M a y a ツ
Assalamualaikum
কিছু মানুষ নীরবে জ্বলে, অন্ধকারে হারিয়ে যাওয়া আলোর মতো।🕊️❤️🩹
13/04/2026
আমার পহেলা বৈশাখের খাবার 🥺💔
09/04/2026
চাহিদা এমন এক জিনিস,
যার কোনো শেষ নেই।
প্রতি নিয়ত মনে হয়- এই একটা জিনিস পেলেই হয়তো জীবনটা পূর্ণ হয়ে যাবে…
কিন্তু বাস্তবতাটা হলো,
সেটা পাওয়ার পরই আবার নতুন কিছুর অভাব অনুভব হতে শুরু করে।
মানুষ সারাজীবন দৌড়াতে থাকে-
একটা পাওয়া থেকে আরেকটা পাওয়ার দিকে,
কিন্তু কখনো নিজেকে জিজ্ঞেস করে না-
আমি কি সত্যিই তৃপ্ত?
তৃপ্তি আসলে কোনো কিছুর মালিক হওয়ায় নয়,
তৃপ্তি লুকিয়ে আছে-
আপনার কাছে যা আছে, সেটাকে ভালোবাসার মধ্যে।
যেদিন আপনি কমের মধ্যেও শান্তি খুঁজে পাবেন,
সেদিন বুঝবেন-
জীবনকে জিততে হলে সবকিছু পাওয়া লাগে না,
শুধু মনে শান্তি থাকা লাগে।
_______মায়া________
09/04/2026
কোটি কোটি টাকার মালিক গরিব ছেড়া জামা পড়ে এইটাই অক্ষয় কুমারের ফ্যাশন সেন্স 😀😀
আসলে এইসব একমাত্র বলিউডেই সম্ভব see more...
05/04/2026
কথা বলা খুব সহজ।
মুখ দিয়ে অনেক কিছুই বলে ফেলা যায়-
ভালোবাসা, প্রতিশ্রুতি, দায়িত্ব, নৈতিকতা।
কিন্তু বাস্তবতার মাটিতে দাঁড়ালে
সেই কথাগুলোর বেশিরভাগেরই কোনো প্রমাণ মেলে না।
জীবন আসলে কথায় নয়,
জীবন প্রমাণ চায়।
সময় চায়, দায়িত্ব চায়, ত্যাগ চায়।
আর সেখানেই অনেক মানুষ নীরব হয়ে যায়।
কেউ কেউ জীবনের সঠিক মানেটা বুঝতে পারে না,
আর কেউ কেউ বুঝেও বুঝতে চায় না-
কারণ সত্য মেনে নেওয়ার সাহস সবার থাকে না।
তাই কথা নয়, কাজে মানুষকে চিনুন।
কারণ কথার আড়ালে অনেক সময়
শুধু শূন্যতাই লুকিয়ে থাকে।
________মায়া__________
04/04/2026
“একটা শান্ত জীবন চাই।
একেবারে শীতল জলের মতো শান্ত,
যেখানে নেই আকাঙ্ক্ষা,
হতাশা কিংবা ঐশ্বর্য! 🖤
সমাপ্ত। 😅
04/04/2026
এখন আর জীবন নিয়ে পরিকল্পনা করতে মন চায় না, জীবন আমাকে এত ক্লান্তি দিয়েছে,
পরবর্তী নিয়ে ভাবার শক্তি আমার নেই..!
আমি কেবল আকাশের দিকে তাকাই থাকি,
এই বুঝি সব ঠিক হয়ে গেল..!
কিন্তু আমি নিরাশ হই বারংবার কিছুই ঠিক হয় না,
ক্লান্তি যেন শেষ হওয়ার নয়..!🖤
_____মায়া_____
03/04/2026
এখন আমাকে
নিয়ে মানুষ কি বলে, তাতে
আমার কিছু যায় আসে না আমি
মনের শান্তি চাই, শুধু নিজের
জীবনটা উপভোগ করার চেষ্টায়
আছি...।
15/03/2026
“ঈদ মানেই ছিল এক ভিন্ন রকমের আনন্দ, কিন্তু সেটা ছোটবেলা পর্যন্তই সীমাবদ্ধ ছিল। সেসময় ঈদের দিন ছিল একমাত্র দিন, যখন পুরো পরিবার একসাথে থাকত, নতুন জামা পরা, বন্ধুদের সঙ্গে খেলা, আর মিষ্টির গন্ধে ঘর ভরে যেত। সেগুলো ছিল জীবনের সবচেয়ে সুখী মুহূর্ত। তবে বড় হয়ে এসে বুঝতে পারলাম, সেই সরল আনন্দ আর ফিরে পাওয়া যায় না। ঈদের দিনগুলো এখন আর আগের মতো থাকে না। কাজ, দায়িত্ব আর জীবনের নানা দুশ্চিন্তা—এসব সব কিছু মিলে ঈদকে একেবারে অন্যভাবে অনুভব করতে শেখায়।
তবুও, মাঝে মাঝে মনে হয়, ছোটবেলার সেই নির্ভেজাল আনন্দগুলো যদি কিছুটা হলেও ফিরে পেতে পারতাম, তবে হয়তো জীবনের কিছুটা চাপ কমতো। হয়তো ঈদ এখন আর সেভাবে আগের মতো আনন্দ দেয় না, কিন্তু সেই পুরোনো অনুভূতিগুলো কখনো হারাতে চাই না। চেষ্টা করি সেই পুরোনো ঈদটার কিছুটা হলেও অনুভব করতে, যদিও জানি, একদম আগের মতো সব কিছু আর হবে না। কিন্তু তবুও, কিছু কিছু মুহূর্ত ফেরানো যায়।
________মায়া_________
13/03/2026
বড় হয়ে ওঠা যেন
জীবনের এক অবিচ্ছেদ্য কষ্টের নাম।
অগাধ আত্মসম্মান বোধের দেয়ালে জমতে থাকে নীরব, আর্তনাথ ,
যা ক্রমশ ভারি হয়ে থাকে।
বড় হওয়ার সাথে সাথে জীবনের অপরাধগুলো যেন আরও স্পষ্ট হয়ে ওঠে।
ইচ্ছার সাথে বাঁধা ,
বাস্তবতার সাথে স্বপ্নের সংঘাত -
সব মিলিয়ে জীবন যেন এক অন্তহীন সংগ্রামের নাম।
তবুও এসব নিয়েই জীবন।
মাঝে মাঝে দীর্ঘশ্বাসের ভারে ক্লান্ত হয়ে পড়ি,
আবার কখনো ছোট্ট
কোনো আশার আলোয় প্রাণ
ফিরে পাই।
জীবন হয়তো এমনই-
কষ্টের মধ্যেই লুকিয়ে থাকে বেঁচে
থাকার সৌন্দর্য!!
_______মায়া_______
Click here to claim your Sponsored Listing.
