Rs shuvo

Rs shuvo

Share

give information to the people.

23/06/2023

মানুষের চরিত্র আর বাবার পেশা নিয়ে যারা খোঁচা দেয়,তারা একেক জন ছোট লোক।

30/06/2022

♦️জিলহজ্ব মাসের প্রথম ১০ দিন গুরুত্বপূর্ণ হওয়ার ৭টি কারণঃ

০১. আল্লাহ তায়ালা কুরআনুল কারীমে এই ১০টি দিনের ক্বসম করেছেন। (সূরা ফজরঃ১-৩)

০২. এই ১০ দিনের নেক আমল আল্লাহর রাস্তায় জিহাদের চাইতেও উত্তম। (তিরমিজী,আবু দাঊদ)

০৩. এই দশকে ইসলামের মৌলিক ইবাদাতসমূহের সম্মিলন ঘটেছে।

০৪. এই দশকে আল্লাহ তায়ালা বান্দাদের জন্য যিকিরের ব্যবস্থা করেছেন। (সূরা হজ্বঃ ২৮)

০৫. এই দশকে বছরের শ্রেষ্ঠ দিন আরাফা দিবস রয়েছে।

০৬. এই দশকে হজ্ব পালিত হয়।

০৭. এই দশকে কুরবানীর মতো গুরুত্বপূর্ণ ইবাদাত পালিত হয়।

♦️জিলহজ্ব মাসের প্রথম দশ দিনের ১০টি আমলঃ

০১. কুরবানী করতে ইচ্ছুকগণ জিলহজ্ব এর চাঁদ দেখার পর থেকে ঈদুল আযহার দিন পর্যন্ত হাত-পায়ের নখ,চুল-দাড়ি ও শরীরের অবাঞ্চিত অংশের লোম কাটবেন না। (যারা কুরবানী করবেন না তারাও সাওয়াবের নিয়তে আমলটি করতে পারেন)।

০২. জিলহজ্ব মাসের ১ থেকে ৯ তারিখ পর্যন্ত নফল সিয়াম পালনের চেষ্টা করা।

০৩. আরাফা দিবসের রোজা রাখা। (এটি ২ বছরের গুণাহের জন্য কাফফারা)।

০৪. বেশী বেশী আল্লাহর জিকির করা।

০৫. ফরজ ও মৌলিক ইবাদাতের পাশাপাশি নফল ইবাদাতের প্রতি যত্নবান হওয়া।

০৬. বেশী বেশী তাকবীর,তাহলীল ও তাহমীদ পাঠ করা।

০৭. হজ্ব ও ওমরা করা।

০৮. জিলহজ্ব মাসের ৯ তারিখ ফজরের নামাজ থেকে ১৩ তারিখ আসর পর্যন্ত মোট ২৩ ওয়াক্ত প্রত্যেক ফরজ নামাজের পর তাকবীর পাঠ করা।

০৯. ঈদের দিনের সুন্নাতগুলো পালন করা।

১০. সক্ষম হলে কুরবানী করা।

( আগামীকাল ৩০ জুন সন্ধ্যায় যদি জিলহজ্ব মাসের চাঁদ ওঠে তাহলে আগামীকাল সন্ধ্যা থেকে জিলহজ্ব মাস শুরু হবে।)

Want your business to be the top-listed Beauty Salon in Munshiganj?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address

Sreenagar
Munshiganj