেছে🥰

09/12/2025

Met after so long, felt like yesterday
Beautiful Bedsheet Collection at পাঁচমিশালি

09/12/2025

আমি আগে যত কামরাঙ্গা খেয়েছি, সবসময় টক পেতাম, তাই ভেবেছি কামরাঙ্গা টক ই হয়। কিন্তু এটা এত মিষ্টি খেতে, আর এত মজা মাশা'আল্লাহ। 🫶

কামরাঙ্গায় আছে:

ভিটামিন C - রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ঠান্ডা-কাশি কমাতে সাহায্য করে।

লো ক্যালোরি - ওজন নিয়ন্ত্রণে রাখতে চাইলে খুব ভালো ফল।

ফাইবার - হজম ভালো রাখে, কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে।

অ্যান্টিঅক্সিডেন্টসমৃদ্ধ - ত্বকের জন্য ভালো, প্রদাহ কমাতে সাহায্য করে।

পটাশিয়াম - রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে।

ত্বক উজ্জ্বল রাখতে সহায়ক - ভিটামিন C ও অ্যান্টিঅক্সিডেন্টের কারণে ত্বকে গ্লো আনে।

⚠️ সতর্কতা

যাদের কিডনি সমস্যা আছে, তারা কামরাঙ্গা খাওয়া উচিত না, এতে থাকা neurotoxin কিডনি রোগীদের জন্য ক্ষতিকর হতে পারে।

06/12/2025

শীতের দিন আমার খুব একটা পছন্দ না। সকালে ঘুম থেকে উঠতে ই সর্দি, হাচি লেগে থাকে। আমার এলার্জির wedding season হচ্ছে এই শীতকাল।
আবার দিন টা থাকে ছোট, কাজ করে সময়ে কুলানো যায় না। আমার গরমের দিনে কড়া রোদে আকাশ যে নীল হয়ে থাকে, আর সেই আকাশে মেঘ গুলো ভেসে বেড়ায়, সেই আকাশ টা পছন্দ। শীতের আকাশের মেঘলা ভাব দেখলে আমার মন খারাপ লাগে।

এতসব অপছন্দের মধ্যে শীতের দিনের এই রোদ পোহানো টা আমার ভীষণ পছন্দ, মনে হয় "low heat এ বিরিয়ানি দমে বসানোর মত" 🤐,
কি মিষ্টি কড়া রোদ, অথচ শরীর পুড়ে যাচ্ছে মনে হচ্ছেনা।
আবার শীতকালে মজার মজার পিঠা খাওয়া যায়। কতরকম সব সবজি🫶 মাশা'আল্লাহ।
সব সিজনের ই ভালো খারাপ থাকে, তবে গরমের দিনে মনে হয় আমি বেশি active, আর শীতে একটু নেতিয়ে যাই ওয়েদার এর সাথে সাথে। 🤐🤐🤐

আপনাদের কার কোন season পছন্দ??

Want your business to be the top-listed Beauty Salon in Mirpur?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address

Mirpur