RMP

RMP

Share

RMP – A voluntary non-political social organization committed to peace, education, sustainable community development.

20/03/2026

🌙✨ ঈদের শুভেচ্ছা ✨🌙

আত্মশুদ্ধি, ত্যাগ আর ভালোবাসার এক মহিমান্বিত শিক্ষা নিয়ে আবারও আমাদের মাঝে এসেছে পবিত্র ঈদ।

এই আনন্দঘন মুহূর্তে RMP (Rational Movement for Peace) পরিবারের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক ঈদ মোবারক।

ঈদ শুধু আনন্দের নয়, এটি ভাগাভাগি করার—
হাসি, ভালোবাসা আর মানবতার স্পর্শ ছড়িয়ে দেওয়ার এক অনন্য সুযোগ।

আসুন, আমরা একসাথে প্রতিজ্ঞাবদ্ধ হই—
অসহায়ের পাশে দাঁড়াতে,
সমাজকে আরও সুন্দর ও মানবিক করে গড়ে তুলতে।

11/03/2026

RMP ( Rational Movement For Peace) একটি স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন 🕊️
শান্তি, শিক্ষা এবং টেকসই সমাজ উন্নয়নে নিবেদিত।
আমরা বিশ্বাস করি, সমাজের প্রকৃত শক্তি আসে মানুষকে সচেতন, আত্মনির্ভরশীল করে গড়ে তোলার মাধ্যমে। ছোট ছোট কাজের মধ্যে লুকিয়ে থাকে বড় পরিবর্তন, আর সেই পরিবর্তনই আমাদের লক্ষ্য।

10/03/2026

যাদের নেই,তাদের কিছুই নেই!!🥺💔

28/02/2026

আমরা সবাই ঈদের ছুটিতে বাড়ি ফিরবো, প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করবো। নতুন পোশাক, সুস্বাদু খাবার আর হাসি-খুশিতে ভরে উঠবে আমাদের ঘর।
কিন্তু আমাদের আশেপাশেই এমন অনেক পরিবার আছে, যাদের ঘরে ঈদের দিনও থাকে নীরবতা আর অভাবের দীর্ঘশ্বাস।

আমরা চাই— সেই নীরব ঘরগুলোতেও জ্বলে উঠুক আনন্দের আলো।

আমরা চাই— আমাদের সামান্য ভালোবাসা, সহানুভূতি ও সহযোগিতায় তাদের হাতেও পৌঁছে যাক ঈদের উপহার।

আমাদের মানবিক সংগঠন RMP (Rational Movement for Peace) এর উদ্যোগে এবার ঈদ উপলক্ষে কিছু অসচ্ছল পরিবারের হাতে তুলে দিতে চাই প্রয়োজনীয় খাদ্যসামগ্রী—
চাল, ডাল, তেল, চিনি ও সেমাই।

আসুন, আমরা একসাথে এগিয়ে আসি।
আপনার ছোট্ট সহযোগিতাই হতে পারে একটি পরিবারের হাসিমুখের ঈদ। 🌙✨

বিকাশ : 018-780-95392
নগদ : 01740865133

Photos from RMP's post 25/02/2026

“রমজান শেখায় সংযম, আর শেখায় ভাগ করে নিতে "
“তৃতীয় রমজানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভিক্ষুক, এতিম, দিনমজুর ও রিক্সা চালকসহ খেটে খাওয়া মানুষের সঙ্গে ইফতারের আনন্দ ভাগাভাগি।

আয়োজনে : RMP ( SSHH -62)

Photos from RMP's post 25/02/2026

"মানবতার টানে, ভালোবাসার টেবিলে 🍽️"
আজ শুক্রবার RMP-এর পক্ষ থেকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভিক্ষুক ও এতিম শিশুদের জন্য এক বেলার খাবারের ছোট্ট আয়োজন করা হয়।
আমাদের বিশ্বাস—একটি পেটভরা খাবার শুধু ক্ষুধা মেটায় না, হৃদয়ে জাগায় ভালোবাসা, সম্মান ও মানবিক মূল্যবোধ।

RMP—জনগণের পাশে, ভালো কাজের আশায়।
#মানবতার_পাশে #ভালোবাসার_বাংলাদেশ #বাকৃবি

Photos from RMP's post 25/02/2026

RMP Math Olympiad 2025 – গণিতের আলোয় শিক্ষার পথ উজ্জ্বল! 🧮✨

আজ কুড়িগ্রামের একটি বিদ্যালয়ে RMP-এর আয়োজনে অনুষ্ঠিত হলো Math Olympiad, যেখানে শিক্ষার্থীরা তাদের প্রতিভা ও গণিতের প্রতি ভালোবাসা তুলে ধরেছে।
আমাদের লক্ষ্য – "গ্রামে গ্রামে শিক্ষার জোয়ার" 📚
শুধু পড়াশোনা নয়, ভাবনার জগতে নেতৃত্ব গড়ে তুলুক আমাদের নতুন প্রজন্ম।


#শিক্ষাই_হোক_অস্ত্র

Date : 24 January, 2025

Want your business to be the top-listed Beauty Salon in Mymensingh?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address

Mymensingh
5600