Farhana Jannat
আসসালামু আলাইকুম
❤️🥀
আজ শুক্রবার!
- ইয়া আল্লাহ, আমাদের দুঃখ দূর করে আমাদের খুশি দিন।
- ইয়া আল্লাহ, আমাদের অতীত ক্ষমা করে দিন এবং ভবিষ্যৎ সুন্দর করে দিন।
- ইয়া আল্লাহ, আমাদের বদ নজর ও খারাপ উদ্দেশ্য থেকে রক্ষা করুন।
- ইয়া আল্লাহ, আমাদের ঘৃণা ও হিংসা থেকে বাঁচান।
- ইয়া আল্লাহ, আমাদের প্রতি আপনার রহমত ও হেফাজত দান করুন।
- ইয়া আল্লাহ, ফিলিস্তিনসহ সারা বিশ্বের মুসলমান ভাই-বোনদের কষ্ট লাঘব করুন ও রক্ষা করুন।
- ইয়া আল্লাহ, আমাদের সফলতার পথে চলা সহজ করুন।
- ইয়া আল্লাহ, আমাদেরকে সবসময় মানুষের প্রতি দয়ালু করে তুলুন।
সবাই বলুন আমিন।💐
*সূরা আল-মুলক (আয়াত ১৩-১৫) এর উপর একটু তাদাব্বুর (মননচিন্তা)*
*❝আল্লাহ আমাদের অন্তরের প্রতিটি ফিসফিসানিও জানেন — আমরা তা বলি বা না বলি। তিনি জানেন আমরা কী লুকিয়ে রাখি, এমনকি যা দুনিয়ার চোখ থেকে গোপন করি। কারণ তিনিই আমাদের সৃষ্টি করেছেন। তিনি সর্বজ্ঞ। তিনি বোঝেন আমাদের অস্থিরতা, আমাদের প্রতিটি ক্ষত, এমনকি যেসব দোয়া আমরা মুখে আনতেও পারি না। আমরা যে মাটিতে পা রাখি, সেটিও তিনিই সহজ করে দিয়েছেন। যাতে আমরা চলাফেরা করে জীবিকা অর্জন করতে পারি ও জীবন গড়ে তুলতে পারি। কিন্তু নিশ্চিতভাবে, একদিন আমাদের তাঁর কাছেই ফিরে যেতে হবে।❞*
— সংগৃহিত
তোমার বেশিরভাগ সমস্যাই এড়িয়ে চলা যায় যদি তুমি...🌸
- দিনে ৫ ওয়াক্ত নামাজ পড়ো
- কুরআন তিলাওয়াত করো।যিকির করতে করতে হাঁটো।আল্লাহর কাছে ক্ষমা চাও
- তাহাজ্জুদের জন্য উঠো
- নেককার বন্ধু বানাও
- তোমার দ্বীনের জ্ঞান অর্জন করো
- পুষ্টিকর ও হালাল খাবার খাও
- আল্লাহভীরু জীবনসঙ্গী বিয়ে করো
- মাসিক ইনকামের ১% দান করো
- নতুন স্কিল শেখার পেছনে সময় দাও
- অতিরিক্ততা থেকে দূরে থাকার চেষ্টা করো
- ফাঁকা কথা, অশ্লীল কথা, অতিরিক্ত করা ও গসিপে সময় কমাও
- যা আছে তাতে সন্তুষ্ট থাকো—আল্লাহ যা দিয়েছেন, তাতেই খুশি থাকো
সোজাসাপ্টা কথা। কিন্তু দরকার হচ্ছে—ডিসিপ্লিন।
— সংগৃহিত
একবার আলি রাযিয়াল্লাহু আনহুকে বলা হলো, দুনিয়া সম্পর্কে কিছু বলুন। তিনি বললেন, এমন অস্থায়ী নিবাস সম্বন্ধে কী আর বলবো—
যার প্রথমাংশ কষ্ট, পরিশ্রম ও সাধনার। আর শেষাংশ অপ্রাপ্তি, উচ্ছেদ ও ধ্বংসের। এখানকার হালাল কামাইয়ের হিসাব দিতে হবে, হারাম কামাইয়ের জন্য শাস্তি ভোগ করতে হবে। এখানে যে স্বচ্ছল সে ফিতনার শিকার, আর যে অস্বচ্ছল সে দুর্দশার শিকার। যে দুনিয়ার দিকে হাত বাড়ায়, দুনিয়া তার হাত ফসকে বেরিয়ে যায়। আর যে তাকে এড়িয়ে চলে, সে তার পিছু পিছু ঘোরে। যে চোখ বুজে থাকে, দুনিয়া তার সামনে আত্মপ্রকাশ করে। আর যে তার দিকে ভ্রুক্ষেপ করে, তাকে অন্ধ বানিয়ে ছাড়ে।
> — সূত্র- শারহু নাহজিল বালাগাহ, ইবনু আবিল হাদিদ : ২/৮৪
নিশ্চয়ই, আগামীকাল জুমু'আ। কিন্তু আপনি কি সত্যিই প্রস্তুত?
জুমু'আর দিন সপ্তাহের শ্রেষ্ঠ দিন। এটি যেন আর দশটা সাধারণ দিনের মতো না কেটে যায়। তাই আসুন, আমরা কিছু গুরুত্বপূর্ণ আমল দ্বারা এই দিনটিকে বিশেষ করে তুলি—
▫️ সূরা কাহফ তিলাওয়াত করুন
পুরাটা না পারলেও অন্তত প্রথম দশ আয়াত পাঠ করা।
▫️অজস্র দরূদ পাঠ করুন
▫️ আসর থেকে মাগরিব পর্যন্ত সময়টাকে দোয়ার জন্য নির্ধারিত করো—এটা এমন এক মুহূর্ত, যেখানে দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। তাই আজকে সব ব্যস্ততা একপাশে সরিয়ে রাখো। বসে পড়ো আল্লাহর সামনে, আর নিজের মতো করে কান্না করো। নিজের জন্য, প্রিয়জনদের জন্য, আর পুরো উম্মাহ—বিশেষ করে যারা দুঃখ-কষ্ট, জুলুম আর বিপদের মধ্যে দিন কাটাচ্ছে—তাদের জন্য দোয়া করো। মনে রেখো, যখন তুমি অন্যের জন্য দোয়া করো, তখন ফেরেশতারা তোমার জন্য দোয়া করে। এগুলোই হওয়া উচিত আজকের সবচেয়ে বড় অগ্রাধিকার। যে সময় আমরা অন্যকে ভুলে যাই, আজ তাদের মনে রাখার দিন।
▫️ সুন্দর পোশাক পরুন ও পবিত্রতা রক্ষা করুন
▫️ খুশু ও খুজু সহকারে জুমু'আর নামাজ আদায় করুন
▫️ সামর্থ্য অনুযায়ী সদকা করুন
▫️ বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পাঠ করুন
এই দিনটিকে একটি বিশেষ উপহার হিসেবে গ্রহণ করুন। আল্লাহ যেন আমাদের ইবাদত কবুল করেন এবং শুক্রবারকে আমাদের জন্য দুনিয়া ও আখিরাতে নূর বানিয়ে দেন।
আামিন।🖤🌸
>
*শুক্রবার শুধুমাত্র আরেকটি দিন নয় — এটি হচ্ছে নূরের, রহমতের ও পুরস্কারের দিন। এই দিনে গুসল করো, সবচেয়ে ভালো পোশাক পরো, সূরা কাহফ তিলাওয়াত করো, নবী (সা.)-এর প্রতি দরূদ পাঠ করো, এবং মাগরিবের আগে দোয়া করো — এটি এমন একটি দিন, যেদিন হৃদয় পরিশুদ্ধ হয় এবং দোয়া কবুল হয়।*
*✨ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম!🫀*
— সংগৃহিত
এক তওবাকারীকে জিজ্ঞেস করা হলো: তুমি রাতে ঘুমাও না কেন?
সে বলল, আমি আমার গুনাহ স্মরণ করি। কল্পনায় নিজেকে আল্লাহর সামনে দাঁড়ানো দেখি—তখন আমার হৃদয় কেঁপে ওঠে, চোখ থেকে অশ্রু ঝরে, আর সেই অশ্রুতেই আমি ঘুমিয়ে পড়ি।
এক রাতে, মানুষ তাকে তার সিজদার জায়গায় পড়ে থাকতে দেখল— রুহ আল্লাহর কাছে ফিরে গিয়েছিল। আর তার চোখের অশ্রু তখনও শুকায়নি…🥺
― আত-তওবিন, ইবন কুদামাহ (পৃষ্ঠা ৪৬৭)
— সংগৃহিত
20/09/2025
সেল পোস্ট
কালাম কারি প্যাটেল থ্রি পিছ
জামা ২.৫ গজ হাতার কাপর আলাদা
পায়জামা:২.৫ গজ
উরনা : ৫ হাত
সুতি কাপড়ের গরমের পরার আরাম দায়ক
আরও কালার আছে দেরি না করে ইনবক্স
নিজেকে ছোট মনে করো না,
তোমার দোয়া আল্লাহির আরশ পর্যন্ত পৌছাঁতে পারে,,!❤️
দোয়া হচ্ছে এমন অস্ত্র
যা বন্ধ দরজাকেও খুলে দেয়,,!,❤️
দুনিয়ার কষ্ট যতই হোক।
জান্নাতের পথে হেঁটে চলা কখনো বৃথা যায় না,,!❤️🥀
Click here to claim your Sponsored Listing.
